আমার প্রিয় পোস্ট
- শরীরের মেদ একটি কুৎসিত সত্য


- ফানার
- ইসলাম বিদ্বেষী লেখালেখির জন্যে যারা টাকা পয়সা দেয়, The Fear Incorporated - মজলুম
- কালের কন্ঠ ও একজন ব্লগারের মিথ্যাচারের জবাব................ - ব্যঞ্জনবর্ন
- ডিমের ঝাল পোয়া পিঠা - তাসনিয়া
- মাননীয় শেখ হাসিনাঃ এটাই কি দিনের শেষ? - বিডি আইডল
- কেন এত বেশী আধুনিক বৃটিশ ক্যারিয়ার নারীরা ইসলাম গ্রহন করছেন? - ইভ আহমেদ - উম্মু আবদুল্লাহ
- কর্নেল তাহেরের শেষ চিঠি - শেখ আমিনুল ইসলাম
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ১২ই অক্টোবর: কলম্বাস ডে, যেভাবে আমেরিকা আবিষ্কৃত হল - উম্মু আবদুল্লাহ
- ব্লগিং কি, কেন এবং কিভাবে করবেন - কানন শাহ
- বাংলায় দেবী দুর্গার উত্থান ও বিকাশের ইতিবৃত্ত - ইমন জুবায়ের
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- নীলু'স বিরিয়ানী
- নীল-দর্পণ
- ইবন রুশদ - ৩ - উম্মু আবদুল্লাহ
- লে. জে. এ এ নিয়াজির একটি দুর্লভ সাক্ষাতকারঃ আমাদের কখনই ভারতকে বিশ্বাস করা উচিত নয় - েমাঃ_হাসান_আিরফ
- আমেরিকান দলিলে শেখ সাহেবের জমানার চিত্র - নিষ্কর্মা
- ভাবলাম একটু পিজ্জা বানাই
- পুরাতন
- সুপ্তি বাবুনির জন্যে পিজ্জা রেসিপি......
- পারভীন রহমান
- আদম আ: থেকে মুহাম্মদ সা: এর বংশধারা - বিবেক সত্যি
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- X Facts : মুজিব হত্যাঃ জিয়া , প্রচলিত কিছু বক্তব্য , চেপে রাখা না বলা তথ্য - দাসত্ব
- মাই কুকিং স্টাইল : ফ্রাইড রাইস উইথ স্পাইসি চিকেন এন্ড সালাদ ( খাই-দাই পোষ্ট - ১)

- পথে-প্রান্তরে
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- "মুক্তিযোদ্ধা প্রজন্মে যোগদানের আহবান" ও আমার কিছু প্রশ্ন। - নাহিদ মাহমুদ
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
বিভিন্ন ব্লগ সাইটের তুলনামূলক কিছু পর্যালোচনা
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫০
আমি আমার এক পোস্টে ব্লগিং এর এক বছর পূর্তির কথা (Click This Link ) লিখেছিলাম খুব সংক্ষিপ্ত ভাবে। কিভাবে সামহোয়ারে এলাম। ব্লগিং শুরু করলাম, কিভাবে কিক আউট হলাম এবং কি করে প্যাচালীতে এলাম। এর মাঝে শুরু হয়েছে নূতন ব্লগ "আমার ব্লগ" (http://www.amarblog.com)। এদিকে আমি সামহোয়ারে ব্লগিং এ আসার আগেই সচলায়তন নামে আরেকটি ব্লগিং সাইট যাত্রা শুরু করেছিলো (http://www.sachalayatan.com)। আমার আজকের এ লেখাটিতে আমি এই চারটি ব্লগ সাইট নিয়ে আমার চিন্তা ভাবনা আপনাদের সাথে ভাগ করব। অবশ্য অবশ্যই এই আমার সম্পূর্ন নিজস্ব ভাবনা। যার সাথে আপনারা দ্বিমত পোষন করলেও করতে পারেন। সেটাই বরং স্বাভাবিক।
সামহোয়ারে যখন লেখা শুরু করি তখন আমি একেবারে আনকোরা। টাইপ করতে খুব কষ্ট হত। এমন কি ড্রাফট করতেও পারতাম না। ফলে একটা লেখা কষ্ট করে লিখে তাড়াতাড়ি পোস্ট করে দিতাম। লেখাটা যে এডিট করা যায় সেটা বুঝতে আমার লাগে বেশ অনেক দিন। যাক, এক সময় দেখি মোটামুটি শিখে গেছি বাংলা লেখা, ব্লগ লেখা। মুখস্ত হয়ে গেছে কি বোর্ডের লে আউট। পোস্ট দিতে তেমন অসুবিধা হয় না।
