আমার প্রিয় পোস্ট
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের প্রেক্ষাপট: মার্কিন পুজিবাদের সাম্প্রতিক সংকট - দিনমজুর
- ধর্ম ও ইশ্বর বিশ্বাসে অপযুক্তি( Fallacy of religion and God) - বীরেনদ্র
- এই লজ্জা রাখি কোথায়? (প্রসংঙ্গঃ ইন্টার্নী ডাক্তারদের গ্রামে এক বছর ইন্টার্নী করতে হবে) - ডাঃ নিয়াজ
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক - আইইউটিয়ান
- আহা! দুধের শহরে মেলামাইন - ঘোর
- কিছু পুরানো রেডিও সম্প্রচার শুনুন (অডিও ফাইল) - প্রদীপ মিত্র
- হযরত উসমানের রাঃ(*) হত্যার প্রকৃ্ত ঘটনা প্রকাশ করে আমিরুল মু’মিনিন হযরত আলী(আঃ)বলেন(নাহাজুল বালাগাহ থেকে খোৎবা নং-৩০ - রাফেযী
- নিশ্চুপ নিরাল নিঝুমদ্বীপে [তথ্য + ছবি ব্লগ] নিঝুমদ্বীপ বিষয়ক মেগা পোস্ট - টেকি মামুন
- রোড টু স্কলারশিপ - ১ - ফাজিল
- | অস্পৃশ্য ও ব্রাহ্মণ্যবাদ এবং একজন বাবাসাহেব | পর্ব: ২/৮ | - রণদীপম বসু
- Technology in Y3K - ফাহাদ বাপ্পী
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ৩য় পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ২য় পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ১ম পর্ব - রাগ ইমন
- কেন আমি একজন আস্তিক নই ? কেন আমি একজন নাস্তিক নই? - ২ - পারভেজ আলম
- যে বাজারে প্রতিদিন কোটি টাকার সবজি বিক্রি হয়.. - সোহান বাশার
- একজন প্রবাসীর আত্মজৈবনিক কথন - আবু মকসুদ
- বদলে যাও, বদলে দাও! -- একটি অরুচিকর গপ্পের খসড়া - খারেজি
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- রাপিডশেয়ার এর প্রিমিয়াম একাউন্ট বিনা পয়সায় - ডট কম ০০৯
- তিব্বতের আকাশ লাল হৈলেই বৃষ্টির রঙ বদলায়া যাবে এমন কেন নয় কিংব চীনা বাদামের খোশার ভিতর সাম্যবাদের বিচি ভাজলেও নষ্ট হবে না, ভাবলে ক্ষতির কিছু আছে!!!!!! - ফ্যাতাড়ুর বোম্বাচাক
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- একটি গল্প - অপরিচিত_আবির
- দিলজাহান - প্রণব আচার্য্য
- ক্রোধে অন্ধ ঝড় - ঊশৃংখল ঝড়কন্যা
- ধন্যবাদ টেড কেনেডি, একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে বাঙালীকে রক্ষা করেছিলেন আপনি - অমি রহমান পিয়াল
- গরু/ খাসীর কুইক রেসিপি- ফ্রম ব্যাচেলরস কিচেন - শ।মসীর
- স্পিকারের সাউন্ড রেকর্ড করুন - মহসিন০৮
- মুক্তিযুদ্ধে অন্তর্ঘাত পর্ব : খন্দকার মোশতাক আহমদ-১ - অমি রহমান পিয়াল
- ফায়ারফক্স স্পিড আপ - রাকিব
- ডিভোর্স - আলঝেইমার ক্রিস্টোসান
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- কিভাবে আপনার কম্পিউটারে কোন ওয়েবসাইট ব্লক করবেন? - শামীমস
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- কষ্টদিনের রুশ হিউমার - মার্চেন্ট অফ ড্রিম
- পূণ্যময় রজনীর পরে - লড়াকু
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে - ডট কম ০০৯
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- মেহভুপ রেহমান কানের সওয়াল, কাগুর জভাভ - আলিফ দেওয়ান
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- রূপকথা নিয়ে কিছু কথা হতে পারে! - খারেজি
- রসমালাই বানানো খুব সোজা - বায়েজীদ
- দুরের পাখীকে - রাসেল ( ........)
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- কখনও জীবন ভুলে থাকার অভিনয় - রাসেল ( ........)
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- দবিরের মনোভ্রমনিক হাইডশো - কৌশিক
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- ফ্রিল্যান্সঃ ডাটা এন্ট্রির কাজ (লিখেছেনঃ মো: জাকারিয়া চৌধুরী (আপডেটেড) - কমপিউটার জগৎ
- প্রমিত বাংলা বানান রীতি (২): ষত্ব বিধান! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- পৌরাণিক ছাগুরাম - মুখফোড়
- বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখা সুন্দর এবং সঠিকভাবে দেখার জন্য আপনার করণীয় - jewelosman
- যেউ না রাইছু ... রাইছুকে ধরি রাকিভার ঠপঠেন উপাই - আলিফ দেওয়ান
- আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না - রূপক
- নায়িকাদের রাজিনৈতিক ভাবে অপহরন, ধর্ষন,ভিডিও দেখিয়ে ব্লাকমেইলিং বন্ধ করুন - মেহদী
- আরও বলে যাওয়া কথাগুলো-যা আধুনিক মুসলমানদের সকল সমস্যা দূর করবে - মেহদী
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- মডেল হওয়ার কটিন টিপস - আলিফ দেওয়ান
- কবিতা নিয়া চুলকানি - রাসেল ( ........)
