somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধের এক জটিল দুষ্ট চক্র যা খোলার সাধ্য ফেরেশতা বা রোবটের নাই।

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক জটিল দুষ্ট চক্র - কে ভাঙবে? কার দায়? আর যেখানে ভুক্তভোগীরাই দোষী সেখানে অন্যকে আর কি বলা যায়?!

সারা দেশের সব জায়গাতেই সবকিছু নিয়েই এই দুষ্ট চক্রের আবর্তে বন্দি আমরা সবাই। সবাই রিলে রেসের মত অপরাধের কাঠিটা আরেকজনের কাছে পাস করার জন্য অত্যন্ত সচেতন এবং তথ্য-সমৃদ্ধ। ভাবখানা এরকম - আমি এক মহা সাধু; অন্য মানুষের জন্য আমাকে নিতান্ত বাধ্য হয়েই অপরাধ করতে হচ্ছে।

একটা উদাহরণ দিচ্ছি। বাকি সব জায়গাতেই সেই একই অবস্থা। সিএনজি স্কুটার সেবার দিকে যদি আমরা তাকাই তো কি দেখতে পাবেন? ধরুন আপনি একজন ফেরেশতা [নাস্তিকগণ রোবট ধরে নেন]; কারন এই গ্রহের মানুষ হলে তো আপনি আবার নিরপেক্ষ জরিপ করতে পারবেন না।

জনগণ ও স্কুটার ড্রাইভারের ভিতর কথোপকথন:
জন: ভাই গুলশান যাবেন? [যদিও মেট্রোপলিটনের ভিতর আপনি কোথায় যাবেন তা না বললেও চলে, খালি থাকলে আপনি স্কুটারে উঠেই জায়গার নাম বলতে পারেন]
স্কু.ড্রা: হ, যামু [উনি দয়াপরবশ হয়ে হ্যাঁ বলেছেন]
জন: চলেন।
স্কু.ড্রা: দেড়শ টাকা।
জন: এইটা তো ভাই ডাবল ভাড়া। মিটারে ৮০/৮৫ টাকার বেশী না।
স্কু.ড্রা: শোনেন আমাদেরও ৩৫০ টাকার ডেইলী জমার পরিবর্তে ৭৫০ টাকা জমা দেই মালিকদেরকে।
সুতরাং দেখা গেল ডাবল ভাড়া নেয়ার পরও দোষটা স্কুটার ড্রাইভারের না। দোষ স্কুটার মালিকের।

স্কুটার ড্রাইভার ও স্কুটার মালিকের ভিতর কথোপকথন:
স্কু.ড্রা: ডেইলী এত টেকা [৭৫০] দিতে পারুম না; আপনে ডাবল টেকা নেন।
স্কু.মা: ঐ .. .. .. পুত! দেড় লাখ টাকার গাড়ীটা যে আমি শো-রুম থিকা পাঁচ লাখ টেকায় নিছি হেইডা জানস? আমি তিনগুন টেকায় গাড়ী কিনতে পারলে তুই দ্বিগন টাকা দিতে পারবি না ক্যান?
সুতরাং দেখা গেল ডেইলি ডাবল ভাড়া নেয়ার পরও দোষটা স্কুটার মালিকের না। দোষ গাড়ীর শো-রুমের মালিকের।

স্কুটার মালিক ও গাড়ীর শো-রুমের মালিকের ভিতর কথোপকথন:স্কু.মা: দেড় লাখ টাকার গাড়ি আপনি পাঁচ লাখ টাকা নিতে পারেন না।
শো.মা: জী ভাই, আমি কি করতে পারি আমাকে তো প্রতি গাড়ির পেছন বেশ কিছু টাকা সিস্টেমে [?!] দিতে হয়।
সুতরাং দেখা গেল তিনগুন দামে স্কুটার বিক্রি করার পরও দোষটা শো-রুমের মালিকের না। দোষ সিস্টেমের।

আচ্ছা, এই সিস্টেমটা কি বা কে? ঘটনা জটিলের দিকে যাচ্ছে। ভয়ও লাগছে - ক্রমশ অন্ধকারের দিকে ফেরেশতা / রোবট যাচ্ছে। ধরে নিলাম এই সিস্টেম হচ্ছে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রী। আমরা কল্পনায় শো-রুমের মালিক আর মন্ত্রীর ভিতর কথোপকথন দেখতে পারি [দুঃসাহস আরকি?!]

গাড়ীর শো-রুমের মালিক ও মন্ত্রীর ভিতর কাল্পনিক কথোপকথন:
শো.মা: স্যার, এই একস্ট্রা টাকাটা না নিলেই কি নয়? কম দামে গাড়ী বিক্রি করতে পারতাম; তাহলে মালিকরা ড্রাইভারের ডেইলী ভারা কমাতে পারত; আর ড্রাইভাররাও মিটার অনুযায়ী জনগণের কাছ থেকে ভাড়া নিতে পারত। জনগণের উপকার হইত।
জনগণের কথা বলার সাথে সাথে মন্ত্রী মহোদয়ের চেহারাতে এক জটিল অভিব্যক্তি ফুটে উঠল। তিনি খুব বিনয়ের সাথে বললেন - ভোটের সময় যে আমি জনগণের উপর কোটি কোটি টাকা ঢাললাম সেটা কিভাবে উঠাব বলেন?
সুতারাং দেখা গেল দোষ আসলে কারোরই না; দোষটা হচ্ছে জনগণের। কি আর করা জনগণ ভোটের সময় নিজেকে বিক্রি করে যা পেল সেই খেসারতই দিচ্ছে।
ফেরেশতা / রোবট ভাবছে ব্যাপারটা যদি গোল না হয়ে সোজা হত তাহলে হয়ত অপরাধের কাঠিটা এক জায়গায় গিয়ে শেষ হয়ে যেতো। কিন্তু যখন ভুক্তভোগী নিজেই দোষীতে পরিনত হল তাই এটা একটা চক্রের আকার ধারন করেছে যা খোলার সাধ্য ফেরেশতা / রোবটের নাই।
দুষ্ট চক্রটা এরকম:
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×