somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবজগতের বিবর্তন সংক্রান্ত কিছু স্থূল ভুল-ধারণা

১৮ ই জুলাই, ২০১০ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবর্তন যদিও কোয়ান্টাম মেকানিক্স বা পরমানুর পর্যায় সারণীর মতই তত্ববিদ্যা বা ধর্মতত্বের সাথে পুরোপুরি সম্পর্কবিহীন তাও পরের দুইটা নিয়ে ধর্মতাত্বিকদের কোন গাঁইগুই না থাকলেও বিবর্তন নিয়ে সবার চুলকানি বেশ উপভোগ্য পরিমাণেই আছে । আমার ব্যক্তিগত মত, জীবজগতের বিবর্তন ধর্মভিত্তিক দর্শণের উপর যতটা ক্ষয়কারক, তার তুলনায় কোয়ান্টাম মেকানিক্স এবং এর অনুস্বিদ্ধান্তগুলা আরো বেশি । কিন্তু কোয়ান্টাম মেকানিক্স নিয়ে সাধারণত মোল্লা পাদ্রিদের দেখা যায় না ঝাড়ু হাতে আগায়া আসতে । অবশ্য এর কারণ যে জীবন-জিজ্ঞাসার সাথে কোয়ান্টাম মেকানিক্সের কোন সম্পর্ক নাই তা না, বরং কোয়ান্টাম মেকানিক্স বুঝতে যেই পরিমাণ হার্ডকোর গণিত বুঝতে হয়, তার ধারেপাশের জ্ঞান ধর্মতাত্বিকদের তো দূরের কথা সাধারণ ইন্জিনিয়ারদেরও নাই । এই দিক দিয়ে জীববিজ্ঞানীরা বরং সাধুবাদ পাইতে পারেন, তারা বিবর্তনের মত এমন জটিল বিষয়কে এমনভাবে উপস্থাপন করতে পারছেন যে, কওমি মাদ্রাসার মোল্লাও মাঝে মাঝে কিছু বৈধ প্রশ্ন করে ফেলতে পারে ।

সে যাই হোক, বিবর্তন নিয়া আমার নিজের জ্ঞানও শূণ্যের কোঠায়, এইজন্য বিবর্তনের স্বপক্ষে প্রমাণ উপস্থাপন তো সম্ভবই না বরং সেইসব প্রমাণ পড়েও বেশিরভাগেরই মাথামূন্ড কিছুই বুঝি না । তবে বিবর্তন নিয়া কিছু স্থূল ভুল ধারণা এবং সেখান থেকে উৎপন্ন কিছু নিতান্তই আবালীয় প্রশ্ন বা সমালোচনা প্রায়ই শুনা যায় । সেইগুলার উত্তর দেয়ার জন্য খুব গভীর বোঝার দরকারও হয় না । এইধরণের কয়েকটার উত্তর দেয়ার চেষ্টা করি ।


ভুল ধারণা : বিবর্তনবাদ বলে যে পাথর পানি গ্যাস এইসব জড় বস্তু থেকে জীবের মত এমন জটিল জিনিসের উৎপত্তি হয়েছে ।

উত্তর : জীবের বিবর্তনবাদ প্রথম এককোষী জীবের উৎপত্তি কিভাবে হইলো সেটা নিয়া কিছু বলে না । বিবর্তনবাদের সীমা কেবলমাত্র সরল এককোষী প্রাণী থেকে কিভাবে জটিল বহুকোষী ও বিভিন্ন অংগপ্রত্যঙ্গওয়ালা জীবের উৎপত্তি হইলো সেটা নিয়া । জীবের উৎপত্তি যদি অন্য গ্রহের কোন প্রাণীর মাধ্যমে হয় বা কোন ঈশ্বরের হস্তক্ষেপেও হয়, সেটাতেও বিবর্তনবাদের বিন্দুমাত্র এদিকসেদিক হবে না । যেমন পৃথিবী সূর্যের চারপাশে মহাকর্ষের টানে ঘুরে এই নীতির সাথে পৃথিবী কিভাবে আসলো, কেউ তৈরী করলো নাকি নিজে নিজেই হইলো এর কোন সম্পর্ক নাই । কেউ তৈরী করলেও যেই হিসাব অনুসারে পৃথিবীর ঘূর্ণনের সময় ঠিক হবে, নিজে থেকে তৈরী হৈলেও সেই একই হিসাব থাকবে ।


ভুল ধারণা : বিবর্তনবাদ অনুসারে মানুষ বাঁদর থেকে হৈছে, তাহলে এখনকার বাঁদরগুলা কেনো মানুষ হয়ে যাচ্ছে না ।

