আমার প্রিয় পোস্ট

আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক

সামহোয়ার ব্লগের তিন বছর : স্মৃতিচারনের ব্যর্থ চেষ্টা

১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:০৮

শেয়ারঃ
0 2 0

ব্লগার পরিসংখ্যান:

পোস্ট করেছেন: ৬৭টি
মন্তব্য করেছেন: ৪৯০৩টি
মন্তব্য পেয়েছেন: ২৭৫৮টি
ব্লগ লিখেছেন: ৩ বছর ৮ ঘন্টা
ব্লগটি মোট ১১১০৭৫ বার দেখা হয়েছে

৩ বছর ৮ ঘন্টা!!!!!!!!!!!!!


৩ বছর ৮ ঘন্টা!!!!!!!!!!!!!


৩ বছর ৮ ঘন্টা!!!!!!!!!!!!!


আমার ব্লগার স্ট্যাটিসটিক্সের সব পরিসংখ্যানের মধ্যে ৩ বছর ৮ ঘন্টার ঐ একটি লাইনই বোধ করি সত্য। পোস্ট অনেক মুছে ফেলেছি, ফলে পোস্ট/মন্তব্যের পরিসংখ্যান পুরোটাই ভুল, অন্যদিকে কাউন্টার জটিলতার কারনে ব্লগ কতবার দেখা হয়েছে সেটাও ভুল হবার সম্ভাবনাই বেশী।

সামহোয়ারের ব্লগ স্ট্যাটাস প্যানেলের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনের ভেতরে গত তিন বছরের কত কথা আর কত স্মৃতি উকি দিয়ে গেল। যখন প্রথমে এসেছিলাম, তখন ভাবিনি এতটা আকড়ে ধরব ব্লগকে। কত জায়গায় কতদিন ছিলাম, কিন্তু এরকম আফিমের নেশা তো কোথাও ছিল না। আজ তিন বছর পরে আমি জানি, এই ব্লগের বাংলা প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। ব্লগের হাসি কান্না আর সুখ দুঃখ যেন জীবনের সাথে ওতপ্রোত হয়ে মিশে আছে। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোট-খাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে। "কবর" কবিতার এই দুই লাইন আমার ব্লগ জীবনে অক্ষরে অক্ষরে সত্য হয়ে মিলে গেল।

আমি যখন এখানে প্রথম আসি তখন সামহোয়ারের এলেক্সা র‌্যাংকিং ছিল ৫০০০০ এর মত। ২-১০ জন ব্লগারকে লগ ইন দেখতাম। সাম্প্রতিক মন্তব্য অনেকক্ষন ধরে ঝুলে থাকতো। মাঝে মাঝে আমি একাই সবগুলো সাম্প্রতিক মন্তব্য করে রাখতাম। ছিল টপ রেটেড পোস্ট এবং সর্বোচ্চ পোস্টদাতা ব্লগারদের তালিকা। এই সব ধীরে ধীরে বিদায় নিয়েছে, সাথে বেড়েছে সামহোয়ারের জনপ্রিয়তা। এখন এলেক্সা র‌্যাংকিং ১০০০০ এর মধ্যে, সাম্প্রতিক মন্তব্য চলে যায় ঝটিকা গতিতে। তিন বছরে কত পরিবর্তন!!

যাদের আমন্ত্রনে ব্লগে এসেছিলাম তারা কেউ এখন আর নেই। যত দিন যাচ্ছে পুরোনো পরিচিতরা বিদায় নিয়ে নূতন মুখ সব আসছে। যারা নূতন আসছেন তাদের সবাই প্রায় ছদ্ম নামে লিখছেন। মূল নামে লেখার অসুবিধা অনেক, কখনও যদি ব্লগ সাসপেন্ড হয়ে যায় তবে তা সামাজিক ভাবে নিগৃহীত হবার হাতিয়ারে পরিনত হয়। প্রকৃত পরিচয় নামে লেখা অনেকেরই ব্লগ বাতিল হওয়াতে, পরিচিত মহলে বিরূপ পরিস্থিতির শিকার অনেককে হতে হয়েছে। ছদ্মনামে লিখলে এই সমস্যা থাকে না। ছদ্মনাম ভার্চুয়াল লাইফে বোরখার মত কাজ করে, আসল পরিচয় লুকিয়ে রাখে। ফলে স্বাধীনতা বাড়ে, কমে দায়বদ্ধতা।

ব্লগ লিখতে লিখতে মনে পড়ছে পুরোনো সেই দিনের কথা। কারা কারা আমার আগে এসেছিলেন। সর্বোচ্চ পোস্টদাতাদের ভিড়ে আলী ঢালীর সেই দৌড়ের কথা। সেসময়টাতে সে তালিকাতে যারা ছিলেন তাদের মধ্যে রাগ ইমন, ত্রিভুজ, মাহবুব মোর্শেদ এখনও আছেন। ত্রিভুজ এবং রাগ ইমনকে সময় সময় সক্রিয় দেখা গেলেও মাহবুব মোর্শেদ তার ব্লগ কেন্দ্রিক তৎপরতা ইদানিং কালে অনেক কমিয়ে দিয়েছেন। রাগ ইমন প্রথম দিকের গুটিকয়েক নারী ব্লগারের অন্যতম। ঝড় ঝঞ্ঝার মুখোমুখি তাকেও হতে হয়েছে। মেধা আর সাহস - এই দুটি গুন উনাকে প্রতিষ্ঠিত ব্লগার করেছে।

