আমার প্রিয় পোস্ট
- চট্টগ্রামের ব্লগার লিস্ট - আপনি বাদ পড়েছেন নাকি ? - চন্দন
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- পাকিস্তান ক্রিকেট টিম কে কি আমরা সাপোর্ট করতে পারি? - হাসান মাহবুব
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (তিন) - জেমিনি
- রেসিপি পোস্টঃ সবজি খিচুড়ি + গরুর গোশত ভূনা (সাথে সালাদ ফাউ)
- প্রলয় হাসান
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- চলচ্চিত্রঃ ব্রিক লেন - মোস্তাফিজ রিপন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যুদ্ধাপরাধীদের বিচার ও নানাবিধ যুক্তি : শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- উপন্যাস থেকে চলচ্চিত্র: সারাহ গ্যাভ্রনের সঙ্গে আলাপ-সালাপ (উত্সর্গ: ইরতেজা) - শোহেইল মতাহির চৌধুরী
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- চন্দ্রাবতীর চোখে কাজল রং-(ধারাবাহিক উপন্যাস,কিস্তি -৮) - আবদুর রাজ্জাক শিপন
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- রেসিপি : খাসীর মাংসের হালিম - শাওন
- স্বাধীনতার ৩৬ বছর পর আজও বাংলার ঘরে ঘরে হাজার হাজার আজাদের মা, রুমির মা, জুয়েলের মায়েরা নিভৃতে চোখের পানি ফেলে। - সুমি
- শহীদ জননী জাহানারা ইমাম - মাহবুব সুমন
ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা http://www.petitiononline.com/1971war/petition.html

সামহোয়ারইনের নতুন ফিচার, নতুন রূপ এবং ব্যাক্তিগত কিছু মতামত
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩০
অভ্যাস মত সামহোয়ারইন খুলতে গিয়ে একটু ধাক্কার মতন খেলাম। “বাঁধ ভাঙ্গার আওয়াজ” এ নির্মাণ কাজ চলছে। অফিসে লাঞ্চের সময়ও একবার উঁকি-ঝঁকি দিয়েছি। আপডেট কয়েক করার জন্য ঘণ্টার খানেক বন্ধ থাকবে সে সম্পর্কিত কোন নোটিশ তখন চোখে পড়েনি। অবশেষে অপেক্ষার পর চিরচেনা “বাঁধ ভাঙ্গার আওয়াজ” মহান স্বাধীনতা দিবসে নতুন পোষাক পড়ে, নতুন নতুন সব ফিচার নিয়ে আসল। ১০ মিনিট ঘুরে ঘুরে নতুন ফিচারগুলো একটু চোখ বুলিয়ে নিলাম। এখনো দেখি অনেক অনেক বাগ। ইন্টারনেট এক্সপ্লোরার ৬/৭ য়ে প্রথম পেইজের সব পোষ্ট নিচে বাম দিকে বেঁকা হয়ে যাচ্ছে। আবার দেখি আমার নাম অনলাইনে আছেন কিন্তু মন্তব্য করতে গিয়ে দেখি লেখা “আপনার মন্তব্য লিখতে লগইন করুন”। আবার দেখলাম সংকলিত পোস্ট এ কমেন্ট করলে Get Away!!!! বলছে। আশা করি এই সব ছোটখাট বাগ কতৃপক্ষ আজ কালকের ভেতর ফিক্স করে ফেলবেন। নতুন ফিচার নিয়ে কিছু কথা কিছু ব্যক্তিগত মতামত দিলাম;
যে সব ফিচার ভালো লেগেছে