- বুড়া লোল-পুরুষদের জন্য গ্রুপ- সকলে অতি স্বত্বর যোগাযোগ করুন - নিধিরাম সর্দার
- নারীর লিপস্টিক চর্চা: নাসিমূল আহসানের পোস্ট এবং আমার বক্তব্য - মানুষের পৃথিবী
- উইন্ডোজ এর প্রয়োজনিয় কিছু শর্টকাট - নীলবরষা
নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -১
১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৭
ছোট বইনের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতাছে । সিট পড়ছে সোহরাওয়ার্দী কলেজে । প্রথম পরীক্ষার দিন ফোন করলাম । পরীক্ষার খবর জিগানির আগেই বইনে চিল্লাইয়া উঠলো, " আমার লগে যাওনের লাইগা কারো ব্যবস্থা কৈরা দ্যান, আমি বাবার লগে যামুনা আর পরীক্ষা দিতে " । ঘটনা কিতা, খুইল্যা কৈতে কৈলাম ।
ঘটনা হৈল , প্রথম পরীক্ষা দিতে হলে গেছে, হাজার হাজার মানুষের মধ্যে , গেটের ভিতরে বইনরে দিয়া আইসা বাইরে থেকে আব্বাজান চিল্লাইয়া চিল্লাইয়া কৈতাছে, " এরে মুক্তু, হিইন্দি কিল্লাই যঅরি, ইমুই আয় ইমুই আয়, ইইন্দি ছাবাইত্যে খাবঅ " (ঐ মুক্তা , ঐদিকে যাইস না, এদিকে আয় এদিকে ছায়ার মইধ্যে দাঁড়া) । সকলের উৎসাহী দৃষ্টির বাণে জর্জরিত বইনে কয় আমি পরীক্ষাই দিতে যামু না , আপনে কাউরে ব্যবস্থা কৈরা দ্যান আমার লগে যাওনের লাইগা । অগত্যা দুএক জায়গায় ফোন কৈরা ব্যবস্থা কৈরা দিতে হৈল ।
আঞ্চলিক ভাষা নিয়া লজ্জা মোটামুটি সব দেশেই টুকটাক আছে । যদিও এইটা নিয়া হাসাহাসির পরিমাণে একটু কম-বেশি আছে । তবে আঞ্চলিক ভাষাগুলার সাথে প্রমাণ-ভাষার একটা যোগসূত্র তৈরী থাকলে, লোকেরও বুঝার সুবিধা হয়, আর সাথে সাথে হিউমিলিয়েশনের পরিমাণও বোধহয় একটু কমে । এই ধারণা থাইকা ফেনী-চৌদ্দগ্রাম অঞ্চলের ভাষার সাথে প্রমাণ বাংলার অনুবাদজাতীয় এই ব্যাকরণ প্রচেষ্টা ।
আলাদাভাবে অস্তিত্বশীল বৈলা ধৈরা নেয়া যায় এইরকম আঞ্চলিক ভাষাগুলার সাথে প্রমাণ বাংলার মোটামুটি তিনমাত্রার পার্থক্য থাকে ।
১ > কিছু মৌলিক শব্দ
২ > একই শব্দের পরিবর্তিত উচ্চারণ বা বিবর্তিত রুপ
৩> কিছু মৌলিক ব্যাকরণবিধি
নোয়াখাইল্যা ভাষার সাথে প্রমাণ বাংলার পার্থক্যের এই লেখাতে এই তিনটি মাত্রা থাইকা আলোচনা হৈবে ।
কেবলমাত্র আঞ্চলিক শব্দের উচ্চারণের জন্য এই লেখার কমন নিয়ম
১ : সকল একক 'চ' এর উচ্চারণ , সাইকেল শব্দের 'স' এর মত হবে । যুক্তাক্ষরের ক্ষেত্রে সাধারণভাবে প্রমাণ বাংলার নিয়মেই অর্থাৎ বাচ্চা কাচ্চা সাচ্চা এসবের উচ্চারণের মতই হবে । বিশেষ ক্ষেত্রে উল্লেখ করে দেয়া হবে ।
২ : বর্ণ বা সিলেবলের পরে হাইফেন (-) এর উচ্চারণ হবে : আগের সিলেবলের , স্বরবর্ণের দীর্ঘায়িত উচ্চারণ, আগের সিলেবলে স্বরবর্ণ না থাকলে দীর্ঘায়িত 'অ' এর উচ্চারণ হবে ।
যেমন "বা-ইলা " (মসুর) শব্দের উচ্চারণ হবে বা+ আ + ইলা (ব এর পরে দীর্ঘ আ)
"ব-লা" (অলক্ষি, বান্দর এইজাতীয় গালি অর্থে) শব্দের উচ্চারণ হবে ব+অ+লা (ব এর পরে দীর্ঘ অ)
১ : মৌলিক কিছু শব্দ : নোয়াখাইল্যা ভাষায় কিছু মৌলিক শব্দ আছে যেইগুলা বাংলাদেশের অন্য অঞ্চলে কিংবা প্রমাণ-বাংলায় নাই বা সাধারণত ব্যবহার করা হয় না । এইধরণের শব্দগুলার একটা আংশিক অভিধান নিচে যোগ করা হৈলো ।
আঁনতা > খলুই / স্রোতের মুখের ছোট মাছ ধরার একটা খাঁচার মত যন্ত্র ।
বরগ > কলাপাতা
দোচ্ছা > টুকরিজাতীয় ধান বা চাল রাখার জিনিস
কোরা > টুকরির চাইতে কয়েকগুন বড় মূলত ধান রাখার শীতলপাটি যেই উপকরণে বানানো হয় সেই উপকরণে তৈরী পাত্র
বিচইন > হাতপাখা
নারা > বিচালি / ধান কাটার পরে খেতে ধানগাছের যেই অংশটুকু অবশিষ্ট থাকে সেই অংশ
দাইরগা > জ্বালানি কাঠ
চইচ্চা > ডোবা / ছোটপুকুর
বিডা > সবজি চাষের জমি (ধানক্ষেতের চাইতে তুলনামূলক উঁচু) (নোট : ঘরভিটির ভিটি শব্দের পরিবর্তিত রুপ, তবে ভিন্নার্থে ব্যবহার হয় বলে মৌলিক শব্দের তালিকায়)
উন্নাল > ঘরের চাল থেকে বৃষ্টির পানি যেইখানে পড়ে সেই জায়গা
মাইরা > ডাঁটাশাক
ডুইল্যাহাগ > লালশাক (নোট : হাগ শব্দটা শাঁক শব্দের বিবর্তিত রুপ)
লোয়াছঁই > বরবটি
গঁ-ই > লাঠির মধ্যে গোবর মাখাইয়া সেইটারে শুকাইয়া জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য তৈরী দন্ড
বত্তন > বাসন
বিচা > পুরুষের যৌনাঙ্গ
হেডা, হাউয়া > নারীর যৌনাঙ্গ
হাঙ্গডি > প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহ করা দ্বিতীয় স্ত্রী (নোট : একইসময়ে একাধিক স্ত্রী থাকলে, তারা পরস্পরের সতীন হিসাবেই বলা হয়)
রাঁ-ই > বিধবা
হেত্তিনি > নোংরা মানুষ
কাচরা > ময়লা
হালা > খুঁটি (বড়)
রাব > ঝোলাগুড় (খেজুর রস জ্বাল দিয়ে ঘন করে তৈরী করা কালো রঙের ভিসকাস তরল)
আলবা > ঘন তরল (নোট : আতপ থেকে বিবর্তিত আলবা অন্য অর্থে)
ড্যাগা > কচি
ক-ইয়া > পেঁপে
মুচি > কাঁঠালের অনিষিক্ত ফল
চুম্মা > বড়শির ফাৎনা
চিন > খড়ের স্তুপ
উগুইর > সাধারণত ধানের গোলা রাখার জন্য তৈরী করা নিচু ধরণের মাচা
বাইনদুয়ার > পিছনের দরজা (নোট : দুয়ার শব্দটা অপরিবর্তিত)
আগদুয়ার > সামনের দরজা
হান্দি > চিপা, দুইঘরের মাঝের গলি
ডেলা > ঘরের বেড়ার বাইরের ঘরভিটির উঁচু বর্ধিত অংশ
বেতরঙি মাছ > ভুতুম মাছ
মাল্তাই আম > ফজলি আম
বডইন > শীতলপাটি
দাঁইয়া মাছ > মলাঢেলা জাতীয় ছোট মাছ
ডি- কোম্বা > খেতে উৎপাদিত জালিকুমড়া (নোট : কোম্বা শব্দটা কুমড়ার পরিবর্তিত রুপ)
কুঁইয়ুঁর > আখ, গেন্ডারি
কাইড্যা হিম্বা > লাল পিঁপড়া (নোট : হিম্বা শব্দটা পিঁপড়া শব্দের পরিবর্তিতরুপ । কাইড্যা শব্দটা লালের সমার্থক শব্দ না । কেবলমাত্র পিঁপড়ার ক্ষেত্রেই এই ব্যবহার)
এলইচা হাগ > হেঁচিশাক
দু-নি > ফেন সরানোর জন্য ব্যবহৃত মাটির পাত্র
চঁ-ই > বড় পিঁড়ি (চৌকি থেকে বিবর্তিত চঅই, চৌকি অর্থেই ব্যবহৃত হয়)
হুরা > চাল মাপার জন্য ব্যবহৃত ছোট পাত্র (হুরা আবার ওজনের একক হিসাবেও ব্যবহৃত হয়, এক হুরা = মোটামুটি ২৫০ গ্রাম)
বইড্যা > ঢাকনা
চিবা > কাঠি
চটকা চিবা > সরু কাঠি (সাধারণত বাঁশগাছের ডালপালা)
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দুরের পাখি বলেছেন:
আপাতত যেকয়টা মনে আসছে যোগ করলাম । আরো মৌলিক শব্দ কারো জানা থাকলে মন্তব্যে যোগ করার জন্য অনুরোধ করা গেলো । মূল পোস্টে যোগ করে দেয়া হবে ।
বৃত্তবন্দী বলেছেন:
"নারা" মনেহয় অনেক যায়গাতেই প্রচলিত...