আমি আসার আগেই গঠিত হয় এ-টিম। আমি এসে এদের এসব তৎপরতা দেখে ভ্যাবাচ্যাকা খাই। ভয়াবহ ত্রিভুজ বিরোধিতা তাদের কাজের অন্যতম দিক হলেও ত্রিভুজকে তাতে কখনও বিচলিত দেখা যায় নি। তার ব্লগ সবসময়েই সুপার হিট। জমিয়ে তোলার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে ত্রিভুজের। আর কোন ব্লগার এ ক্ষেত্রে এতটা সফল ছিলেন না। পরবর্তী পর্যায়ে এই এ-টিমের অনেকে আমার ব্লগের সাথে যুক্ত হয়ে যাওয়ায় সামহোয়ার ব্লগে এদের তৎপরতা ভাটা পড়ে যায়। এ-টিম নিয়ে এই ব্লগে অনেক লেখা রয়েছে। এ-টিমের অবদান কি ইত্যাদি। আমার মতে, এ-টিমের মূল অবদান মডারেশন। এ-টিমের কারনেই সামহোয়ারে মডারেশন সক্রিয় হয়েছে, পরিবেশ ঠিক করার তাগিদ এসেছে।

আমি আসার প্রায় সাথে সাথে ব্লগে আসেন চতুরভূজ, মিরাজ এবং সারোয়ার চৌধুরী। চতুরভূজের প্রোফাইলের ছবি নিয়ে তখনটায় চলছিল তুঘলকী জাতীয় নানান কান্ড। ক্ষুরধার লেখনীর এই লেখক হঠাৎ করেই ব্লগ থেকে চলে যান। এরপরে অপ্রত্যাশিত ভাবে সারোয়ার চৌধুরী ব্লগ সাসপেন্ড হয়। মিরাজকেও আর ব্লগে দেখা যায় না। তাই এদের মাঝে আমি একাই এখনও সামহোয়ার ব্লগে রয়েছি।

সামহোয়ার ব্লগে আমার প্রথম ও একমাত্র ব্যান ঠিক কবে ছিল বলতে পারছি না। হয়ত আমারই পুরোনো পোস্টগুলো ঘাটলে বলা যাবে। এই ব্যানের ফলে বেশ অনেকদিন সামহোয়ার ব্লগের বাইরে ছিলাম। এর পরে আবার সামহোয়ারে ফিরে এলে নিক বাচিয়ে চলাই আমার মূল কাজ হয়ে যায়। যার ফলে খুব বেশী মন্তব্য না করা, কমেন্ট মডারেশন - এসব নীতি নিয়ে চলাটা ঠিক করি। দেখলাম কাজে দিল। নিভৃতচারীকে কেউ খুব ঘাটায় না। আমিও নিক নিয়ে আর কোন সমস্যার মুখোমুখি হইনি।

ক্যাচাল এই ব্লগের ইতিহাসের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। প্রথম থেকে আজ পর্যন্ত অনেকেই এসেছেন গিয়েছেন, কিন্তু যা রয়েছে তা হল ক্যাচাল। তার মাঝেও অনেক ভাল লেখা এসেছে। ত্রিভুজের বিপরীত বিশ্বাসের মানুষ অমি পিয়াল। তথ্য ভিত্তিক লেখা দিতেন যা অবশ্যই প্রসংশনীয়। এ-টিমের অন্যতম হিসেবে উনার হাজারো কীর্তিকলাপ ব্যালেন্স হয়ে যেত এসব ইতিহাসভিত্তিক পোস্টের মাধ্যমে। এরকমভাবে নানা মতের মানুষদের প্লাটফর্ম হতে পারাটাই ছিল সামহোয়ারের বড় সাফল্য। এটাই আবার সামহোয়ারের চ্যালেন্জ্ঞও বটে। কারন ব্যানের অধিকাংশ ঘটনার সাথে জড়িত পক্ষ প্রতিপক্ষের রাজনীতি। আমরা যে রাজনৈতিক ভাবে কতটা অসহিষ্ণু তা এতদিন বিদেশ থাকতে থাকতে ভুলেই গিয়েছিলাম। সামহোয়ার বাংলাদেশের সার্থক প্রতিচ্ছবি হয়ে তা মনে করিয়ে দেয়।

সামহোয়ার ব্লগে অনেকেই লিখে থাকেন এবং বেশ ভাল লিখে থাকেন। আমি অনেক ইনফরমেশন এই ব্লগে এসেই প্রথম পেয়েছি। সেরকম একটি প্রিয় পোস্ট ছিল, নাহিদ মাহমুদের "লিওনার্ডো দ্য ভিঞ্চি"
(Click This Link)।শিল্পীর সমস্ত কাজ নিয়ে চমৎকার একটি কম্পাইলেশন। নাহিদের সব পোস্টই আমি মনোযোগ দিয়ে পড়তাম। বেচারী ব্যান হয়ে যাওয়ায় তার লেখাগুলো এখন শুধুই স্মৃতি।

সব ভাল লেখককেই যে বিদায় দিতে হয়েছে, তা নয়। কেউ কেউ রয়ে গিয়েছেন। সেরকম আরেকজন হলেন ম্যাভেরিক ভাই। তিনিই সম্ভবত এই ব্লগের সবচেয়ে প্রতিশ্রুতিশীল লেখক। ইতিহাসের ছোয়া দিয়ে লেখা উনার পোস্টগুলো শুধু তথ্যবহুলই নয়, বরং অসম্ভব সুখপাঠ্য। কি এক আবেশে যেন পাঠকদের ধরে রাখেন। সবশেষে তিন পর্বের "ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প" (Click This Link) সম্ভবত আমার ব্লগ জীবনের সবচেয়ে সেরা একটি লেখা পড়া। কাহিনীর পাশাপাশি ভাষার ছন্দে ফুটে উঠেছে পুরোনো দিনের আবহ, যা পাঠককে টান টান করে ধরে রাখে গল্প শেষ না হওয়া পর্যন্ত। ছড়াকার হিসেবে পরিচিত হলাম বিবেক সত্যির সাথে। ছড়া পড়তে আমার ভাল না লাগলেও আবিষ্কার করলাম এক প্রতিভাধর ছড়াকারকে (Click This Link)। সেও আমার সমসাময়িক ব্লগার। যদিও এখন ব্লগে নিয়মিত নয়। যেমন অনিয়মিত আরো দুই জনপ্রিয় ব্লগার ফারহান দাউদ এবং মেহরাব শাহরিয়ার।