১ এখন থেকে প্রতি আধা ঘন্টায়(৩০ মিনিটে) একজন ব্লগারের সর্বোচ্চ দুইটি পোষ্ট প্রথম পাতায় দেখা যাবে। এটি একটি চমৎকার ফিচার। অনেক দিন ধরেই এমনটি চাচ্ছিলাম। আজ থেকে প্রথম পাতায় ফ্লাডিং দেখব না ভাবতেই ভালো লাগছে।
২ সংকলিত পোস্ট ফিচারটি ভাল লাগল, কিন্তু সংকলিত পোস্ট নির্বাচ্য করার পদ্ধতিটা কি? আমার মতে এই ক্ষমতাটা আমাদের কাছেই উচিত। পোস্টটি কত জনের ভাল লেগেছে সেটার উপর ভিত্তিক “সংকলিত পোষ্ট” নির্বাচন করা উচিত বলে মনে করি।
২ “পোস্টটি আপত্তিকর” বা “রিপোর্ট এবিউজ” নামে একটি বাটন পাব যার মাধ্যমে কোন আপত্তিকর পোস্ট দেখলে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে। এটাও ভাল উদ্যোগ। আশা করি এই বাটনের অপব্যবহার হবে না। তবে আমার মতে “আপত্তিকর পোষ্ট” বাটন থাকার পাশাপাশি “আপত্তিকর মন্তব্য” বাটনও থাকা উচিত। ইউটিঊবে এরুপ একটা ফিচার আছে। দেখতে পারেন।
যে সব ফিচার ভাল লাগে নিঃ
১ প্রথম পাতায় দেখতে পেলাম দুই দুইটি বিজ্ঞাপন। একটা আওয়াজের আরেকটি “সামহোয়ার ইন ঢাকা” । নিজের ব্লগ সাইটের নিচেও একটা বিজ্ঞাপন। এসবের বিরক্তিকর বিজ্ঞাপনের কোন দরকার ছিল না। এত দিন গর্ব করতাম “বাঁধ ভাঙ্গার আওয়াজ” বিজ্ঞাপন মুক্ত সাইট। প্রথম পাতা থেকে এই বিজ্ঞাপন উঠিয়ে দেওয়ার জন্য কতৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।
২ ব্লগ থীম/টেমপ্লেট কি একটু বেশি রঙচঙে হয়ে গেল না? বিশেষ করে বাম দিকের প্যানেলে গোলাপী রঙ রীতিমত দৃষ্টিকটু। আমার আগের সহজ সাদামাটা থীম বরং অনেক ভাল লাগত। পছন্দ মত দুই তিনটে বাংলা ব্লগ থীম/টেমপ্লেট বাছাই করার সুযোগ দেওয়া যেত। বাংলাক্রিকেট সহ অনেক ফোরামেই এমন সুযোগ আছে। যেখান থেকে আমরা আমাদের নিজের একাউন্ট থেকে নিজের পছন্দ মত টেমপ্লেট বেছে নিলাম।
৩ যে ফিচারটি আমার একেবারেই পছন্দ হয় নি সেটা হল “অটো মডারেশন”। এই অটো মডারেশন চলাকালে প্রথম পাতায় কেবল “নিরাপদ তালিকা” ভুক্ত ব্লগারদের লেখা প্রকাশিত হবে এবং অন্য যেই ব্লগাররা “সন্দেহ তালিকায়” থাকবেন তাদের লেখা অপেক্ষায় থাকবে যতক্ষণ না লেখাগুলো মডারেটর দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন কে নিরাপদ তালিকাতে আছে আর কে সন্দেহ তালিকা তে আছে সেটা কিভাবে নির্ধারিত হবে? এটা বাক স্বাধীনতার সুষ্পষ্ট লঙ্ঘন। সবাইকে পোষ্ট করার সামন অধিকার দিতে হবে। কারো সাথে আমার মতের পার্থক্য থাকতে পারে, চিন্তা আর্দশের পার্থক্য থাকতে পারে কিন্তু বাঁধ ভাঙ্গার আওয়াজে আমার অধিকার যতটুকু আজকের নতুন আইডি খোলা ব্লগারেরও সেটুকুই অধিকার ।
কতৃপক্ষ একটু ভেবে দেখবেন কি?
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে ।
ইরতেজা বলেছেন:
দেখা গেল কি?
