আমার প্রিয় পোস্ট

ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা http://www.petitiononline.com/1971war/petition.html

আজ তুমি আসবে বলে

৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩০

শেয়ার করুন:                   Facebook

আজ তুমি আসবে বলে,
টলটলে নীল আকাশটা ভরে গেছে সাদা মেঘে।
আজ তুমি আসবে বলে,
আগুন লেগেছে প্রিয় চট্টলার সবকটা কৃষ্ণচুড়ায়।

আজ তুমি আসবে বলে,
অসহ্য লাগছে না লোড-শেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
মন্দ লাগছে না বন্দর নগরীর গা চিটচিটে অতীষ্ঠ গরম,
হাজারো মানুষের ভিড়ে তীব্র যানজট,
রাস্তার পাশের ময়লা ডাস্টবিনের উপরের
বাদামী ঘাড়ের দাঁড় কাকের কর্কশ ডাকও আজ কি মধুর।

আজ তুমি আসবে বলে,
সকাল থেকেই গুনগুন করছি অর্নবের নতুন গান।
আজ তুমি আসবে বলে,
ফাল্গুনের সাজে আজ আমি সাজব।

আজ তুমি আসবে বলে,
ঈদে মামার দেওয়া নতুন কামিজটা পড়েছি।
আয়নায় দাঁড়িয়ে কপালে নীল টিপ দিয়েছি,
ঠোটে হালকা হালকা লিপস্টিক,
মেখেছি ভাবির দেওয়া বিদেশি সেন্টের সুগন্ধ।

আজ তুমি আসবে বলে,
এলোমেলো লম্বা কলো চুল পিছনে ফেলে,
সুন্দর করে বেনী করেছি।
ভাবি আমায় দেখে হেসে বলল,
‘তোকে যা সুন্দর লাগছে না
একেবারে কাজল মাধুরী।
তোকে দেখে তার মাথা খারাপ হয়ে যাবে।’
দূর, আমার যে কি লজ্জা লাগছিল,
ইস তুমি যদি একবার দেখতে।

আজ তুমি আসবে বলে,
টিউশনি করে জমানো টাকায়
মুঠো ফোনে ক্রেডিট ভরিয়েছি।

আজ তুমি আসবে বলে,
মধ্য দুপুরে ছোট্ট গলি ধরে বেরিয়ে পড়েছি।
পাড়ার বকাটে ছেলেরা শিষ্‌ দিয়েছে,
কালো টিশার্ট পড়া গুন্ডা মত সেই ছেলেটা
পেছন থেকে নোংরা ইঙ্গিত করেছে।
না দেখার ভান করে হেঁটে গেলাম,
মাথা নিচু করে নিঃশব্দে,
না, আজ আমি মন খারাপ করব না।


আজ তুমি আসবে বলে,
তোমার জন্য উপহার নিয়ে এলাম
কবির একশ একটি নীল পদ্ম।
মনের অনেক অজানা কথা বলব আজ
বলব নিজের ভাল লাগার কথা,
ভালবাসার কথা।

আজ তুমি আসবে বলে,
লাইব্রেবীর সিড়িতে বসে থাকলাম সারাটা বিকেল
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সামনের রাস্তায়।
এই বুঝি তুমি এলে, এই এলে।
ঘড়ির কাঁটা টিকটিক করে চারটা বাজল, পাঁচটা বাজল, ছয়টা বাজল,
আমার কেন জানি খুব কান্না পাচ্ছে।
দেখতে দেখতে পুরো শহরে অন্ধকার নেমে এল,
তুমি এলে না।


ছবি কৃতজ্ঞতা

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ৫৫ টি মন্তব্য
  • ৫৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: কৌশিক বলেছেন: ফাটাফাটি। রাতেও বইসা ছিলেন?
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: কৌশিক ভাই বুঝলাম না।

২. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪২
comment by: কৌশিক বলেছেন: বলছিলাম, অপেক্ষা করতে করতে যখন অন্ধকার হলো তখন কি করলেন?
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: কৌশিক ভাই এটা শুধুমাত্র একটি কবিতা। আপনি মনে হয় দাদা ঠিক মত পড়েন নি। এখানে রমনীর কথা বলা হয়েছে।

মাথায় হেলমেট পড়ে আর ব্লগ কেমনে পড়বেন? হে হে...নাকি আবার আজকেও কিছু গিলেছেন ? :)

৩. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: মাহবুব সুমন বলেছেন: :)
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: সুমন ভাই কষ্টের কবিতা পড়ে আনন্দ পেলেন ? :(

৪. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৯
comment by: কৌশিক বলেছেন: ইট্টু
৫. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৬
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: মম
৬. ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৯
comment by: বৃত্তবন্দী বলেছেন: বিচ্ছিরী...সাথে+++++

সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: +
৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৭
comment by: খালিদ মাহমুদ বলেছেন: খুব ভাল লিখা। ধন্যবাদ
৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন: ধন্যবাদ

৮. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২০
comment by: আকাশচুরি বলেছেন: না আইলে বাইন্ধা নিয়া আসা হোক
;)

+
০১ লা মে, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৯. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: অন্ধ প্রেমিক বলেছেন:
অন্ধ প্রেম দেখেনা কিছুই।
দিন পেরোলে রাত্রি নামে
অন্ধ আমি থাকি অনন্ত অপেক্ষায়
বিকিয়েছি সময় হারানো কোনো প্রেমের দামে।
০১ লা মে, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: দারুন

১০. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫৯
comment by: (অ)গাণিতিক বলেছেন: কৌশিক বলেছেন: ফাটাফাটি। রাতেও বইসা ছিলেন?