ফিউশন ফাইভের কথা না বললেই নয়। সেলিব্রিটি ব্লগারদের তিনিও একজন। তবে যেসব লেখা তিনি লিখে থাকতেন তা অনেকগুলোই বেশ চ্যালেন্জ্ঞিং। "১০০ কিংবা ১০০০ লাশের বিনিময়ে হলেও নিরাপদ থাকুক বাংলাদেশের প্রতিটি ইঞ্চি" বা সেরকম লেখাগুলো মানুষের স্বাভাবিক বিশ্বাসের বহিপ্রকাশ হতে পারে, কিন্তু তা ন্যায় এবং বিবেচনা ভিত্তিক হতে পারে না। চ্যালেন্জ্ঞিং ব্লগিং এর কারনেই তিনিও সম্ভবত ব্যান ।

যাদের কথা বললাম তাদের বাইরেও অনেক লেখকের পোস্ট নিয়মিত পড়া হত। তায়েফ আহমেদ, ফারজানা মাহবুবা, কনা, সোহায়লা রিদওয়ন, নাজনীন১ - এদের অনেক পোস্ট শুধু পড়াই হত না, বরং নিয়মিত মন্তব্যও করতাম। হিউম্যানিট্যারিয়ান আপিল নিয়ে সোহায়লা এত চমৎকার পোস্ট দেয় যে না পড়লে বিশ্বাস হত না। তায়েফ ভাই তো মুসলিম বিজ্ঞানীদের নিয়ে মেগা সিরিজ দিয়েছেন। বলা বাহুল্য, আমি মূল পোস্টের চেয়ে উনার পোস্টের আলোচনাগুলোই বেশী এনজয় করি।

সামহোয়ার ব্লগে কিছু ব্লগারদের উদ্যোগে "অপরবাস্তব" নামে একটি সংকলন প্রকাশ হবার খবর বিভিন্ন সময় ব্লগে দেখেছি। এই সময়ে অনেকের লিংক ধরে কিছু লেখা পড়া হত। কেন যেন "অপরবাস্তব"কে সেরকম সফল মনে হয় নি। এর পেছনের মানুষেরা নিষ্ঠাবান, তবে পেশাদারিত্বের অভাব ছিল বড় প্রকট। তারপরেও এরকম উদ্যোগ প্রশংসনীয়।


তিন বছর অনেক লম্বা সময়। আমার আরো অনেক কথা হড়বড় করে বলে ফেলতে পারা উচিত। কিন্তু এতটুকু এসে দেখছি, স্মৃতি হাতড়ে আর খুব বেশী কিছু পাচ্ছি না। হয়ত বা, সাবধানে নিক বাচিয়ে চলতে গিয়ে নীরব সাক্ষী হয়ে থেকেছি বলে অনেক ঘটনার প্রতিক্রিয়া মাথায় কম গেথেছে।
জানি না এই ব্লগে কতদিন থাকব, তবে কর্তৃপক্ষ ঘাড় ধরে না তাড়িয়ে দিলে আদৌ যাব কিনা সেটা খুব সন্দেহজনক।

সে দিক দিয়ে বিচার করলে শুধু ছাগী নই, বরং একটা বেহায়াও বটে আমি।



=============================================

বি:দ্র: ফিউশন ফাইভ ব্যান বলে ভেবেছিলাম, কিন্তু আসলে তিনি ব্যান ছিলেন না। ব্যস্ত ছিলেন।

 

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি কিন্তু অনেক নতুন।
পুরনোদেরকে শ্রদ্ধা করি।
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আপনাকে স্বাগতম।

১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ।

৩. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৮
রেড রোজ বলেছেন: ভালো আছেন আপু? আপনার লেখা খুবই ভালো লেগেছে।
১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: আছি ভালই। আপনিও ভাল থাকুন।

লেখা ভাল লেগেছে জেনে ভাল লাগল।

৪. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৮
মে ঘ দূ ত বলেছেন: শুভেচ্ছা এবং অভিনন্দন।
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৭:০৬

লেখক বলেছেন: আপনার জন্য শুভ কামনা।

১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৪
শীখা বলেছেন: এই পোস্টে কমেন্টের জন্যই লগইন করলাম।

কত কিছুযে মনে করিয়ে দিলে আপু! জীবন তবুও থেমে থাকেনা-এত ঘটনা আর রটনার পরেও, যদিও ভার্চুয়াল তবুওতো ওটা আমাদেরই জীবন। +++++
২০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৫০

লেখক বলেছেন: জীবন এক বহতা নদী যা কখনো হয় খরস্রোতা আবার কখনও হয় ঢিমে তালা। ছোট খাট ডাইভারশনে নদীর মূল গতি বিচলিত হয় না। এই ভার্চুয়াল ব্লগ জীবনে গালি গালাজ, কুৎসা রটনাকারীদের খরকুটার সদৃশ ভাসিয়ে নিয়ে নদীর মত এগিয়ে যাওয়ার কাজটি যে কত কঠিন তা আমার চেয়ে ভাল কে জানে। অন্ধকারের উপস্থিতিই আলোকে গৌরব দেয়, অসুন্দরের কারনেই সৌন্দর্য হয় মহিমান্বিত। তাই একদিন এসব গালিবাজ/নোংরামীকারীদের যতটা বিষময় মনে হত, আজ সময়ের বিবর্তনে তাদের প্রতি ক্ষোভও অনেকটা কমে এসেছে। এটাও সামহোয়ারের একটা অবদান বলা চলে।

কত দিন পরে আপনার মন্তব্য পাওয়া। ভাল থাকবেন।

১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: শুভ কামনা।

১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: এনক্রিপ্টেড মেসেজ নাকি?

