আমার প্রিয় পোস্ট
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের প্রেক্ষাপট: মার্কিন পুজিবাদের সাম্প্রতিক সংকট - দিনমজুর
- ধর্ম ও ইশ্বর বিশ্বাসে অপযুক্তি( Fallacy of religion and God) - বীরেনদ্র
- এই লজ্জা রাখি কোথায়? (প্রসংঙ্গঃ ইন্টার্নী ডাক্তারদের গ্রামে এক বছর ইন্টার্নী করতে হবে) - ডাঃ নিয়াজ
- উগড়ে দিলাম কিছু কবিতা - মিরাশদার১০
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক - আইইউটিয়ান
- আহা! দুধের শহরে মেলামাইন - ঘোর
- কিছু পুরানো রেডিও সম্প্রচার শুনুন (অডিও ফাইল) - প্রদীপ মিত্র
- হযরত উসমানের রাঃ(*) হত্যার প্রকৃ্ত ঘটনা প্রকাশ করে আমিরুল মু’মিনিন হযরত আলী(আঃ)বলেন(নাহাজুল বালাগাহ থেকে খোৎবা নং-৩০ - রাফেযী
- নিশ্চুপ নিরাল নিঝুমদ্বীপে [তথ্য + ছবি ব্লগ] নিঝুমদ্বীপ বিষয়ক মেগা পোস্ট - টেকি মামুন
- রোড টু স্কলারশিপ - ১ - ফাজিল
- | অস্পৃশ্য ও ব্রাহ্মণ্যবাদ এবং একজন বাবাসাহেব | পর্ব: ২/৮ | - রণদীপম বসু
- Technology in Y3K - ফাহাদ বাপ্পী
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ৩য় পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ২য় পর্ব - রাগ ইমন
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ১ম পর্ব - রাগ ইমন
- কেন আমি একজন আস্তিক নই ? কেন আমি একজন নাস্তিক নই? - ২ - পারভেজ আলম
- যে বাজারে প্রতিদিন কোটি টাকার সবজি বিক্রি হয়.. - সোহান বাশার
- একজন প্রবাসীর আত্মজৈবনিক কথন - আবু মকসুদ
- বদলে যাও, বদলে দাও! -- একটি অরুচিকর গপ্পের খসড়া - খারেজি
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- রাপিডশেয়ার এর প্রিমিয়াম একাউন্ট বিনা পয়সায় - ডট কম ০০৯
- তিব্বতের আকাশ লাল হৈলেই বৃষ্টির রঙ বদলায়া যাবে এমন কেন নয় কিংব চীনা বাদামের খোশার ভিতর সাম্যবাদের বিচি ভাজলেও নষ্ট হবে না, ভাবলে ক্ষতির কিছু আছে!!!!!! - ফ্যাতাড়ুর বোম্বাচাক
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- একটি গল্প - অপরিচিত_আবির
- দিলজাহান - প্রণব আচার্য্য
- ক্রোধে অন্ধ ঝড় - ঊশৃংখল ঝড়কন্যা
- ধন্যবাদ টেড কেনেডি, একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে বাঙালীকে রক্ষা করেছিলেন আপনি - অমি রহমান পিয়াল
- গরু/ খাসীর কুইক রেসিপি- ফ্রম ব্যাচেলরস কিচেন - শ।মসীর
- স্পিকারের সাউন্ড রেকর্ড করুন - মহসিন০৮
- মুক্তিযুদ্ধে অন্তর্ঘাত পর্ব : খন্দকার মোশতাক আহমদ-১ - অমি রহমান পিয়াল
- ফায়ারফক্স স্পিড আপ - রাকিব
- ডিভোর্স - আলঝেইমার ক্রিস্টোসান
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- কিভাবে আপনার কম্পিউটারে কোন ওয়েবসাইট ব্লক করবেন? - শামীমস
- দালাল বুদ্ধিজীবি বিষয়ক একটি উদ্দেশ্যমূলক পোস্টের জবাবে - অমি রহমান পিয়াল
- কষ্টদিনের রুশ হিউমার - মার্চেন্ট অফ ড্রিম
- পূণ্যময় রজনীর পরে - লড়াকু
- একটি গুরুত্বপূর্ণ আলোচনা(পুরো সামহোয়্যর ইন ব্লগের দৃষ্টি আকর্ষন করছি) - েমেহদী হাসান
- Task Manager ডিজাবল হয়ে গেলে তা ফিরিয়ে আনবেন কিভাবে? - আলোকিত পৃথিবী
- কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে - ডট কম ০০৯
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- মেহভুপ রেহমান কানের সওয়াল, কাগুর জভাভ - আলিফ দেওয়ান
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- রূপকথা নিয়ে কিছু কথা হতে পারে! - খারেজি
- রসমালাই বানানো খুব সোজা - বায়েজীদ
- দুরের পাখীকে - রাসেল ( ........)
