১: ওভার দ্য নাইট, আই টার্ন এন্ড আই টস এন্ড টা--র্ন, আই নিড এ হি-রো (ফেয়ারী মাদার-শ্রেক)
ড্যামসেল সরলা কন্যা , এবং বাধ্যতামূলকভাবে রুপসী । তার সারল্য অনেকটা রামছাগী লেভেলের । দশমাইল দূর থেকে দেখেই বুঝা যায় যে ডাইনী, সেই বুড়ীর দেয়া আপেল খাইয়া সে অন্ধকূপে বন্দী হয় । রুপ চেন্জ না কৈরাই রাক্ষষভূত তারে আগুনঘেরা প্রাসাদে নিয়া যাইতে পারে আটকাইয়া রাখার জন্য । বাংলায় অবশ্য তারা বাধ্যতামূলকভাবে রাজকন্যাও , হয়ত রাজা ছাড়া এত বড় রামছাগী অন্য কেউ পয়দা করতে পারে বলে বাঙালি বিশ্বাস করেনা বৈলা অথবা রাজার মাইয়া না হৈলে কেউ জিগায় না বৈলা ।
অপহরনের পর দৈত্য বা রাক্ষষ বা ডাইনী বা যাদুকর ড্যামসেলরে লুকাইয়া রাখে জঙলে কি আগুনঘেরা প্রাসাদে । ড্যামসেল সেইখানে আলু নারকেল ইন্দুর টিঁয়ার লগে বন্ধুত্ব করে । অবশ্য এতগুলা মাস বছর সে কি খায় কি হাগে তার কোন খবর কোন উপকথায় রুপকথায় থাকে না ।
ড্যামসেল রে বন্দীদশা থাইকা বাঁচাইতে ঘোড়া ছুটিয়ে পাহাড় ডিঙ্গিয়ে তরবারি হাঁকিয়ে আসে রাজপুত্র । পশ্চিমে অবশ্য আরো আগে থাইকাই সামন্ততন্ত্র পরে পার্লামেন্টারি সিস্টেম আসার কারণে ঐখানে নাইট বা সামরিক বীর গিয়া আসলেও বাংলা বা ভারতে রাজপুত্র ছাড়া আর কারো বেইল নাই । আবার সেই রাজপুত্র বা নাইটের রে-জোঁ দে'ত্রর্খ্র (raison d'etre) বাংলায় কৈলে অস্তিত্বের চূড়ান্ত উদ্দেশ্য হৈলো ড্যামসেল রে বাঁচানি । এইটা ছাড়া তার বাঁইচা থাকার আর কোন মূল্য নাই । তাই খায়া না খায়া সে ড্যামসেলরে বাঁচাইতে ছুইটা যায় । ড্রাগনে কল্লা কাইটা দৈত্যের লেন্জায় আগুন দিয়া সে ড্যামসেলরে ছুটায়া আনে । তারপর তারেই বিয়া কৈরা সুখে শান্তিতে বসবাস করে । হ্যাপিলি এভার আফটার ।
২ : ইফ আই মে ইউজ এ গার্ডেনিং সিমিলি হেয়ার, হিজ এনটায়ার ফ্যামিলি মাইট বি লাইকেনড টু অ্যা কমপোস্ট হিপ, এন্ড জেরল্ড উড বি দ্য বিগেস্ট উইড গ্রোন আউট অফ দ্যাট (মিস্টার বিন - উইথ ফ্রেন্ডস লাইক দিস)
নাইট রাজপুত্রের দিন গেছে । সাথে গেছে আলাভালো ড্যামসেল , রাজকন্যা , সীতা রাপানযেলের দিন । অবশ্য সাথে সাথে দুনিয়া জুইড়া সবাইরে নাইট বানাইয়া দিছে । আর দিছে যত কুটনী, ভালো, আধাভালো, আউটরাইট সর্বগামীরে ড্যামসেল বানাইয়া । ইশকুলে ,বাসস্ট্যান্ডে, গোয়ালার দোকানে, ব্লগে সবখানেই নাইট রাজপুত্ররা ড্যামসেল বাঁচাইতে সদাজাগ্রত । কে ভুল কে ঠিক , কে কুটনী কে সত্যিকারের ভিক্টিম সেইসবের তোয়াক্কা নাই । রে-জোঁ দে'তর্খ্র চরিতার্থ না করলে যে পুরুষ জম্মই বৃথা ।
এত প্যাঁচাইয়া লাভ কি । চাপাবাজিতে গিয়া, আঁটঘাট বাইন্ধা কূটনামী কৈরা আইসাও ব্লগের নাইটদের আহ-উঃ, সোলেমানি তলোয়ারের ছায়া পাইয়া অধূনাকালীয় ড্যামসেলদের ভাগ্য দেইখা হতাশ লাগতাছে । হালায় কোন দুঃখে যে পুলা হৈয়া জন্মাইছিলাম ! মাঝে মাঝে অবশ্য এইটারেই খিরিস্ট ধর্মীয় অরিজিনাল সিন (আদিপাপ) বৈলা মনে হয় ।
৩ : ইফ কাগু হেজ অ্যা হান্ড্রেড বাকস এন্ড ইউ হ্যাভ অ্যা হান্ড্রেড বাকস , কাগু হেজ মোর মানি দেন য়্যু (কাগু ফ্যান ক্লাবের ওয়াল-ফেসবুক)
এইটার মত কৈরাই বলতে হয়, চানাচুর যদি তোমারে গালি দেয় আর তুমিও যদি চানাচুররে গালি দাও, তাইলি তুমিই কেবল অপরাধ করছো । বলোগীয় স্যার-নাইটদের ভার্সনে এই কথাই উইঠা আসলো ।
৪ : দুষ্টরা বলে আমি নাকি সবকিছুতেই ইয়ের কথা টাইনা আনি । তাগো কথার মান রাইখা, অধূনাকালীয় রাজপুত্র নাইটদের ড্যামসেল রক্ষা অভিযানরে আমি তাদের রে-জোঁ দে'তর্খ্র না বৈলা বরং ভার্চুয়াল বীর্যপাতের সাথে তূলনা করতে চাই, কারণ ড্যামসেল দেখলে তাদের মাথায় যত যাই ঢুকানির চেষ্টা করা হোক, মনোযোগ পইড়া থাকে ঐদিকেই । (মাওলানা দুরের পাখি)
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