সামহোয়ার ব্লগারদের যত ধরনের অপশন দিয়ে থাকে তা আর কোন ব্লগ সাইট দেয় বলে আমার জানা নেই। প্রিয় পোস্ট, কমেন্ট মডারেশন, ব্লক লিস্ট, পোস্ট প্রথম পাতায় না দেয়ার অপশন সহ হাজারোটা সুবিধা সামহোয়ারকে করেছে অনন্য। এইসব সুবিধা যে কোন ব্লগারের জন্য সামহোয়ারের মূল আকর্ষন। এত বেশী ফিচার আর কোথাও নেই।
ইদানিংকালে আগের চেয়ে অনেক ছিমছাম হয়েছে সামহোয়ার। বাংলাদেশ বিরোধী, কিংবা বাংলাদেশের গৌরবময় অতীতকে হেয়কারী পোস্টের সংখ্যা অনেক কমেছে। ফ্লাডিং, গালিগালাজও আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশী নিয়ন্ত্রনে। যদিও ব্লগ রাজাকারের তালিকা প্রকাশ, অমুক ব্লগার পর্নো সাইটের পরিচালক ইত্যাদি ভিত্তিহীন প্রোপাগান্ডা পোস্ট এখনও চোখে পড়ে। তবু সামগ্রিকভাবে এখনকার পরিবেশ মোটামুটিভাবে সাধারন ব্লগারদের অনুকূলেই বলা চলে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, সামহোয়ারে আমার ব্লগিং জীবন খুব সুখকর হয় নি। আমি জানি না এটা আমার সমস্যা কিনা। তবে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এই সমস্যাটা আমার শুধু সামহোয়ারেই হয়েছে। অন্য কোথাও হয় নি। সামহোয়ারে এতদিন ব্লগিং করার পরে যা বুঝতে পারলাম তা হল, আমি কখনই সেখানে শান্তিতে ব্লগিং করতে পারবে না। আমি মনে করিনা আমার চিন্তাধারা সম্পূর্ন অযৌক্তিক। কিন্তু এখানকার অধিকাংশ ব্লগাররাই আমার সম্পর্কে বোধ করি উল্টোটাই মনে করে। অবশ্য আগেই বলেছি, অন্য ফোরামে আমার অভিজ্ঞতা সম্পূর্ন অন্য রকম। তবে অন্যান্য ফোরাম তো আর সামহোয়ারের মত এত বিশাল নয়!!!! তাই কোন সিদ্ধান্তে পৌছুতে পারি না। কে জানে, হ্য়ত দেশের বাইরে এতদিন আছি বলে দেশের অনেক মূল্যবোধই আমার কাছে এখন অপরিচিত।
সামহোয়ার থেকে যেবার প্যাচালীতে আসি, তখন প্যাচালী ছিল খা খা বিজন ভূমি। তবে আশার আলো যা ছিল তা হল, ব্লগাররা সবাই প্যাচালীর নিজস্ব ব্লগার এবং উন্নত রুচিবোধ সম্পন্ন। ফলে আমার দুর্বলতা, মানবীয় সীমাবদ্ধতা তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন। আমিও কিছুটা আশ্বস্ত হই এই ভেবে যে এখানে হয়ত আমার অসুবিধা হবে কোন। আজ এত দিন পরে প্যাচালীতে অনেক নূতন ব্লগার এসেছে। কিন্তু সেই রুচিবোধ এখনও অটুট। এখনও ব্লগারদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ আগের মতই রয়েছে। এজন্য কর্তৃপক্ষের পাশাপাশি ব্লগাররাও ধন্যবাদ পেতে পারেন। ছোট্ট একটি উদাহরন দিতে পারি। আমি সামহোয়ারের প্রচুর লেখা প্যাচালীতে শেয়ার করেছি। সবাই খুশী হয়েছে। কিন্তু প্যাচালীর কোন লেখা সামহোয়ারে শেয়ার করতে গেলে কেউ না কেউ এ নিয়ে প্রশ্ন তুলবেই। কেন অন্য সাইটের লিংক দেই ইত্যাদি। প্যাচালীর ব্লগারদের এই মানসিক উদারতা অনন্য।
তবে প্যাচালীতে অনেক সময় অনেকেই অনেক রকম কমপ্লেন করেছেন। দেখা যায়, অনেকেই লগ ইন করতে না পারার সমস্যায় ভোগেন। এটা নাকি আই পি ব্যান সংক্রান্ত জটিলতা থেকে সৃষ্ট। কিছুদিন আগে নকল নিক সংক্রান্ত জটিলতা Click This Link থেকে কিছু নিক আই পি ব্যান হয় । তারপরে প্রচুর ব্লগার অভিযোগ করছে লগ ইন সমস্যা নিয়ে। সেক্ষেত্রে আই পি ব্যান না করাটাই যুক্তি যুক্ত। শুধু নিক ব্যান করে তার আই পিকে সন্দেহের লিস্টে রাখা যায়।