লেখক বলেছেন: হুমম । আমার তাইলে বুঝার ভুল । আমি ভাবছিলাম অন্য জায়গায় ব্যবহার হয় না ।
মোহাম্মদ আরজু বলেছেন:
বিচইন, বরগা, নারা, মাইরা শাক, হাউয়া; এগুলান ভোলায় ও ব্যবহৃত হয়।
লেখক বলেছেন: ভোলার ভাষার সাথে নোয়াখাইল্যা ভাষার একটু মিল আছে । দক্ষিণ দিক দিয়া দুইটাই এক জায়গায়তো ।
বরগাতো মুল পোস্টে নাই ।
যাই হোক, থ্যান্কু । এডিট করমু ।
বৃত্তবন্দী বলেছেন:
মুচি বা মোচা কাঁঠাল কলার ক্ষেত্রে অন্তত আমার কাছে নতুন শব্দ না।
লেখক বলেছেন: ওক্কে । খাড়ান আরো নোয়াখাইল্যা ভাইরা কি কয় হুইন্যা লই ।
মাহমুদ৬৯ বলেছেন:
উডান= উঠান, হাইল্যা/ ডেকচি= পাতিল, ডেঙা = বাগান। আরও আছে মনে করতে পারছিনা।
লেখক বলেছেন: উডান তো উঠান থেকে বিবর্তিত
ডেকচি টা মৌলিক মনে হয়, কিন্তু প্রমাণ বাংলাতেও আছে
হাইল্যা > পাতিল থেক বিবর্তিত
ডেঙাডা শুনি নাই, যোগ করতাছি ।
ফারহানা আহমেদ বলেছেন:
নোয়াখাইল্লা ভাষা বুঝোনের জন্য তো দেখি রীতিমতো কোর্স করা লাগবে!
লেখক বলেছেন: হ, কোর্স ফি কম আছে । ভর্তি হৈয়া যান ।
লেখক বলেছেন:
ধইন্যা ।
মাহমুদ৬৯ বলেছেন:
হিছা- ঝাড়ু, ক্যালা- কলা, হৈর - পুকুর, বন্দা - বদনা, হোঁয়াইর - ঘরের উপরের দিকের পাটাতন।
লেখক বলেছেন: হোঁয়াইর ডা মৌলিক , যোগ করা হৈবেক ।
মোহাম্মদ আরজু বলেছেন:
ঠিক আছে তো, এডিট করতে হইবো না। ভোলার যে অংশ মেঘনার দিকে ওইখানে এইসব চলে। ওইপারের সিকস্তি লোকজন দিয়াই মনে হয় শুরু।----
আর ওইটা বরগা না, বরগ হইবো।
লেখক বলেছেন: ওক্কে ।
সবাক বলেছেন:
হুয়ার = ব্যবহার
মলিচা = মালঞ্চ
ককিয়া = পেপে
গবিয়া = পেয়ারা
চই = চৌকি
হালঙ = পালঙ্ক
ঢেঁই = ঢেঁকি
হইর = পুকুর
ধ্যার মিয়া আর মনে আইয়ে না
লেখক বলেছেন: হুয়ার, গবিয়া বা গঁম যোগ করা হৈবেক ।
বাকিগুলা বিবর্তিত , মৌলিক না । কঅইয়া বা ককিয়া মূল পোস্টেই আছে ।
অঁঅঙ্গা একোগাতেএ চৈলবো । হরে আরঅ মনে আআইলে কৈয়েন ।
মাহমুদ৬৯ বলেছেন:
টগবা - এক ধরণের চামচ বিশেষ,জোতা- জুতা,
হিম্বা- পিঁপড়া
ঠ্যাং- পা
কাঁয়- চিরুনী
আনা- আয়না।
লেখক বলেছেন: কাঁয় বা কাঁকই
বাকিগুলা বিবর্তিত
ঠ্যাং প্রমাণবাংলায়ও চলে । পরের পর্বে কামে লাগবো । চালায়া যান ।
মিছে মন্ডল বলেছেন:
বরগ > কলাপাতা নারা > বিচালি / ধান কাটার পরে খেতে ধানগাছের যেই অংশটুকু অবশিষ্ট থাকে সেই অংশ
এইদুইটা আরও অনেক এলাকাতেই ব্যবহৃত হয়।যেমন বরিশালেও ভাষাতেও একই অর্থ এর।
লেখক বলেছেন: চমৎকার , সবার অংশগ্রহণে । এডিট করা হৈবেক ।
হুইর> পুকুর
হাডিহাতা> বেতপাতা
নাইচ্যার হাগ> পাটের শাক
ঘাডার আগ> সামনের উঠোন
হইর> পুকুর/ভিক্ষুক
হালদি উডি> হঠাৎ ওঠা
কগইয়া>পেপে
হুঁতা> শীল
হাইব>পাইপ
হিচা> ঝাড়ু
লেখক বলেছেন: হুঁতা ডা মৌলিক , ভুইলা গেছিলাম । বাকিগুলা বিবর্তিত । পরের অংশে কামে লাগবো, যত মনে পড়ে এডাইয়া যান ।
নোয়াখাইল্যা ভাষার ব্যাকরণ বানাইয়াই ছাড়মু ।
সেতূ বলেছেন:
বিভিন্ন কারনে নোয়াখালি আসা-যাওয়া ছিল এক সময়আমার প্রথম শিক্ষা ছিল নিচে দিলাম:
এ-মু য়ায়=এ দিকে আস
হে-মু যা =সে দিকে যাও
দইন মু =দক্ষিন দিকে
উতর মু =উত্তর দিকে
পুবে =পূর্ব দিকে
পহিমে = পশ্চিম দিকে
এর সাথে শিক্ষলাম
হ দি, ত দি
এর অর্থ একটু বল্লবেন.....
লেখক বলেছেন: হ দি , ত দি ? আমি নিজেওতো জানিনা মনে হৈতাছে । দেখি অন্যরা জানে কিনা ।
লেখক বলেছেন: হাডা > পাটা
হুতা > শীল
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হাহাহা । জট্টিঈল ।
লেখক বলেছেন: হোল বোধহয় ইংরেজি পুল > পোল > হোল
লেখক বলেছেন: ট্যাকা দেন এখন ।
খারেজি বলেছেন:
হ্যানটাসটিক হিকুলিয়ার অ্যান্ড হ্যাতেটিক পুস্ট!
তবে আঞ্চলিক শব্দের তালিকার অধিকাংশই খুলনা থেকে ফেনি পর্যন্ত অনেকগুলো যায়গায় প্রায় একই।
(আর স্যার, এট্টু রইয়া সইয়া পুস্টান। আপ্নেরা তারকা বইলা তো পাব্লিকরে ব্লাকমেইল কর্তে পারেন না। আমাগো তো আরও কামকাজ আছে, নাকি!)
