শামসুর রাহমানের জন্ম ১৯২৯ এ । মুক্তিযুদ্ধের সময় বয়স ৪২ । সম্মুখ যুদ্ধে অংশগ্রহণের মত বয়স না বুঝলাম । কিন্তু তার জীবনি যতগুলা অন্তত অনলাইনে পাওয়া যায় বা আমি যতগুলা পাইলাম যুদ্ধের সময় তিনি কি করতেছিলেন বা কোথায় ছিলেন এইগুলা নিয়া স্পষ্ট কিছু নাই ।
উনসত্তরের অভ্যুত্থান নিয়া তার একটা কবিতা আছে আসাদের শার্ট । মুক্তিযুদ্ধ নিয়া কবিতাগুলার একটা কাব্যগ্রন্থ আছে বন্দী শিবির থেকে । আসাদের শার্ট সহ এই কবিতাগুলা গ্রন্থাকারে প্রকাশ হয় আমি যদ্দুর জানি ৮০'র দশকে । এর আগে তার পাঁচটা কাব্যগ্রন্থ আছে । ৬০ এ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে , খুব সম্ভবত ৭০ এ রৌদ্র করোটিতে , বাকি তিনটা জানিনা কখন ।
আমার নিজের কিছু প্রশ্নের সদুত্তর পাই নাই কোথাও ।
১. যুদ্ধের সময় তার হোয়ারএবাউটস নিয়া কোন কথা নাই কেনো ?
২. যুদ্ধের কবিতাগুলা এত পরে গ্রন্থিত কেনো ? (জবাব পাওয়া গেছে । দেরীতে নয়, বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯৭২ )
সাহিত্য নিয়া জানাশোনা লোকেদের কাছে প্রশ্ন রাখলাম । বইএর নাম, লিংক বা আর্টিকেল সাজেস্ট করলে যারপরনাই খুশি হই ।
**একটা তথ্য পাইলাম । বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯৭৬ এর আগে কোন একবছর হবে । কারণ ৭৬ এর সেপ্টেম্বরে প্রকাশ হওয়া শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা নামক সংকলনে । ১১ টি কাব্যগ্রন্থের মধ্যে বন্দী শিবির থেকে এর ক্রম ৬ নম্বর । **
** সংযোজন
ছাগুর বাচ্চারা চান্স লওয়ার চেষ্টা করিস না । লাইত্থাইয়া হাড্ডি ভাইংগালামু ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


