বাহ্ ! বাহ্ !!
কি মজা ! বুধ - বৃহশ্প্রতি হরতাল, শুক্র - শনি সাপ্তাহিক ছুটি, ফের রবিবার আবার হরতাল।
আমার অভিমত প্রিয় রাজনীতিবিদগণ, আপনারা বরং বলুন সপ্তাহের সোম ও মঙ্গলবার হরতাল হবে না; তাতেই বাটা মরিচের মত 'হরিজন' জনগণ বুঝে যাবে আপনাদের মহান [!?] রাজনৈতিক উদ্দেশ্য।
ওছিলা সন্ধান প্রিয় বাঙালী কাজ না করার এর চেয়ে ওছিলা আর হতে পারে না। মঙলবার কোনমতে অফিসটা সেরে যে যেদিকে পারি দৌড় দিতে হবে । টানা পাঁচ দিন বন্ধ।
ঈদের ছুটিকেও হার মানিয়েছে।
অনেক আগে আমার কলিগের বিয়ে উপলক্ষে বসের কাছে ৭ দিনের ছুটি চাইতে গিয়ে যে মন্তব্যটা সে হজম করেছিল -
"জী, তোমাকে ছাড়া যদি কোম্পনী সাত দিন চলতে পারে তো কোম্পানী তোমাকে ছাড়া বাকি ৩৬৫ দিনও চলতে পারবে।"
আর আমাদের প্রিয় রাজনীতিবদিগণ সেই বিয়ের ছুটি / ঈদের ছুটির ব্যবস্থা করে দিয়েছেন।
তাই জনগণ !!!
হরতাল সফল কর।
মজা কর।
আর বাচ্চা-পয়দা প্রক্রিয়াতে সারাদিন মত্ত থাক -
অবিরাম সারা সপ্তাহ।
জয় হরতালের!
জয় রাজনীতিবিদগণের।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১১ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