লেখক বলেছেন: হ্যানটাসটিক আর হিকুলিয়ার ঠিকাছিল । লগে আবার হ্যাতেটিক লাগানিতে দুস্ক হাইলাম ।
তিন চাইরদিন একটু ফিরি আছি বৈলা আরকি । দৌড় শুরু হৈলে আবার নেতাইয়া যাইতে হৈব ।
লেখক বলেছেন: হাহাহ । ছাঁইয়া হিডার কতা মনে করাই দিলেন ।
লেখক বলেছেন: চিতই হিডারে আন্ডাহেমুই খোলাদ্দিয়া হিডা কঅয় ।
লেখক বলেছেন: হৈছে ঠিকমতই ।
তয় চৈদ্দগঁঅ হৈব সঠিক উচ্চারণ (খিক খিক , সঠিক)
নুশেরা বলেছেন:
শেষ করতে পারবেন না দেশী!একই শব্দ উচ্চারণ-ভিন্নতার (মাত্রা প্রলম্বনের তফাত) জন্য ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। হাডা=পাটা; হাডা=ফাটা, হাডা=পাঠা (পাঠিয়ে দে)। কাছাকাছি উচ্চারণে হাঁডা=পাঁঠা
লেখক বলেছেন: হ্যাঁ, বিবর্তিত অংশটা নিয়া ডরাইতাছি । আমি চাইতাছি কিছু রুলস বানানি যায় কিনা সেইটা ।
ধরেন, শব্দের প্রথমের প আর স গুলা সব হ দিয়া রিপ্লেস
অথবা ট ঠ সব ড দিয়া রিপ্লেস
এইজাতীয় । তয় বিশাল টাস্কে হাত দিছি মনে হৈতাছে ।
লেখক বলেছেন: হাঙ্গা > বিয়া
ড্যাঙ্গা কি ? অনেকদিন ব্যবহার করা হয় না । কিছু কিছু ভুইলা গেছি ।
খারেজি বলেছেন:
অনেক পর্যবেক্ষণ শেষে নোয়াখাইলাদের নিয়া একটা কতা কই:
নোয়াখাইলাত্ব কোন আঞ্চলিক বৈশিষ্ট্য নহে। নোয়াখালীর অধিকাংশ নাগরিক নোয়াখাইলা নহেন। দেশ এবং বিশ্বের অন্য সকল স্থানের যে কোন ব্যক্তির মাঝে নোয়াখালিত্বব্যাধি প্রকট রুপে থাকিতে পারে। যেমত বোহেমিয়ান উপসর্গ বোহেমিয়ার মাঝে সীমিত নাই, তেমনি 'নোয়াখাইলাত্ব'-কে আঞ্চলিক পর্যায়ে না রাখিয়া এই লক্ষণাদিরও আন্তর্জাতিক স্বীকৃতি আকাঙ্খা করি।
লেখক বলেছেন: এরই, বেশি বেশি অই যার কৈয়ের । হিডি আঁড্ডি বাঙ্গিয়ালামু ।
মাহমুদ৬৯ বলেছেন:
@নুশেরা আপু, ড্যাঙ্গা দিছিলাম তো। ৫ নং কমেন্ট।
লেখক বলেছেন: ড্যাঙ্গা মানে তাইলে বাগান ?
নুশেরা বলেছেন:
ড্যাঙ্গা=অস্বাস্থ্যকর ল্যাট্রিন; মূলত বাড়ীর পিছনের ঝোপ বা বাঁশঝাড়েই এর অবস্থান; তাই ঝোপে ঐ কর্ম চলুক না চলুক সেখান থেকে কোন গাছ/বাঁশ কাটানোর সময়ও লোকে বলে, ড্যাঙ্গাত্তুন ওউগ্যা মুলিবাঁশ লই আয় ছাই লেখক বলেছেন: আন্ডহেমুইতো কয়, গঅত্তুন ইগ্গা মুলিবাঁশ লই আয় । (গঅ > গড় > নোংরা কাদা প্যাঁকের জায়গা)
খারেজি বলেছেন:
আর হাখি, নোয়াখাইলা ভাষার ব্যকরণ প্রবর্তক হিসাবে তো আপনার এট্টা অভিনন্দন পাওনা।
পাণিনী সংস্কৃতে, হলহেড (হ্যালেদ?) বাংলাভাষায় যে ভূমিকা রাখিয়াছেন, আপনাকে নোয়াখাইলা জাতিও তদ্রুপ শ্রদ্ধায় স্মরণ রাখিবে আশা করি।
লেখক বলেছেন: হ , ঠিকাচে । তয় কোঅথর কতজন খেয়াল করছেন । সবার নাম দিতেই একটা অধ্যায় রাখন লাগবো ।
নুশেরা বলেছেন:
@মাহমুদ৬৯, খেয়াল করিনি ভাই। তবে প্রায়োগিক অর্থ একটু ভিন্ন। উপরে বলেছি।গড়=চওড়া নর্দমা; বাড়ীর আশেপাশে বেশ থাকতো আগে। এখন দেখিনা তেমন।
ডগি, লইগ্যা, লাই, টগবা, ধজি--- এগুলো দেয়া হয়েছে কি?
লেখক বলেছেন: দেয়া হবে , টগবা আর ধজির অর্থডা একটু বৈলা দেন ।
লেখক বলেছেন: লাইল > খেঁতের আইল / দুই খেতের মাঝখানের সীমানা (ইংরেজি aisle থেকে বিবর্তিত)
নুশেরা বলেছেন:
নারকেলের মালায় (অর্ধাংশ) দুইটা ছিদ্র করে একটা লাঠি ঢুকিয়ে বড় চামচ বানানো হয়; ডাল বাড়ার জন্য; সেইটা হলো টগ্বা।ধজি মানে হলো হাতা; ইংরেজিতে স্প্যাচুলা
আজকের মতো টা-টা
লেখক বলেছেন: ওক্কে । আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন হইকের ব্লগে ।
লেখক বলেছেন: হ, আনতার গুঁআ মাছ বোঅত হোয়াদ ।
লেখক বলেছেন: চন্দ্রবিন্দু বাদ পড়ছে । হিহি ।
হুঁডি মাছ
কায়েস মাহমুদ বলেছেন:
আমিও এখন এই মুহুর্তে নোয়াখালির এক অযো পাড়া গায়ে বসে ব্লগিং করতেছি।
তাই আমিও কয়েকটা দিচ্ছি।
ভেন = সকাল।
হানজুইন্না = সন্ধ্যা
ভেনরাইত = ভোর রাত।
লেখক বলেছেন: থ্যান্কু । অ্যাকসেন্ট আছে । ঐটা লেখায় বুঝানো মারাত্নক ঝামেলা ।
যেমন ভেন হৈব অনেকটা বেএন এর মত উচ্চারণ
হানজুইন্না > হাঁইনজুউইঁয়া
হাসান মাহবুব বলেছেন:
কামের পোস্ট দিসেন।
লেখক বলেছেন: হুমম
লেখক বলেছেন: যোগ করা হবে । ধন্যবাদ ।
তুহিন২৭ বলেছেন:
এক সময় নোয়াখালী চাকরী করতাম, তাদে র ভাষা বোঝার জন্য অনেক সময় অনুবাদকের প্রয়োজন অনুভব করতাম। কঠিন অভিধান হইছে।নাড়া আর মুচি এই দুটি শব্দ আমাদের যশোর অঞ্চলেও আছে। হয়ত নোয়াখালী হতেই আমদানী হইছে।
লেখক বলেছেন: আবার গেলে কামে লাগতে পারে এই পোস্ট ।
নারা আর মুচি মনে হৈতাছে মৌলিক শব্দতালিকা থাইকা বাদ দিতে হৈব । তবে প্রমাণ-বাংলায় নাই , যেহেতু রাখাও যায় ।
হিমালয়৭৭৭ বলেছেন:
ইন্টারেস্টিং পোস্ট, নোয়াখালির ভাষাটা একটু কেমন যেন হলেও, শুনতে ভালই লাগে...পোস্টটা তুলে রাখছি, কাজে লাগবে পরবর্তী সময়ে... আশা করছি , শুভ্র ভাইয়ের কমেন্ট থেকে আরও নতুন কিছু শব্দ পাওয়া যাবে...