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- কখনও জীবন ভুলে থাকার অভিনয় - রাসেল ( ........)
- আস্তিক-নাস্তিক-সংশয়ী এবং তাদের ঈশ্বর - আহমাদ মোস্তফা কামাল
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- দবিরের মনোভ্রমনিক হাইডশো - কৌশিক
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- ফ্রিল্যান্সঃ ডাটা এন্ট্রির কাজ (লিখেছেনঃ মো: জাকারিয়া চৌধুরী (আপডেটেড) - কমপিউটার জগৎ
- প্রমিত বাংলা বানান রীতি (২): ষত্ব বিধান! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতি (১): ণত্ব বিধান! - ম্যাভেরিক
- পৌরাণিক ছাগুরাম - মুখফোড়
- বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখা সুন্দর এবং সঠিকভাবে দেখার জন্য আপনার করণীয় - jewelosman
- যেউ না রাইছু ... রাইছুকে ধরি রাকিভার ঠপঠেন উপাই - আলিফ দেওয়ান
- আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না - রূপক
- নায়িকাদের রাজিনৈতিক ভাবে অপহরন, ধর্ষন,ভিডিও দেখিয়ে ব্লাকমেইলিং বন্ধ করুন - মেহদী
- আরও বলে যাওয়া কথাগুলো-যা আধুনিক মুসলমানদের সকল সমস্যা দূর করবে - মেহদী
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- মডেল হওয়ার কটিন টিপস - আলিফ দেওয়ান
- কবিতা নিয়া চুলকানি - রাসেল ( ........)
- বুড়া লোল-পুরুষদের জন্য গ্রুপ- সকলে অতি স্বত্বর যোগাযোগ করুন - নিধিরাম সর্দার
- নারীর লিপস্টিক চর্চা: নাসিমূল আহসানের পোস্ট এবং আমার বক্তব্য - মানুষের পৃথিবী
- উইন্ডোজ এর প্রয়োজনিয় কিছু শর্টকাট - নীলবরষা
রমজানের সিসিফাসায়ান
১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩০
তারপর একদিন আমাদের মহল্লাতেও বস্তাবন্দী মেয়ের লাশ পাওয়া যায় । চৌধুরি বাড়ীর সামনের বিশ কাঠার বিশাল খোলা মাঠে ইট আর সুড়কির চিপায় মূলত স্যুটকেসের ভিতরে সেই লাশ পাওয়া গেলেও আমরা লো-কালচার্ড পোলাপান সেটাকে বস্তাবন্দী মাইয়ার লাশই বলি । হয়ত আমরা সেইসব শৌখিন ব্যাগ কখনো নিজেরা ব্যবহার করিনাই বলে যেকোন কিছু রাখার থলেকেই আমরা বস্তা বলি, অথবা মেয়ের লাশের মত এমন তুচ্ছ জিনিস মোড়াতে বস্তার চাইতে দামী কিছু ব্যবহার করার ব্যাপারটি আমাদের মাথায় ভালোমত ঢুকেনা বলে । আমাদের বিকালিক চা সিগারেটের আড্ডায় এটা অবশ্য তেমন ঝড়তোলা ঘটনা হয়ে উঠে না । মাঝে মাঝে কেউ একজন হয়ত দেশের গড়পড়তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিন লক্ষণ হিসাবে অথবা মহল্লাটির দিনদিন ভয়ঙ্কর হয়ে উঠা নিয়ে কথাবার্তাতেই বিষয়টি তুলে আনে । তবে সেসব তেমন স্থায়ী হয় নাই । কেবল চারকোনা মাথার রমজানের সেই বিষয়ে জড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত ।
