তার ছবি আঁকাআঁকির একটা বাতিক এবং নিজস্ব পর্যবেক্ষণ আছে। যদিও বাসার কেউই সেটাকে পাত্তা দেয় না। ভবিষ্যতে হয়ত দেখা যাবে তার শিক্ষার মুলস্রোত এখন আমরা যেটা ভাবছি সেটা গৌন হয়ে যাবে; আর যেই ছবি আঁকাকে কেউ পাত্তা দিচ্ছে না সেটাই মুখ্য হয়ে যাবে। ছবির আইটেমগুলো সম্পর্কে বলছি। প্রথম সে যে ছবিটা এঁকেছিল সেটাতে নৌকার পাশে একটা বাঁকা দাগ ছিল, আমি জিজ্ঞেস করায় বলল যে ওটা ভুলে পড়ে গেছে। কিছুক্ষণ পর সে সেই দাগটাকে একটা সাপ বানিয়ে তা ঠিক আছে কি না জিজ্ঞেস করল। আমি বললাম, ঠিক আছে কিন্তু তোমার সাপটা নৌকার চেয়ে বড় হয়ে গেছে। সাথে সাথে তার জবাব, আরে জেঠু তুমি একটা বোকা, এটা তো এনাকোন্ডা!! আমি বললাম "ও, আচ্ছা।"
রণ'র কথা বলার সময় তিতীর্ষার কথা না বললে আমার খবর আছে। তাই তাদের দু'জনের ছবিই দিয়ে দিলাম।
তিতীর্ষা, তোমার কথা তোমার জন্মদিনে বলব, ঠিক আছে?
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