নাহ, ডিকোড করা গেল না।

৯. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৮
আসল-ট্র্যাপ বলেছেন: আসলেই অনেক কতা মনে করাইয়া দিলেন। নস্টালজিক হয়ে গেলাম। থ্যাংকস।
১৫ ই আগস্ট, ২০১০ রাত ৩:৫২

লেখক বলেছেন: অনেক কথা, ঘটনা এই সামহোয়ারকে ঘিরে। আমি এর কতটুকুই বা জানি। যতটুকু জানি তারও অনেকটুকু ভুলে গিয়েছি। দেখলাম বাকীটুকুও কম ঘটনাময় নয়।

শুভেচ্ছা আপনাকে।

১৫ ই আগস্ট, ২০১০ রাত ১০:০২

লেখক বলেছেন: শুভেচ্ছা।

১১. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৪০
বিডি আইডল বলেছেন: পিছন ফিরে তাকালে মনে হয় না এই তো সেদিন আসলেন!

আমার তাইই মনে হয় :)

শুভেচ্ছা বর্ষপূর্তির
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন: শুভ কামনা।

আপনার সাথে আমার পরিচয় বহু আগে, সেই প্যাচালীতে। কিন্তু লেখার সময় আপনার নামটা মাথায় কেন এলো না সেটা ভাবছিলাম। পরে বুঝতে পারলাম। আপনি মূলত কম্পিউটার এবং ম্যুভি নিয়ে পোস্ট দেন, যাতে আমার আগ্রহ নেই। আপনার লেখা/ফরোয়ার্ড করা গুটিকয়েক রাজনৈতিক পোস্ট মনোযোগ দিয়ে পড়তাম।

ব্লগে আপনার জনপ্রিয়তা বোঝা গিয়েছিল ব্যান হবার সময়। সবার কাছে গ্রহনযোগ্য হবার তরিকা আপনার কাছ থেকেই শিখতে হবে।

১২. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৫৮
সাঈফ শেরিফ বলেছেন: বিখ্যাত ব্লগার চোর, তীরন্দাজ, আড্ডাবাজ, পথিক!!!!!, রাসেল অষ্ট ডটু (বর্তমানে আমু ব্লগে ব্যাপক আক্রমণের শিকার), বিতর্কিত আস্তমেয়ে ও তার গুণমুগ্ধ খ্যাতিমান ব্লগার কৌশিক, ত্রিভুজের সমর্থকদের লেজ টেস্টের জন্য বিখ্যাত রিভার্স ব্লগার অশ্রু, মেন্টাল, ইয়র্কার, অণৃণ্য, আরিফ জেবতিকের বিখ্যাত ভ্যালরি টেইলরকে নিয়ে পোস্ট, ডাক্তার আইজুদ্দীন ও হারাধন গং, লিজেন্ড হোসেইন দি এ টিম, মেহরাব-ডেভিড জুটি এগুলো সামু ব্লগেরই আবিষ্কার।

জমিয়ে তোলার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে ত্রিভুজের।

এরচেয়ে বরং আমি বলবো, গালি খেয়ে যাবার অবিশ্বাস্য ক্ষমতা আছে ত্রিভুজের।

ছাগু, কেপি টেস্ট, লেঞ্জা টেস্ট, মগবাজারি ব্লগ অভিধানের এমনি অনেক শব্দ ভান্ডারের জন্য সামু ব্লগের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
২০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: অনেক ব্লগারকেই আমি তেমন পাই নি। আমি আসার আগেই সম্ভবত তারা চলে যান। আর আমি নিজেও সব বিষয়ে আগ্রহ পাই না।

ত্রিভুজের জমিয়ে তোলা নিয়ে আমার পর্যবেক্ষনে প্রথম আলো ব্লগও রয়েছে। এখানকার মত সেখানেও তার ব্লগে প্রচুর হিট/মন্তব্য রয়েছে যদিও ঐ ব্লগে গালি নিষিদ্ধ।

১৩. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৬:০২
মাহমুদ রহমান বলেছেন: ৩ বছর পার করে ফেলেছেন আপু? তবে ব্লগীয় জীবনে আপনার থেকে একটু মুরুব্বীই হবো! :) যদিও আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি।

আমার স্ট্যাটাস কখনও নিচে নামেনি। কেবল একবার একটা পোস্ট সরিয়ে দিয়েছিল আর নোটিশ পাঠিয়েছিল সামুর মডুরা। তাতেই আমার যে পরিমাণ কষ্ট লেগেছিলো অন্যদের কথা আর কি বলব!

তবুও সামুর প্রতি কৃতজ্ঞ এই জন্য যে, আপনাদের মত অনেকগুলো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছিল। ভাল থাকবেন.. অনেক.. অনেক..
১৯ শে আগস্ট, ২০১০ রাত ৩:১৬

লেখক বলেছেন: তোমাকে তো সব সময়েই আত্মকেন্দ্রিক দেখেছি। স্যরি, এটা কি কোন কটু বাক্য হল!!! তাহলে আগেই মাফ চাইলাম।

তোমার অনেক পোস্টই স্মরনে রাখার মত। "সালাম" নিয়ে লেখাটা এক কথায় দারুন।

তোমাদের লেখা পড়েই নিজের লেখাগুলোকে খুব ফালতু মনে হয়।

শুভ কামনা।

১৪. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৬:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
৩ বছর পূর্তির শুভেচ্ছা............
ভালো থাকবেন
(নিয়মিত অনিয়মিত সব ব্লগারদের জন্য সবসময়কার শুভকামনা)
১৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: আপনি একজন সিনিয়র সুলেখিকা ব্লগার। তাই আপনার শুভ কামনা আমার মনকে ছুয়ে গেল। ভাল থাকুন। শুভ কামনা আপনার জন্যেও।

