ভারতীয়দের যতই গালাগাল করি না কেন, কিন্তু জি-বাংলার কমেডি শো "মীরাক্কেল" এর আমি ভক্ত। 'হাসির ব্যাপার' বলে যত হালকা করে দেখি না কেন, মানুষকে হাসাতে পারা একটা যোগ্যতা। অনুষ্ঠানের উপস্থাপক মীরের পর্যবেক্ষণ ক্ষমতা, সময়োপযোগী সঠিক মন্তব্য করতে পারা, আর তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশে ও যে কতটা সিদ্ধ অনুষ্ঠানটা না দেখলে বোঝা যেত না।
যাহোক, অনুষ্ঠানের কয়েকটা কৌতুক সহ-ব্লগারদের সাথে শেয়ার করলাম।
এক.
স্ত্রী, স্বামীকে বলছে,
- এই তুমি ওদিকে ফিরে শোও কেন, আমার দিকে ফিরে শোও; না হলে আমার ভয় করে।
স্বামী বলছে,
- কিন্তু এদিক ফিরে শুলে যে আমার ভয় করে।
দুই.
ছেলে মা'কে প্রশ্ন করছে -
- তুমি এত ফর্শা, অথচ আমি একদম কাল, কেন মা?
- বাবা শুধুমাত্র আমার মোবাইল ফোনে চার্জ ছিল না বলে তুই কাল হয়েছিস।
সেটা আবার কিরকম?
তবে শোন,
- আমি ভালবেসেছিলাম ফর্শা রাজপুত্রের মত এক ছেলেকে। কিন্তু সে ছিল বেকার। তাকে বিয়ে করব বলে ঘর থেকে পালাচ্ছিলামও। কোথায় তার সাথে দেখা করতে হবে তা জানতে যেই মোবাইল বের করলাম, দেখলাম চার্জ নেই। চার্জ দিতে যেই ঘরে ঢুকেছি অমনি তোর নানা ধরে ফেলল। আর ধরে আমাকে তোর বাবার সাথে বিয়ে দিল।
আর তাই তুই এরকম হলি।
তিন.
মঞ্চে প্রিন্সেস ডায়না তাল-মাতাল নাচছে, তালে তালে সবাই সমানে হাত তালি দিয়ে উৎসাহিত করছে।
- নাচতে নাচতে সে প্রথমে টুপিটা দর্শকদের দিকে ছুড়ে দিল; সবাই তালি দিয়ে উঠল।
- এরপর সে নাচতে নাচতে ওড়নাটাও ফেলে দিল; সবাই আরো জোরে হাত তালি দিতে লাগল।
- কিন্তু শেষে যখন সে টপটাও ছুড়ে দিল দর্শকের দিকে, আশ্চর্য!! কেউ হাত দিল না!!
কেন?
আরে বাবা!!! এক হাতে কি আর হাত তালি দেয়া যায়!!!???
অন্য হাত তো অন্য কাজে ব্যস্ত।
চার.
শশার সাথে লেবুর বিয়ের তিন মাসের মাথায় লেবু শশাকে তালাক দিয়ে দিল।
শাক সবজীরা যখন জানতে চাইল - অমন হ্যান্ডসাম শশাকে লেবু তালাক দিল কেন? লেবু উত্তর দিল ও তো আমাকে তিন মাসে এক তেতো করে ফেলেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