রমজানের মাথাটিকে ঠিক চারকোনা বলা যায় না, আবার আমাদের মত ঠিক মোটামুটি গোলও বলা চলে না । সে যেহেতু আজাদ প্রোডাক্টের শ্রমিক এবং যেহেতু তার টেম্পু ড্রাইভার বাপ তাদের মা আর চার ছেলেকে ফেলে ভেগে গেছে আমাদের স্মৃতি শুরু হওয়ারও আগে, সেহেতু তার কনফিউজিং মাথাটিকে চারকোনা বলে সর্বসম্মত হতে আমাদের তেমন কষ্ট হয়নি । মহল্লার মৌসুমি ক্রিকেট এবং ফুটবল দলের পিছনে প্রচুর শ্রম দেয়ার ফলস্বরুপ কখনো কখনো আমরা থাকে চাইরকোণা রমজান না বলে ম্যানেজার রমজান বলে ডাকলেও তাতে তাচ্ছিল্যের ভাবটাই বেশি থাকতো , যদিও স্নেহেরও তেমন ঘাটতি থাকতো না । আমাদের চাইতে বয়সে সে ঠিক কতটা বড় তা না বুঝা গেলেও, আমাদের উপরে নীচে কয়েক প্রজন্মের সবাই তাকে বন্ধু বা ভাঁড়ের মত বলে ভাবতো, এবং হয়তো দারিদ্রের কারণে অথবা কেবল বিশুদ্ধ অমায়িক চরিত্রের কারণেই এই নিয়ে তাকে কখনো মনঃক্ষুন্ন মনে হয় নি ।
লিখতে না জানলেও বেহায়ার মত অনেক উপহাস সহ্য করে রমজান পত্রিকা পড়তে শিখেছিলো এবং প্রায়ই অসময়ে আমাদের ঘরে পত্রিকা পড়ার জন্য হাজির হয়ে সে বিরক্তির উৎপাদ করতো নিয়মিতই । আমাদের ভিতরে ইশকুল কলেজে গিয়ে অর্জন করা জ্ঞান কচকচ করতো বলে পত্রিকার পাতায় আমরা চোখ বুলাতাম কেবল , পড়তাম না । কখনো সখনো আন্না কুর্নিকোভা বা মার্টিনা হিঙ্গিস কোন টুর্নামেন্ট জিতলো কিনা অথবা এইবারের অ্যাশেজ সিরিজ কে জিতলো এইসব দুয়েকটি খবর আমার সচিত্র হলে পড়তাম । তখনো আমরা মারিয়া শারাপোভা বা সানিয়া মির্জার আপস্কার্ট যুগে প্রবেশ করি নাই । জাতে উঠার চেষ্টায় রমজান এইসবে মাঝে মাঝে আগ্রহ দেখালেও, তার মূল আকর্ষণ আমরা অনেক দিন ধরেই খেয়াল করেছিলাম আমাদের মহল্লা বা থানা নিয়ে কোন খবর আছে কিনা সেইসবে । যদিও আমাদের চারপাশে অঘটন ছাড়া তেমন বড় কিছু কখনোই ঘটতো না এবং আমাদের মহল্লার বড় বড় রংবাজদের লাশ কোন এক অদ্ভূত কারণে সবসময়ই পাওয়া যেত নারায়নগন্জ বা শীতলক্ষ্যার পাড়ে, তবু সেইখানে কালেভদ্রে আমাদের মহল্লার নামের উল্লেখ থাকতো । আর সেইসব খবর রমজান ব্যাপক উৎসাহ নিয়ে ধমক খাওয়ার আগ পর্যন্ত বানান করে করে আমাদের শোনাতো । অন্যসব সোর্স থেকে আমরা সেইসব খবর আগেই জানতাম বলে বিরক্ত হলেও রমজানের উৎসাহে ভাটা কমই দেখা যেতো, এবং বিভিন্ন বাড়ির ভিন্ন ভিন্ন পত্রিকা থেকে সে কেবল ঘটনাগুলির উপরেই চোখ রাখতো না বরং সেইগুলির ফলোআপও নিয়মিতই চেক করতো । কিন্তু এইসব ঘটনা একদিন দুদিনেই চাপা পড়ে যেতো এবং রমজান মাঝে মাঝে সেইসব নিয়ে কথা তুলে আমাদের ধমক খেতো ।
এইসবের বাইরে রমজানের আরেকটি বিকৃত রুচি ছিলো । বিভিন্ন পত্রিকা ঘেঁটে দেশ জুড়ে ধর্ষণের পর খুন হওয়া যুবতী/শিশু/নারীদের লাশ আবিষ্কারের ঘটনাগুলি সে পড়তো এবং মাসের পর মাস জুড়ে সেসব ঘটনার ফলোআপের জন্য অপেক্ষা করতো । দেশের বিস্তীর্ন ভূগোলে এইসব ঘটনা নিয়মিতই ঘটতো, কিন্তু লাশ আবিষ্কারের পর তার বেশি কিছুর কথা পত্রিকাতে না পেয়ে সে হতাশ হলেও, সবার কাছে সেইসব বলার সাহস তার ছিলো না । সে আজাদ প্রোডাক্টসের কামলা ছিলো এবং তার টেম্পুচালক বাপ তাদের মা আর চার ছেলেকে রেখে আমাদের স্মৃতি শুরু হওয়ার আগেই পালিয়ে গিয়েছিলো বলে দুনিয়ার বিচারের উপর সামান্য ভরসা ফিরে পাবার আশাতে বা নিতান্ত নিষ্ঠুরতায় প্রাণ হারানো হতভাগীদের জীবনের মূল্য কতটুকু এইসব গভীর ভাবনা তার থাকার কোন কারণ থাকতে পারে বলে আমাদের কখনো মনে হয়নি ।