একাধিক ছবি দেয়া নিয়ে প্যাচালীতে কিছু সমস্যা হয়েছে। যার ফলে অনেকের পোস্ট প্রথম পাতা থেকে সরানো হয়েছে। এর সমাধান আশু কাম্য। মোদ্দা কথা, ব্লগের অপশন কিছুটা কম মনে হওয়াটাই প্রধান সমস্যা বলে মনে হচ্ছে। আর ভাল দিক হল, গোছানো মডারেশন। যার ফলে সাইটের ছিমছাম ভাবটি স্পষ্ট।
এত গেল সামহোয়ার আর প্যাচালীর কথা। এই দুটো সাইটে লিখি বলে এই সাইট সম্পর্কে বেশী জানি। কিন্তু আমার ব্লগ আর সচলায়তন সম্পর্কে আমার অভিজ্ঞতা বলতে গেলে শূন্য। দুই এক দিন মাঝে মাঝে ভিজিট করেছি। আমার পর্যবেক্ষন হল, "আমার ব্লগে" আমি কোন নূতন ব্লগার দেখিনি। নূতন ব্লগারদের আকৃষ্ট করার ব্যর্থতা খুব স্পষ্ট। সামহোয়ারের সেই পুরোনো ব্লগারদের আনাগোনাই মূলত সেখানে। অবশ্য আমার স্বল্প সময়ের পর্যবেক্ষনে ভুল থাকা বিচিত্র নয়।
এছাড়া মডারেশনবিহীন হওয়ায় "আমার ব্লগে" পরিবেশ নষ্টকারী কিছু পোস্ট আসে। এসব সত্ত্বেও সাইটটির দ্রুত জনপ্রিয়তা ঈর্ষনীয়। এটাই এই ব্লগের প্রথম সাফল্য। আর বেশ কিছু ভাল লেখা / আলোচনা প্রথম পাতায় রয়েছে। যা প্রথম নজরে মানুষকে আকৃষ্ট করে। আমি অন্ততপক্ষে আকৃষ্ট হয়েছি। মধ্যবিত্তের সেন্টিমেন্টের উপস্থিতি সেখানে রয়েছে।
আর সচলায়তনে গেলাম কয়েকবার। লেখার মান, পরিবেশ দুটোই উন্নত। আর তাদের নিজেদের ব্লগারও রয়েছে। তবে বহু দল মত মানসিকতার অভাব খুব স্পষ্ট। এই গনতান্ত্রিক মানসিকতার অনুপস্থিতি পীড়াদায়ক। ফলে সাইট টিতে জমপেশ আলোচনা নেই। সাথে সাথে সাইট টি তেমন আগ্রহ তৈরী করে না। মধ্যবিত্তের সেন্টিমেন্টও উপেক্ষিত। তবে মান সম্পন্ন লেখার উপস্থিতি দৃষ্টি নন্দন।
সবশেষে একটা লাইন দিয়ে শেষ করছি আজকের এই লেখা। এই চারটি সাইটের মধ্যে সেরা কোনটি?
অবশ্যই সামহোয়ার। অন্তত আমার মতে।
লেখাটি প্যাচালীতে প্রকাশিত (Click This Link)
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সেটা তো অন্যেরা বলবেন। আমি কি করে জানব অন্যে কেন আমাকে পছন্দ করে না।
তবে পছন্দ। অপছন্দ আমার কাছে খুব গুরুত্ব পূর্ন নয়। আমার ব্যক্তি জীবনে নেই নেই করেও অনেক বন্ধু রয়েছে। আর বন্ধুর প্রয়োজন নেই।
শিরিন বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি লেখার জন্য, আমি এখানে আমার ব্লগিং শুরু করেছি, তাই এ লেখাটি কাজে দিবে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
বিষাক্ত মানুষ বলেছেন:
ভালো লাগলো পুরা লেখাতে আমারব্লগের লিংক আছে একটা । সচলায়তনের লিংক একটা । প্যাচালির লিংক 'তিনটা' (যদিও কমই মনে হইছে আমার কাছে)
একটা কথা মনে পড়লো আপনার প্যাচালি প্রিতি দেখে ।
হুমু এরশাদের পতনের পর মওদুদ নামের সারমেয় ভাইস প্রেসিডেন্ট লাফ দিয়ে খালেদার সংসারে ঢুকলো ।
তখন ইত্তেফাকে তার দাতাল হাসি সহ ছবিটার কথা স্পস্ট মনে আছে আমার । দাতাল ছবির নিচে মওদুদের উক্তি ছিলো ---
"মনে হচ্ছে নিজ ঘরে ফিরে আসলাম"
(অনেক আগে আপ্নারে 'তুই রাজাকার' বলছিলাম , কারন সেই পোস্টটা ঐ কমেন্টের উপযুক্ত ছিলো । তখন আপ্নে আমারে ব্লক করছিলেন সেটাও খুবই স্বাভাবিক ছিলো ... আজকে একটা সুন্দর পোস্ট দিলেন , আমিও একটা সুন্দর সমালোচনা করলাম .. জানি আপনি একটু পরেই এর কঠিন জবাব দিবেন । সেটাও খুব স্বাভাবিক ভাবেই নিবো আমি ...... এখন কি একটু একটু বোঝা যাচ্ছে সামহোয়ার আগের থেকে একটু বেটার কেন ?)