লেখক বলেছেন: শুভ্র ভাইতো উয়ারি বটেশ্বর চৈলা গেলো একমাসের জন্য । ওনারে পাইলে আরো অনেক কিছু যোগ করা যাইতো । তবে, দীর্ঘ হওয়ার সম্ভাবনা আছে । পোস্ট দিয়া দেখলাম আমি নিজেই জানিনা এমন অনেক কিছু যোগ হৈতাছে । শেষের দিকে ওনার পাওয়া গেলে ভালোই হয় ।
অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: থ্যান্কু ।
মুসতাইন জহির বলেছেন:
ভালা এক্কান কাম আতে লইসেন; অঁন তো দেই বাইতযাই আবার কয়দিন থাকি আইতো অইবো।আমনের পোস্ট দেহি মনডা আচানক খারাফ অইগেল।
নোয়াখাইল্যা নানি-দাদিরা কতায় কতায় শ্লোক কইতো, আঁর হেইগুলা যোগাই এক্কানে কইরবার ইচ্চাও আইছিল, কিন্তুক দুইজনেই মরি যাওনের লাই আর কইত্তাম ফাইরলাম না।
নেক্সাস বলেছেন:
হাইল্যা == শালিকবাইল্যা == বাবুই
চোঁঈ == শীম
গাঁই == গাড়ী
বালা তেল == সরিষার তেল (তেল শব্দটা মৌলিক)
হাটপা == মই
বাবাল == বনবিড়াল
ছলা == কাঠবিড়ালী
খোয়া == কুয়াশা
হেত্তিনি > নোংরা মানুষ ( এই শব্দটা ফেনীর দক্ষিন পূর্বাংশে এসে কিছুটা বিবর্তিত। হেত্তনি----হেরত )
আবার বর্তমান নোয়াখালীর ,লক্ষীপুর এবং ফেনী অঞ্চলে একি শব্দের উচ্চারণগত(একসেন্ট) পার্থক্য আছে।
লিখক গবেষণায় এই বিষয়টি নজর দিবেন
অফটফিক: ভাষার রূপ যাই হোক না কেন প্রত্যেকের মাতৃভাষা তার কাছে অপার মমতা।কাজেই সকল আঞ্চলিক ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিৎ।কোন ভাষা যেন নেতিবাচক উপহাসের উদ্দেশ্যে ব্যবহৃত না হয়।(সকল পাঠকের উদ্দেশ্যে)
লেখক বলেছেন: ওক্কে এই বিষয়েও নজর দেয়া হবে ।
আপনার যোগ করা শব্দগুলা মৌলিক/সাধিত ভাগ করে মূল পোস্টে এডানো হবে ।
ধন্যবাদ ।
শয়তান বলেছেন:
অয় নাই অয় নাই । পক্ষি একটা চুর । মৌলিকের নামে মিশাল মারছে অনেকটি ।
চুর চুর চুর । ধর ধর ধর ।
লেখক বলেছেন: চুরি না উস্তাদ । অনেকগুলা নিজে জানতামই না অন্য জায়গায়ও যে চলে ।
বৃত্তবন্দী বলেছেন:
মনে পড়ছে, হাউয়া/হ্যাডা (সাউয়া/স্যাটা) খুলনার ঐদিকেও প্রচলিত
লেখক বলেছেন: হুশ হুশ । এত জোরে কয় না ।
শীম> ছই
পা>বইর
লগি>ছইর
মুড়ি>উড়ুম
থানকুনি>আদামনি
জামা>কোত্তা
অড়হর>ফেলন
গুড়>মিডা
জামরুল>মন্ডা
বাজবড়া> ঠাডাহরা
বিদ্যুৎ চমকানো>খাড়া ঝিলিক
সন্ধ্যা>হাইন্জুন্না
ভোর>বেইন্না
ভোররাত> বেয়ানরাইত
গোধূলি>মুহাইজিন্না
পুকুরঘাট>ঘাটকূল
রক্তবমি>ভেদের ব্যারাম
ডায়েরিয়া>দাস্ত
মসজিদ>মোছইদ
কামলা>বদইল্লা
তাড়াতাড়ি>হবরে
নদী>গাঙ
মাচা>দমদমা/কাঁড়
মালকোচা>গোঁচমারা
টুকড়ি>ওঁড়া
টেংরা মাছ>গুল্লা মাছ
কাচকি মাছ>বৈচা
লেখক বলেছেন: জট্টিঈল কালেকশন বস ।
মৌলিক আর বিবর্তিত ভাগ করতে হৈব , তারপর এডামু । বিবর্তিতগুলা নিয়া কিছু কমন রুল খাড়া করানির নিয়ত আছে । পারলে ঐরকম কয়েকটা কমন রুলের কথাও বইলেন । মানে একই নিয়মে একাধিক শব্দরে যদি নোয়াখাইল্যা ভাষায় ট্রান্সফর্ম করা যায়, সেইজাতীয় ।
শয়তান বলেছেন:
ভেন্ডি ( ঢেড়শ ) টা আসলে কোন অন্চলের কথ্য ? এনি আইডিয়া ?
