পিছলামি বিদ্যার সূত্রপাত , বৈশিষ্ট্য এবং ক্রমোন্নতি নিয়া আমার আগ্রহের সূত্রপাত অনেক পুরাতন হলেও, সাম্প্রতিক দার্শনিক ড্যানিয়েল ডেনেটের একটা ভিডিও দেখে সবিস্তার লেখার আগ্রহ বোধ করলাম ।
এর আগের ট্রেলার পোস্টে কেবল ইছলামি পিছলামি নিয়া অল্প কিছু সূত্র দেয়া হইলেও এইখানে সেইগুলার উৎস এবং আরো বিস্তারিত ব্যাকগ্রাউন্ড বর্ণনা করার ইচ্ছা রাখি ।
ডেনেটের ভিডিওর প্রসংগ দিয়াই শুরু করা যাক । ডেনেট তার এক সহকর্মীকে নিয়া একটা গবেষণা চালাচ্ছেন । গবেষণা মূলত খ্রিস্টান পাদ্রী/ফাদার/ধর্মযাজকদের নিয়া । এদের মধ্যে অনেকেই নাকি আছেন যারা ধর্মে বিন্দুমাত্রও বিশ্বাস করেন না কিন্তু দিব্যি গির্জায় ওয়াজ নসিহত চালায়া যাইতেছেন । এটা অবশ্যই একটা উদ্ভট পরিস্থিতি , যেকোন বিচারে ।
এই উদ্ভট পরিস্থিতি উৎপন্ন হওয়ার কারণ হইলো , মূলত ধর্মীয় পরিবেশ নিয়া এমন একটা মাইনকাচিপা তৈরী করে রাখা হইছে যে সেখান থেকে বের হওয়াটা মারাত্নক ঝামেলা । তার উপর নিজে যদি ধর্মযাজক/পাদ্রী হয় তাইলেতো কথাই নাই । না খায়া মরতে হবে চাকরির অভাবে । সেইগুলা অবশ্য অন্যদিনের আলোচনা ।
পিছলামি আলোচনা অবশ্য উঠে আসে ডেনেটের পরীক্ষায় কঠোর গোপনীয়তার আশ্বাসে সাক্ষ্য দিতে রাজী হয়েছেন যেই ৬ জন অবিশ্বাসী ধর্মযাজক, তাদের মধ্যকার একজনের বিশ্বাস হারানোর কারণ নিয়ে । সেইজন বলে যে, ধর্মতত্ত পড়লে বিশ্বাসী থাকার কোন কারণই নাই । এই কথাটাও উদ্ভট । ধর্মতত্ততো সাধারণভাবে পড়ে গভীরভাবে ধর্মবিশ্বাসী লোকজন । নিজেরা ভালোমত শিখে অন্যদের কাছে প্রচার করবে যারা তারা । অথচ এইলোক বলতেছে তার পুরাপুরি উল্টা একটা কথা ।
তো এইলোকের কথায় পরে উঠে আসলো তার এই কথা বলার কারণ । যারা গির্জার কাজ বা ধর্মগুরু হইতে চায়, তাদের মোটামুটি সবাই ধর্ম বিষয়ে উচ্চশিক্ষা নিতে যায় ধর্মতত্তের (থিওলজি) বিদ্যালয়ে । সেইখানে তাদের বেশ বিস্তারিতভাবে বাইবেল এর সংকলন, উৎপত্তি , সমালোচনা এইসব পড়ানো হয় । এবং এইখানে খ্রিস্টিয় ধর্মগুরুরা একটি ব্যাপারে বাহবা পাওয়ার যোগ্য , সেটা হইলো : একাডেমিক সততার জন্য তারা বাইবেলের সংকলণের যতরকম ঘাপলা আছে তার সবগুলাই সঠিকভাবে সংরক্ষণ করে রেখেছে । এবং ছাত্রদেরও বিস্তারিতভাবেই সেইগুলা শিক্ষা দেয়া হয় ।
কিন্তু সমস্যা হইলো, তাদের বিশ্বাস করতে বলা হইতেছে বাইবেল হইলো ঈশ্বরের অজর, অব্যয়, অক্ষয় বাণী । অথচ সংকলণের ইতিহাস থেকে দেখা যাইতাছে যুগে যুগে বাইবেল নানান রকমে ভোল পাল্টাইতেছে । নানান হাত ঘুরতেছে, এডিট রিএডিট হইতেছে শত শতবার । বর্তমান ছাপার ভার্শনে আসার আগ পর্যন্ত । এমনকি বর্তমানেও বেশ কিছু ভার্শণ আছে ।
তো এই পরিস্থিতিতে , নতুন ছাত্র যারা, তারা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখায় । একদল খুব রেগে যায় । তারা কোনভাবেই এই দুইটা বিপরীত আইডিয়া একসাথে সত্য মনে করতে পারে না । ঈশ্বরের অজয় অক্ষয় বাণী আবার যুগে যুগে নানান লোকের হাতে নানান ভাবে সম্পাদিত হওয়া । এদের বেশিরভাগ চেইত্যা গিয়া স্কুল থেকে বের হয়ে যায় , এবং স্বাভাবিক জীবনে ফিরে যায় ।
কিন্তু যারা এইসব জানার পরেও থেকে যায়, তারা কিভাবে থাকে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


