আমার প্রিয় পোস্ট
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের প্রেক্ষাপট: মার্কিন পুজিবাদের সাম্প্রতিক সংকট - দিনমজুর
- ধর্ম ও ইশ্বর বিশ্বাসে অপযুক্তি( Fallacy of religion and God) - বীরেনদ্র
- এই লজ্জা রাখি কোথায়? (প্রসংঙ্গঃ ইন্টার্নী ডাক্তারদের গ্রামে এক বছর ইন্টার্নী করতে হবে) - ডাঃ নিয়াজ
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক - আইইউটিয়ান
- আহা! দুধের শহরে মেলামাইন - ঘোর
- কিছু পুরানো রেডিও সম্প্রচার শুনুন (অডিও ফাইল) - প্রদীপ মিত্র
- হযরত উসমানের রাঃ(*) হত্যার প্রকৃ্ত ঘটনা প্রকাশ করে আমিরুল মু’মিনিন হযরত আলী(আঃ)বলেন(নাহাজুল বালাগাহ থেকে খোৎবা নং-৩০ - রাফেযী
- নিশ্চুপ নিরাল নিঝুমদ্বীপে [তথ্য + ছবি ব্লগ] নিঝুমদ্বীপ বিষয়ক মেগা পোস্ট - টেকি মামুন
- রোড টু স্কলারশিপ - ১ - ফাজিল
- | অস্পৃশ্য ও ব্রাহ্মণ্যবাদ এবং একজন বাবাসাহেব | পর্ব: ২/৮ | - রণদীপম বসু
- Technology in Y3K - ফাহাদ বাপ্পী
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ৩য় পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ২য় পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ১ম পর্ব - রাগ ইমন
- কেন আমি একজন আস্তিক নই ? কেন আমি একজন নাস্তিক নই? - ২ - পারভেজ আলম
- যে বাজারে প্রতিদিন কোটি টাকার সবজি বিক্রি হয়.. - সোহান বাশার
- একজন প্রবাসীর আত্মজৈবনিক কথন - আবু মকসুদ
- বদলে যাও, বদলে দাও! -- একটি অরুচিকর গপ্পের খসড়া - খারেজি
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- রাপিডশেয়ার এর প্রিমিয়াম একাউন্ট বিনা পয়সায় - ডট কম ০০৯
- তিব্বতের আকাশ লাল হৈলেই বৃষ্টির রঙ বদলায়া যাবে এমন কেন নয় কিংব চীনা বাদামের খোশার ভিতর সাম্যবাদের বিচি ভাজলেও নষ্ট হবে না, ভাবলে ক্ষতির কিছু আছে!!!!!! - ফ্যাতাড়ুর বোম্বাচাক
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- একটি গল্প - অপরিচিত_আবির
- দিলজাহান - প্রণব আচার্য্য
- ক্রোধে অন্ধ ঝড় - ঊশৃংখল ঝড়কন্যা
- ধন্যবাদ টেড কেনেডি, একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে বাঙালীকে রক্ষা করেছিলেন আপনি - অমি রহমান পিয়াল
- গরু/ খাসীর কুইক রেসিপি- ফ্রম ব্যাচেলরস কিচেন - শ।মসীর
- স্পিকারের সাউন্ড রেকর্ড করুন - মহসিন০৮
- মুক্তিযুদ্ধে অন্তর্ঘাত পর্ব : খন্দকার মোশতাক আহমদ-১ - অমি রহমান পিয়াল
- ফায়ারফক্স স্পিড আপ - রাকিব
- ডিভোর্স - আলঝেইমার ক্রিস্টোসান
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- কিভাবে আপনার কম্পিউটারে কোন ওয়েবসাইট ব্লক করবেন? - শামীমস
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- কষ্টদিনের রুশ হিউমার - মার্চেন্ট অফ ড্রিম
- পূণ্যময় রজনীর পরে - লড়াকু
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে - ডট কম ০০৯
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- মেহভুপ রেহমান কানের সওয়াল, কাগুর জভাভ - আলিফ দেওয়ান
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- রূপকথা নিয়ে কিছু কথা হতে পারে! - খারেজি
- রসমালাই বানানো খুব সোজা - বায়েজীদ
- দুরের পাখীকে - রাসেল ( ........)
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- কখনও জীবন ভুলে থাকার অভিনয় - রাসেল ( ........)
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- দবিরের মনোভ্রমনিক হাইডশো - কৌশিক
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- ফ্রিল্যান্সঃ ডাটা এন্ট্রির কাজ (লিখেছেনঃ মো: জাকারিয়া চৌধুরী (আপডেটেড) - কমপিউটার জগৎ
- প্রমিত বাংলা বানান রীতি (২): ষত্ব বিধান! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- পৌরাণিক ছাগুরাম - মুখফোড়
- বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখা সুন্দর এবং সঠিকভাবে দেখার জন্য আপনার করণীয় - jewelosman
- যেউ না রাইছু ... রাইছুকে ধরি রাকিভার ঠপঠেন উপাই - আলিফ দেওয়ান
- আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না - রূপক
- নায়িকাদের রাজিনৈতিক ভাবে অপহরন, ধর্ষন,ভিডিও দেখিয়ে ব্লাকমেইলিং বন্ধ করুন - মেহদী
- আরও বলে যাওয়া কথাগুলো-যা আধুনিক মুসলমানদের সকল সমস্যা দূর করবে - মেহদী
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- মডেল হওয়ার কটিন টিপস - আলিফ দেওয়ান
- কবিতা নিয়া চুলকানি - রাসেল ( ........)