লেখক বলেছেন: ভেন্ডি বা ভিন্ডি অনেক জায়গাতে চলে । ঠিক কোন জায়গায় উৎপত্তি সেইটা নিয়া আইডিয়া নাই ।
আঙ্গো উচ্চারণে অবশ্য বেন্ডি হৈয়া যায় ।
নেক্সাস বলেছেন:
লিনা আপা আন্ডা ঘাডার হৈরেত্তে বেয়া দিলে বড্ডা বড্ডা ডিমাআলা গুল্লা মাছ হাইতাম।সুরবা ঘন করি রাইনলে কি হোয়াদ যে অইতো অনও মুয়ে লাগি রইছে....।
লেখক বলেছেন: হাহাহা । বে দিলে হৈব না ? বেয়া দিলে নাতো ।
তনুজা বলেছেন:
ওরে নোয়াখেলেরা দেখি একযোগে অভিধান নিয়া কাজ শুরু করলবিরাট একটা হাততালি------নিয়ে গেলাম জ্ঞানপক্ষী
লেখক বলেছেন: হেহেহে । মিয়া নোয়াখেলে কি আবার । এহ শুদ্ধ মারায় । জোড় দিয়া উচ্চারণ করেন, নোয়াখাইল্যা (শেষে জোড় হবে )
লেখক বলেছেন: অফকোর্স । একলার পক্ষেযে সম্ভব না কমেন্টগুলা পইড়া বুঝতাছি । হঅইলা মনে কইচ্চিলাম হারমু ।
লেখক বলেছেন: এরই তোরা কারোগা তনুজারে এক্কেন চঅই আনি দে ।
তনুজা বলেছেন:
আফারে মাতায় গোবর, নদীয়া শান্তিপুরির বাইরে ব্যাকতে চাইনিজ মুনে অয়আইতো আইবার চাই তয় বুজুম না কিছু
লেখক বলেছেন: আইর আ এর উপ্রে একটা চন্দ্রবিন্দু দেওন শুরু করেন । যত আ আইবো সবগুলার উপ্রে । তাইলেই ৫০ পার্সেন্ট কমপিলিট ।
মাহমুদ৬৯ বলেছেন:
চাডাই > পাটি
হুনি > শুটকি
কোঁচ > মাছ ধরার .... মনে করতে পারছিনা
জাইল্যা > জেলে
বইন > বোন
ডগি > জমি
হারল > মাছ ধরার জন্য ব্যবহার করা হয়
গরুর ডেয়া > গরুর বাছুর
খনতা > শাবল
আছুঁইর > সাঁতার
দোয়ান > দোকান
হুজা > পূজা
বুঁই > বুড়ি
কিলাকিলি > মারামারি
খ্যাতা > কম্বল
বেডা বেডি > নারী, পুরুষ
হাপ্টা > মই
হিজানি > সেদ্ধ করা
চালৈন > চালুনি
সুয়ারি > সুপারি
নাইয়ল > নারিকেল
চেলি > গরুর গোবর দিয়ে বানানো জ্বালানি
বায়লা > খেসারি ডাল
লাচৈ > বরবটি
বাইয়ুন > বেগুন
খাডা বাইয়ুন > টমেটো
ইচা মাছ > চিংড়ি মাছ
কুরাইল > কুড়াল
হিবা > যার মধ্যে গরুর খাবার দেয়া হয়
হৈক > পাখি
হা, বৈর > পা
আপডেট পাবেন। এখন আর মনে পড়তেছেনা।
লেখক বলেছেন: অনেক দিছেন । আবার মনে পড়লে দিয়েন ।
তনুজা বলেছেন:
পাখি আরেকখান অনুরোধ আছে -------মোটামুটি আপডেট হলে বর্ণক্রম করে ফেলেন
লেখক বলেছেন: ওক্কে ।
মাহমুদ৬৯ বলেছেন:
হৈক ভাই দেশে গেলে আঁন্নেগো বাইতে যামু বৈচা মাচদি ভাত খাওয়াইবেন্নি? আর এক্কান কতা আঁয় কিন্তু কিচু নিতা হাইত্তান্ন।
লেখক বলেছেন: এরই আস্তে কঅ । নোয়াখাইল্যার মানইজ্জত মারিচ্চা । আগেতুন মেজবানরে কবুল করাই লয় কিচু নিতাম হাইত্তান্ন । এগেন মাইনষে বুইজলে করফলা অইযাইবো রে ।
শয়তান বলেছেন:
লেখক বলেছেন: হেহেহে । মিয়া নোয়াখেলে কি আবার । এহ শুদ্ধ মারায় । জোড় দিয়া উচ্চারণ করেন, নোয়াখাইল্যা (শেষে জোড় হবে )
লেখক বলেছেন: ![]()
ভিয়েনাস বলেছেন:
রোহান বলেছেন: পুষ্টে আইসা অনেক গিয়ান অর্জন হইলোকিন্ত কেন যেন মনে হচ্ছে এই জ্ঞান কোন কাজে আসবে না ,,, পোস্ট থেকে বের হলেই ভুলে যাবো ।
লেখক বলেছেন: নিয়মিত পড়তে পারেন । ![]()
লেখক বলেছেন: হেহেহ । ভালুইতো । আপনেও কিছু যোগ করেন এলা ।
অগ্নিকন্যা বলেছেন:
আমি সত্যিই দুঃখিত সেদিন ওর সাথে যেতে না পারায়।তোর লেখা পড়ে আবারো খারাপ লাগছে..।
লেখক বলেছেন: আরে ধুর ব্যাপার না । বাসায় গিয়া মুক্তার ডলা খাইয়া আয় । এম্নে একটু ক্যাচক্যাচ করলেও খুবই সোজা মাইয়া ও । দুইকথাতেই ঠিকৈয়া যাইবো ।
হরিসূধন বলেছেন:
আন্নে নুয়াখালির কৃতিমান হোলা
আইঁ ও নুয়াখালির লোক
কত দিন হই গেছে আইঁ নুয়াখালির ভাষা কতা কই নই
লেখক বলেছেন: বাসায় ফোন করলে নোয়াখাইল্যাতেই চলে কথা ।
নেক্সাস বলেছেন:
গাবাল === সাপুড়েঝিলইম = ঝিনুক
কোয়াল == ঘুঘু পাখি
বেদে = = বেরাইজ্যা
ওঁয়া == ঝাঁপি বা ঢালা
মাইড্ডাল == মাটি কাটা শ্রমিক
লেখক বলেছেন: সাব্বাশ । চেক করিয়া নতুন পর্বে এডায়িত হৈবেক । আরো মনে পড়লে জানায়েন ।
রুবেল শাহ বলেছেন:
হানি > পানিকল / হাইব > নলকূপ
মেছাঙ্গ / ধমধমা > বর্তমানে আমরা যাকে ফলস সিলিং বলি, টিনের চালওলা ঘরে বাঁশের তৈরী বেড়ার মত থাকে।
কোদাইল > কোদাল
খন্তা > শাবল
মাতুল > হাঁতুড়ি
জলই > পেরাক বা তারকাঁটা
কুরাইল > কুড়াল
--------
গাই > গাড়ী
মছইদ > মসজিদ
হাবা > বাতাস
ঝই > বৃষ্টি
হেক > কাঁদা
-------
কেলা > কলা
আম্বা > আমড়া
বেতুইন> বেতফল
হোয়া > শশা
তেতুই > তেতুঁল
চইলতা > চালতা
আতল > আতা
কাঢল > কাঁঠাল
নাইওল > নারিকেল
--------
বাইয়ুন > বেগুন
ছৈ > সিম
আদুনি হাতা > থানকুনি পাতা
সসিন্দা > চিচিঙ্গা
লাচৈ > বরবটি
জিয়া > জিঙ্গা
তরই > ধুনধুল
ডুল্লা হাক > লাল শাক
ফলই হাক > পুঁই শাক
কোম্বা > কুমড়া
ঢেওস > ঢেঁরস
মিডা কোম্বা > মিষ্টি কুমড়া
হানা কেলা > পাকা কলা
হান > পান
হাদা > সাদা পাতা
বি > বিড়ি
----
হুতা > সুতা
হুইচ > সুঁই
দাগা > কালা সূতা
............
হওয়া হানি > পড়া পানি
বেমার > অসুখ
মাথাত ধরি রইছে / মাথায় কাম্বার > মাথা ব্যথা করা
-----
কম্পুটার > কম্পিউটার
সিশ কলম > বলপেন
পয়ালেয়া > পড়াশুনা
হয়ন > মক্তব
------
হেঝা > বোঝা
বদইল্লা > বদলা
কিত্তা > জমিন
হাত্তর > ফসলের মাঠ
হঁ > সাঁকে
দাম্বা > ষাঁড় গরু
গাই > গাভী
হাল চওন > জমিনে লাঙ্গল চাষ
-------
হোয়াদ > স্বাধ
মেলা > অনেক
ইক্কিনি > সামান্য
হেতে > সে
আন্নে > আপনি
হাইনো > পাইনি
দাইছে > চলে গেছে
আর > আমার
আন্ডা > আমাদের বা ডিম
বেগ্গুনে > সকলে
হেইডে > সেখানে
কন্ডে > কোথায়
------
দোয়ান > দোকান
হাল্লা > দাঁড়ি পাল্লা
হিল > ওজনের বাটখারা বা শিলা বৃষ্টির শিল
হুল > ফুল
.......
