স্বচ্ছ মোডারেশন (শব্দবন্ধটাই বোধহয় অক্সিমরন) দাবী নিয়া আমরা বেশ কজন উজবুক অনেক চিল্লাচিল্লি কৈরা শেষে খ্যামা দিছি । কাজের কাজে হৈছে কিছু ইয়া বড়বড় ঘোড়ার আন্ডা । দুয়েকখান অবশ্য অস্বীকার করন যায় না । পোস্ট ডিলিট না কৈরা ড্রাফটে পাঠানি বা, মোডারেঠিত পোস্ট বিষয়ক মেইলে পোস্টের টাইটেল উল্লেখ করা এইসব ।
উদ্ভট সব কারণে পোস্ট ডিলিট, কমেন্ট ব্যান, ব্লগ ব্যান এইসব মেলা হৈছে । তখন একটু অবাক লাগতো, আরে বাল, এইরকম জোচ্চুরি চলতাছে , সব পোস্টে উঠাইয়াও দিতাছি, অথচ পাব্লিকের রেসপন্স তেমন নাই কেন (বন্ধু ব্লগারদের সহমর্মিতা অস্বীকার করতাছি না) । এখন ব্যস্ততার কারণে ব্লগে তেমন আসতে পারি না, তাই মোডারেশমের শিকার ও হৈতাছি না । কিঞ্চিৎ বুঝতাছি, নিজের জায়গাটা ঠিক থাকলে, অন্য ব্লগারের উপ্রে কি হৈতাছে সেইটা নিয়া কেমন আইলসামি কাজ করে ।
তবে, গত দশ/বার দিন যাবৎ একটা জিনিস খেয়াল করতাছিলাম । ব্লগে ট্রাফিকের আনাগোনা খুবি কম । একশ জন পার হৈত না সারাদিনেও । ট্রাফিক আনার জন্যই বোধহয় মোডারেশম স্প্রি ।
ক্যাচাল চলতে থাকলে লোকজন আসবো বেশি । সবি সেই কারণে রে পাগলা । কারো পোস্টে কোন দোষ নাই । এইকারণে কি দোষ এইটা জানতে চাইয়া মেইল দিলে মডুগো কাছে সেইগুলা উদ্ভট লাগবো, সেইটাই স্বাভাবিক ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