লেখক বলেছেন: জবাব দিলাম না। কাজেই ধরে নিন আপনার জানা সব সময় সঠিক হয় না।
প্রকৃতি প্রেমিক বলেছেন:
তুলনামূলক অভিজ্ঞতা নিয়ে লেখার আইডিয়াটা চমৎকার।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনিও লিখুন।
কেএসআমীন বলেছেন:
হুমম...
লেখক বলেছেন: মন্তব্য নেই? ধন্যবাদ পোস্ট পড়ার জন্য। সময় করে প্রায়ই আমার পোস্ট পড়েন। এটা ভাল লাগে।
বিষাক্ত মানুষ বলেছেন:
অনেক কিছুই ভুল হতে পারে । হয়তো অনেক কিছুই ঠিক জানি না ।কিন্তু সেই দিনের আমার সেই উক্তিটার ব্যপারে কোন সন্দেহ নাই ।
লেখক বলেছেন: কি জানি। আমি তো নিজেকেই ঠিকমত জানি না। তাই তর্কে আমার খুব আগ্রহ কখনই থাকে না। থাকে আলোচনাতে। আর এরকম এবস্ট্রাক্ট কোন ব্যপার নিয়ে আলোচনার কি আছে।
লালমোহন ওরফে জটায়ু বলেছেন:
পেচালীতে এখন তিনজন অতিথি আর শুন্য জন লগড ইন।ইয়াপ পেচালী ইজ এ গ্রেট ব্লগ সাইট।
লেখক বলেছেন: তার পরেও তো দেখছি প্যাচালীর কিছু ব্লগার তাকেই প্রিয় বলছেন। লিংকে ক্লিক করুন।
মধ্যবিত্তের সেন্টিমেন্ট কি প্রকার? একটু উদাহরন সহ বুঝাইয়া কইতেন
লেখক বলেছেন: মনে থাকবে। সময় পেলে না হয় ব্যাখা করব।
লেখক বলেছেন: ঠিক।
রাজর্ষী বলেছেন:
সামহয়্যার আসলেই বেস্ট।
লেখক বলেছেন: আমার মতে। সেটা সার্বিক ভাবে।
লেখক বলেছেন: ধন্যবাদ। কেউ লেখা পড়লে ভাল লাগে। যদিও নিজের ভাল লাগার জন্যই মূলত লেখা।
বিবর্তনবাদী বলেছেন:
ভাল লিখেছেন। ++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
স্টিংরে বলেছেন:
আর যাই হোক, আমারব্লগ এর উদারতার কাছে অন্য সব ব্লগ পিছিয়ে আছে । কারন একমাত্র আমারব্লগেই আছে প্রিয় সাইট নামের একটা অংশ যেখানে জনপ্রিয় সব ব্লগের লিঙ্ক আছে। যদি ও সেখানে পেচালি নেই। কারন কি জানা আছে?
লেখক বলেছেন: তা "আমার ব্লগ" কর্তৃপক্ষের নিজস্ব ব্যপার।
নিরক্ষর বলেছেন:
ভাল লেখা । যদিও অনেক বিষয়ের সাথে একমত নই।
লেখক বলেছেন: ধন্যবাদ। পর্যবেক্ষন তো সব সময়েই আপেক্ষিক হবে। সেটাই স্বাভাবিক।
বিবেক সত্যি বলেছেন:
পর্যালোচনা ভালো হয়েছে....
