তোর দিকেই তাকিয়ে থাকি আমি
অনিমেষ -
সেদিকে চাইবার কি সময় আছে তোর,
দেহ বাঁকিয়ে, সমুখে অন্য কোন
বিশালের দিকে লক্ষ্য অশেষ।
আমি ঝাপ দেই, আমি সাঁতরাই
আমি ডুব দেই -
এ দেহে।
অনিচ্ছায় খণিকের তরে একটু কাঁপন তোর
ছলকে জলকণা; আবার বয়ে যাস
গভীর-গোপন কোন পুলকে।
আমি হাতড়াই, বৈঠা চালাই
আমি ভেসে উঠি, আমি হাপাই।
তুই বয়ে চলিস, তোর প্রয়োজনে -
ব্যস্ত সদাই।
আমার প্রবেশের সুখ;
তোর গ্রহণে বিমুখ।
আমি রিক্ত -
তুই শিক্ত।
আমি আপনারে ঢেলে করি নিঃশেষ;
তুই গ্রহণে অনিচ্ছায় তুলে নিস -
যেন করুনা অশেষ।
যে বাহানায় যতই করিস -
ছলনা;
তবু আমায় ছাড়া তোর কি চলে - বল?!
চলেনা।।
** এটার সাথে "নারী ও নদী" এই নামটা কি যায়?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



