আমার প্রিয় পোস্ট

ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা . http://twitter.com/irteja

কেমন হয়েছে বলুন?:)

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৭

শেয়ারঃ
0 0 0

সামহোয়ারের পাশাপাশি ব্লগার ডট কমে একটা নিজস্ব ব্লগ সাইট চালাই। আসলে আজকাল সবার নিজের আলাদা সাইট আছে। আমিই বা পিছিয়ে থাকব কেন?B-)

এই ব্লগার সাইটটি বানিয়ে ছিলাম ২০০৪ সালে। আজ অনেক দিন পর রাত জেগে কিছু আপডেট করলাম।

আপনাদের যাদের ব্লগার বা ওয়ার্ড প্রেসে আছে বা সাইট নিয়ে কাজ করেন..আপনাদের মতামত দেবার অনুরোধ রাখছি। কোন উপদেশ থাকলেও নিঃশঙ্ক হয়ে দিতে পারেন।

কেউ ব্লগার ডট কমে সাইট খুলতে চাইলে বা কোন প্রশ্ন থাকলেও করতে পারেন। আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।

সাইটির লিঙ্ক http://www.irtejaali.com/

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালপ্রবাস জীবন  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩২

লেখক বলেছেন: রাশেদের সাইটটাও খুব সুন্দর :)

২. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩০
জহির আহমেদ বলেছেন: বিজ্ঞাপন বিজ্ঞাপন মনে হল জনাব
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৪

লেখক বলেছেন: জহির সাহেব আমার ব্লগ বিজ্ঞাপন মুক্ত। :)

আসলে আমি চাচ্ছিলাম যারা ব্লগারে ব্লগ লিখি আমরা একে অপরকে সাহায্য করব।

৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ব্যাকগ্রাউন্ড আর লেখার কালার কন্ট্র্যাস্টটা ভালো হয় নাই, আমার ধারণা।

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: ব্যাকগ্রাউন্ড বদল করা হবে। লেখার কালার কন্ট্র্যাস্টটা কি দিলে ভালো হয় একটু বলেন।

যারা ব্লগ লিখে তাদের প্রায় সবাই SolaimanLipi ব্যবহার করে মনে হয়। ফণ্ট সাইজ দিয়েছি ১২

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: থাঙ্কু

৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩২
নিঃসঙ্গ বলেছেন: ভালই হইছে সাইট তবে ব্যাকগ্রাউন্ডটা আরো একটু হালকা হইলে লিখা গুলা পড়া যাইতো ভালো করে :)
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন: ব্যাকগ্রাউন্ড চেঞ্ঝ করছি একটু পড়ে। ধন্যবাদ/

৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আর লিঙ্ক এরকম হইল কেমনে? আমার তো এরকম http://vangapencil.blogspot.com/
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: ভাঙ্গা পেন্সিল এই উত্তর রাশেদ দিতে পারবে।

৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৮
বিবর্তনবাদী বলেছেন: আর লিঙ্ক এরকম হইল কেমনে? আমার তো এরকম http://bibortonbadi.blogspot.com/
১০. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৯
রাশেদ বলেছেন: হ! নিজে তো কিছু জানো না! ফাকিবাজি না করে উত্তর দাও। :)
১২. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪০
প্রলয় হাসান বলেছেন: সাইটের নাম দেখে তো মনে হচ্ছে পয়সা দিয়ে ডোমেইন আর স্পেস কিনেছেন। ফ্রি তে হলে সেইটার রহস্যটা কি?

একমত@বিবো।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: প্রলয় ভাই ফ্রি না তো। টাকা দিয়ে কিনেছি। গুগল ডট কমেই কিনতে পাওয়া যায়। খুবি অল্প টাকা লাগে। কেমনে করবেন বলছি । ধরেন একটা সাইট খুললেন ব্লগস্পটে http://vangapencil.blogspot.com/ তারপর সেটিংসয়ে জাবেন প্রকাশনা ক্লিক করবেন। তারপর দেখবেন সাইটটি ফ্রী আছে কিনা। এখন মনে করেন সাইট কিনলেন http://vangapencil.com/ । দাম মনে হয় ২০ ডলারের মত।

১৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪২
ইরতেজা বলেছেন: ড়াষু ভাই অনেক ব্লগ সাইট সংক্রান্ত ফোরামে ঘোরাঘুরি করেন। এই ক্ষেত্রে তার নলেজ অনেক ভালো। ড়াষু ভাই বলেন কিছু?
১৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৬
নিঃসঙ্গ বলেছেন: ডমেইনটা কেনা বাকি সব ফ্রী তাই না ;)
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৩