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিডি আইডল বলেছেন:
পোষ্টটি প্রিয়তে রাখলাম..বিষয়বস্তু ইন্টারেস্টিং...আর কমেন্টসগুলো দেখে ব্লগিং মানসিকতার ধারা বোঝা যাচ্ছে...বিভিন্ন ব্লগের ইউজার সম্পর্কে আপনার পর্যবেক্ষণ আমার কাছে যথার্থ মনে হয়েছে..সামনে প্রথম আলো ব্লগে আসছে...তারাও নানা ব্লগের পুরান ব্লগার টার্গেট করেছে..নতুন বা নিজ্বস ব্লগার তৈরি করা বা পাওয়া অনেক চেষ্টার বিষয়
লেখক বলেছেন: একমত। আমারও মনে হয় নূতন ব্লগার তৈরীর দিকে মনোযোগ দেয়া দরকার। সামহোয়ার এই দিকটিতে মোটামুটি সফল।
সরপ বলেছেন:
প্যাচালি সবচেয়ে ভাল।
লেখক বলেছেন: পরিচ্ছন্নতার দিক দিয়ে। সার্বিক বিবেচনায় সামহোয়ারই সবচেয়ে সফল। অন্তত আমার মতে।
সরপ বলেছেন:
সামহয়ারে অনেক গালি হয়। প্যাচালিতে বাকশালিদের প্রবেশ নিশেধ।
লেখক বলেছেন: প্যাচালীতে তো আমি কাউকে রাজনৈতিক বিশ্বাসের কারনে ব্যান হতে দেখিনি।
পারভেজ বলেছেন:
মাঝখানে দু/তিনবার 'সা ইন; যখন কাজ করছিল না, তখন অন্য ব্লগগুলি তে ঢূ মেরেছিলাম, রেজিষ্ট্রেশনও করেছি, পোস্ট ও দিয়েছি ২/১ বার। আপনার সব গুলি কথাই মোটামুটি মেনে নেয়ার মতো। তবে আমার কাছে যেটা মনে হয়েছে সা ইন যে খুব বেশী মডারেশন হয় , তা কিন্তু না। পক্ষে বিপক্ষে সব মতেরই পোস্ট থাকা উচিত, প্রতিবাদও হওয়া উচিত, প্রতিরোধের ডাকও কেউ কেউ দিতে পারে, সচেতনতা সৃষ্টির জন্য পোস্ট হতে পারে - আবার কোন পোস্টকে ধৃস্টতামূলক বলার সৎসাহস ও মন্তব্য শোনার সৎসাহসও থাকা উচিত। এসব ই মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার অংশ। একমাত্র গালাগালি বা অশালীন বাক্য মডারেশনের ভেতরে পরা উচিত। মন্তব্য দিতে গিয়ে দেখছি অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। শেষ করছি আমার একটা পর্যবেক্ষণ বলে 'আমার ব্লগে'র এ্যাডমিনরা পোস্টের প্রতি অনেক বেশী খেয়াল রাখেন এবং দ্রুত সমাধানে উদ্যোগ নেন। কিন্তু তারপরও 'সা ইন' এখনো অনন্য এবং অ তুলনীয় (আক্ষরিক অর্থে)।
লেখক বলেছেন: একমত।
আর আমার ব্লগের ব্যপারে আপনার অবজার্ভেশন আমার চেয়ে বেশী পরিনত কারন সম্ভবত আপনি সেখানকার ব্লগার। তবে কয়েকটা সুন্দর পোস্টের মন্তব্যে গালির বহর দেখে একটা বিরুপ ভাব এসে যায়।
শুধু গালি গালাজ নয়, বরং মিথ্যা প্রোপাগান্ডা আর কারো ব্যক্তিগত ইনফো ব্লগে প্রকাশ করে হেয় করাটাও মডারেশনের আওতায় আনা প্রয়োজন।
পারভেজ বলেছেন:
আরেকটা কথা!! সা ইনে কোন পোস্টে ব্যাক্তিগত মডারেশন অপশনটা যখন চালু রাখা হয়- সেটা মন্তব্য করার আগে জানতে পারলে ভালো হয়। কেন জানি না- এই ব্যাপারটা আমার খুব অপমানজনক লাগে। ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি প্রথম থেকেই বলে আসছি। সেটাই ডিফল্ট। যদি কোন পোস্টে মডারেশন না রাখি তবে সেটা উল্লেখ করব।
পারভেজ বলেছেন:
মনে রাখলাম! এই মন্তব্য পোস্টের দরকার নেই ।
আসলেই কিন্তু খুব প্রেস্টিজে লাগে আপু। কিন্তু আপনার ক্ষেত্রে মনে হয় এটা না করে উপায় নেই। অনেক শত্রু বানিয়ে ফেলেছেন ! হা হা হা হা
লেখক বলেছেন: ঠিক ধরেছেন।
সোহান বাশার বলেছেন:
সরপ বলেছেন: প্যাচালি সবচেয়ে ভাল।
লেখক বলেছেন: প্যাচালীর অনেক ব্লগারের কাছে তো বটেই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভুডুল বলেছেন:
ভাল লিখেছেন। ++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
কোলাহল বলেছেন:
ভাল লেখা। মোটামোটি একমত হওয়া যায়।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: তাদের কাছে পোস্ট ভাল লাগেনি তাই। এটা তো আপেক্ষিক।
রাতমজুর বলেছেন:
"জামাত শিবিরের সাপোর্টার হউয়ায় আপনাকে মাইনাচ দওয়া হইলো।"জামাত-শিবির কি খারাপ? আপনি জামাত-শিবির করেন?
