মানুষের বোকামির কারনেই হোক কিংবা, প্রয়োজনে -
ধুসর পৃথিবী আরো ধুসর হচ্ছে প্রতিদিন একটু একটু করে।
এতে কার মনোজগত থেকে কে কখন ছিটকে পড়ল বা ঢাকা পড়ল -
তার হিসাব নেয়ার নূন্যতম সময় বা প্রয়োজন মহাকাল বা পৃথিবীর নাই।
তারপরও কারো অমনোযোগিতা অন্য কারো জীবনে পড়ে যায় সেমি-কোলন;
জীবনের তাগিদে চলার পথে ফুল-স্টপ হয়ত পড়ে না, চলতে থাকে জীবন, জীবনের নিয়মে।
নিঃশ্বাস কি একটু দীর্ঘ হল বা জোরে পড়ল -
পৃথিবীটাকে কি একটু বেশী ধুসর লাগছে -
মনটা কি খানিকটা উদাস হল -
আজ আঠারো বছর পরও অপূর্ব একটু আলাদা করে ভাবে অনন্যার কথা।
চোখের কোন আজো কখনো-সখনো একটু কেমন জ্বালা করে উঠে।
স্মৃতির পাতা এখনো হাতড়ায় মাঝে-মধ্যে -
সেই সেদিনের দিনগুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



