somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলুপুড়া পুস্ট পার্ট -২ (ফ্রম অ্যা মেইল শোভিনিস্ট)

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ : মৃত্যুর মতই ব্যভিচারের কোন প্রতিকার নাই (হুমায়ুন আজাদ)

জাপানিজ টিভিতে প্রচুর আউলফাউল অনুষ্ঠান হয় । মাঝে মধ্যে মনমেজাজ ভালো থাকলে দেখতে খারাপ লাগে না । একবার একটা দেখতাছিলাম, টিভির বেশ কয়েকজন তারকা জড়ো হৈয়া , গত একমাসে তাদের জীবনে ঘটে যাওয়া উদ্ভট ঘটনা নিয়া আলোচনা । এক অভিনেতার কাহিনী এইরকম : নাটকের শুটিং করতে সে গেছিলো দেশের পরে । সপ্তাখানেক পরে ফিরা আইসা অ্যাপার্টমেন্টে ঢুকতে গিয়া দেখে ভিতরে লোক আছে । গার্লফ্রেন্ডের কাছে চাবি আছে, তাই ভাবলো আগে আগে বুঝি অভ্যর্থনা জানানির লাইগা বৈসা আছে । কিন্তু লিভিং রুমে ঢুইকা দেখে বেডরুমের দরজা লাগানো, আর ঐখানে লোক একজন না , দুইজন । গার্লফ্রেন্ডের সাথে একটা মধ্যবয়স্ক পুরুষও আছে । ঘন্টাখানেক অপেক্ষা কৈরা তাগো কামকাজ শেষ হওনের পরে বাইর হৈয়া মুখামুখি হৈলে, মাফ চাইয়া , দুইজন ভাগে ।

কোনরকমের পুরুষতান্ত্রিক হেজিপেজিতে না গিয়া , আসলে ঘটনা কি ঘটছে বৈলা দেয়া যায় । মধ্যবয়স্ক লম্পটটা জোরপূর্বক মেয়েটারে ধৈরা তার ব্যাগ থাইকা বয়ফ্রেন্ডের এপার্টমেন্টের চাবি নিয়া সেইখানে আসছিলো আকাম করতে ।

গ্যালনখানেক বিয়ার পেটে ঢুকার পরে এক সিনিয়র ভাই তার ম্যাসাজ পার্লারের (আধুনিক পতিতাতলয়) কাহিনী বয়ান করছিলেন । কাহিনী এইরকম : শিবুইয়াতে (টোকিওর সবচে জনবহুল জায়গা) একবার এক ঘন্টার জন্য ম্যাসাজ পার্লারে গেছিলেন । কামের ফাঁকে ম্যাসেজকন্যার সাথে টুকটাক কথা হৈলো । ম্যাসাজকন্যা জানায় , তার বয়ফ্রেন্ড শিবুইয়াতেই একটা জুয়ার দোকানে জুয়ার মগ্ন । তারে ঐখানে রাইখাই সে একঘন্টার এই কুইক পার্টটাইম জবে আসছে ।

গার্লফ্রেন্ডের সাথে ডেটে আইসা যেই পুলা জুয়ায় মগ্ন হৈয়া যায় , তার সাথে অতি অবশ্যই এইরকম চিট করাই দরকার । কুন সন্দেহ নাই ।

২ : আ-- ফরনিকেটর্স । মাই গড ! দেয়ার আর লট অফ ইউ ! কুড আই প্লিজ স্প্লিট ইউ আপ ইনট্যু এডাল্টারার্স এন্ড দ্য রেস্ট । মেইল এডাল্টারার্স, কুড ইউ প্লিজ ফর্ম অ্যা লাইন ইন ফ্রন্ট অফ দ্যাট স্মল গিলেটিন ওভার দ্যাট কর্নার ? (মিস্টার বিন, ইনোগরেশন এট হেল)