- বুড়া লোল-পুরুষদের জন্য গ্রুপ- সকলে অতি স্বত্বর যোগাযোগ করুন - নিধিরাম সর্দার
- নারীর লিপস্টিক চর্চা: নাসিমূল আহসানের পোস্ট এবং আমার বক্তব্য - মানুষের পৃথিবী
- উইন্ডোজ এর প্রয়োজনিয় কিছু শর্টকাট - নীলবরষা
নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -২
১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
পর্ব -১
মেলা দিন আগের কথা । ভাত খাইতে বসছি ছোট বইন মুক্তা আর আমি , দুইজন লেট লতিফ । তরকারির এক পদ আছিলো ডাইল । সামনে পাতিল দেয়া, যে যার মত নিতাছে । আম্মা আরেকটা চেয়ারে বইসা দেখতাছে । মুক্তা ডাইল নিতাছেতো নিতেই আছে । প্লেটের কানায় কানায় অবস্থা । আম্মা হঠাৎ নিরীহের মত বল্লেন, " চঁড , চঁডেচ্চা, চঁডি তারফর ল আর-" (পা দিয়া মাড়া কিছুক্ষণ তারপর আরো নে, (বস্তায় কোন কিছু ভরার সময় যেমন করা হয়))মুক্তা হঠাৎ বুঝলো না ঘটনা কি । ঐদিকে আমিতো হাসতে হাসতে নাকে মুখে উঠার অবস্থা । আম্মাজান এমনে খুব বেশি জোক করেন না । কিন্তু মাঝে মাঝে এমনসব কথা নিরীহের মত মুখ কৈরা বলেন, হাসতে হাসতে কান্দনের অবস্থা । কিছুক্ষণ পরে মুক্তা বুঝলো আসল ঘটনা । বেচারি একটু আবেগপ্রবণ, কাইন্দা কাইটা, তুমি খালি আমগো লগে এরুম কর বৈলা ভাত থুইয়া চৈলা গেলো । আমি তাও হাসি থামাইতেই পারতাছিনা ।
এই চঁডা (মাড়ানো), নোয়াখাইল্যা ভাষার একটা মৌলিক ক্রিয়াপদ ।
যাউগ্গা । নোয়াখাইল্যা ভাষার ব্যাকরণের এই পর্যায়ে আরো অনেকগুলা মৌলিক নোয়াখাইল্যা শব্দের তালিকা দেয়া হৈতাছে । তার আগে উচ্চারণ সংক্রান্ত নিয়মাবলি
কেবলমাত্র আঞ্চলিক শব্দের উচ্চারণের জন্য এই লেখার কমন নিয়ম
১ : সকল একক 'চ' এর উচ্চারণ , সাইকেল শব্দের 'স' এর মত হবে । যুক্তাক্ষরের ক্ষেত্রে সাধারণভাবে প্রমাণ বাংলার নিয়মেই অর্থাৎ বাচ্চা কাচ্চা সাচ্চা এসবের উচ্চারণের মতই হবে । বিশেষ ক্ষেত্রে উল্লেখ করে দেয়া হবে ।
২ : বর্ণ বা সিলেবলের পরে হাইফেন (-) এর উচ্চারণ হবে : আগের সিলেবলের , স্বরবর্ণের দীর্ঘায়িত উচ্চারণ, আগের সিলেবলে স্বরবর্ণ না থাকলে দীর্ঘায়িত 'অ' এর উচ্চারণ হবে ।
যেমন "বা-ইলা " (মসুর) শব্দের উচ্চারণ হবে বা+ আ + ইলা (ব এর পরে দীর্ঘ আ)
"ব-লা" (অলক্ষি, বান্দর এইজাতীয় গালি অর্থে) শব্দের উচ্চারণ হবে ব+অ+লা (ব এর পরে দীর্ঘ অ)
আইতনা/আইন্না = বসার ঘর / সামনের ঘর / ড্রয়িং রুম
আদ-নি হাতা = থানকুনি পাতা (হাতা > পাতা শব্দের বিবর্তিত রুপ)
ইচা মাছ = চিংড়ি
উতুইচ্চা = হুতুম পেঁচা
উদিলা = খোলা, নাঙ্গা
উড়ুম = মুড়ি
ওজলা = ভুড়ি (পাকস্থলী)
ওঁয়া = টুকরি
কোঁয়া = অন্ডকোষ
খন্তা = শাবল
খাডাল = ভিতরের ঘর
খোয়া = কুয়াশা, শিশির
খাঁ-জিলিক = বিদ্যুৎ চমকানো
খাঁডা বাইয়ুন = টমেটো (বাইয়ুন > বাইগন > বেগুন শব্দের বিবর্তিত রুপ)
গাবাল = সাপুড়ে
গিদ্দা দেয়া = ডিগবাজি খাওয়া
গোয়াইল্লা = ফড়িং
চঁই = শিম
ছলা = কাঠবিড়ালি
জলই = পেরেক
জিলইন = ঝিনুক
জো-রা = ছোট নালা
টগবা = নারিকেলের মালা দিয়া বানানো ডাল বাড়ার জন্য ব্যবহৃত চামচ বিশেষ
ঠাডা = বজ্রপাত
ডগি = জমি
ডেঙা = বাগান, বাড়ির পিছনের ঝোপজঙ্গল
ডেঁয়া = বাছুর
তরই = ধুন্দুল
তয়া = টুপি
তাগারি/হিবা = গরুর খাবার দেয়ার জন্য ব্যবহৃত বিশাল গামলা
তুরুল্লা/তুরুইল্লা = ঝিঁঝি পোকা