১৫. ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৪৪
করবি বলেছেন: ৩ বছর পূর্তির শুভেচ্ছা এবং অভিনন্দন। :)
১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: শুভেচ্ছা এবং ধন্যবাদ।

১৬. ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৭:০১
চানাচুর বলেছেন: ৩ বছর পূর্তির শুভেচ্ছা............
১৫ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫১

লেখক বলেছেন: শুভেচ্ছার জন্য শুভ কামনা।

১৭. ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৩৫
ওয়ান ম্যান বলেছেন: এটা খুব মজার বিষয়। আজকাল দেখি ছাগীরাও পর্যবেক্ষণ করে!
১৪ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৩২

লেখক বলেছেন: কারেকশন:

"শুধু ছাগী নই, বরং একটা বেহায়াও বটে আমি। "

১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: ওয়ান ম্যানের মন্তব্যের ছোট একটা কারেকশন দিয়েছি।

আপনি আরেকদিন ফারজানা মাহবুবার কথা জানতে চাইছিলেন। সে সম্ভবত সোনার বাংলাদেশ ব্লগে লিখছে।

http://sonarbangladesh.com/blog/jajaborrr/2756

লেখাটা পড়ে মনে হচ্ছে ফারজানা মাহবুবার লেখা, যদিও নিক আলাদা। অবশ্য আমার ভুল হওয়ায় বিচিত্র নয়।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৯. ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০১
হেমায়াত উল্লাহ বলেছেন: হৃদয় নিগ্রানো শুভেচ্ছা রইল আপনার প্রতি ।
১৮ ই আগস্ট, ২০১০ রাত ৩:১৭

লেখক বলেছেন: শুভ কামনা।

২০. ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৯:১৩
সবাক বলেছেন: আশেকানদের অভাব দেখছি।

হ, ঠিকই কইছেন, তিরিভুজ ভাই ছাগ সম্প্রদায়কে নেতৃত্ব দেওনের আশ্চর্য ক্ষমতা রাখেন।

এ ব্যাপ্পারে আম্মো কোনো দ্বিমত নাই B-)
১৯ শে আগস্ট, ২০১০ রাত ১:৫৯

লেখক বলেছেন: এই ব্লগে নেহায়েৎ নিরীহ, নির্লিপ্ত না হলে নিক বাচিয়ে চলা কঠিন। ছাগু পালের নেতৃত্বে তারই থাকা উচিত যার রয়েছে পাহাড়সম নির্লিপ্ততা।

২১. ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৯:১৯
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: ৩ বছর পূর্তির শুভেচ্ছা............ !!!!!
১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১৪

লেখক বলেছেন: শুভ কামনা আপনার জন্যে।

২২. ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৯:২১
মেঘবাজি বলেছেন: এই শ্বাষরুদ্ধকর ৩ বছর ৮ ঘন্টায় কতো ছাগুর কাচ্চি রান্না হইল, কতো কঠাল গাছ পাতাশুন্য হয়া পড়লো, কতো টন ল্যাদানো হইলো তার কোন তথ্য না থাকাতে মর্মাহত হইলাম...........
১৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: মর্মাহত হবার কিছু নেই। এসব তথ্য দেবার জন্যে বহু জন রয়েছে। আমার মত নিভৃতচারীরা এসবের খুব বেশী খবর রাখেনা।

২৩. ১২ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৫২
সুফিয়া বলেছেন: আমি ব্লগে যোগ দিয়েছি মাত্র দুই মাসের মতো। অনেক কিছু জানতে পারলাম আপনার লেখা থেকে। নিজের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হলো। ধন্যবাদ অনেক অনেক---। ভালো থাকবেন এবং আমাদের সাথে আরও অনেক দিন থাকুন।
১৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:১০

লেখক বলেছেন: আপনাদের সাথে আনন্দ বেদনা ভাগ করে নেয়ার ইচ্ছে আমারো রয়েছে ষোল আনা।

শুভ কামনা রইল। ভালো থাকুন।

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩০

লেখক বলেছেন: শুভ কামনা আপনার জন্য।

২৫. ১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫১
অ্যামাটার বলেছেন: অভিনন্দন। তিন বছরের ঘটনা প্রবাহ অনেক...
নাহিদ মাহমুদ ব্যান হওয়ার পর মাঝে উন মানুষ নিকে কয়েকদিন ব্লগে ছিল, তারপর আবার ছেড়ে দিল। বিবর্তনবাদী, ফারহান দাউদ; সম্ভবত সময়ের অভাবে ব্লগ ছেড়েছে। প্লাটিপ্লাসের মত অবশ্য পুরনো কয়েকজন টিকে আছে। আলাদা করে আর কারো নাম বলছি না, ইদানিং সুশীলতার দীক্ষা নিচ্ছি তো, হাতে ধরে নামের আগে-পরে চতুষ্পদ গৃহপালিত কোনও উপাধি নিতে ইচ্ছা করছে না:(
১৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: শুভ কামনা আপনার জন্যে।

ব্যান একজনকে নিরূৎসাহিত করার জন্যে যথেষ্ট। এখানে না হোক, নাহিদ ফিরে আসতে পারে সোনার বাংলাদেশ ব্লগে। ওখানেও যথেষ্ট ব্লগার রয়েছে।

ভাল থাকুন।

১৫ ই আগস্ট, ২০১০ রাত ১:১১

লেখক বলেছেন: শুভ কামনা।

১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: শুভ কামনা।

২৮. ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০০
আশাবাদী মানুষ বলেছেন: ৩ বছর পুর্তির শুভ ইচ্ছা এবং অভিনন্দন।

হ স্মৃতি তুমি কতইনা আনন্দ-বেদানা :)

১৫ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: শুভেচ্ছা এবং শুভ কামনা। হাজারো আনন্দ বেদনার সাক্ষী হয়ে ব্লগ চলছে তার নিজের পথে, নিজের গন্তব্যে..............

