আমার প্রিয় পোস্ট

ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা . http://twitter.com/irteja

ধন্যবাদ আশরাফুল। আপনি প্রমান করলেন আপনি ক্রিকেট বিশ্বের সব থেকে জঘন্য অধিনায়ক।

১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২

শেয়ারঃ
0 0 0



ধন্যবাদ আশরাফুল। আপনি প্রমান করলেন আপনি ক্রিকেট বিশ্বের সব থেকে জঘন্য অধিনায়ক।

 

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৪
গিফার বলেছেন: আশরাফুল আসলেই অনেক বাচ্চা ওরে দলে রাখুক কিন্তু অধিনায়ক থেকে সরানো উচিত।
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: গিফার ভাই আপনার জন্য খেলা দেখতে পেলাম। আপনাকে শুভেচ্ছা।

৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৬
ওসমানজি২ বলেছেন: এই মুহূর্তে আমার আশরাফুলরে পুন্দাইতে ইচ্ছা করতাছে। জেতা ম্যাচ এইভাবে কেউ হারে ?????????
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: ঠিকি বলেছেন। বুদ্ধি প্রতিবন্ধী আর কি। নিজের চুল ছিড়তে ইচ্ছা করছে। বিরাট সুযোগ হেলায় হারালাম।

৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৭
নির্বিকার বলেছেন: জানি আশরাফুলকে গালি দেয়ার জন্য লোকের অভাব হবে না। যারা গালি দিবেন, তাদের কাছে আমার ১টা আবেদন... আশরাফুল ৪৮ ৪৯ ৫০ ওভার গুলা কাকে দিয়ে করাতে পারত ১টু জানাবেন। অন্তত ৪৮টাই জানান আগে।
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: নির্বিকার ভাই আপনার পয়েন্ট বুঝেছি।

কিন্তু এইটা ক্রিয়া উন্নয়নের লটারি এর টিকিট "যদি লাইগা যায়" না। এটা আন্তর্জাতিক ক্রিকেট। আশরাফুলের বুঝা উচিত ছিল যে শেষের দিকে শ্রিলংকা পাওয়ার প্লে নিবে। তার উচিত ছিল মাশরাফি বা নাজমুলের অন্তত দুটা ওভার রাখা। তা না করে মূল বোলারদের ওভার শেষ করে দিয়েছে। এটা কোন কথা হল?

আর পাওয়ার প্লে তে তার ফিল্ডিং সাজানো ছিল খুবই জঘন্য। খেলাটা রুবেলের এক ওভারে ২০ রান দেওয়াতে হেরে গেলাম। মার খাবার পড়েও আশরাফুল তাকে আবার বল দিল। তখন অন্তত নাইমকে হলেও দিতে পারত। রুবেল আগে মাত্র একটা ম্যাচ খেলেছে। তাকেও দোষ দেই কীভাবে। খেলোয়াড়ী ম্যাচের পর ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জন করে । সেটা যদি কাজেই না লাগে তবে অভিজ্ঞতা দাম কি? এই সময়ে মূল বোলারদের দিয়ে বল করালে অন্তত ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের চাপে রাখতে পারত।

This is not Cricket

৫. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৮
ফাঁকি বাজ বলেছেন: আশরাফুল হঠাত করে ফিলডিংটা কি করল?
১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: ফাঁকি বাজ নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করার মত নয়। আমি একটা বিষয় বুঝি না কোণ যুক্তি আশরাফুল বাংলাদেশ জাতীয় দলে অধিনায়ক। হয়ত সেই সময়ে ও দেশের সেরা ব্যাটসম্যান ছিল। এখন সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সেটা কেউ মানবে না। সাকিব এর ব্যাটিং এর মান অনেক ভালো।

আচ্ছা তারপরে ধরে নেই আশরাফুল সেরা খেলোয়াড়। কিন্তু সেরা খেলোয়াড় হলে যে সেরা অধিনায়ক হবে এমন কোন কথা নেই। আমি নিজে তার আজকের বা গত কয়েক দিনের খেলা দেখে বলছি না। আসলেই তার উপস্থিত বুদ্ধি কম। চট করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এত দিন পড়েও তার পোলাপাইনা স্বভাব গেল না। তার থেকে Mature খেলোয়াড় কি বাংলাদেশে নাই?

