২
রাতের দীর্ঘ ঈগল-ডানা মাথার উপর, ঢাকিও বন্ধু চুলে, যেন
নিরল কালোরে তোমার শিয়র ভাবি করি সুখের ভুল, যেন
রোদের অঙ্গাররে মনে করি দিগন্ত ছোঁয়া মেঘের চাদর ।
৩
কলির নিদারুণ যুগে সখি, সত্য পিরীতের ডাল ধরি
অন্তরে রুয়েছ সবুজ , বাতিটি নিভায়োনা আরো দুই পহর
মানুষের শুকানো উঠানে যতনে বাড়ুক রতনের ঘর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