লেখক বলেছেন: আমি রাজনীতি সচেতন তবে কোন রাজনৈতিক দলের কর্মী নই।
ভাল মন্দ সব রাজনৈতিক দলেই আছে। কারন রাজনীতি মানুষ নিয়ে। আর মানুষ ভাল মন্দ মিশিয়ে।
এই লেখায় এসব কথা অপ্রাসংগিক। তাই ক্ষান্ত দিলাম।
ত্রিভুজ বলেছেন:
পর্যালোচনা ভাল হইছে... +++
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফারজানা মাহবুবা বলেছেন:
আপু, আপনার লেখাটা ভাল লাগলো। আমি নিজেও সামোয়ারে লিখা বন্ধ রেখেছিলাম প্রায় দু'মাস। পরে কমেন্ট মডারেশন চালু করে আবার লিখা শুরু করেছি। এবং পাশাপাশি ব্লগস্পট বানিয়েছি। একই লেখা দুই'জায়গাতেই দেই। কারন সামোয়ারের লিংক আত্নীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে দেয়া যায়না। এত বিশ্রী গালিগালাজ আর অসুস্থ পরিবেশ! প্রথম দিকে অনেক পরিচিতকে বলতাম সামোয়ারের কথা। এখন ভুলেও বলিনা। ... তবে সামোয়ারে বেশ কিছু ফ্রেন্ড পেয়েছি যাদের জন্যে আমি সামোয়ারের কাছে কৃতজ্ঞ।
লেখক বলেছেন: আমার একদম একই অনুভূতি।
পরিশেষে সবাইকে আবারো ধন্যবাদ জানাই লেখাটি পড়ার জন্যে।
কৌশিক বলেছেন:
আশার বিষয় হচ্ছে এখন ব্লগসমূহ বলা যায়। আগে পর্যালোচনা হতো একটা ব্লগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। এখন অন্যব্লগ নিয়েও হতে পারছে।
লেখক বলেছেন: একমত। বাংলা ব্লগিং এর অগ্রগতিকে মোবারকবাদ জানাই।
লেখক বলেছেন: ঈদ মোবারক রইল।
লেখক বলেছেন: হ্যা। আমার ব্লগের জন্য।
রাফা বলেছেন:
স্বাধীন ভাবে মত প্রকাশের বিরুদ্ধে । স্বৈরাচারি মনোভাবের বহিঃপ্রকাশ , যা মোনাফেকির পর্যায়ভূক্ত।মন্তব্য প্রকাশ না করলেও , পড়ে যে বুঝতে পারছেন আপনি ভূল পথে হাটছেন সেই জন্য ধন্যবাদ।তবুও তো স্বিকার করেছেন যে কারো কারো মন্তব্য প্রকাশ করা গেলনা।
লেখক বলেছেন: সামহোয়ারের স্বঘোষিত ভার্চুয়াল মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি এ টীমের সাথে সহাবস্থানে তাদের মানসিকতা গুলোও বোধ করি নিজের ভেতরে চলে আসছে। তাই নির্দয় ভাবে অশোভন/অপ্রাসংগিক মন্তব্যগুলো ঝেড়ে ফেলতে একটুও খারাপ লাগে না। এটাই বোধ করি এই ব্লগে টিকে থাকার একমাত্র উপায়।
আর হ্যা। যদি বুদ্ধি বৃত্তিক আলোচনায় কেউ নিজেকে যোগ্য প্রমান করতে পারে, তাহলে হয়ত বা মন্তব্য এপ্রুভ হয়ে যাবে খুব সহজেই। আমার জ্ঞানের পরিধি একেবারে শূন্য নয় বলেই আমার বিশ্বাস। আলোচনা চালানো আমার পক্ষে অসম্ভব নয়।
আপনাকে ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
রাফা বলেছেন:
আবারও প্রমাণ করলেন চাটুকারিতাই মন্তব্য এপ্রুভ হওয়ার সহজ পথ। কিন্তু দুঃখিত সেই পথে হাটার অভ্যাস , আমার অন্তত নেই। কারন আমি নিরপেক্ষতায় বিশ্বাস করি না ।আমি আছি সত্য এবং ন্যায়ের পক্ষে।ধন্যবাদ , সাহস করে উত্তর দেওয়ার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: মুনিয়া আপু, কতদিন পরে!!!!!!!! আমি তো ভেবেছিলাম হ্য়ত তোমায় হারিয়ে ফেলেছি। কি যে খুশী লাগছে তোমার কমেন্ট পেয়ে!!!!