ভাইয়া, আমি আপনার সাথে পুরোপুরি একমত।
লেখক বলেছেন: রাতিফ তোমাকে পড়ার জন্য ধন্যবাদ
রাশেদ বলেছেন:
বিজ্ঞাপন থাকাটা মনে হয় না খারাপ। আফতার অল বিজনেস বলে কথা। ফ্রি জিনিস, কিছু বিজ্ঞাপন থাকতে পারে।
লেখক বলেছেন: রাশেদ ভাই তোমার কথায় যুক্তি আছে কিন্তু তিন তিনটে বিজ্ঞাপন দেবার কোন কারন দেখি না। আর তুমি যদি একটা ব্লগ সাইটে সাথে আরেকটা অন্য বিজনেসের সাথে তুলনা কর তাহলে ত রাশেদ ভাই হইব না। তুমি ইন্টারনেটে আমার গুরু তুল্য । তাও বলি সচলে কিন্তু বিজ্ঞাপন নেই। আরো অনেক ব্লুগ সাইটেই কোন বিজ্ঞাপন নাই। এমনকি ব্লগস্পটেও ওইভাবে এ্যাড দেয় না। ব্লগস্পটে যে সব এ্যাড দেয় সেগুলা ব্লগার নিজে নির্বাচন করেন এর জন্য ।এ্যাড সিনের মুনাফা হলে বাড়িতে ডলারের চেক পাঠানো হয়।
মোহাম্মদ আলী মাখন বলেছেন:
ক্রমানুসারে পোস্টটা ডিফল্ট করে দেয়া উচিত ।
লেখক বলেছেন: হ...সহমত এই সব করে ব্লগ বিষয়টা অনেকের কাছে জটিল করা হচ্ছে/
নেমেসিস বলেছেন:
ক্রমানুসারে পোস্টটা ডিফল্ট করে দেয়া উচিত ।
লেখক বলেছেন: ১০০ ভাগ সহমত। আমি এই ব্লগ পোষ্ট করেই দেখি প্রথম পাতায় আমার ব্লগ আসছে না। বার বার পাতা রিফ্রেস করলাম। আবার পোষত করলাম তাও দেখি না। পরে উপরের টপ বার থেকে ক্রমানুসারে পোস্ট ক্লিক করে দেখি আমার পোষ্ট দুইটা হয়ে গেছে। এত এত ঝামেলা কিছুই হত না যদি ক্রমানুসারে পোস্টটা ডিফল্ট করা থাকত।
নেমেসিস বলেছেন:
নতুন ব্লগাররা এসে সংকলিত আর ক্রমানুসারে এই দুয়ের ধন্ধে পরে হাবুডুবু খাবে ।
লেখক বলেছেন: আমি পুরান হইয়া অনেকক্ষন হাবুডুবু খাইলাম। অনেল কষ্টে সাতরাইয়া উঠছি
অ্যামাটার বলেছেন:
ভাল লাগেনি-এর ৩ আর ১ নম্বরের সাথে সহমত।
লেখক বলেছেন: অ্যামাটার ব্লগ পড়ার জন্য ধন্যবাদ
মানুষ বলেছেন:
সবকিছুতে একমত। বিজ্ঞাপনে ভিন্নমত।
তবে প্লাস বাটন আপত্তির বাটন
বেজায় কাছাকাছি।
এইটা নিয়া ভয়ে আছি।
লেখক বলেছেন: ধন্যবাদ মানুষ
রাশেদ বলেছেন:
বুঝলাম। কিন্তু সচলের সাথে এইটার তুলনা করে তো লাভ নাই। ঐটা মোটামোটি ব্যক্তিগত লেভেলে তৈরি করা আর এইটা একটা বিজনেসওয়ালাদের করা। হেরা ব্যবসা দেখবে, এইটা তো আমরা কইলেও তারা শুনবে না। ব্লগ হিট নাও টাইম ফর মুনাফা! বিজ্ঞাপনগুলো ঐভাবে না দিয়ে ডাইন বামে দিলেও পারতো।
লেখক বলেছেন: হ তাও ঠিক । সচলকে এখনো একটা ক্লোজ ফ্রেন্ড সার্কেলই মনে হয়। বামে দিলে ভাল হইত। সহমত রাশেদ ভাই
রাশেদ বলেছেন:
আপত্তি বাটন ইউজ শুরু করে দিছি। ঐটা চাপ্লে জিগাইবে আপত্তি জানাইবা নাকি। তাই সমস্যা নাই।
মুক্তির কথা বলেছেন:
আমার মনে হ্য় সেফ লিস্টে সবাই থাকবো, জামাতি আর রাজাকার ছাড়া। ৫/১০ জন লোকের জন্য এত কস্ট লেখক বলেছেন: ![]()
অরুনাভ বলেছেন:
অটো মডারেশন বিষয়টি আমারও একদম পছন্দ হয় নাই........