লেখক বলেছেন: আবার জিগস :)

১৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৬
রাশেদ বলেছেন: ফ্রি না। পয়সা দিয়ে ডোমেইন কিনে ঐখানে নিজের ব্লগস্পটে বানানো সাইটটা ট্রান্সফার করছে। ব্লগস্পটেই লগইন করে বেটা পোস্ট দেয় কিন্তু লিঙ্ক দেখাবে ইইইইইইইরতেজা.কম এর।
১৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ডোমেইন কিনতে হইলে তো বাকিটা আমিও পারি...ব্লগার ডট কম এ অপশন আছে:(
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন: ভাঙ্গা পেন্সিল ডট কম ফ্রি আছে। তারাতারী নিয়ে নেন। আজকাল ওয়েবসাইট ফ্রি পাওয়াই যায় না। ব্লগস্পটে ডোমেইন সব থেকে সস্তা। মাহবুব সুমন ভাইও সেই দিন নিজের ডোমেইন কিনেছে।

১৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৮
নিঃসঙ্গ বলেছেন: রাশেদ ভাই বদেরহাড্ডি.কম একি কাজ করা ;) এমনিতেই সাইট করে রাখছি পরে সময় পাইলে আরো কিছু করার ইচ্ছা আচে :|
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০১

লেখক বলেছেন: আগে দেখি নি। এখন দেখছি। বদের হাড্ডি নামে ইয়াহ বাংলাদেশ রূমে একজন খুব জনপ্রিয় ব্যাক্তি ছিল। খুব চ্যাট করত।

১৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৯
নাজিম উদদীন বলেছেন: খুবই সুন্দর হয়েছে।
১৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫০
একরামুল হক শামীম বলেছেন: ইরতেজা ভাই আপনার মতো একটা সাইট করতে কি কি করতে হবে ডিটেইলস বলবেন প্লিজ?
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: শামীম
১।আপনি ব্লগার ডট কম থেকে একটা ব্লগ সাইট খুলুন।
২। ভাঙ্গা পেন্সিলের তার মত একটা কিছু সহজ ডিফল্ট টেম্পলেট পাবেন।
৩। গুগলে ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করুন।
৪। অনেক সাইট আছে যেমন ড়াশু যেই টেমপ্লেটটা ব্যাবহার করে সেটা আছে http://www.bloggerbuster.com/

আরকটা ভাল সাইট http://bloggeruniversity.blogspot.com/

২০. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫১
রাশেদ বলেছেন: @ নিঃসঙ্গ... হা হা! দেখলাম। ভালৈ তো। :)
২১. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫১
রাশেদ বলেছেন: ১০ ডলার গুগল থেকে কিনলে।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: আপস, তাই ত , ১০ আমেরিকান ডলার । আমি কইতা ছিলাম অষ্টেলিয়ান ডলার। :)

২২. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: @শামীম ভাইঃ আগে একটা ডোমেইন কিনেন...তারপর এই লিঙ্কটা দেখেন Click This Link

ফ্রী ডোমেইন নেমও পাওয়া যায়, ততো ভালো না:(
২৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৬
প্রলয় হাসান বলেছেন: ব্লগস্পটের থিম গুলা ভাল লাগে না। এরচে দ্রপাল বা ওয়ার্ডপ্রেসের গুলা ভাল। পয়সা যখন খরচ করতেই হবে, ভালটাতেই করবো!:-P
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: প্রলয় ভাই এটা আবার কি বললেন। ব্লগস্পটের নিজের করা থিম হয়ত ভালো না কিন্তু ইন্টারনেটে খুজলেই এদের শত শত থিম পাবেন। যেমন Click This Link

আর ব্লগস্পটে এইচ টি এম এল এডিট করতে পারবেন। এইচ টি এম এল আর সি এস এস জানা থাকলে নিজেই একটা থিম বানিয়ে নিন।

২৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৭
বিবর্তনবাদী বলেছেন: ডোমেইন কিনতে টাকা দিব কাকে?? কেমনে??
২৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৯
রাশেদ বলেছেন: উহু, আমার টেমপ্লেট Click This Link
২৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০০
নিঃসঙ্গ বলেছেন: বিবর্তনবাদী ভাই দেশেই অনেকে ডমেইন বেচে আপনি ওনাদের থেকে কিনে নিতে পারেন একটা ডমেইন। ঐ ডমেইন দিয়ে ও এই রকম সাইট করা যায় :) আপনি না পারলে ওদের কে বল্লে ওরা সেট করে দিবে। সাইটের কাজ আপনাকেই করতে হবে :|
২৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০১
রাশেদ বলেছেন: ওয়ার্ডপ্রেসে নির্দিষ্ট কয়েকটার বাইরে থিম ইউজ করতে গেলে পয়েন্ট কিনতে হবে। টাকা দিতে হবে। আবার ডোমেইন নিজের করতে চাইলে আবারো আলাদা টাকা দিয়ে ডোমেইন কিনতে হবে। তাই পারসোনাল কাজের জন্য ব্লগস্পট সেরা যদি না নিজে হোস্টিং করতে না চাও। @ কতবেল
২৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৩
মিরাজ বলেছেন: ইরতেজার বুদ্ধি অনুযায়ী একটা ডোমেইন কিনতে হবে ।

ভালো লাগলো, নিজের মত করে সাজানো ।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৬

লেখক বলেছেন: আরে মিরাজ ভাইয়া, কত দিন পড়ে আপনাকে দেখলাম। কোথায় ছিলেন এত দিন। খালি বাংলা ক্রিকেটে সময় দিলে হবে না। আমাদেরকেও কিছু সময় দেন বস। :) আসেন ঈদ এর বাসি কোলাকুলি করি।

৩০. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৩
মইন বলেছেন: এক গ্রামে একজন পরিশ্রমী মানুষের কাছে দুটি বড় কলসী ছিল। সেই ব্যক্তি প্রতিদিন কলসী দুটো একটি শক্ত লাঠির দুটি আলাদা আলাদা প্রান্তে বেধে কাঁধে তুলে পানি বহন করত। একটি কলসীতে একটু ফাটল ছিল, নদী থেকে বাড়িতে আসার লম্বা পথে ফাটল ধরা কলসীর ফুটো দিয়ে চুয়ে চুয়ে জল পড়ত । বাড়ি আসতে আসতে অর্ধেক কলসী খালি হয়ে যেত। অন্য দিকে অপর কলসী ছিল একদম অক্ষত এবং সব সময় পূর্ণ জল বহন করত।

প্রায় দুই বছর ধরে এই ভাবেই বাহক প্রতিদিন তার বাসায় দেড় কলসী জল আনে। এই নিয়ে নিখুঁত কলসী খুব গর্ব। সে ভাঙ্গা কলসী দিকে ব্যঙ্গ করে বলে, “ দেখ আমাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে আমি তা যথাযথ পালন করতে পেরেছি। আমার জন্ম সার্থক।”

অন্য দিকে অসহায় ফাটল ধরা কলসী ভাবে তার জন্ম যে উদ্দেশে নিয়ে হয়েছিল আমি তার অর্ধেক কাজ করতে পেরেছি। দুর্ভাগা কলসী দুই বছর ধরে প্রতিদিন নিজের ত্রুটিবিচ্যুতি জন্য ভাগ্যকে দোষারোপ করল।

একদিন সে তার মালিকের সাথে কথা বলল, “আমি নিজেকে নিয়ে খুব লজ্জিত। আমার কলসী মাঝখান একটা ছোট ছিদ্র আছে। সেখান থেকে পানি গড়িয়ে পড়ছে। বাসায় আসার আগেই আমি অর্ধেক খালি হয়ে যাচ্ছি । আমি তোমার কাছে ক্ষমাকারী।”


মালিক তখন বলল, “ তুমি কি খেয়াল কর নি, রাস্তার এক পাশে ফুল গাছের সারি , আর অন্য পাশে কোন ফুল গাছ নেই। ফুল গাছ শুধু মাত্র রাস্তার সেই পাশে যেখান দিয়ে রোজ তুমি আস। এর কারণ আমি সব সময় তোমার ফাটলের কথা জানতাম। তাই আমি যে দিকে তোমার বহন করি সেই দিকের পুরো রাস্তায় ফুলের বীচি বপন করেছি। আমরা প্রতিদিন যখন বাসায় আসি তুমি ফুল গাছগুলোকে পানি দাও। গত দুই বছরে আমি এই ফুল দিয়ে আমার টেবিল সাজিয়েছি। তুমি এখন যা আছ, যেভাবে আছ, এই আমার পছন্দ । তোমার এই অসম্পূর্ণতা না থাকলে আমার বাসা, আমার পরিবার এই সৌন্দর্য থেকে বাঞ্ছিত হত। ”









ভালো লাগলো।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: মইন ব্লগ পড়ার জন্য ধন্যবাদ।

৩১. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: মইন ভাইয়ের কমেন্টে পিলাচ...গল্পটা দারুণ
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ ভাঙ্গা পেন্সিল।