১৩টা টেষ্ট দেখলাম। আজকে নিয়ে ৩৪টা ওয়ান ডে। পয়েণ্ট টুকে নিন। Ash is not the right man. Enough is Enough

৬. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৬
শাহারিয়ার আহমেদ বলেছেন: ফাঁকি বাজ বলেছেন: আশরাফুল হঠাত করে ফিলডিংটা কি করল?

@

আসল প্রশ্ন হলো, আশরাফুল লাষ্ট ওভারটা রুবেলরে কেন দিল।
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: সেটাই

৭. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৬
গিফার বলেছেন: নাইমুল ইসলাম কে দিয়ে করাতে পারত।
এবং নাজমুলের একটি ওভার বাকি রাখা উচিত ছিলো
যখন শ্রিলংকা চাপে ছিল তখন আশরাফুল নিজেও একটা ওভার করে নাজমুল বা মাশরাফির ওভার বাচাতে পারতেন।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: ঠিক । এভাবেই করা উচিত ছিল। রুবেল ২০ রান দেবার পরো তাকে বল করতে দেওয়াতে কমেণ্টেটর পর্যন্ত নির্বাক হয়ে গিয়েছিল। আর ইয়র্কার নামে ফাষ্ট বোলারদের একটা ব্রহ্মাস্ত্র আছে। এটা কি কেউ জানেন?????

৯. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১১
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: গিফার বলেছেন: নাইমুল ইসলাম কে দিয়ে করাতে পারত।
এবং নাজমুলের একটি ওভার বাকি রাখা উচিত ছিলো
যখন শ্রিলংকা চাপে ছিল তখন আশরাফুল নিজেও একটা ওভার করে নাজমুল বা মাশরাফির ওভার বাচাতে পারতেন।

আপনার সাথে একমত। একে বলে ক্রিকেটসেন্স। আশরাফুলের ঘাটতি ঐ জায়গাতেই।
১০. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭
সৌম্য বলেছেন: ৯৯ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে ইন্ডিয়ার সেকেন্ড রাউন্ডের ম্যাচ মনে পড়লো। জিম্বাবুয়ে অল্প টার্গেট দিছিলো। ওলোঙ্গা ভয়ঙ্কর ধোলাই খাইছিলো টেন্ডূলকার গাঙ্গুলী দ্রাবিড়ের হাতে। শেষ দিকে কিভাবে জানি রানরেট বেড়ে গেল। ৪ উইকেট হাতে আছে। রবিন সিং উইকেটে। সবাইরে অবাক করে এলিস্টার ক্যাম্পবেল বল দিলো ওলোঙ্গারে। ওলোঙ্গা ঐ ওভারে ৪ উইকেট নিয়া খেলা শেষ করে দিল। পরে ওলোঙ্গা সম্পর্কে ক্যাম্পবেল বলছিলো সে আমাদের সবচেয়ে স্পিডি বোলার। ঐ মুহুর্তে প্রেশার মোমেন্টে বলের কোয়ালিটি না স্পিড বেশী দরকারী।
১১. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৮
সৌম্য বলেছেন: নাইমুল স্পীনার। সে রফিক কিংবা শ্যেন ওয়ার্ন না। এই রকম প্রেশার মোমেন্ট গুলা স্পিনার দিয়া করাইতে দেখি নাই। সারাজীবন দেখছি সবচেয়ে স্পিডি বোলারকেই ইউজ করে।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: ঠিক বলেছে। তাও আবার যখন পাওয়ার প্লে চলছে। স্পিডি বোলার ইয়র্কার করতে পারে, বাউন্সার মারতে পারে। তাদের কাছে এতগুলো ব্রহ্মাস্ত্র আছে। বিশ্ব মানে স্পিনার না হলে এই পরিস্থিতিতে রান কন্ট্রোল করা খুবি কঠিন।