২৯. ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৭
স্পেলবাইন্ডার বলেছেন: এক বছর এক নিকে পার করা কত দুঃসাধ্য, সেখানে তিন বছর! :)

শুভেচ্ছা এবং শুভকামনা।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:১৩

লেখক বলেছেন: দুঃসাধ্য বা সহজ সাধ্যের বিষয়টি আপেক্ষিক। ৩ বছর ব্লগে থেকে এটা ভালই বুঝি। কার জন্য সহজ সাধ্য হবে, কিংবা কার জন্য দুঃসাধ্য হবে - এটা আচ করতে কি খুব বেশী বুদ্ধি খাটাতে হয়?

যার সাবধানে বিপদ বাচিয়ে চলার মানসিকতা নেই, সে ঝড়ের রাতেও নদী সাতরাতে দ্বিধা করে না। ফলাফল, তার উপর ঝড় তো বেশী আঘাত হানবে। ঘরে যে থাকে সে তো নিরাপদে থাকবেই। আমার এক নম্বর প্রায়োরিটি ছিল নিক বাচিয়ে সাবধানে চলা, আমি সেভাবেই চলতে চেয়েছি। নতুবা ৩ বছরের এই পোস্ট হয়ত বা দেয়া হত না।

শুভ কামনা।

৩০. ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১১
ভাঙ্গন বলেছেন: ৩ বছর পূর্তির শুভেচ্ছা....
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: শুভ কামনা এবং ধন্যবাদ।

৩১. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৯
নাজনীন১ বলেছেন: শুভেচ্ছা আপু। ব্লগিংটা আসলেই নেশার মতো।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:০৬

লেখক বলেছেন: শুভ কামনা আপু।

আপনার অনেক লেখা আমার পড়া হয় এবং মন্তব্য করাও হয়। অপেক্ষাকৃত নূতন বলে আপনার নাম স্মৃতিচারনে লিখতে ভুলে গিয়েছিলাম। এখন যোগ করে দিলাম।

ভাল থাকবেন।

৩২. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৯
নাজনীন১ বলেছেন: :``>> :``>>

লজ্জিত হলাম আপু। তবুও ধন্যবাদ কারো স্মৃতিতে আছি বলে।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৩

লেখক বলেছেন: নানান কারনে ইচ্ছে থাকলেও অনেকের ব্লগে মন্তব্য করার সাহস পাইনা। যার কিছুটা ব্যখা উপরে করেছি। আপনার ব্লগে মন্তব্য করার সুযোগ পেয়েছি এবং সে সুযোগের সদ্ব্যবহারও করেছি, কৃতজ্ঞতাজনিত ধন্যবাদ তো আমারই আপনাকে দেয়ার কথা।

ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা।

৩৪. ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:২০
দুরন্ত ইসলাম বলেছেন:

আমি আপনাকে পছন্দ করলাম আপনি আসল নামে ব্লগিং করছেন বলে।
কেউ তো আর আসল নামে ব্লগিং করতে চায় না।
সবাই মনে করে এখনো বৃটিশরা আছে।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৬

লেখক বলেছেন: ব্লগিং এর পরিবেশটা এখনও স্বনামে ব্লগিং এর জন্য সুবিধাজনক হয়ে উঠেনি। ব্লগ এবং অন্য মিডিয়ার এটাও একটা পার্থক্য। ছদ্মনাম সাধারন মিডিয়াতে খুব একটা আদৃত হয় না।

ধন্যবাদ ও শুভ কামনা।

৩৫. ১৫ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৩
বাবুনি সুপ্তি বলেছেন: ৩ বছর! আমি মনে হয় না পার করতে পারব এত দিন! অনেক কিছু জানা গেল আপনার লেখা থেকে। অভিনন্দন আপু।
১৬ ই আগস্ট, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: আমি যদি ৩ বছর কাটাতে পারি, তবে আমার বিশ্বাস সবাই পারবে!

শুভ কামনা। ভাল থাকবেন।

৩৬. ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৮
সায়েমুজজ্জামান বলেছেন: তিন বছর পার করে ফেললেন? আমি এক বছর। ময় কাটানোর ভাল একটা জয়গা এটা। শুভেচ্ছা।
১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: শুভ কামনা। কার্যক্রম বিবেচনা করলে আপনার এক বছর আমার তিন বছরের চেয়ে বেশী ইফেক্টিভ হবার সম্ভাবনাই বেশী......

ভাল থাকুন।

৩৭. ১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১১
কৌশিক বলেছেন: অনেকদিন পরে একটা শতকিয়া, বর্ষপূর্তির পোস্ট পড়লাম।
১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

পুরোনো সহব্লগারের দেখা পাওয়া সত্যিই প্রশান্তিদায়ক, যদিও আমার স্মৃতিচারনের অভিজ্ঞতা আপনার জন্য আনন্দময় হল কিনা তা বুঝলাম না।


ভাল থাকুন।

৩৮. ১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২৬
কৌশিক বলেছেন: এটা নিরানন্দের হতে পারতো, যদি আপনার সাথে আমার তেমন ইন্ট্যারেকশন থেকে থাকতো। চমৎকারভাবে কিছু ইতিহাস তুলে ধরেছেন এবং যার বিশ্লেষণেও বেশ যৌক্তিক থেকেছেন।
২০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪০

লেখক বলেছেন: ইন্টারেকশন তো আমার কারো সাথেই খুব বেশী নেই। থাকলে আমার লেখাটা হত অনেক বেশী প্রানবন্ত।


আপনি একবার আমার সমস্যা ধরিয়ে দিয়েছিলেন, যা আমি নিজে থেকে ধরতে পারছিলাম না। সেজন্য কৃতজ্ঞতা বোধটুকু রয়েছে।