৩৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫২
নম্রতা বলেছেন: আপনার ব্লগে যেটা সবচেয়ে বেশী ভাল লেগেছে সেটা হলো , একটা ইনফরমাল টাচ্‌ !
৩৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:০৩
টুশকি বলেছেন: ওয়াও খুবই ভালো হৈছে
আমি ওয়েব ডিজাইন ক্লাসে একটা ওয়েব সাইট ডিজাইন করছিলাম, পরে দেখি টিচার ভুল করে সেটা ক্লাসের সাইট থেকে সরায় ফেলছে। যে ফ্ল্যাশড্রাইভে সেভ করা ছিলো, সেটাও হারায়ে গেছে। প্রথম বানানো একটা কিছু হারায় গেলো।
আপনার সাইট টা আসলেই খুব ভাল্লাগছে, খালি এই পিসিতে বাংলা ফন্ট দেখা যায়না দেখে বাংলা লেখা দেখতে পারতেসিনা।
৩৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:০৬
টুশকি বলেছেন: ওয়াও খুবই ভালো হৈছে
আমি ওয়েব ডিজাইন ক্লাসে একটা ওয়েব সাইট ডিজাইন করছিলাম, পরে দেখি টিচার ভুল করে সেটা ক্লাসের সাইট থেকে সরায় ফেলছে। যে ফ্ল্যাশড্রাইভে সেভ করা ছিলো, সেটাও হারায়ে গেছে। প্রথম বানানো একটা কিছু হারায় গেলো।
আপনার সাইট টা আসলেই খুব ভাল্লাগছে, খালি এই পিসিতে বাংলা ফন্ট দেখা যায়না দেখে বাংলা লেখা দেখতে পারতেসিনা।
৩৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:০৬
টুশকি বলেছেন: ওয়াও খুবই ভালো হৈছে
আমি ওয়েব ডিজাইন ক্লাসে একটা ওয়েব সাইট ডিজাইন করছিলাম, পরে দেখি টিচার ভুল করে সেটা ক্লাসের সাইট থেকে সরায় ফেলছে। যে ফ্ল্যাশড্রাইভে সেভ করা ছিলো, সেটাও হারায়ে গেছে। প্রথম বানানো একটা কিছু হারায় গেলো।
আপনার সাইট টা আসলেই খুব ভাল্লাগছে, খালি এই পিসিতে বাংলা ফন্ট দেখা যায়না দেখে বাংলা লেখা দেখতে পারতেসিনা।
৩৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৭
টুশকি বলেছেন: উপস ! একই জিনিস তিনবার চলে গেছে, আগের ২টা কমেন্ট ডিলিট করে দিয়েন
৩৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩১
ইসানুর বলেছেন: ভাল হইছে।

রাশেদ ভাইয়ের ব্লগস্পটের এড্রেস কি?
৪০. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৪
মাহবুব সুমন বলেছেন: http://www.mahbub-sumon.com এইটা আমার। ইরতেজার সাইট দেখলাম, আসলে নিয়মিতই দেখি। রোমান্টিক সাইট।
৪২. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩৬
ফাঁকি বাজ বলেছেন: নোটিশ আসল আমাকে একসেস দেয়া হয়েছে কিন্তু আমার পোস্ট ১ম পাতায় তার পরও আসছে না।আমি বাধ ভাঙার আওয়াজে ক্লিক করে পোস্ট দিয়েছি।দয়া করে আমার পোস্ট টা ১ম পাতায় দিন

ওয়েবটা ভাল হয়েছে।একটু কালার ব্যবহার করেন
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৭

লেখক বলেছেন: ঠিক আছে ভাই।

নোটিশবোর্ড আপনার পোস্ট একসেস দিব, সেই টাইম কই? নোতুন নোতুন উন্নয়নে উনারা বিজি। উনাদের অমূল্য সময় পাওয়া ভাগ্যের ব্যাপার।

৪৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪২
মেঘাচ্ছন্ন বলেছেন: ওয়াও ! সুন্দর হয়েছে....।

অফটপিক :



আরো কিছু জানতে চাইলে.....চোখ রাখুন.......!
৪৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২২
মাহবুব সুমন বলেছেন: নতুন লেখা নাই কেনো :( মাইনাস :)

 

মোট সময় লেগেছে ১.০০৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেঁড়া ছেঁড়া ভালবাসা, দুই চোখ ভরা সীমাহিন স্বপ্ন, অদ্ভুত সব স্মতি, একরাশ বেদনা, কঠিন বাস্তবতা, নিদারুণ অলসতা, আড্ডাবাজি, সত থাকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