দাগা = কালো মোটা সুতা (তাবিজ বাঁধার জন্য)
দস্ত হওয়া= বমি হওয়া (নোট : বমি করা > বমি করা ই ব্যবহৃত)
দাস্ত = ডায়েরিয়া
ধজি = হাতা ,খুন্তি
নাইচ্যা হাগ = পাটশাক (হাগ > শাক থেকে বিবর্তিত)
ফেলন/অরল = অড়হর
বইর = পা, ঠ্যাঙ (সাধারণত পায়ের পাতা)
বা-ইলা = খেসারি (ডাল)
বালা তেল = সরিষার তেল
বাবাল = বনবিড়াল, খাটাশ
মাইড্ডাল = মাটি কাটার শ্রমিক
মাত্তুল = হাতুড়ি
মুআহাইন্জুইয়াঁ = গোধূলিবেলা
মেচাঙ্গ/দমদমা = ফলস সিলিং
মেড-লি = মাকড়শা
লাই = গামলা
শ-ইন্দা/শশিন্দা = চিচিঙ্গা
শাবুরি = তৃপ্তি, সন্তুষ্টি
হবরে = তাড়াতাড়ি
হ-ন = মক্তব
হারল = মাছ ধরার জন্য ব্যবহৃত টুল বিশেষ
হাইব = চাপকল (ইংরেজি পাইপ থেকে বিবর্তিত)
হালনী ভাত = পান্তাভাত
হাঁটফা = মই
হুয়ার = ব্যবহার
হেঁন্জা = জলজ আগাছা
হোঁয়াইর = ঘরের উপরের দিকের পাটাতন
হৈতকাল = আদ্দিকাল, অনেক আগে
হৈর করা = মেরামত করা
হৈর অইছে = ফ্রি হৈছে, মুক্ত হৈছে
---------------------------------------------------------------------------
মৌলিক শব্দের জন্য আর কোন নতুন চ্যাপ্টার এড করা হবে না । এরপরে পাওয়া মৌলিক শব্দগুলা , প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারে এডিট করে যোগ করা হবে । পরের পর্বে, মূল বুঝা যায় কিন্তু বিবর্তনের ধারা ধরা যায় না এমন শব্দ এবং উচ্চারণ বিবর্তনের কিছু কমন রুলস প্রতিষ্ঠার প্রচেষ্টা থাকবে ।
বিভিন্ন তথ্য দিয়ে যারা সাহায্য করতাছেন ,এবং নোয়াখাইল্যা না হৈয়াও গভীর আগ্রহ-উৎসাহ-উদ্দীপনা সহ মন্তব্য দিয়া যারা ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদের ঋণ শুধুমাত্র ধন্যবাদ দিয়া শোধ হবার নয় । তাও দিলাম ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শয়তান বলেছেন:
উড়ুম । এইটাও বহুদিন বাদে শুনলাম লেখক বলেছেন: গুপন কতা কই , আমি নিজে কুনদিন শুনি নাই এইটা ।
খারেজি বলেছেন:
উরুমা মানে মুড়ি।বহু অঞ্চলে প্রচলিত। ইছা ঠাডা বরিশাল-বাগের হাটে পাইবেন। দাস্ত মনে হয় ফার্সী। খন্তাও দেকছনারীতে আছে।
লেখক বলেছেন: খন্তা দেকছনারীতে কি শাবল অর্থেই আছে, নাকি হাতা অর্থে ?
যাউগ্গা , মৌলিকতার সংজ্ঞা পাল্টাইতে হৈব দেখা যায় । প্রামাণ্য বাংলায় নাই, উচ্চারণ বিবর্তনের মূল ধরা যায়না, এইজাতীয় সবগুলারেই মৌলিক বানাইয়া দিতে হৈবে ।
লেখক বলেছেন: শিখ্যা ফালান ।
কাক ভুষুন্ডি বলেছেন:
হুড়ুম বরিশালের ঐদিকে ব্যবহৃত হয়।
লেখক বলেছেন: মৌলিকতার সংজ্ঞা পাল্টাইতে হৈব দেখা যায় । প্রামাণ্য বাংলায় নাই, উচ্চারণ বিবর্তনের মূল ধরা যায়না, এইজাতীয় সবগুলারেই মৌলিক বানাইয়া দিতে হৈবে ।
মোনালিসা আক্তার বলেছেন:
আমি হারতুইন্ন
লেখক বলেছেন: ন হাইত্তি কিল্যাই, জুত করি হইত্তে থাক, হাইরবি ।
লেখক বলেছেন: হেহেহে । অলমাইটি বিএনসিসি ।
লেখক বলেছেন: থ্যান্কু । থ্যান্কু । ভাষাতত্তে আসলে ব্যাপক আগ্রহ কেবল , প্রতিভা শূণ্য ।
শুভ৭৭ বলেছেন:
ভাল জিনিস দিয়েছেন।
লেখক বলেছেন: থ্যান্কস ।
তনুজা বলেছেন:
কি মিয়াবাই , যারা পড়ে উৎসাহ উদ্দীপনা দেতেছে তাদের কতা কন না কেন----আমরা শব্দ পারি না বলে কি ধইন্যা দিতে ভুলে গেছেন লেখক বলেছেন: স্যরি স্যরি , এক্কনি এডিটাইতাছি ।
লেখক বলেছেন: শীতকালে গাঁডাআগে রইদ হোয়াই না কতদিন ............