উত্তর : প্রথম কথা, বিবর্তনবাদ কোথাও বলে না যে গাছের কিছু বাঁদর একদিন হঠাৎ করে গাছ থেকে লাফ দিয়ে দুপায়ে হাঁটা শুরু করছে । বরং বিবর্তনবাদ বলে যে, অনেক মিলিয়ন বছর আগে বাঁদরজাতীর কিছু প্রাণীর মধ্যে এমন কিছু সংকর হৈলো যারা অন্য বাঁদরদের থেকে আলাদা । এরা সোজা হয়ে দাঁড়াতে পারতো, ফলে গাছের বাঁদরদের সাথে একই পরিবেশে এরা টিকতে না পেরে অন্য পরিবেশে চলে গেলো । কারণ গাছে চড়া বাঁদর যে পরিবেশে থাকে সেখানে পাঁয়ে হাঁটতে পারার চাইতে গাছে চড়তে পারারাই বরং বেশি সুবিধা পাবে । এই অন্য পরিবেশে চলে যাওয়ার পরে নতুন পরিবেশে যেহেতু শুধু হাঁটতে পারা বাঁদররাই আসছে সেহেতু তাদের সন্তান সন্ততি সবাই এই রকমের, এরা এই পরিবেশে বংশবিস্তার করা শুরু করলে, গাছের দের চাইতে এরা একটু আলাদা হয়ে গেলো । এইরকম নানান বার আলাদা হৈতে হৈতে একসময় দেখা গেলো এমন একটা গ্রুপ আসলো যারা গাছের বাঁদরদের তুলনায় সম্পূর্ণ নতুন একটি প্রজাতি ।

এইটারে একটা অবৈজ্ঞানিক উদাহরণ দিয়া ব্যাখ্যা করা যাক । ধরা যাক অনেক শতাব্দী আগে এক লোকের দুই ছেলে ছিলো । বড় ছেলে অলস, কাজ করতে চায় না । ছোট ছেলে কর্মঠ, সে গিয়ে রাজার দরবারে কাজ জুটায়ে ফেললো । ফলে তার ছেলেমেয়েরা শিক্ষিৎ হয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইলো । আর বড় ছেলের ছেলেমেয়েরা গ্রামেই বিভিন্ন কম লাভজনক কাজ কৈরা গ্রামেই থাকলো । বড় ছেলে যেহেতু অলস সে তার ছেলেমেয়ের শিক্ষাদীক্ষা নিয়াও তেমন কিছু করলো না । এইভাবে ছয়,সাত দশ প্রজন্ম পার হওয়ার পরে দেখা যাবে, সেই আদ্যি ছোট ছেলের বংশধররা একেকজন দেশের প্রধানমন্ত্রী বড় বড় শিল্পপতি বিজ্ঞানী গবেষক । অন্যদিকে সেই আদ্যি বড় ছেলের বংশধররা হৈলো ছিঁচকা চোর, মেথর এইসব ।

এখন দুইদলের আদি উৎপত্তি এক জায়গায়, মানে এই কথা না যে ছিঁচকা চোর মেথররা হঠাৎ কেরে দেশের বড় বড় শিল্পপতি বিজ্ঞানি এইসব হয়ে গেছে ।


ভুল ধারণা : বিবর্তনবাদ নিষ্ঠুরতা অনৈতিকতা এইসব শিক্ষা দেয় ।

উত্তর : অন্যসব প্রকৃতিবিজ্ঞানের মতই বিবর্তনবাদ কেবল প্রাকৃতিক ঘটনা কিভাবে ঘটে সেটার যুক্তিযুক্ত ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে । এর বেশি কিছু না । এটাকে কে খারাপ ভাবে ব্যবহার করলো আর কে ভালোভাবে ব্যবহার করলো এর সাথে বিবর্তনবাদের সত্যাসত্যের কোন সম্পর্ক নাই ।

যেমন ধরা যাক কেউ একজন আবিষ্কার করলো গুটিবসন্ত রোগ অমুক ভাইরাসের কারণে হয় । এখন গুটিবসন্তে কোটি কোটি লোক মারা যায় বলে তার আবিষ্কার মানুষের মৃত্যু ডেকে আনে বললে যেইরকম উদ্ভট হয় বিবর্তনবাদ অনৈতিকতা শিখায় বললেও একই পরিমাণ উদ্ভট হয় । এমনকি কোন জঘণ্যলোক যদি এই জীবাণু দিয়ে অস্ত্র তৈরী করে হাজার হাজার লোকের দুর্ভোগ মৃত্যু এইসবও ডেকে আনে, তবু অমুক ভাইরাসের কারণে গুটিবসন্ত হয় এই সত্যের বিন্দুমাত্র হেরফের হবে না ।

----
আপাতত এই কয়টা । আর কারো কোন ধারণা থাকলে বৈলেন । সাধ্যমত চেষ্টা করবো, জবাব দেয়ার।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৭
১৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×