১২. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০
পারভেজ রবিন বলেছেন: আশরাফুলের বড় ভুল হল প্রথমে মাশরাফী ও নাজমুল কে দিয়ে বেশি ওভার করিয়ে ফেলা। আরও কয়েকটি ওভার রেখে দেয়া উচিৎ ছিল। তখন ব্যাটসম্যানরা এমনিতেই চাপে তাই অন্য বোলারাও তখন খারাপ করত না। বিশ্বের অন্য অধিনায়করা তাই করত।
১৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আশরাফুলের যে অধিনায়ক সূলভ জ্ঞানের ব্যাপক ঘাটতি আছে , এই বিষয়ে কারো সন্দেহ থাকলেও আমি নিঃসন্দিহান :(
১৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪০
মাহবুব রনী বলেছেন: আশরাফুলের দুই গালে জুতা মারো তালে তালে।
১৫. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪১
ডেরেক জিটার বলেছেন: মুরালি যখন চোখ বন্ধ করে বাড়ি মারতেছিল তখন দুই একটা স্লোয়ার বল দিতে পারত রুবেল। এখানে আশরাফুলের বেশি কিছু করার ছিল না। মাশরাফির মত অভিজ্ঞ বোলার রুবেলকে পরামর্শ দিলে ভাল হত।
১৬. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৮
মাহবুব রনী বলেছেন: আশরাফুলরে বিয়া করাইয়া দল থিকা সরাইয়া দেওয়া হোক।
১৭. ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৯
আরেফিন জিটি বলেছেন: পাওয়ার প্লে দেওয়ার পর, গর্ধভটার উচিৎ ছিল নাইম ইসলামরে দিয়েই ওভারটা করান । আরেক ওভার নিজেই করতে পারত। পুরা খেলাটাই বরবাদ করল।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: ঠিকি বলেছেন। একটা বড় ভুল পুরা ম্যাচের ভালো খেলা বরবাদ করে দিল। একটা নয় , দুইটা নয়, তিনটা নয়, চারটা নয় ...পাচ পাচটা উইকেট নিয়েছি ৬ রানে। এই ম্যাচ কেউ কি হারে?

খেলাটা দেখে মনে পড়ল যত বড় সংখ্যাই হোক একটা শূন্য দিয়ে গুন করলে ফলাফল সব সময় শূন্য হয়।

১৮. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: যতো যাই বলেন এখনো বাংলাদেশের সেরা ব্যাটস্ম্যান আশরাফুল। মনে করে দেখেন, এই সিরিজের আগেও সাকিব বলেন আর রকিব বলেন কারো উপরেই ভরসা ছিল না। উইকেটে তারা থাক্লেও গ্যারান্টি নাই জিতবে কিনা। একমাত্র আশরাফুল থাকলেই জিতা সম্ভব। বাংলাদেশের প্রায় সব জেতা ম্যাচেই আশরাফুলের বড়ো কোনো পার্টনারশিপে অবদান ছিল

এমনকি এখনো কেউ বলতে পারবে না যে আশরাফুল আউট হইছে...তাতে কি হইচ্ছে, সাকিব আছে ম্যাচ জেতাতে! খেলা ঘুরানোর মতো প্লেয়ার বাংলাদেশের ওই একটাই...আশরাফুল।

অধিনায়ক হিসাবে ও খুবই ভালো চয়েস। দায়িত্বহীন থেকে কিছুটা হইলেও দায়িত্ববান হইছে। যেকোনো ইনফর্ম প্লেয়ার ক্যাপ্টেন হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে বাজে চয়েস হবে
১৯. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
হমপগ্র বলেছেন: আশরাফুল একটা ছাগল...উজবুক!
২০. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১২
যুগান্তকারী বলেছেন: আশ্রাফু্ল একটা রাম ছাগল,বেটাকে ঘাড় ধরে দল থেকে বের করে দেওয়া হোক।
২১. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
গিফার বলেছেন: আরে ভাই খেলা দেখার তো অনেক লিংক ই পাওয়া যায় কিন্তু আজকের খেলা যা হলো। কি আর বলব কান্না পাইতাসে।
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: ইতিহাস হয়েও হল না।