নৈতিকতা সংক্রান্ত ক্যাচালে এক মুল্লা দুস্ত প্রশ্ন কৈরা বসলো, তুই বিবাহপূর্ব সেক্স সমর্থণ করিস কিনা । বল্লাম অবশ্যই করি, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিগতভাবে কি করলো না করলো সেইখানে আমার বা আইনের কিছু করার অধিকার নাই । দুস্ত কয়, তাইলে বিবাহের পরের বিবাহবহির্ভুত সেক্স সমর্থণ করিস কিনা । বল্লাম, না করি না । দুস্ত কয়, বিয়ার আগে যদি সমস্যা না থাকে তাইলে বিয়ার পরে কি সমস্যা । এইটা কি ধরণের নৈতিকতা । রকহেডরে যতই বুঝাই, বিয়া একখান চুক্তি, চুক্তির ইমপ্লিসিট শর্ত হৈলো, একজন আরেকজনের প্রতি সেক্সুচালি বিশ্বস্ত থাকবে । এইখানে বিবাহবহির্ভুত কিছু করা মানেই আইনত করা চুক্তি ভঙ্গ করা, এইখানে আইনের অবশ্যই নাক গলানি জায়েজ হৈবে । রকহেড কিছুতেই বুঝে না ।

অবশ্য সচেতনমহল মাত্রই জানেন যে, পুরুষের বিবাহবহির্ভুত এফেয়ার যেখানে তার নির্জলা লালসার বহিপ্রকাশ, সেইখানে নারীর এফেয়ার কেবলমাত্র পুরুষতান্ত্রিকতার চাপিয়ে দেয়া একঘেয়েমির বিরুদ্ধে প্রতিবাদ মাত্র । অথবা পুরুষের অবহেলা, অমনোযোগই একমাত্র কারণ । লালসার প্রশ্নই আসেনা ।

৩ : হি ওয়াজ নট মাই লাভার ! আই জাস্ট ইউজড টু ফাক হিম (শ্যারন স্টোন- বেসিক ইনস্টিংক্ট)

বছর তিনেক আগে পত্রিকার একটা ছোট খবর পড়ছিলাম । আমেরিকা প্রবাসী এক বাঙ্গালী মধ্যবয়স্ক পুরুষ ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েছিলেন আত্নহত্যার জন্য । অবশ্য চালকের দক্ষতায় তার উদ্দেশ্য সফল হয় নাই । স্ত্রীর বয়ফ্রেন্ডকে গাড়ি চাপা দিয়ে হত্যাপ্রচেষ্টার মামলায় , মেয়ের সাথে আদালতে হাজিরা দিতে যাবার পথে, এই ঘটনা । ছয়সাত বছর আগে ঐলোক আমেরিকা এসেছিলেন ভাগ্যান্বষণে । চারপাঁচ বছর টাকা পয়সা জমিয়ে বউকে নিয়ে এসেছিলেন । নিয়ে আসার কয়েকমাসের মাথায় জার্মান এক বয়ফ্রেন্ডের সাথে বের হয়ে যায় বউ । ডিভোর্সের আবেদন করে । এই প্রক্রিয়ার এক পর্যায়ে ঐলোক গাড়ি চাপা দিতে চেয়েছিলেন জার্মান বয়ফ্রেন্ডকে ।

পুরুষ নারীর স্বাধীনতাকে স্বীকার তো করবেই না , উল্টা তার প্রিয়দের উপর পর্যন্ত হামলা চালাবে । কি জঘণ্য !

৪ : ইন আমেইরিকা, ফারস্ট ইউ গেট দ্য শুগার, দেন ইউ'ল গেট দ্য পাওয়ার, দেন ইউ'ল গেট দ্য ওম্যান । (হোমার সিম্পসন - দি সিম্পসনস)

নারীকে সম্পদ ভাবার পুরুষতান্ত্রিক আদিপাপ আদতে পুরুষ-নারী দুইজনেরই ইয়ে মেরে দিচ্ছে অনবরত । এইটা থেকে মুক্তি না পেলে পুরুষও কখনো নারীর সত্যিকারে ভালোবাসা পাবে না ।

৫ : ব্যভিচারের দায় কেবল একপক্ষের উপর চাপানোর মধ্যে, ধর্ষণের দায় দুইপক্ষের উপর চাপানোর সমপরিমান চুতিয়ামি নিহিত । (মাওলানা দুরের পাখি )
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৮
৫৭টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×