২০. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
কর্ণ বলেছেন:
আচ্ছা রায়হান ভাই , সবগুলা পর্ব পড়ে একটা আনইউজুয়াল জিনিস মনে হলো । বেশ কয়েকজায়গায় দেখলাম, আপনি বারবার ট্রিলিয়ন ট্রিলিয়ন ধরণের প্রজাতি কথাটা উল্লেখ করেছেন । সন্দেহ হচ্ছে ট্রিলিয়ন সংখ্যাটা যে ঠিক কত সেটা আপনি বোধহয় জানেন না । সৎভাবে উত্তরদিন তো , ১ ট্রিলিয়ন = কত কোটি ? (তাৎক্ষণিকভাবে, কোন রেফারেন্স চেক না করে)
বাই দ্য ওয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ এস্টিমেশন অনুসারে পৃথিবীতে প্রজাতির সংখ্যা ১০০ মিলিয়ন বা দশ কোটি । জানা প্রজাতির সংখ্যা ২ মিলিয়ন বা ২০ লাখ ।
বৈজ্ঞানিক লেখায়, ঠিক এইধরণের উদ্ভট সংখ্যা ব্যবহার নিয়ে সন্দেহ হচ্ছে, আসলেই আপনি কিছু জানেনতো বায়োলজির ?
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
লেখক বলেছেন:
প্রকৃত সংখ্যাটা এখানে বড় কথা না। এগুলো প্রাইমারীতে বড় করে দেখা হয়। আমার লেখাতে ক্ষেত্র বিশেষে কখনো ট্রিলিয়ন কখনো বিলিয়ন কখনো মিলিয়ন কখনো লক্ষ কখনো বা আবার হাজার ব্যবহার করা হয়েছে। কিছুটা রান্ডম মিউটেশনের মত আর-কি! এই পৃথিবীতে প্রথম জীব থেকে শুরু করে এ পর্যন্ত কত প্রজাতি ও উপ-প্রজাতি যে এসেছে তার কোন হিসাব নাই। অনেক প্রজাতি ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ফলে প্রকৃত সংখ্যার দিকে মনোযোগ না নিয়ে গবেষকের মত লেখার দিকে মনোযোগ দিতে হবে। কারণ 'ট্রিলিয়ন' এর জায়গায় 'মিলিয়ন' বসালেই তো আর বিবর্তনবাদ তত্ত্ব সত্য হয়ে যাবে না, যাবে কি?
২১. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৫
কর্ণ বলেছেন:
প্রশ্নটা কিন্তু এড়িয়ে গেলেন ।
বিবর্তনবাদ সত্য কি মিথ্যা সেই বিতর্কে তো যাচ্ছি না ।
ব্যপারটা হলো ধরেন, অভিকর্ষের থিওরি নিয়ে কিছু লিখলেন , সেখানে জি এর মান যদি বলেন ১০/২০ এর মত (মূল যুক্তির সাথে এই মানের কোন সম্পর্ক নাই ধরে নিচ্ছি) তাহলে আন্দাজ করা যায় আপনি মোটামুটি ব্যাপারটা নিয়ে জানেন । কিন্তু আপনি যদি বলেন জি এর মান ১০০০০০০০/২০০০০০০০ এইরকম কিছু, তখন কিন্তু মনেই হয়, আসলেই আপনি বেসিক নলেজ না জেনেই নেমে পড়েছেন ।
প্রশ্নটা আবার করি ।
সৎভাবে উত্তরদিন তো , ১ ট্রিলিয়ন = কত কোটি ? (তাৎক্ষণিকভাবে, কোন রেফারেন্স চেক না করে)
১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১২
লেখক বলেছেন: এইটা ব্লগ, প্রাইমারী স্কুল নয়।
২২. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৪
কর্ণ বলেছেন: হেহেহে । জানেন না সেইটা বলতে এত লজ্জা । খিক খিক খিক ।
লেখক বলেছেন: ব্লগ কারো টেস্ট নেয়ার জায়গা নয়। কাউকে কিছু জানানোর ইচ্ছা থাকলে ভণিতা না করে সরাসরি জানিয়ে দিতে হয়।
---------------------------------------------------------------------
সবার জন্য কুইজ : ১ ট্রিলিয়ন = কত কোটি (তাৎক্ষণিকভাবে, কোনকিছু চেক না করে জবাব দিন)
লজ্জার কিছু নাই । আমি নিজেই ভার্সিটি থার্ড ইয়ার পর্যন্ত ভুল জানতাম । বছরখানেক হয় সঠিকডা জানি ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