ভাল থাকবেন। শুভ কামনা।

৩৯. ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৫
মোহাম্মদ লোমান বলেছেন: তৃতীয় বর্ষে শুভেচ্ছা। অনেক কিছু জানতে পারলাম আপনার লিখা থেকে।

নিচের কথাগুলো খুবই তাৎপর্যপূর্ণ। আমারও এমন সিদ্ধান্ত-
জানি না এই ব্লগে কতদিন থাকব, তবে কর্তৃপক্ষ ঘাড় ধরে না তাড়িয়ে দিলে আদৌ যাব কিনা সেটা খুব সন্দেহজনক। সে দিক দিয়ে বিচার করলে শুধু ছাগী নই, বরং একটা বেহায়াও বটে আমি।
২৫ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: শুভ কামনা আপনার জন্যেও।

আমি ব্যান হবার পরে ভেবেছিলাম ফিরব না। কিন্তু ফিরেছি। সে অভিজ্ঞতা থেকেই লাইন কয়টি লেখা।

সামহোয়ার ব্লগারদের বিষয়ে ইন্টারফেয়ার খুব বেশী করে না - এটা প্রসংশনীয়। অন্য অনেক ব্লগে এ বিষয়টি নেই। আর জনপ্রিয়তার বিষয়টি তো রয়েছেই।

৪০. ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১১
সোহায়লা রিদওয়ান বলেছেন: কারো স্মৃতিকথায় স্থান করে নেবার মত বড় হয়েছি, এটা ভেবেই টাশিকিত! :-) কৃতজ্ঞতা, আর অনেকদিন অনেক ভালো কত গুলো লেখার জন্ম দিয়ে আমাদের নিয়মিত মুগ্ধ করে রাখার জন্য অনেক অনেক ভালোবাসা জানবেন উম্মু আপু!
দুয়াপ্রার্থী ...
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: অশেষ ভালবাসা আপু তোমার জন্যে, এবং তোমার উছিলায় যাদের সাথে পরিচিত হয়েছি তাদের জন্যেও। ব্লগ আমায় উপহার দিয়েছে তোমাদের মত কিছু বন্ধু, এবং শুভাকাংখীকে। যাদের অনেকের লেখনী প্রতিভা দেখে মুগ্ধতা প্রকাশের যথার্থ ভাষা পর্যন্ত খুজে পাওয়া যায় না।


লিখতে থাকো। ক্লান্ত বিকেলে তোমার প্রশান্ত লেখা পড়ে সতেজ হবার স্মৃতি মনে চির জাগরূক হয়ে গেথে গিয়েছে।

দোয়া রইল। তোমার দোয়ায় আমাকে কখনও বাদ দেবে না।

ঈদের শুভেচ্ছা।

৪১. ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৭
পুরাতন বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন আর একইসাথে শুভেচ্ছা !:#P !:#P
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: শুভ কামনা আপনার জন্যে।

একটি নিকের জন্যে তিন বছর অনেক দীর্ঘ সময়। নিক বাচানোর কাজটাও আমার জন্য ছিল যথেষ্ট চ্যালেন্জ্ঞিং। তাই অভিনন্দন যখন পাই, তা হয় কষ্টার্জিত পাওনা - প্রশান্তিময়।

৪২. ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৩
কোলাহল বলেছেন: নিক বাচিয়ে চলাই আমার মূল কাজ হয়ে যায়। খুব হাড়ে হাড়েই টের পেয়েছি আমরা।

তবু্ও যে এখনও পদচারনা আছে সেও কম না। বর্ষপূর্তির অভিনন্দন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: মডারেশন সহ নানা ভাবে আপনাদের অনেক বিরক্ত করেছি, তাই নয় কি?

শুভ কামনা সহ অভিনন্দন আপনাকেও।

৪৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০০
কোলাহল বলেছেন: মডারেশনে আমাদের বিরক্ত হবার কি আছে। বরং আপনার লেখালেখি অনেক কমে যায়। সেটাই বুঝাতে চেয়েছি।

আমি যে আপনার মাত্র তিন মাস পরে এসেছি সেটা আগে খেয়ালই
করিনি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৭

লেখক বলেছেন: লেখালেখি কয়েকটা প্লাটফর্মে বিভক্ত বলে পরিমান খুব একটা কমে না।

আপনারও কিন্তু অনেক দিন হল। বর্ষ পূরনের পোস্ট দিচ্ছেন নাকি? অবশ্য আপনাকে ইদানিং বেশী সক্রিয় দেখছি না।

৪৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩২
কোলাহল বলেছেন: আহ! ব্লগিং করলে যদি অর্থযোগ হতো তাহলে সবার চেয়ে সক্রিয় থাকতাম হয়তো। D :D

যাকগে, ভালো থাকবেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: হাহ .......................।

:)

৪৫. ০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৩
তায়েফ আহমাদ বলেছেন: এই ব্লগে আপনি আমার তিন দিনের বড়............আর কিছু বলার নাই।
০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: সত্যিই বলার আর কিছু নেই ...........

ভাল থাকুন। শুভ কামনা।

৪৬. ১১ ই অক্টোবর, ২০১০ রাত ১২:২৫
নিশাচর নাইম বলেছেন: আমি নতুন। কি নিয়া লেখুম মাথায় কিছু আসেনা। :(( :((
১১ ই অক্টোবর, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: এই তো মন্তব্য লিখলেন!

৪৭. ১১ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৮
ত্রিভুজ বলেছেন: কৌশিক বলেছেন: অনেকদিন পরে একটা শতকিয়া, বর্ষপূর্তির পোস্ট পড়লাম।

পোস্টটা দেখে প্রথমে আমারো এই কথাটাই মনে পড়েছিলো। আপনার দুর্ভাগ্য যে এ-টীম জন্মের আগে ব্লগে আসেননি.. ঐসময়টায় তর্ক-বিতর্ক, হাসি-আনন্দের পাশাপাশি পুরোপুরি বিপরীত চিন্তার মানুষদের এক পোস্টে অহরহ পাওয়া যেত। সেরকম দিন আর আসবে না হয়তো...