অবশেষে আমাদের মহল্লায় এমন একটি ঘটনা ঘটলে বস্তাবন্দী মেয়েটির নাম পরিচয় জানার আমাদের নিস্পৃহতায় হতাশ না হয়ে রমজান একটি অপরিচিত পত্রিকা থেকে ঠিকই খবরটি বের করে আনে এবং আমাদের দেখায় । ঘটনাটি যেহেতু আমাদের মহল্লাতেই ঘটে এবং আমরা যেহেতু তখনো মারিয়া শারাপোভা বা সানিয়া মির্জার আপস্কার্ট যুগে প্রবেশ করিনাই সেহেতু মেয়েটির নাম পরিচয় জানার ব্যাপারে আমাদের আগ্রহ একেবারে শূণ্য থাকেনা । কিন্তু অপরিচিত পত্রিকাটি আসলে কোন সঠিক খবর দিতে পারেনা এবং কেবল পুলিশের ধারণার কথাই ছোট ছোট অক্ষরে একটি অগুরুত্বপূর্ণ পাতায় বর্ণনা করে । অবশ্য মেয়েটিকে কোথাও ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করে এখানে এনে ফেলে দেয়া হয়েছে এইটুকু ধারণা করার জন্য কারো যে পুলিশ হতে হয় না তা বুঝতে পেরে অযথা আমাদের সময় নষ্ট করার জন্য আমরা রমজানকে ধমক দিয়ে পাঠিয়ে দিই । ফলে সে যে জীবনে প্রথমবারের মত একটি পত্রিকা কিনে সেটি নিজের বাসায় নিয়ে গিয়েছিলো এইকথা আমরা জানতে পারি না আরো কিছুদিন পর্যন্ত ।
আমরা সবাই তুচ্ছ ঘটনাটির কথা মোটামুটি ভুলে গেছি এমন সময়ে অর্থাৎ ঘটনাটির দিন তিনেক পরে একদিন সকালে রমজানের ক্ষীণদেহী যক্ষারোগী মাকে আমাদের বড়ভাইদের একটি জটলাতে হাউমাউ করে কাঁদতে দেখে ব্যাপার কি জানার জন্য এগিয়ে গেলে শুনতে পাই, গতরাতে রমজান অফিস থেকে বাড়ীতে ফিরে নাই এবং কোন খবরও কোথাও পাওয়া যাচ্ছে না । বড় ভাইরা সে ফিরে আসবে , হয়তও কোন বন্ধুবান্ধবের বাড়ীতে গিয়েছে এইসব আশাবাদী ভবিষ্যৎবাণীতে আঃশ্বস্ত করতে চাইলেও সেইসবে রমজানের মায়ের আগ্রহ ছিলোনা । হয়ত সঙ্গত কারণেই অথবা মায়ের মন বলেই আমাদের ক্ষীণভাবে মনে হলেও মূলত আমি রমজানের একটি গোপন গতকদিনব্যাপী অস্থিরতার খবর জানতাম বলেই অন্যদের সাথে নিয়ে কি করা যায় এই ভাবনাতে নামি । অবশ্য আমাদের হাতে অতবেশী অপশন ছিলোনা । প্রথমেই যেটি মনে আসে , থানায় গিয়ে খোঁজ নিয়ে দেখা, সেটি করতে গিয়ে অদ্ভূতভাবে প্রথম চেষ্টাতেই আমরা রমজানকে আবিষ্কার করি থানাহাজতে ।