২২. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
গিফার বলেছেন: হ্যা সেটাই আমার মনে হয় ইয়র্কার দিলে মুরালির মত একজন বোলার ঐ সময় খেলতে পারত না স্ট্যম্প ছিটে যাই তো।
২৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৬
সরপ বলেছেন: বাংলাদেশ নিয়মিত জিততে হলে আল্লাহর পথে আসতে হবে। আমার পষ্ট দেখুন Click This Link
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: হা হা হা... এই সব ছাগল না থাকলে এই বিনোদন কোথায় পেতাম। মন্তব্যের জন্য এক বস্তা কাঠাল পাতা।

২৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪২
মাহবুব সুমন বলেছেন: লিডিং বলার দের শেষ ওভারের জন্য রেখে দেয়া হয়, আর আশু ছাগল লিডিং বলারদের কোটা শেষ করে বল তুলে দিলো এমন আনাড়ি বলারকে যে লাইন-লেংথতো দূরের কথা মানসিক পরিপক্কতাই দেখাতে পারলো না। ২০ রান ডেবার পর সেই একই বোলারের হতে বল তুলে দেয়া !! আজব .........
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন: হুম। সাকিব বা মাশরাফি এই দুইজনের মধ্যে কাউকে অধিনায়ক করা উচিত।

২৫. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫১
আলী আরাফাত শান্ত বলেছেন: আশরাফুলের বদলে কেই বা অধিনায়ক হবে!
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: আমার মনে হয় যে কেউ আশরাফুলের থেকে ভালো অধিনায়ক হতে পারবে।

আজকে উনি যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। বুঝাই যাচ্ছিল ৪৫ ওভারের পড় ওরা পাওয়ার প্লে নিবে। আশরাফুলের উচিত ছিল রুবেলকে ৩৮-৪০ ওভারের দিকে কোটা শেষ করে দেওয়া। উনি তাহলে লাষ্টের দিকে এসে এভাবে গুলিয়ে ফেলতেন না।

সাকিব যখন তার নবম ওভারে দুটি ঊইকেট পান তখন তাকে উঠিয়ে দেওয়া হল কেন? তাকে উঠিয়ে রুবেলকে বল দিলেন কারণ তার তিন ওভার ছিল। ৪৬ তম ওভারটা অবশ্যই অবশ্যই সাকিবের করা উচিত ছিল। তখনো মাত্র হাতে দুই উইকেট রান করতে হবে ৩৫। এরপরে নাইম ছিল, রিয়াদ ছিল। ২০ রান দেবার পরো ৪৮ তম ওভারে আবার রুবেলকে দিলেন কেন? এই ওভারে আসল ১২ রান। মুরলি দুই ওভারে ৩২ রান নিয়ে ম্যাচ শেষ করে দিল।

তার মাঠে ফিল্ডিং সাজানো হল কীভাবে আর বোলার বল করছে কিভাবে? কোথায় আশরাফুল বোলারদের ইয়র্কার করতে বলবে তা না একের পর এক শর্ট পিচ বল করছে। এই রমক পরিস্থিতি কখনো শর্ট পিচ বল কার্যকর হয় নাকি? কমেডী অফ ক্রিকেট।

২৬. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৭
জ্বিনের বাদশা বলেছেন: শুরুতেই আশরাফুলকে অধিনায়ক করাটা ছিল ভুল ... এই ছেলে অধিনায়ক না থাকা অবস্থাতেই ব্যাটিংয়ের ফাঁকে ফাঁকে উপরের দিকে তাকাতো আর দোয়া-দূরূদ পড়ত (সম্ভবতঃ) ... যে এমনিতেই এত টেনশনে ভোগে, তাকে অধিনায়কের দায়িত্ব দিয়ে আরো চাপে রাখার অর্থ নাই

তবে বাস্তবতা হইলো, আশরাফুলরে সরাইয়া কাকে দেওয়া যাবে অধিনায়কত্ব? ... বাকীরা তো মনে হয় আরো পোলাপান ...