তিন বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা রইলো...
১১ ই অক্টোবর, ২০১০ রাত ১:৫৭

লেখক বলেছেন: আমার সত্যিই দুর্ভাগ্য বলতে হবে সেইরকম পরিবেশটা আমি একেবারেই দেখিনি। আমি যখন আসি তখন রীতিমত যুদ্ধ চলছে। বিবিধ তালিকা বানানো থেকে শুরু করে অসুস্থ আক্রমন - সবকিছুই। এরই মাঝে অনেক ঈর্ষনীয় রকমের ভালো কিছু লেখা এখানেই পড়ি। ব্লগিংকে প্রতিষ্ঠিত করে আজকের অবস্থানে নিয়ে আসতে সেসব লেখকের ভূমিকা অনেক বেশী।

ব্লগিং এর উপর থেকে কারো মন উঠে যাক - সেটা আমি কখনই চাই না। একজনের বিশ্বাস যদি আমার বিপরীত মেরুরও হয়, তবু তাকে সহব্লগার হিসেবে পেতে আপত্তি করব না। খুব ঠুনকো বিশ্বাস আমার নয় যে তাতে টোকা দিলেই ভেংগে যাবে।

শুভেচ্ছা ও শুভ কামনা। প্রবীনতম বাংলাভাষী ব্লগারদের একজনের প্রতি স্যলুট!!!!!!!!

৪৮. ১১ ই অক্টোবর, ২০১০ রাত ২:০৮
সামদ বলেছেন:
মনে আছে অনেকদিন আগে আপনি সামহোয়ারের ধ্বংস কামনা করেছিলেন। এটাও স্মরনে আছে যে মুক্তিযুদ্ধ নিয়ে ব্লগার এস্কিমোর একটি পোষ্ট আপনাকে ক্ষিপ্ত করেছিল। কারন আপনি একজন জামাত সাপোর্টার। তারপর অনেক নাটক করে জামাতের প্যাচালিব্লগ হয়ে আবার এখানেই ফেরত এলেন।

না, আপনার এই পোষ্টের শিরোনাম ছাড়া আর কিছু পড়া হয়নি তবে কয়েকটি মন্তব্য দেখে বুঝা গেল কোন কোন বাঙালীর স্মৃতিশক্তি আসলেই কম, অনেকেই আপনার জামাত কানেকশনের কথা ভূলে গেছে।

১১ ই অক্টোবর, ২০১০ রাত ৩:৩৫

লেখক বলেছেন: এই তো আপনি মনে করিয়ে দিলেন। যারা ভুলে গিয়েছিলেন তারা আবার মনে করে নিতে পারবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪৯. ১১ ই অক্টোবর, ২০১০ রাত ২:২৬
ফিউশন ফাইভ বলেছেন: আমার প্রসঙ্গেও দু একটি কথা আছে আপনার লেখায়। ধন্যবাদ আপনাকে। তিন বছর পূর্তির জন্যও বিলম্বিত অভিনন্দন। তবে গত অন্তত দুই বছরে আমি ব্যান হইনি। ব্যক্তিগত ব্যস্ততার কারণে কিছুদিন ব্লগ থেকে দূরে ছিলাম। ধীরে ধীরে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। যদিও আদৌ সম্ভব হবে কিনা জানি না।
১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: আমার ইনফরমেশন তাহলে ভুল।

আপনার লেখা তো অবশ্যই সুন্দর। দেখা যাক ব্যান না হয়ে কতদিন টিকতে পারেন। আমার অবজারভেশন হল কেউ এখানে ফর্মাল না হয়ে স্বাভাবিক অনুভূতি প্রকাশ করলে তার ব্যান অনিবার্য।

নিয়মিত হবার শুভ কামনা। ব্যান সেখানে খড়গহস্ত না হোক - এই চাওয়া।

৫০. ১১ ই অক্টোবর, ২০১০ রাত ২:৩৯
উদাসী স্বপ্ন বলেছেন: শুধু ছাগী এবং মাইনাস!
১১ ই অক্টোবর, ২০১০ রাত ৩:৪০

লেখক বলেছেন: আপনার কাছ থেকে এই মন্তব্যই কাম্য ছিল। থাকুন সহব্লগার হয়ে, নিজের উপর আমার বিশ্বাস ষোল আনা।

১৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫২. ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৩:৩৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভাবতে অবাক লাগে , বাংলা ব্লগের বিবর্তনটা অনেক বিস্ময়ের ইতিহাসই বটে । তিন বছর পূর্তিতে অভিনন্দন
১৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:২৯

লেখক বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা।

সহব্লগার হিসেবে তোমার মত কয়েকজনকে পাওয়া অনেক বেশী সৌভাগ্যের।

৫৩. ১৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৪৬
সাজিদ বলেছেন: তিন বছর পূর্তিতে অভিনন্দন। আমার নিকের বয়সও ৩ বছর। তবে এখানে লেখালেখিয়র বয়স ১ বছরের মত।

ভাল থাকুন।
১৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: এখানে আপনার দেখা পেয়ে খুব ভাল লাগছে। সোনার বাংলাদেশ ব্লগে আপনার লেখাগুলো পড়া হয়।

শুভ কামনা।

১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:০১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য পেয়ে খুশী হলাম। শুভ কামনা রইল আপনার জন্যে।

 

মোট সময় লেগেছে ১.০৯৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমরা মুসলিম হয়ে আমাকে ধন্য করেছ, তা মনে করো না।
বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। (হুজুরাত:১৭)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