সবাক বলেছেন:
বা-ইলা = মসুর (ডাল)
হাঁটফা = মই
===============
এই দুইটা নিয়া আপত্তি আছে।
বা-ইলা বলা হয় খেসারী ডালকে।
মসুর ডালকে বলা হয় মুসুরি।
আর মইকে বলা হয় চঙ্গা।
=======
মইকে যে হাঁটফা বলে তা জানি না।
মসুর ডালকে বা-ইলা বলতে শুনিনি।
লেখক বলেছেন: হাঁটফা ডা সিউর । বা-ইলা, অনেক ছোটকালে শুনছিলাম, সিউর না । আরো নোয়াখাইল্যাগো কাছ থাইকা কনফার্ম হই, তারপর এডিট করমু ।
লেখক বলেছেন: চঙ্গা, বা চঙ্গ মুন্সিগন্জ, ফরিদপুরের দিকে ব্যবহার হয় ।
লেখক বলেছেন: এলা খুশি
আমি ভাল আছি বলেছেন:
darun hoise!!
লেখক বলেছেন: থ্যান্কু ।
বিডি আইডল বলেছেন:
মই কে বোধহয় চঙ্গা বলতো আমাদের ওইদিকে
লেখক বলেছেন: আপনাদের ঐদিকটা কোনদিক ?
অনিগিরি বলেছেন:
ভাই চালাইয়া যান, নোয়াখাইল্যা ভাষা বিষারদ হিসাবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করার সমূহ সম্ভাবনা আছে!!!
লেখক বলেছেন: ডলা খাইয়া এখন খোঁচা চোদান । ভালু ভালু .....
রুবেল শাহ বলেছেন:
বাওলা > খেসারী ডাল হাঁটফা = মই কিনা জানি না তবে হাঁটফা দেখতে মাই এর চাইতে অনেক ছোট হয়, যা দিয়ে হাল চাষ করার পর মাটি সমান করার কাছে বেশী ব্যবহার হয়।
...............
ঘোয়া > কলশি / ঘোড়া
কত্তি > বদনা
জলি > বাঁশের বেড়া বিশেষ
ছোপ > বাঁশের অগ্রভাগ
............
ডেগা > কঁচি = লাউগা এক্কেরে কঁচি
বুয়া/ বাতি > লাউগা এক্কেরে বাতি / কোনথন বুয়া লাউ লই আইছত
ঝুনা নাইওল > পাকা লারিকেল
......................
গম > পেয়ারা
বগলি > কলা গাছে ভিতরে শাস বিশেষ
কেলার থো >
এনাজি কেলা >
.............
জাগুর মাছ > মাগুর মাছ
ইন্দোনেশিয়া > কারফু মাছ
...............
আলবা ধান > আতব ধান
হিদ্ধ ধান > সিদ্ধ ধান
................
নাইওলের ডোগা > লারিকেলের পাতা
তালে ডোগা > তালে পাতা
..............
শিয়ল > শিয়াল
হাপ > সাপ
ভেঙ্গুল >
কাইডবা হিম্বা > বড় বড় কালো পিঁপড়া বিশেষ
.................
ধরণী > দাইমা
গুণীন > ঝাড় ফুক করেন যিনি
ডাক্তর > চিকিৎসক
বাইন্না > স্বর্ণকার
ফোসারী দোয়ান > বনজ ঔষধের দোকান ( সম্ভবত )
নাইত্তা > নাপিত
ধুপি > কাপড় পরিষ্কার করেন যিনি
বৌতাল > গ্রামে কিছু লোক আছে যারা শুধু গরুর চিকিৎসা করে থাকেন.