একই প্রশ্ন আমারো !! :-B

তবে আমি নরমালি নিজেকে নিয়ে লেখা ছাড়া অন্য কারো প্রতি এত নিষ্ঠুর হইনা!! আপনি মেয়েটার প্রতি এত নিষ্ঠুর কেন?
তীব্র প্রতিবাদ!

সাথে +
০১ লা মে, ২০০৮ ভোর ৫:০৫

লেখক বলেছেন: আমি নিষ্ঠুর হলাম কোথায়। এটা শুধুই একটা কবিতা। মাথায় যা এসেছে তাই টাইপ করেছি। :)

১১. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৮
comment by: মাহবুব সুমন বলেছেন: না বুঝেই হাসছি :( । কবিতা বুঝি না :(
১২. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: কঠিন রকমের রোমান্টিক হয়েছে বস ,

কে লিখলো ? ;)

তুমিটা যে ইরতেজা ভাই , সেটা তো আর বলার অপেক্ষা রাখলো না

১৩. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৩
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: তবে ইরতেজা ভাই , আপনি একটা পাষাণ :(
১৪. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫০
comment by: যূঁথী বলেছেন: মাগো ইরতি তুই? তুই আর কবিতা? বেশ বেশ। বেশ করেছিস মেয়েটাকে দাঁড় করিয়ে রেখেছিস। আজকালকার ছেলেপুলে গুলো একদম বখে গেছে। এদের এভাবেই টাইট রাখা উচিত। হা হা হা।

ভাল লেগেলে। +
১৫. ৩০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
হা হা হা ! বেশ ভালো ! তা ভাইজান কি শেষ পর্যন্ত গিয়েছিলেন ?
খৈয়াল কইরা । গিয়াছিলেন কিনা জিজ্ঞেস করা হইতেছে ! :)
১৬. ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২২
comment by: সিহাব চৌধুরী বলেছেন:
কবিতা পড়ে প্রেমকাতর হয়ে গেলাম ।
+ .
ইরতেজা ভাই, আপনার প্রোফাইলে আমার ছবিটা? প্লীজ দিয়ে দেন না । B-)
০১ লা মে, ২০০৮ রাত ২:১৬

লেখক বলেছেন: হে হে সিহাব ভাই... দিমু না :)

১৭. ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩২
comment by: মুকুল বলেছেন: জটিল!!! *****
১৮. ০১ লা মে, ২০০৮ রাত ১:১১
comment by: ফারহান দাউদ বলেছেন: খাইসে!
১৯. ০১ লা মে, ২০০৮ ভোর ৫:১৪
comment by: রাশেদ বলেছেন: তাব্ধা খাইয়া গেলাম। এইডা কি বাইর কর্লা! :)
২০. ০১ লা মে, ২০০৮ ভোর ৫:১৫
comment by: রাশেদ বলেছেন: সিরিজের খবর কি! X( X(
২১. ০১ লা মে, ২০০৮ সকাল ৭:২২
comment by: (অ)গাণিতিক বলেছেন: রাশেদ বলেছেন: সিরিজের খবর কি!

আমারও একই প্রশ্ন!!! X((
২২. ০১ লা মে, ২০০৮ সকাল ১১:৫০
comment by: যূঁথী বলেছেন: আর আমিতো প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে এখন তওবা কাটছি।
২৩. ০৩ রা মে, ২০০৮ বিকাল ৪:৩৬
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন:
আরে এত কিছুর পরেও আসবে না মানে?
x((
২৪. ০৫ ই মে, ২০০৮ ভোর ৫:২৮
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আজ তুমি আসবে বলে,
আগুন লেগেছে প্রিয় চট্টলার সবকটা কৃষ্ণচুড়ায়। ................ভালো লাগলো খুব
শুভেচ্ছা নিন।
২৫. ০৫ ই মে, ২০০৮ সকাল ৯:৫৮
comment by: (অ)গাণিতিক বলেছেন: কই আর কবিতা কই? X(
০৫ ই মে, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: লিখতাছি। তোর খবর কি? তোর লগে ইম্পরর্টেন্ট আলাপ আছে পড়ে বাসায় গেলে বলব