লেখক বলেছেন: চমৎকার । মৌলিক সাধিত ভাগ করে পোস্টে এডানো হবে ।
অনেক অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: থ্যান্কস বস্ ।
খারেজি বলেছেন:
মহামান্য, কঠিন বলেছেন।
এরপর থেকে যে কোন ঝামেলায় বলা যাবে: বেটা, তুই যে নোয়াখাইল্য্য্য্যা, তা এদ্দিনে বুঝলাম। এট্টা লিস্টি পুস্ট আসলেই দিয়া দেন।
(হাখি মুনে কয় নোয়াখাইল্যা সাইজা নোয়াখাইল্যাদের বিরুদ্ধে রিভার্স খেলতাছে! এইবার কি আমি একটু বলগ পলিটিকস বুঝছি, মহামান্য?)
শয়তান বলেছেন:
পক্ষী তো নোয়াখাইল্যা (শেষে জোড় হবে ) না । ১৪গ্রাম । হাপ কুমিল্লা হাপ নোয়াখাইল্যা (শেষে জোড় হবে )
লেখক বলেছেন: হ, অনেক জোড় দিয়া কৈতে হৈব ।
খারেজি বলেছেন:
ওই জন্যই তো জাত নোয়াখাইলাদের বিরুদ্ধে রিভার্স খেলতেছে।
আধা ইন্ডিয়ানগো লগে লয়া যেমন সাদারা বুনো ইন্ডিয়ানগো খতম করছে।
নাইলে নোয়াকাইলা চিহ্নিতকরণের এই প্রজে্ট কেন হাতে নিল অয়?
আর দ্যাখেন, দলে দলে আইসা জানান দিতেছে: লাব্বায়েক, লাব্বায়েক।
মুনে হয় কোন এক গোপন রাসয়নিক সংকেতে পতঙ্গদের আগুনে ঝাঁপ দেওনের মতন।
লেখক বলেছেন: ব্লগের রাজনীতির প্যাঁচে পইড়া মাতাডা আপনের মনে হয় পুরাই গেছে । প্যারানয়া ?
সবখানে রাজনীতির ভূত দেখন বালা না ।
রুবেল শাহ বলেছেন:
ওরে হেতে কিতা কয় ................ হেতেরে হাগলে কাম্বায়ছেনি .......... ?
লেখক বলেছেন: হেতেরে শতানে হোন আতার.....
রুবেল শাহ বলেছেন:
বালা তেন > সরিষার তেলবাদাম তেল > সোয়াবিন তেল
আইড্ডা কেলা > বিচি কলা
হিওইজ > পিঁযাজ
রয়ন > রসুন
টেয়া > টাকা
হরটা> পারটা
বেইল্ল্যা হিডা > চুউলের রুটি
চিতল হিডা > চিতই পিঠা
চনাচুর > চানাচুর
সাবু > সাকু দানা
মেছরি > মিছলি
হাছুর > সাঁতার
ফইক> পাঁখি
ফোক> পোঁকা
জুনি ফোক> জোনাকি পোঁকা
চান্দের ফওর > চাঁদের আলো
আন্ধার > অন্ধকার
তেলমারা > তরকারীতে বাগার দেওয়া
লেখক বলেছেন: সাব্বাশ । ধইন্যাফাতা ।
লেখক বলেছেন: আমিওতো মস্করাই করলাম । ইয়া নবী খারেজি । আমাকে ভুল বুঝবেন না ।
রুবেল শাহ বলেছেন:
মেলা দিন ধরে আন্ডা এই ভাষায় কতা কই না তো হেইল্লা মনে আইযের না মেলা শব্দ..............
লেখক বলেছেন: না, আন্নে বো-ত মনে কইচ্চেন । এগুন লেইখতে লেইখতেও আঁ-র খবর অই যাইবো ।
লেখক বলেছেন: হাহাহা । নোয়াখাইল্যা পাব্লিকের বুদ্ধি কম না । ঠিকই বুঝবো । হয়ত কয়েকলাইন বেশিও বুঝতারে ![]()
তুষারপাত বলেছেন:
হালনী ভাত > পানতা ভাতহুই-য়া মরিচ > পোড়া মরিচ
দোআন > দোকান
কিত্তা > জমি
বইড্ড্যা > ঢাকনা
শুয়ারী > সুপারী
গোডা > বিঁচি/আস্ত
কল্লা > মাথা
ঘেঁডি > ঘাঁড়
তুরুল্লা > ঝিঁ ঝিঁ পোকা
উতুইচ্চা > হুতুম পেঁচা
হেঁনজা > আগাছা
আঁইড্ডা কেলা > বিঁচি কলা
বেঁয়াঁ > বাঁকা
কুঁইর > আখ
বাঁশ মুয়াঁ > বাঁশ ঝাড়
হাঁনক হাঁপ > গোখরা সাপ
মেডরী > মাকড়সা
হইল মাছ > শোল মাছ
হাডি হাতা > পাটি পাতা
হেন > ভাতের মাড়
চাঁইয়্যাঁ > চড়ই পাখি
হেচচা > ফিঙ্গে পাখি
ডেডাঁ > হিন্দু
হু-ণী > শুটকী
উদিলা > খালি গা
গিদদান > ডিগবাজি
কাইম > বাঁশির কঞ্চি
কাঁ-ইল > কোমর
গোয়াইল্লা > ফড়িং
হজ্জা > প্রজাপতি
ওঁজ-লা > ভুড়িঁ
ঢেঁই > ঢেঁকি
আঁতি > হাতি
ওঁট > উট
টইন > টিন
নোঁয়া > নতুন
হিঁচা > ঝাড়ু
হোন্দের টিঁয়া > নিতম্ব
হাঁ-না > পাকা
জেঁওতা > জীবিত
তেইল্লা চোরা > তেলাপোকা
লেখক বলেছেন: ব্যাপক । আপনার এইখানে অনেকগুলা মৌলিক শব্দ আছে । চেক এবং ক্রস রেফারেন্সের পরে মূল পোস্টে যোগ করা হবে ।
অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: হ, গণদাবী
![]()
আহছানউল্লাহ বলেছেন:
হুরা বাঙলাদেশে এত ভাষা থাইকতে আঙঁগো ভাষার হিছে হইটবার কারন কিয়া?আননে জানেন নি আঙঁগোরে জাপানী কয়,২০আত মাডির নিচে গেলেও আঙঁগোরে হাওয়া যাইবো।
লেখক বলেছেন: আরে বাইচা, এক্কেন কাগজে কলমের ব্যাকরণ বানাইতাম চাইয়ের আরি ।
তুষারপাত বলেছেন:
আন্নেরে ধইন্যা
লেখক বলেছেন: আন্নেরেঅ
শয়তান বলেছেন:
হোন্দের টিঁয়া না কি হোন্দের টুয়া হৈবো ?