ভেন্ডার > দলিল লিখেন যিনি
মেস্তরী > মিস্তিরি ( কাঠ মিস্তিরি বা রাজ মিস্তিরি কে বোঝানো হয় )
লেখক বলেছেন: হাল চষার পর মাটি সমান করার জন্য যেইটা সেইটারে হাঁটফা বলা হয় । আমাদের ঐদিকে(চৌদ্দগ্রাম) উপরে উঠার জন্য ঐগুলারেও হাঁটফা বলা হয় ।
সহীদুল হক মাণইক বলেছেন:
বইর>পা
লেখক বলেছেন: হুমম এইটাতো পোস্টেই দেয়া আছে ।
বিডি আইডল বলেছেন:
চাটখিল
লেখক বলেছেন: হুমম বুঝলাম । চঙ্গ বা চঙ্গা আরো অনেক জায়গায় ইউজ হয় ।
রুবেল শাহ বলেছেন:
কারন > বিদ্যুৎহাবর> পাওয়ার ( যেমন = বিদ্যুৎ এর ২০ ওয়াড এর বাতি / কাননের কুই হাবর এর বাত্তি )
শাই > শাড়ি
চাদইর > চাদর
গেলাস > গ্লাস
হিম্বার কাম > পিঁপড়ার কামড়
ঘুই > ঘুড়ি
চিডাল > শ্মশান
ছাম্মন > নৌকা
উন্দুর > ইঁদুর
বিলাই > বিড়াল
লেখক বলেছেন: থ্যান্কস ।
নেক্সাস বলেছেন:
মোরের ডাইল == মসুরের ডালবাইলা == খেসারীর ডাল
অলের ডাল == অড়হরের ডাল
হৈল্লা হাতা == শটি পাতা
রই == খেঁজুরের রস
গোয়া == কলসী
উড়ুম শব্দটা নিয়ে শব্দটা নিয়ে সংশোধনী আছে....
ফেনীর দক্ষিন পূর্বাঞ্চলে মুড়ি কে হারহামেশাই মুরি বলা হয়।
লেখক বলেছেন: আমরাও মু-রিই বলতাম । ইনপুটের জন্য ধন্যবাদ ।
মাহমুদ৬৯ বলেছেন:
বা-ইলা বলা হয় খেসারী ডালকে। উড়ুম > মুড়ি , কখনো শুনিনি, তবে উড়ুম > ওঠা অর্থে ব্যবহার করা হয়।
উদা : গাছে উডুম।
যাক দ্বিতীয় পর্ব দেখে ভালো লাগছে।
লেখক বলেছেন: সংশোধন কৈরা দিছি ।
দুরের পাখি বলেছেন:
বা-ইলা = খেসারি (ডাল)সংশোধন করা হৈল ।
তয়া = টুপি
হৈতকাল = আদ্দিকাল, অনেক আগে
হৈর করা = মেরামত করা
হৈর অইছে = ফ্রি হৈছে, মুক্ত হৈছে
সংযোজিত হৈল ।
দুরের পাখি বলেছেন:
উতুইচ্চা = হুতুম পেঁচাউদিলা = খোলা, নাঙ্গা
কোঁয়া = অন্ডকোষ
গিদ্দা দেয়া = ডিগবাজি খাওয়া
গোয়াইল্লা = ফড়িং
জো-রা = ছোট নালা
তুরুল্লা/তুরুইল্লা = ঝিঁঝি পোকা
মেড-লি = মাকড়শা
হেঁন্জা = জলজ আগাছা
নতুন যোগকৃত
লেখক বলেছেন: হ আচি বালা ।
কেল্টূ দা বলেছেন:
সামু পুস্ট কায়ালচে । কায়া আবার আমারে ঝেনারেলাইচে ।এরাম পুস্ট খাওয়ার মানে বুঝলাম না ।
ঈমান্দারগো লেইগা আসলেই দুক্ক লাগতাছে ।
লেখক বলেছেন: কি কৈতাম আর কন । মাঝে মাঝে ইচ্ছাকরে
মডু শালাগো গোঁফ ধরে খুব নাচি
মন্ডু ধরে কোদাল দিয়া চাঁচি
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
দুটো পর্বই পড়লাম। জটিল কাজে হাত দিয়েছেন। আপনার আগ্রহের বহুমাত্রিক রূপ দেখে মুগ্ধ হই, আর আপনার প্রতিভা দেখে ঈর্ষায় জ্বলি! লেখক বলেছেন: যতটা জটিল ভাবছিলাম তার চাইতে বেশি জটিল মনে হৈতাছে এখন বিভিন্ন নোয়াখাইল্যাদের ইনপুট পাইয়া । দেখি কতটুকু শুদ্ধ এবং সম্পূর্ণ করা যায় ।
ধইন্যা আপনারে ।
লেখক বলেছেন: সালিশ তো আমাদের ঐদিকে (চৌদ্দগ্রাম) সালিশ ই বলা হয় ।
লুথা বলেছেন:
"আগা নাই বলদেদি থেটঠেরির জোর" >>> এইটার মানে কন তো দেখি...