লেখক বলেছেন: ধন্যবাদ
প্রিয়তমা বলেছেন:
আমারও মনে হয় ক্রমানুসারে পোস্টটা ডিফল্ট করে দেয়া উচিত ।এখনো কিছু বুঝে উঠতে পারছিনা
ক্রমানুসারে থেকে পরের পাতায় যাব কিভাবে?
লেখক বলেছেন: সহমত
মায়নাস বাটনের তো অপব্যবহার হয়েই আসছে। ইচ্ছাকৃত অযৌক্তিকভাবে বিদ্বেষবশতঃ কিংবা দলবাজি করার জন্য মায়নাস রেটিং দেখা যায়। এ ক্ষেত্রে ভালো লাগা, না লাগা সঠিক মুল্যায়ন কিভাবে হবে?
দরকারি পোস্টে প্লাস
বিজ্ঞাপন থাকতে পারে।
লেখক বলেছেন: ধন্যবাদ
আরিফুর রহমান বলেছেন:
সেফ লিস্ট দেয়ার পেছনে মনস্তাত্বিক কারনটা কি হতে পারে!বুঝে শুনে কথা বলা!
তাহলে ব্লগেও মিলটারী আইলো?
লেখক বলেছেন: বাক স্বাধীনতার সুষ্পষ্ট লঙ্ঘন।
মিরাজ বলেছেন:
প্রথম পাতার ডিফল্ট সেটিংস ইউজার কন্ট্রোলড হওয়া উচিত । এতে ব্লগাররা তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী ক্রমানুসারে বা সংকলিত পোষ্টকে ডিফল্ট সেটিংস রাখবেন ।সাধারণভাবে সংকলিত পোষ্টকে ডিফল্ট সেটিংস এ রাখা সামহোয়্যারইন এর ইমেজের জন্য সহায়ক ।
জ্বিনের বাদশা বলেছেন:
আমি তো ভেবেছিলাম সংকলিত পোষ্টের পৃষ্ঠাটা অটোমেটিকভাবেই আপডেটেড হবে ... নিরাপদ তালিকাভুক্তরা পোষ্ট দিলে সেটা সরাসরি সংকলিত পোষ্টে চলে যাবে ... নাইলে তো মডারেটরের ঘুম না ভাঙলে নতুন কিছু দেখা যাবেনা ...সেক্ষেত্রে ক্রমানুসারে পোষ্টকে ডিফল্ট করা হোক ... কারণ এখানেওতো নিরাপদ ব্লগারদের পোষ্টই আসবে
সুমন বলেছেন:
এই ব্লগে প্রথম দিকে কিন্তু আওয়াজের বিজ্ঞাপন টা ছিল। প্রথম পাতার মাঝখানে থাকত! আমার প্রশ্ন হল অন্য জায়গায়, ব্লগাররা নিজের বিজ্ঞাপন দিতে পারবে বলে বলছিল এটা এখন ও দিচ্ছে না।
ব্লগে অনেকে ফাইজলামী কইরা পোস্টে মাইনাছ দেয়। আমিও দেই। তাই এটা না করাই ভাল বলে মনে করছি।

















