ক্ষয়ে যাক কাঠমানুষ, ঘুণে খাক, নামুক সাতরঙা ধ্বংস ,
পাহাড় উল্টে পড়ুক পথে, পুড়ুক জোনাকিদের আগুনে ;
ভেসে যাক ভেসে যাক ভেসে যেতে থাক উল্টাস্রোতে ।
শহরের যান্ত্রিক শীৎকার, কাঠমানুষের শুকনো চোখ;
বৈশাখি পুকুর হোক, ফেটে যাক ফেটে যাক, ফেটে যেতে থাক
কাঠমানুষের পাথর মন, বেরিয়ে যাক যক্ষের জন্জাল ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