লেখক বলেছেন: হাগা নাই বলদে দেখি, ডায়রিয়ার জোর ।
ভাত নাই ঘরে চালন চালন করে
অথবা
আসলে মুষুল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
হক মাহবুব বলেছেন:
ধন্যবাদ আপনাকে।কোঁয়া= অন্ডকোষ (এটিকে 'বিচা' নামেই অভিহিত করা হয় যেমন-বলদের বিচা। 'কোঁয়া' শব্দটি 'কোষ' অর্থে ব্যবহৃত হয় যেমন- কমলার কোঁয়া ইত্যাদি।)
হান্দি= গলি
লেখক বলেছেন: হান্দি = গলি প্রথম চ্যাপ্টারে আছে ।
আমগো গেরামে একটা পুলা আছিলো, সম্ভবত হাইড্রোসিল অথবা গোঁদরোগে অন্ডকোষ খুব বড় হৈয়া গেছিলো, ঐটারে আমার বড় ভাইরা দেখতাম বটকোঁয়া ডাকত ।
লেখক বলেছেন: হিহি । আম্মাজান মাঝে মইধ্যে খুব নিরীহের মত একেকটা বোম ফাটান । হাসতে হাসতে কাহিল অবস্থা।
হেতে-সে (পুরুষ বাচক সম্বোধন)
উদাহরণ: হিতিরে কইছিলাম আইতো, হিতি আইয়েন
ইতি বেশি হাঁকি গেছে গই
বাইলাচুম্মা- ছোট আকৃতির বেলে মাছ
লেখক বলেছেন: যোগ করা হৈবেক ।
মো: খায়রুল বাসার বলেছেন:
ওজুরি = ভুড়ি (পাকস্থলী)কোঁয়া = কোষ (যেমন : কাঠালের কোঁয়া )
খোয়া = কুয়াশা, শিশির ( ইটের ছোট ছোট কংকরও হয়)
লাই = বড় টুকরি
হবরে বা হলে হলে = তাড়াতাড়ি
হানী ভাত = পান্তাভাত
ওঁরা = টুকরি
নতুন সংযোজন
বদইল্লা : কামলা বা মাঠে কাজ করে
টেয়া : টাকা
হইছা : পয়সা
ছইয়াল : নৌকার মাঝি ( যাত্রীবাহী)
হুত : পুত্র
হুনি : শুটকি (চিটাগাং এর লোকজনও বলে)
বইছা মাছ : ছোট মাছ
রসি ঘর : রান্না ঘর
হগার : বড় গাছের বাগান
বড্ডাইছা : বড় ভাই
হে মিয়া : তিনি
লেদা : ছোট ছেলে
লেদি : ছোট মেয়ে
এনাজি কলা : কাচা কলা
মড্ড ফল : জামরুল
খাটাস : নোংড়া
হেতি : তিনি (মহিলা)
হেতেন : তিনি (পুরুষ)
হড়ি : শাশুড়ি
হওড় : শশুড়
টেক্কা : টুপি
লাইয়া : লাল পিপড়া
বাইছা : ভাইয়া
লেখক বলেছেন: মৌলিক আর সাধিত বাছাবাছি করে , ক্রস রেফারেন্সের পর যোগ করা হবে । আপনাকে অনেক ধন্যবাদ । সাথে থাকুন । ভুলত্রুটি ধরায়া দেন ।
মো: খায়রুল বাসার বলেছেন:
১. বৃহত্তর নোয়াখালী জেলার ২. চাদপুর জেলার অর্ধেক ৩. কুমিল্রা জেলার চৌদ্দগ্রামের ৪. চট্টগ্রামের মিরেরশরাই ও সন্দ্বীপের ৫. ভোলা জেলার কিছু লোক নোয়াখালীর ভাষায় কথা বলে ।
লেখক বলেছেন: মজার ব্যাপার হৈল, এর ভিতরে ভিতরে কিন্তু অনেক ছোটখাট পার্থক্য আছে । যেমন আমি এইটা লেখতে গিয়া এমন কিছু শব্দ পাইলাম যেইগুলা নিজে কোনদিন শুনি নাই । তারপর ব্যাকরণগত কিছু পার্থক্যও আছে । যেমন ধরেন আমাদের ঐখানে আঙ্গো , তোঙ্গো এইগুলা চলে না । আমরা বলি আন্ডা তোন্ডা । আবার এইডে হেইডে এইসবের জায়গায় আমরা বলি ইঁ-নে, হিঁ-নে ।
লেখক বলেছেন: যেমন ধরেন আমাদের ঐখানে আঙ্গো , তোঙ্গো এইগুলা চলে না । আমরা বলি আন্ডা তোন্ডা । আবার এইডে হেইডে এইসবের জায়গায় আমরা বলি ইঁ-নে, হিঁ-নে ।
এটা একদম ঠিককথা। আমার ফুপুর বাড়ি নোয়াখালি সদরে। তারা বলে আঙ্গো, তোঙ্গো। আমরা ফেনীতে বলি আন্ডা, তোন্ডা। আবার আমরা দৌড়ুচ্ছিকে বলি দৌড় দিছি, আর আমার ফুপাতো ভাইরা বলে দোম্বাইছি। ফেনীতেই আমার দাদাবাড়ি, নানাবাড়ি। একটি ছাগলনাইয়া থানায় আরেকটি দাগনভুইয়াতে, নানা বাড়িতে চামচকে চামচই বলে দাদা বাড়িতে বলে কছুর। দুই বাড়ি একই জেলায়, কিলোমিটারের পার্থক্য ধরুন কুড়ি কিন্তু কিছু কিছু শব্দের ব্যবহার একদম ভিন্ন।
লেখক বলেছেন: আরে মিয়া এই সমস্যাতেইতো মাথা খারাপ হওনের জোগাড় । এমন সব শব্দ পাইতাছি এইগুলা আমিতো দুরের কথা আমার আম্মাজানও জানেন না ।
দৌড় রে আমাগো ঐদিকে কয় দোফর, চামচরে কই চামিচ (আপনেই একবার কৈছিলেন, নোয়াখালিতে ই টা খুব বেশি ব্যবহার হয়, এক্কেরে হাচা কতা, কামে অকামে শব্দের মাঝখানে শুরুতে একটা ই ঢুইকা যায় )
কোঁয়া শব্দটা নিয়া কনফিউশন দূর করেন । (যদিও আফনের জানার হয়ত কথা না
)
রুবেল শাহ বলেছেন:
মো: খায়রুল বাসার @ আপনি একই শব্দ পুনরায় তুলে ধরছেন যা আগেও অন্য কেউ তুলে দিয়েছে..............আমরা সবাই মিলে নতুন নতুন শব্দ যোগ করার দিকে লক্ষ্য রাখি সেটাই খেয়ান করুন..............