ঈদ মোবারক।
ব্যস্ততা কমলে আশা করি নূতন পোস্ট পাব। খুব ভাল লাগে ব্লগে তোমার সরব উপস্থিতি।
...অসমাপ্ত বলেছেন:
নিঃসংকোচ ব্যাক্তিগত মতামত ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ পোস্ট পড়ার জন্যে।
লেখক বলেছেন: শুভ ব্লগিং।
তবে মন্তব্যটা ঠিক ধরতে পারলাম না। খোলাসা করে বললে খুশী হতাম।
ব্লগে দেখে ভাল লাগছে।
লেখক বলেছেন: বরাবর যেমন হয়। আহামরি কিছু নয়।
নাহিদ মাহমুদ বলেছেন:
উম্মু, আপনার নতুন লেখা কইরে ভাই?
লেখক বলেছেন: দেরী হবে। এই পোস্টের গালির ঝাঝ এখনও হজম হয়নি পুরোমত। (যদিও বেশীর ভাগই এপ্রুভ হয়নি)।
ধন্যবাদ খোজ নেবার জন্যে।
বিষাক্ত মানুষ বলেছেন:
অফটপিক ---বিডিআইডলের পোস্টে আপনি জানতে চেয়েছিলেন --
এর উত্তরটা এখানে পাবেন -- Click This Link
দয়া করে আপনার অনুভূতি জানালে বাধিত হবো ।
About BD Idol's post, I see that he already attached many poems and stories in SWI and Pechali. I wonder whether he would copy one single post isolatedly from your site. However, let us hear from BD Idol first. It is not wise to make judgement without hearing him first.
If true, the BD Idol should attach the link in his writing. However, a new blogger can make mistake any time. If he changes himself, I do not see any reason to chase after him.
Thanks for your comments.
মুনিয়া বলেছেন:
আপু ভাল আছেন?
লেখক বলেছেন: ভাল আছি রে আপ্পি। তোমাকে তো বেশী পাই না।
অবশ্য আমি এই সাইটে আসার সাথে সাথে প্যাচালীতেও যাই। ওখানে মাঝে মাঝে যেও। আমি কিছু পোস্ট দেই। যেগুলো এখানে দেই না।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আশা রাখি এরপরে আপনার সাথে আমার দূরত্ব কমে যাবে।
বিবেক সত্যি বলেছেন:
পোষ্টে প্লাস মাইনাসের ব্যবধান এখন অনেক কম.. লেখক বলেছেন: প্লাস মাইনাস নিয়ে মাথা ব্যথার কি আছে। এই ইন্টারনেটে এসব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তোমার বন্ধু ভাগ্য ভাল। আমার ততটা নয়। আমি তোমার মত এত মিশুক নই।
আর এই পোস্ট ভাল হয় নি বলে মাইনাস পেয়েছি। এটাকে সহজ ভাবে নাও। আমি তো নিলাম। আমার সব পোস্ট সবার কাছে ভাল লাগবে না। সেটা কি অস্বাভাবিক? যে কয়জনের কাছে ভাল লেগেছে তাদের জন্যই লিখতে চাই।
নূতন তো কালকেই একটা ও বাড়ীতে দিলাম। লগ অফ না করে বাইরে চলে গিয়েছিলাম। ফলে অনেকক্ষন অনলাইনে দেখাচ্ছে। ড্রাফট হয়ে আছে কয়েক টা। এখন না হলেও সপ্তাহ খানেকের মধ্যে একটা হয়ত রেডী হবে।
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
বিষাক্ত মানুষ বলেছেন:
হা হা হা ... মডারেশন উঠান তাইলে .. নইলে তো দুরত্ব কমতাছে না
লেখক বলেছেন: গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়ার ধান্দা .....................।
হা হা হা। ফান করলাম। ভাল থাকবেন।
বিডি আইডল বলেছেন:
We are upgrading the site completely and that's why we will be unavailable for next couple of months.Sorry for the interruption.
- Pechali Admin
এই বিষয়ে কিছু জানেন???