লেখক বলেছেন: হাহাহা । হোন্দের টিঁয়াই সঠিক । অবশ্য অন্য কোথাও টুয়াও ইউজ হৈতে পারে । আমগো অঞ্চলে টিঁয়াই চলে ।
লেখক বলেছেন: ঐটা একটা ইয়ুথ ভ্যারিয়েশন বোধহয় ।
শয়তান বলেছেন:
ওহ । বক্তা ছিলেন বিখ্যাত হেনী কলেজের ইস্টুডেন্ট।
লেখক বলেছেন: হ , ফেনী কলেজ, বো-ত হৈতকাইল্যা(শেষে জোড় হবে) (প্রাচীন) কলেজ
আহছানউল্লাহ বলেছেন:
আঙঁআননে যে ভাবে ব্যাকরন বানাইতে চান বানান ।কিন্তূ আঙগো যে মান-সন্মান উড়ি যার গই হেই দিগে এক্কানা খেয়াল ...........
লেখক বলেছেন: নিজের ইতিহাস ঐতিহ্য নিয়া গর্ব করার মত মানসিকতা থাকা চাই । এইরকম বিচ্ছিন্ন একটা ভাষা মায়ের মুখ থেকে শিখে এখন চার পাঁচটা ভাষা বলতে পারতেছি এইটাতে কি ঐতিহ্যের গৌরব আরো বাড়েনা ?
শয়তান বলেছেন:
লেখক বলেছেন: ঐটা একটা ইয়ুথ ভ্যারিয়েশন বোধহয় । --এইটা একটা ভাল পয়েন্ট ধরছেন। কমবেশী সব এলাকায়ই এখন তরুনরা ভাষার কথ্যরীতিতে ভালধরনের বিবর্তন আনছে । কুমিল্লা শহরের ভাষার সাথে গ্রামান্চলের যেমন একটা ব্যপক পার্থক্য তৈরি হচ্ছে ।
লেখক বলেছেন: হ, ইয়ুথ ভ্যারিয়েশন একটা শক্তিশালী জিনিস । খুঁজলে মনে হয় কয়েকটা শব্দ পাওয়া যাইবো যেইগুলা আমরা ইশকুলের তিন বন্ধু মিল্যা চালু কৈরা দিছি , এখন সারা বাংলাদেশে ছড়াইয়া পড়ছে ।
তুষারপাত বলেছেন:
ক্যঁইচ্চা / কেঁচ্চা > কেঁচোচাঁ > চা
ঢেবা/ খাঁডি > ছোট পুকুর
খেঁ-চঁই > খিচুরী
জে-বত > বড়খানা
জেব > পকেট
চাসনী > ভর্তা
হোর > শ্বশুর
জেইয়্যা > জেঠা
কাক্কা > চাচা
নাইপত্তা > নাপিত
বাঁ-ড়ল > বনবিড়াল
জেন্নে > যে ভাবে
হাঁ-ত্তর > পাথর
হা-বা > বাতাস
ঝড়ি/ঝই > ঝড়
ভাঁ > ভাড়া
ডোঁয়া > ডানা
হইর > পাখনা
লেনজা > লেজ
কাছরা > ময়লা
ধুই হিডা > ভাপা পিঠা
চিবা > চিকন
দাইরবা > জ্বালানী কাঠ
হোঁনা > স্বর্ণ
হো-না > পোনা
হু-দঅ > অযথা
খাইল্লা > শুধুমাত্র
হাল্লা হাঁত্তর > দাঁড়িপাল্লা
মুত > প্রসাব
ইত্তিবারি > এইমাত্র
লেখক বলেছেন: থ্যান্কু থ্যান্কু । যাচাই-বাছাইয়ের পর যোগ করা হবে ।
লেখক বলেছেন: আমার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম ।
ফেনীর এক্কেবারে সাথের গ্রাম । মোহাম্মদ-আলী বাজারের আগের স্টপেজ (ঢাকা টু ফেনীর পথে)।
রুবেল শাহ বলেছেন:
ওরে হেনী আইলে অত্তরে জালালিয়া সিংগরা আর চা খামু...........
লেখক বলেছেন: আঁইত হইত্যবারে- হেনী যাই কম করি অইলেঅ দুইবার ।
তুষারপাত বলেছেন:
লাডিমিতে..............?
লেখক বলেছেন: ইয়েস ।
হেতি - সে (মেয়ে)
হিগগা - সে (বয়সে ছোট ছেলে-মেয়েদের ক্ষেত্রে)
গাঁড - ঘাট(বাড়ির সদর দরজা)
হুড়উনি - খাতা-বই সেলাই করার সুঁই
বেজ্ঞুনে মিলি, বেক্কে মিলি -- সবাই মিলি
টোঁডা - উঁচু গাছ থেকে কিছু পাড়তে ব্যবহার করা হয়
ট্যাঁডা - মাছ ধরার বর্শা
* হেত্তিনি - পেত্নী (খারাপ মেয়ে জ্বীন)র বিবর্তিত রূপ, নোংরা অর্থেই বলা হয়
* তুরুল্লা - তেলাপোকার কাছাকাছি আরেকটা প্রাণী, ঝিঁ ঝিঁ পোকা না
নোয়াখালীত থাইও এতো নোয়াখালী ভাষা শিখতাম হারি ন, আইজ্জা যা শিখছি........................
তুষারপাত বলেছেন:
তুরুল্লা - তেলাপোকার কাছাকাছি আরেকটা প্রাণী, ঝিঁ ঝিঁ পোকা নানাজনীন১ এর এই কথাটি ভুল কারণ তুরুল্লা শব্দটির শুদ্ধ শব্দ হল উরচুঙ্গা।
উরচুঙ্গা শব্দটির ইংরেজি হল field cricket অর্থাৎ ঝিঁ ঝিঁ পোকা এবং বৈজ্ঞানিক নাম হল Brachytrypes portentosus.
লেখক বলেছেন: কিন্তু আমারওতো মনে হচ্ছে তুরুইল্লা নামে আরেকটা পোকা আছে । ঠিক ঝিঁঝিঁও না ।
তুষারপাত বলেছেন:
এঁ-অডি > শালুকের বীজনেঁ-অডি > কথা শুনেনা যে
দমদমা > সিলিং
উগির > ধান রাখার পাত্রের মাচা
হেঁনা > কচুরীপানা
চিয়নী > বড় মাদুর
বোরগা > নল খাগড়া
মাইড্ডা চুআই > আমরুল শাক
বোগরা > বোকরা
হীরণ্ময় বলেছেন:
+ + + + + + + + + + +
লেখক বলেছেন: ধন্যবাদ ।
এমদাদ হোসেন জাবেদ বলেছেন:
তা ভাই আপনি, চৌদ্দগ্রাম নিয়ে পড়লেন কা,,,, আপনি কি চৌদ্দগ্রাম থেকে নাকি.....????
লেখক বলেছেন: পৈত্রিক বাড়ি এবং জন্মস্থান । শিশুকালও কাটছে ঐখানে ।
এমদাদ হোসেন জাবেদ বলেছেন:
ভাইজান, আপনার ইমেইল এড্রেস পেলে খুশি হবো। আমিও চৌদ্দগ্রাম এর তো তাই........ ভালো থাকবেন -আমার ইমেইল -
সাইফুল ফারদিন বলেছেন:
দুর মিয়া আন্নের তো বেগ্যিন অয় ন। লেকবেন এক্কানা ভালা করি লেকতেন্ননি।
হাঁড়িচাচা বলেছেন:
লেদা চুটকিয়া- ছোট ছেলেপিলে।এই হুস্টের লাই আন্নেরে ধইন্যাহাতা। আঁর বাড়ি সোনাইমুড়ী।
জুবায়ের হাসান বলেছেন:
ওরে কাগু, আন্নে বালা কাম কইচ্ছেন! হুরা ডিস্সনারি হই গেছে!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