বুঝাইতাম পাইছিনি..................?
লেখক বলেছেন: এইয়েন বাইচা মনে কতা-ন বুইজ্জেন ।
লেখক বলেছেন: হেডম , ভালো শব্দ মনে করাইলেন ।
লেখক বলেছেন: যাউক , আমি যেই অর্থ দিছি সেইটার জন্য ক্রস রেফারেন্স পাওয়া গেলো । কাঠালের কোয়া অর্থে কোঁয়া ব্যবহার হয় কিছু কিছু জায়গায় বুঝা যাইতাছে , সেইটাও এড কৈরা দিমু । আমাগো ঐদিকে কাঠালের কোয়ারে বলা হয় কাঁডলের কোঁশ ।
নোয়াখালী-পুরো জেলা
লক্ষীপুর-পুরো জেলা
চট্টগ্রামের মিরেরশরাই, সন্দীপ থানা
কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম
চাঁদপুরের হাজিগন্জ, ফরিদগন্জ এই টোটাল এরিয়ায় নোয়াখাইল্যা ভাষার চল। এক্ষেত্রে নোয়াখালী সদর এলাকার মানুষজন যে একসেন্টে কথা বলে তা-ই আসল নোয়াখালীর একসেন্ট।
কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম মিরেরশরাই- ফেনী ঘেষা
চাঁদপুরের হাজিগন্জ, ফরিদগন্জ- লক্ষীপুর ঘেষা
ভোলা, সন্দীপ- নোয়াখালি বা মাইজদি ঘেষা শব্দাদি ব্যবহার করে।
এখানে ব্লগাররা যদি তাদের উত্থাপিত/ প্রস্তাবিত শব্দের পাশাপাশি তিনি কোন জায়গার বাসিন্দা সেটি উল্লেখ করে দেন তাহলে আলোচ্য লেখকের অভিধান বানাতে সহজ হবে। একই শব্দের ভিন্ন নাম থাকলে সেটা স্থান ও ভৌগলিক অবস্থানের কারনেই হচ্ছে সেটা সবাই বুঝতে পারবে। আর আমরা সবাইই বিশেষভাবে উপকৃত হব।
লেখক বলেছেন: অতি উত্তম প্রস্তাব । দ্বিমতের কোন জায়গা নাই ।
মো: খায়রুল বাসার বলেছেন:
ধন্যবাদ @ লীনা দিলরূবা । আমার বাড়ি চাটখিল । তবে শৈশব, কৈশোর ও যৌবনের একটা বিরাট সময় কেটেছে চিটাগাংএ ।
লেখক বলেছেন: ওক্কে তাইলে আপনার এডায়িত শব্দগুলার সাথে চাটখিল ট্যাগ করা থাকবে ।
মো: খায়রুল বাসার বলেছেন:
মন্ড ফল : জামরুল হের : ছিদ্র আবার পাল্লা Balance কে হের বলে
দোয়ান : দোকান
আইট্টা বা আইটগা কলা : বিচি কলা
নজের মসল্যা : নামাজের বিছানা
লেখক বলেছেন: ওক্কে । চেক ক্রস রেফারেন্সের পর যোগ করা হবে ।
নুশেরা বলেছেন:
ও দেশী, লাই-এর দুইটা অর্থ। একটা ঝাঁকা (বাঁশ বা বেতে বোনা বড় ঝুড়িটাইপ); আরেকটা আশকারা (যার আরেকটি স্থানীয় প্রতিশব্দ হলো ফস্কি বা হস্কি)। দমদমা-র আরেকটা স্থানীয় প্রতিশব্দ হলো দর্মা।ড্যাগা= কচি
কইচ্যা= সবুজ
ছোতরা= সুপারি কাটার যাঁতি
টক্কা= লাফ
কডা= নোনতা
খাডা= টক
হোঁয়া= শশা
গাঁঈ= গাড়ী
গোঁয়া= ঘোড়া
আচ্ছা, সর্বনাম বা প্রোনাউনও দিয়েন। আঁই, তুঁই, হ্যাতে, হেতি এইসব।
লীনার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে: আমি টোকিও; মানে মাইজদীর
লেখক বলেছেন: আমার মাইঝা খালারে কয়েকবার কৈতে শুনছিলাম বাতের লাইগা লই আয় । আপনের দেয়া অর্থডাও এডিট কৈরা দিতাছি ।
সর্বনামগুলা পরের চ্যাপ্টারে আসতাছে । কডা আর খাডা শব্দদুইটা মনে করাইয়া দেওনের লাইগা ধইন্যা ।
মাইজদিরে টোকিও কয় নাকি ?