যাত্রাবাড়ী থানা পুলিশের তদারকিতে বস্তাবন্দী মেয়েটির লাশ ঢাকা মেডিকেল কলেজের হিমাগারে স্থানান্তর করা হলেও , প্রাথমিক তদন্ত চালাচ্ছে যাত্রাবাড়ী থানা পুলিশই এই খবরটি জীবনে একমাত্র কেনা পত্রিকা থেকে রমজান পেয়েছিলো এবং তদন্তের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর করতেই আজাদ প্রোডাক্টস থেকে ফেরার পথে সে থানায় ঢুঁ মেরেছিলো । থানার পুলিশের পক্ষে কেনো, কারো পক্ষেই তাকে সাংবাদিক ভাবা সম্ভব ছিলোনা বলে খুনী অথবা খুনীর সাহায্যকারী হিসাবে যৌক্তিকভাবে সন্দেহজনক মনে হওয়াতে একদফা চড় থাপ্পড় লাথির পরে তাকে হাজতে পুরে রাখা হয়েছিলো । আমাদের মধ্যেকার কয়েকজনের নেটওয়ার্ক এবং রমজানের মায়ের আঁচলের খুঁটে রাখা বাসাভাড়ার টাকায় পরদিন রমজানকে আমরা হাজত থেকে উদ্ধার করে নিয়ে আসলেও ঠিক রাজনৈতিক নেতাদের মত মুক্তিপরবর্তী সংবর্ধনা সে পায় নাই । উল্টা অতিরিক্ত পাকনামী বা কাবিলাতির জন্য তিরষ্কার তাকে যথেষ্ঠ পরিমাণ করা হলেও অন্যসব উল্টাপাল্টা ঘটনা ঘটানোর পরে যেমন হত, দুয়েকটা চড় থাপড় দেয়ার মত শরীরের অবস্থা তার ছিলোনা । কেবল আমার ভিতরে রমজানের মানবিকতা বিষয়ক গোপন প্যারাডক্স জেঁকে ছিলো কয়েকদিন ।
সুস্থ্য হয়ে কামলাতে ফিরার পরেও কয়েকমাস ধরেই রমজান কেবল অপরিচিত বস্তাবন্দী লাশটির নাম পরিচয় জানায় কোন অগ্রগতি হয়েছে কিনা এই খবর জানার জন্য আমি ছাড়া অন্য সবার অগোচরে যাত্রাবাড়ী থানায় আসা যাওয়া করেছিলো, পুলিশের উপহাসের মুখে ।
বিচারের আশা করার সাহস ততদিনে তার নাও থাকতে পারে ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: (আমি জেনারেল দেইখা মনে হয়)
অলস ছেলে বলেছেন:
হমম
লেখক বলেছেন: ু কার বাদ পড়ছে
বৃত্তবন্দী বলেছেন:
দুরের পাখির সিগনেচার স্টাইল...
লেখক বলেছেন: হুমম । থান্কস ।
লেখক বলেছেন: ধইন্যা ধইন্যা ।
হ, দুরের পাখির ইস্টাইলের লগে ব্যাপক মিল ।
(অ:ট: মেইলের জবাব দেন্না কেনু ? )
হিমালয়৭৭৭ বলেছেন:
কিছু মনে করবেননা, ফারুক ওয়াসিফ বিষয়ক আপনার প্রৌফাইলের লেখাগুলো খুবই দৃষ্টিকটু লাগছে।।।লেখা প্রসঙ্গে- এই লেখাটা আমি বেশ কিছুদিন আগেই 'আমারব্লগে' পড়েছিলাম, তাই পুরো গল্পের সবকিছু হযত ভালভাবে মনে নেই। তবে যতটুকু মনে আছে, সেই ভিত্তিতে বললে, গল্পটা দারুণ।।।গল্পের সং্গে অনেকগুলো গল্প, সমান্তরালে, সমকোণে....সবদিকেই গল্প; এই ব্যাপারটি ভাল লেগেছিল।।।।
লেখক বলেছেন: (সিন্ড্রোমটার উৎপত্তি এবং বিকাশের ইতিহাস ব্যাপক । আগেরকালের সায়েন্টিস্টরা এখনকার সায়েন্টিস্টদের চাইতে অনেক উদার ছিলেন । তারা কোন সূত্র আবিষ্কার করলে যে পুরাতন সায়েন্টিস্ট সেই সূত্র সংক্রান্ত কোন হিন্টস রেখে গেছেন তার নামেই সূত্রের নামকরণ করতেন । এখনকার সায়েন্টিস্টদের মত খালি নিজের নামে নাম দেয়ার জন্য পাগল হয়ে যেতেন না । মহাজ্ঞানীদের সেই পথ অনুসরণ করার চেষ্টা মাত্র । অন্য কিছু না)
গল্প পড়ার জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: অ
রাস্তার ছেলে বলেছেন:
কখনো কখনো মানুষ নরমাল মেকানিজমের বাইরে চলে যেতে পারে বলেই বোধহয় মানুষকে মানুষ বলতে হয়!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















(লেখাটায় কেউ কমেন্ট করে না কেন?)