হিসাব সহজ।
একটা কর্তব্যসহ মিলন; আরেকটা কর্তব্যহীন মিলন।
একটা বন্দিত্বের মিলন; অন্যটা বন্ধুত্বের মিলন।
একটাতে আছে অসীম দায়; অন্যটাতে মুক্ত বিহঙ্গ।
একটা নিত্য দিনের ডাল-ভাত-মাছের রুটিন মেনু; অন্যটা অচেনা স্বাদের বাহারী বহু ডিশের বু'ফে মেনু।
একটা বহুদিনের চেনা রাস্তায় একমনে হেটে যাওয়া; অন্যটা অপরিচিত পথের চমকিত দৃশ্যাবলী অবাক নয়নে উপভোগ করে চলা।
একটা সাদাকাল; আর অন্যটা রোমাঞ্চে ভরপুর।
তবে একটা হালাল আর কষ্টার্জিত আয়ের হিসাবি নিরাপদ স্বস্তির নির্ঝন্জাট জীবন চলা। যেখানে আছে জীবনসঙ্গির অভিমানভরা মায়াবী চোখের দৃষ্টি আর সন্তানের শ্রদ্ধার দৃষ্টির মিলনে এক মমতা ঘেরা পরিবেশ; আর পরিবার পরিজনের অপার সহযোগিতা।
আর অন্যটা অবৈধ আয়ের চোখ জ্বলসানো উত্তেজনায় ভরপুর অস্থির, অসস্তির মারাত্বক সাবধানী জীবন চলা। যেখানে জিবনসঙ্গির কুটিল সন্দেহভরা দৃষ্টি আর সন্তানের ঘৃণার দৃষ্টি মিলিয়ে এক বিষময় পরিবেশ; আর পরিবার পরিজনদের এড়িয়ে চলা বিরক্তিকর সহবাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