তবে বাংলাদেশ ক্রিকেট দলের ফিউচারের কথা ভাইবা সাকিবরে টার্গেট করা যায়
২৭. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫
ইরতেজা বলেছেন: আশরাফুলরে সরাইয়া কাকে দেওয়া যাবে অধিনায়কত্ব?

আমার মতে অধিনায়কত্ব দেওয়া উচিত মাশরাফিকে।

একজন ভালো অধিনায়ক হওয়া উচিত যিনি বিশ্বমানের ক্রিকেটার , যার ভালো উপস্থিত বুদ্ধি আছে। মাসরি অনেক দিন ধরে আমাদের ধারাবাহিক ভালো খেলে আসছে, অনেক পরিশ্রমী ফিল্ডার, খুব প্রয়োজনীয় নীচে দিকের ব্যাট্সম্যান। দলের তার অবস্থান স্থায়ী,অন্তত আগামী ৫ বছরের জন্য। দলের বেশীর ভাগ খেলোয়ারের থেকে অভিজ্ঞ। মাঠে সব সময় ১০০ ভাগ বিলিয়ে দেয়, অনেক আক্রমনাত্তক এবং সহ খেলোয়ারদের সব সময় উৎসাহ দেন।

দ্বিতীয় পছন্দ সাকিব। ওর বয়স মাত্র ২১। তাই ওকে সহঅধিনায়ক করে আগামী দিনের জন্য প্রস্তুত করা যেতে পারে।
২৮. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৯
ফারহান দাউদ বলেছেন: বলার কিছু নাই,বাংলাদেশের খেলা দেখে আমি শকড হই না,যতই জেতা ম্যাচ হারুক,কিন্তু আজকে আমি শকড। আশরাফুলের ছবি তুলের গাধার পশ্চাদ্দেশে লটকায়া গাধাটারে শহর ঘুরাইতে পারলে শান্তি পাওয়া যাইত। হাবিবুল বাশারও ভোদাই টাইপ ছিল কিন্তু হার্মলেস,আশরাফুল হইলো হার্মফুল। তবে ক্যাপ্টেন হিসাবে সাকিব ভাল পছন্দ না,ইনফর্ম খেলোয়ারকে খামোকা বাড়তি চাপ দেয়ার মানে নাই,এমনিতেই সাকিবকে বোলিং ব্যাটিং সব সামলাতে হয়। আশরাফুল গাধাটারে যদি একান্তই সরাতে হয় (তার আগে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে মেন্টাল থেরাপি দিয়ে তার মানসিক পরিপক্কতা বাড়িয়ে আরো কিছুদিন ক্যাপ্টেন রাখা যায় কিনা ভাবা দরকার), তাহলে মনে হয় মাশরাফিই ভাল,বোলারের উপর চাপ একটু কম থাকে।
২৯. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২১
(অ)গাণিতিক বলেছেন: ক্রিকেট দলের কি যেন একটা নাই। এদের দিয়ে হয়না তাই। ভাবছিলাম পর পর দুইবার শ্রীলঙ্কাকে হারিয়ে কি লঙ্কাকান্ডটাই না বাধাবে এরা। এরকম শিওর ম্যাচ হারল। অধিনায়ক ছাড়া আর কাউকে দোষ দিতে পারছিনা।
৩০. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৫
সাইফুর বলেছেন: এবার জিতবে আশা করেছিলাম
পরের বার হবে এই আশাই করি আপাতত
৩১. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৪
ইরতেজা বলেছেন: আজকের প্রথম আলো পত্রিকায় উৎপল শুভ্র আমার কথাই বলেছেন