২৬. ০৫ ই মে, ২০০৮ সকাল ১০:৫৯
comment by: (অ)গাণিতিক বলেছেন: ঠিকাছে! :)
২৭. ০৬ ই মে, ২০০৮ সকাল ৯:০৮
comment by: বিহংগ বলেছেন: "তুমি আসোনি বলে, সময়ের শেষ আয়ু কী থামবে তবে?
"তুমি আসোনি বলে, জোছনার আঘ্রাণ কী রবে না আমার স্থির অনুভবে?
কিংবা, জীবনানন্দের মতো-
তুমি আসবেনা বলে,
চালতা কী আর ভিজিবেনা শিশিরের জলে।
চমতকার ভাবাবেগের কবিতায় *****
২৮. ০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:৪১
comment by: (অ)গাণিতিক বলেছেন: কই ইম্পরটেন্ট আলাপের কি হইলো? !!
২৯. ১৬ ই মে, ২০০৮ সকাল ৯:০৯
comment by: (অ)গাণিতিক বলেছেন: কৈ আর লেখা কৈ??
৩০. ২৭ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: শফিউল আলম ইমন বলেছেন: এক কথায় চমৎকার।
অনেক ভালো লাগল।
ভাইয়া চাঁটগার কোথায় আপনার বাসা ?
ভালো থাকুন।
৩১. ২৮ শে মে, ২০০৮ ভোর ৪:৩৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর কবিতা.............।
খুব ভালো লেগেছে।লেখাটা আগেও পড়েছিলাম।

শুভেচ্ছা ..........।
৩২. ২৮ শে মে, ২০০৮ ভোর ৪:৩৯
comment by: হ্যারি সেলডন বলেছেন: সুন্দর।
৩৩. ২৮ শে মে, ২০০৮ ভোর ৬:১২
comment by: নিলা বলেছেন: এত সুন্দর লাগছিলো কবিতাটা......শেষের দিকে এসে এটা কি করলেন?! না যাওয়াটা আপনার একদম উচিত হয়নি X(
৩৪. ৩০ শে মে, ২০০৮ রাত ৮:০১
comment by: (অ)গাণিতিক বলেছেন: মারহাবা! মারহাবা!
এই নতুন লেখাটা আবার দিলে কখন?? !! পিলাস! :-P
৩০ শে মে, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন: কালকে নতুন লিখে দেব।

৩৫. ৩০ শে মে, ২০০৮ রাত ৮:২১
comment by: (অ)গাণিতিক বলেছেন: ঠিকাসে! :)
৩৬. ০৩ রা জুন, ২০০৮ দুপুর ২:২৯
comment by: ত্রিভুজ বলেছেন: হুমমমমম....
ভাল লাগছে.. স্টার প্লাস।
৩৭. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫২
comment by: মাহবুব সুমন বলেছেন: ইরতি প্রেমে পড়েছে না প্রেম ইরতির উপরে পরেছে ................?
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: আরে না বস... এই সব পাগলামী করার কি আর বয়স আছে? :(

৩৮. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:১১
comment by: মাহবুব সুমন বলেছেন: প্রেমের আবার বয়স আছে নাকি ? ;) সব বয়সেই পরা যায় , আমিও পড়ি ;)
৩৯. ২৫ শে জুন, ২০০৮ রাত ২:২১
comment by: পাগল কবি বলেছেন: প্রথমে তো ভাবলাম "তুমি আজ আসবে বলে" বলার চরিত্রটা তুমি। কিন্তু একটু পরেই দেখি সে বলছে যে মামার দেয়া কামিজ পড়ছে। চোখের সামনে ভাসতে লাগলো ৬ ফুট লম্বা আমাদের স্বনামধন্য ইরতেজার ছবি, কামিজ পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। ;)

থতমত খেয়ে ব্যাপারটা কি হচ্ছে ভাবতে ভাবতেই কয়েক সেকেন্ড শেষ। অবশেষে মাথায় ঢুকলো যে চরিত্রটা মোটেই তুমি না। তোমার অপেক্ষায় অন্য কেউ। :) আসলে দিনরাত এনিমে দেখতে দেখতে আমার মগজের প্রসেসিং পাওয়ার এনিমের চরিত্রগুলোর মতো হয়ে গেছে।

তবে লেখাটা খুবই সুন্দর হয়েছে। এইটাই ফাইনাল কথা। :)
২৫ শে জুন, ২০০৮ রাত ২:৩৭

লেখক বলেছেন: থাঙ্কু দাদা

৪০. ২৫ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০১
comment by: নাহিন বলেছেন: ছিঃ ইরতি, একটা মেয়ে অ্যাতো আয়োজন করে তোর জন্য অপেক্ষা করলো। আর তুই কিনা গেলি না??
৪১. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
comment by: রাশেদ বলেছেন: হেল্লো!
৪২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫২
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আপনার এই কবিতাটি আমার দারুন লাগে। আবারও পড়ে গেলাম।

ভালো থাকুন।

 

 


ছেঁড়া ছেঁড়া ভালবাসা, দুই চোখ ভরা সীমাহিন স্বপ্ন, অদ্ভুত সব স্মতি, একরাশ বেদনা, কঠিন বাস্তবতা, নিদারুণ অলসতা, আড্ডাবাজি, সত থাকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩১১৪৩