~স্বপ্নজয়~ বলেছেন:
ইচা মাছ = চিংড়িউড়ুম = মুড়ি
খন্তা = শাবল
ঠাডা = বজ্রপাত
তরই = ধুন্দুল
দাস্ত = ডায়েরিয়া
মাত্তুল = হাতুড়ি
এই কয়টা শুনেছি আগে -
লেখক বলেছেন: গু--ড । বিলাইয়েও তাইলে শব্দ শুনে ![]()
নুশেরা বলেছেন:
নোয়াখালী জাপান অইলে মাইজদী টোকিও অইতোনা কিল্লাই!মই মানে ladder-কে কিন্তু চঙ্গা বলেই জানি। মাকড়সাকে ম্যাটকরি বলে। আর গান্ধী পোকাকে বলে হাদরা হোঁক। কোঁচোকে ক্যাঁচ্ছা বা কুঁইচ্চা। কাঁকড়াকে ক্যাম্বা। বড়শিকে বোরি (উচ্চারণ ব'ওরি)
লেখক বলেছেন: মই আমাদের ঐদিকে হাঁটফা নামেই চলে
মাকড়সা = মেড-লি (আপনার দেয়া আঞ্চলিক ভ্যারিয়েশন যোগ করা হবে)
কাঁকড়া = কে-মা (ক্যাম্বাটা যোগ করা হবে)
বড়শি = বরই/ বরি (আমাদের ঐদিকে)
নুশেরা বলেছেন:
জলজ আগাছাকে হেঁনজা বলে নাকি? শিওর? আমি তো জানতাম হ্যানা (
লেখক বলেছেন: হেঁনজা শিওর । হ্যানা বলা হয় মূলত কচুরিপানাকে ।
নুশেরা বলেছেন:
কমেন্টটা পুরো আসেনি। পানা->ফেনা->হ্যানা= জলজ আগাছা।হেঁনজা= সজারু। এজন্য সজারুর কাঁটার মতো খাড়া চুলের ছেলেদের নাম রাখা হয় হেনজা মিয়া বা অপভ্রংশে হেনজাইয়া।
লেখক বলেছেন: হাহাহা । ভালো জিনিস শিখলাম ।
আমাদের গ্রামে এক লোকেরে ডাকা হৈত হেনজা । আমার ভাই একদিন ঐটারে দেইখা কইলো হেনজা লেনজা ছিঁ- হালামু । আর শুরু হৈল টম জেরি দৌড় ।
নুশেরা বলেছেন:
হৈর= পুকুর, ফকির--- এই দুটোও হয় কিন্তু। উচ্চারণে প্রলম্বনের সামান্য বেশকম আছে। গুন্টি বা ঘুন্টি= ঘুড়ি
হরমুল= পাটখড়ি
ট্যাংরাবেড়া= সরু বাঁশ ফালি করে নেটের মতো বেড়া (বাগানে দেয়া হয়)
লেখক বলেছেন: হরমুল বা হইরমুল পরিচিত । গুন্টি ঘুড্ডি থাইকাই বিবর্তিত ।
ট্যাংরাবেড়া নতুন শুনলাম ।
লেখক বলেছেন: খিক খিক । দুইন্যার নোয়াখাইল্যা এক হউ ।
হক মাহবুব বলেছেন:
চাই চাই লন, বাছি বাছি লন!
হাতাইরা - পাশাপাশি
দিঘইল্যা - উপর-নিচ
হুঁইন্যা - পোষ্য নেয়া
হেঁডাই - বোকা
হোরা - ময়লা
হাগ - শাক
চুদুর বুদুর - নয় ছয় করা
তালি বালি - এড়িয়ে যাওয়া
কাশ্মির - চালাক অর্থে
বেয়ান - সকাল
বিয়াল - বিকাল
হাইঞ্জা - সন্ধ্যা
কোরা - বড় টুকরি (লাই ও বলে)
চালইন - চালুনী
আঁডা - হাঁটা
নাইয়ল- নারিকেল
কাডল - কাঁঠাল
কইয়া - পেঁপেঁ
খেতা - কাঁথা
রজাই - কম্বল
কত্তি - লোটা
চাঁইয়া - চড়ুই
কাউয়া - কাক
হিয়ল - শেয়াল
লেইঞ্জা - নকূল
লেঞ্জা - লেজ
কোম্বা - কুমড়া
লেদা/ছুটকিয়া - ছোট ছেলে মেয়ে
আঁইন্না - আঙ্গিনা
হাতরাজি - ঠাট্টা মস্করা
জাউরা / জাইরবা - জারজ (গালি অর্থে)
হলদানি - মার
হন্দি - সম্বন্ধি
চঁইয়া চাক - চষা খেত
ব্যাস্ অনেক হয়েছে । এবার চলেন ভাইছা চাদে গিয়ে ছাঁদ দেখে আসি।
অগ্নিকন্যা বলেছেন:
ডর খাইছি এইটা কি নোয়াখাইল্লা দুনিয়া নি? যাই হোক ভালো হইছে পোস্ট........।++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