ভারত কোনো ওয়ানডে ম্যাচ হারলে ভারতীয় এক স্যাটেলাইট টিভিতে "ম্যাচ কা মুজরিম" (ম্যাচের অপরাধী) নামে একটা অনুষ্ঠান আমজনতা খুব আগ্রহ নিয়ে দেখে। এই অনুষ্ঠানে ভারতের পরাজয়ের জন্য একজন-দুজন খেলোয়াড়কে দায়ী করে তাদের আচ্ছামতো বাক-ধোলাই দেওয়া হয়। অগ্রণী ভুমিকায় থাকেন সাবেক বাঁহাতি স্পিনার বিষেণ সিং বেদি ।

কালকের ফাইনাল শেষ হতে না-হতেই দেখা গেল, কোনো আলোচনা-টনা ছাড়াই জনতা "ম্যাচ কা মুজরিম"-এর ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছে গেছে। তিনি মোহাম্মদ আশরাফুল। "অপরাধ"−ব্যাটসম্যানের নেওয়া পাওয়ার প্লের প্রথম ওভারে ২০ রান দেওয়ার পরও আবারও রুবেলের হাতেই বল তুলে দেওয়া। ওই ২০ রানের সবই মুত্তিয়া মুরালিধরনের ব্যাট থেকে। রুবেলের পরের ওভারে তিনিই নিলেন ১২ এবং এরপর আর এক বল লাগলেও ম্যাচ আসলে তখনই শেষ! বল হাতে শ্রীলঙ্কাকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, তবে পরিস্িথতি বিবেচনায় ব্যাট হাতে এনে দেওয়া এই জয়টাকে হয়তো সবার ওপরেই রাখবেন মুরালিধরন।

শুধু ম্যাচের ওই শেষটুকু দেখলে মোহাম্মদ আশরাফুলকে যে কেউই দাঁড় করাবেন কাঠগড়ায়। এমন স্মায়ুক্ষয়ী উত্তেজনাময় সময়ে কেন তিনি মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা রুবেলের ওপর তুলে দিলেন এই গুরুদায়িত্ব? কেন আগেই শেষ করে দিলেন মাশরাফি বা নাজমুলের ১০ ওভার? কেন রুবেল ২০ রান দেওয়ার পরও কেন আবার তাঁকেই বল দিলেন?

২০ রান দিয়ে ফেলার অপরাধবোধে জর্জরিত ১৯ বছরের অনভিজ্ঞ তরুণকে আবারও অগ্নিপরীক্ষায় নামিয়ে দেওয়াটা? এটা যে বড় ভুল হয়েছে, সেটি নিশ্চয়ই আশরাফুল নিজেও বুঝতে পারছেন।
৩২. ১৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২
মানবজমিন বলেছেন: আমি এই মুহুর্তে হাবিবুল বাশার কে মিছ করছি। ক্যপ্টেন্সি আর ভালো খেলোয়ার এক জিনিস না।
৩৩. ১৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৪
হেকমত বলেছেন: যুগান্তকারী বলেছেন: আশ্রাফু্ল একটা রাম ছাগল,বেটাকে ঘাড় ধরে দল থেকে বের করে দেওয়া হোক।
৩৪. ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩০
(অ)গাণিতিক বলেছেন: তবে প্রথম আলোর ক্র্ীড়া সাংবাদিকদের উপর আমার মেজাজ খারাপ হয়ে আছে। একটা ম্যাচ জিতলে অথবা একটু ভাল করলেই এমন মহাকাব্য রচনা করে ফেলে সেইটা নিয়ে। এই খবর পড়ার পর সেই ভালো করা খেলয়াড়ের 'নফস' এর উপর দারুন চাপ পড়ে যায়।
৩৫. ১৬ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৫
রাফা বলেছেন: নিরাশার ফুলকে নিয়ে মন্তব্য করতেও ঘৃণা হয়। ১৫কোটি মানুষের মনকে অন্ধকারে নিমজ্জিত করে দেয় এই ছাগলটা।ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.১১২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেঁড়া ছেঁড়া ভালবাসা, দুই চোখ ভরা সীমাহিন স্বপ্ন, অদ্ভুত সব স্মতি, একরাশ বেদনা, কঠিন বাস্তবতা, নিদারুণ অলসতা, আড্ডাবাজি, সত থাকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