লেখক বলেছেন: আমিও দেখেছি। একটা মেইলও করেছি। কে জানে। কি ব্যপার।
মুকুট বলেছেন:
maje maje eKhane FONETIC automatic ENGLISH hoye jay! complain kreo kno solve pai nai!ja hok apnarf ey lekha somvoboto PECHALI te miss kreci! PORJALOCHONA valo hoyece! Thnx!
হ-য-ব-র-ল নং ২ বলেছেন:
আপু কেমন আছেন........ ? আমাকে চিনেছেন?
লেখক বলেছেন: চিনেছি। সবার ঠিকানাই কি সামহোয়ার?
আশা করি নিয়মিত ব্লগ পড়বেন।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
প্যাঁচালীর সম্বন্ধে জানা একটা কথা ভুল। প্যাঁচালীর নিজস্ব ব্লগার বলে কিছু নেই, কখনও ছিলও না।
লেখক বলেছেন: প্যাচালীর কেউ কেউ আবার আমার পোস্টে মন্তব্য করেছিলেন যে আমার লেখা পড়েই নাকি সামহোয়ারে রেজিস্ট্রেশন করেছিলেন।
আপনি কি প্যাচালীতে ব্লগিং করতেন? কি নিকে? আপনার এই নিক গত ছয় মাসে দেখেছি বলে তো মনে পড়ছে না।
মুকুট বলেছেন:
যাক আজ বাংলা লিখতে পারছি। গতকাল কিছুতেই আপনার পোষ্টে বাংলা লিখতে পারছিলাম না! আপনার এই লেখাটি প্যাঁচালীতে মিস করেছি! কেমন আছেন?
লেখক বলেছেন: আছি ভাল।
ছুটিতে ছিলেন বলে মিস করেছিলেন। এটা সেই সময়ের পোস্ট। এসে পড়ে গেলেন বলে ধন্যবাদ জানাই।
অ্যামাটার বলেছেন:
ভাল লাগল লেখাটা...আমার সামহয়ারে সেমি-বর্ষপূর্তি'র একটা পোষ্ট আছে, দেখতে পারেন একবার সময় করে;
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: মানুষ জন কেন আমার সাথে মিথ্যা বলবেন তা তো বুঝতে পারছি না।
আমার এখনও মনে হচ্ছে আমি ভুল নই।প্যাচালী এখন বন্ধ থাকায় আমি চেক করতে পারছি না ব্যপারগুলো।
যাক, ভুল না ঠিক সেটা যাচাই করার উপায় যেহেতু বন্ধ, তাই এটা নিয়ে অহেতুক তর্কে যেতে চাই না।
সাংবাদিক বলেছেন:
নতুন গ্রুপ 'সাংবাদিক' - মুক্ত মনের প্রতিচ্ছবিহাটি হাটি পা পা করে পথচলতে শুরু করেছে নতুন গ্রুপ 'সাংবাদিক' এর। সুচিন্তিত মতামত প্রকাশকারী ব্লগারদের এই গ্রুপে স্বাগতম জানাই। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা যা দেখি তাই লেখি কারণ আমাদের চোখ সবসময় প্রস্তুত সত্য উদঘাটনে আর আমাদের হাত সব সময় প্রস্তুত সত্য প্রকাশে। তো আর দেরী কেন? যদি হোন সাহসী সাংবাদিক, এক্ষুণিই ঐক্যবদ্ধ হোন আমাদের সাথে। সদস্যপদ গ্রহণ করুন আমরা তো আছিই আপনার সাথে। শুভ হোক আপনাদের প্রতিটি ক্ষণ।
আর হ্যাঁ, সাংবাদিক গ্রুপে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইলো।
http://www.somewhereinblog.net/group/Sangbadik
লেখক বলেছেন: গ্রুপ ব্লগ তো ফ্লপ। তাও চিন্তা করব..............
প্রচেত্য বলেছেন:
শুভ + শুভ + শুভ অনন্ত শুভকামনা
লেখক বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্যেও।
রিফাত ভাই বলেছেন:
উম্মু। আপনি বলেছেন, "ব্লগাররা সবাই প্যাচালীর নিজস্ব ব্লগার"। প্যাঁচালীর নিজস্ব ব্লগার বলতে কী বুঝিয়েছেন তা পরিষ্কার করে বলবেন কি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















জামাত শিবিরের সাপোর্টার হউয়ায় আপনাকে মাইনাচ দওয়া হইলো।
পর্যালোচনা পুরাপুরি ঠিক হয় নাই।
আম-জনতা-ব্লগার কেন আপনাকে পছন্দ করে না, এইটার উত্তর কি দেবেন?