আমার প্রিয় পোস্ট

ইরতেজা আলী এর আন্তর্জাল খেরোখাতা . http://twitter.com/irteja

মেলবোর্ণ শহরের পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কিছু কথা

২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৫

শেয়ারঃ
0 0 0



আজকে মেলবোর্ণ শহরের তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। গত ছয় বছরে ভিক্টোরিয়া স্টেটে সব থেকে উষ্ণতম দিন। দুঃসহতম গরমে এখন মধ্যরাত্রও আমি রীতিমত কাহিল।

বাসা থেকে রোজ ট্রেনে অফিস যেতে হয়। গাড়ি থাকা সত্ত্বেও সব সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। এর মূল কারণ তিনটি। সিটিতে পার্কিং ঝামেলায় পড়তে হয় না, পেট্রল অপচয় হয় না এবং সব থেকে আসল কারণ ট্রেন, ট্রাম - বাস পরিবেশ বান্ধব। যেভাবে জনসংখ্যা বাড়ছে পরিবেশ রক্ষায় আমাদের সবার এগিয়ে আসতে হবে। আমি সামান্য মানুষ তারপরও যতটুকু সম্ভব নিজের গাড়ি ব্যবহার পরিমিত করে যদি কিছুটা অবদান রাখতে পারি তবে ক্ষতি কি?

মেলবোর্ণ শহর থেকে সাউথ ইয়ারা মাত্র আট মিনিট ট্রেন যাত্রা। সকাল ট্রেনে উঠে দেখি কিছু অল্প বয়সী কিছু ছেলে সাইকেল নিয়ে দরজার সামনে তুলে বসেছে। কাণ্ডজ্ঞান বোধ লোপ পেলে যা হয়। পিক আওয়ারে ট্রেনে গরমে একজন সাইকেল নিয়ে উঠে পাশের দশ জন যাত্রী অসুবিধা করল। Connex এর উচিত পিক আওয়ারে ট্রেনে সাইকেল উঠানো সম্পূর্ণ নিষিদ্ধ করা।



গত মাস খানেক ধরে দেখছি Connex আবার তার পুরোনো লক্কড় ছক্কড় বাতিল ট্রেনগুলো ঘষে মেজে আবার লাইনে চালাচ্ছে। গত সপ্তাহ সন্ধ্যায় প্যাকেনহাম লাইন ট্রেনে এয়ার কন্ডিশন চালু ছিল না। অথচ বাহিরে ৩৯ ডিগ্রী তাপমাত্রা। গরমে ঘেমে ট্রেনের ভেতর শ্বাস নিতে পারছিলাম না।

প্রতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফুটি ফাইনাল এসব এলে ট্রেন-ট্রামে পা ফেলার কোন জায়গা থাকে না। মেলবোর্ণ এমন একটা শহর যেখানে সারা বছর কিছু না কিছু ইভেন্ট লেগেই থাকে। অসি রুলস ফুটবল, অস্ট্রেলিয়ান‌ ওপেন টেনিস, ফরমুলা ওয়ান, মেলবোর্ণ কাপ, গ্রান্ড প্রিক্স, এ লীগ ফুটবল, রাগবি, বক্সিং ডে টেষ্ট ইত্যাদি ইত্যাদি। প্রতিবার খেলার শুরুর আগে এবং পড়ে শহরের ট্রেন ট্রামে বিরাট এলাহি কাণ্ড হয়। মেলবোর্ণ কীভাবে ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল এবং ২০২৪ সালের অলিম্পিক আয়োজক হবার স্বপ্ন দেখে? বিশ্বকাপ ফুটবল এবং অলিম্পিক আয়োজক হবার প্রধান শর্ত হচ্ছে উন্নত পাবলিক ট্রান্সপোর্ট। বেইজিং শহর অলিম্পিক আয়োজক হবার জন্য যাতায়াত ব্যবস্থাও আমূল পরিবর্তন করেছে।

অহেতুক টাকা কীভাবে নষ্ট করতে হয় তার উৎকৃষ্ট উদাহরণ Connex-Yarra Trams। গত বছর Connex সকল ট্রাম আর ট্রেন স্টেশনে সবুজ রঙ দিয়ে বোর্ড বানিয়েছে। অথচ কিছু দিন আগে আবার সব ট্রাম স্টপ এবং ট্রেন স্টেশনের নামের বোর্ড নীল রঙ করে লেখা হয়েছে।

একটি কার্যকরী টিকিট ব্যবস্থা থাকার পরেও বিলয়ন ডলার খরচ করে Myki চালু করার কি দরকার? বর্তমান প্রচলিত টিকিট ব্যবস্থা Metcard কি ক্ষতি করল?



আজকে বিকালে ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনে এই ৪৩ ডিগ্রী তাপমাত্রাতেও আধা ঘণ্টার উপর বসে ছিলাম এর জন্য দায়ী কে? Connex নাকি জন ব্রাম্বি সরকার ? মেলবোর্ণ পৃথিবীর সব থেকে সুন্দর শহর। এই তাহলে Most Livable City on Earth এর দশা।

প্রিমিয়ার জন ব্রাম্বি বিলয়ন বিলয়ন ডলার খরচ করে হলেও আমাদের উন্নত ট্রেন, ট্রাম, বাস সেবা দিন। সব পুড়ানো ট্রেন- ট্রামকে আস্তাকুড় নিক্ষেপ করে নতুন নতুন আধুনিক ট্রেন- ট্রাম দিতে হবে। আমাদের সাধারণ যাত্রী চাওয়া শুধু তিনটি। সঠিক সময়ে ট্রেন চলুক, উন্নত মানের আধুনিক ট্রেন ও ট্রাম সেবা এবং পিক আওয়ারে অতিরিক্ত ট্রেন ট্রাম সুবিধা। টিকিট বাবদ মাসে ১০৯ টাকা খরচ করি, শ্রমলব্ধ টাকা থেকে এত এত ট্যাক্স দিচ্ছি তারপরও কি খুব কি বেশি দাবি করে বসলাম?

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়রিআমার দিনকালপ্রবাস জীবন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: :(

২. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪১
আতিকুল হক বলেছেন: অলিম্পিকের স্বাগতিক হলে পাবলিক ট্রান্সপোর্টের উন্নতি হবে নিশ্চয়ই। কিন্তু ট্যাক্সও বাড়ে। বাংলাদেশে যে কবে পাবলিক ট্রান্সপোর্ট একটু জাতে উঠবে আল্লাহই জানে।
২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: আতিকুল হক আপনি আমেরিকায় কোথায় আছেন?

৩. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪১
হাসিব বলেছেন: ট্রান্সপোর্টেশন সিস্টেম দেখতে হৈলে জার্মানিতে আসতে হবে ।
২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: হাসিব ভাই ট্রান্সপোর্টেশন সিস্টেম কি আগে থেকেই ভালো ছিল নাকি বিশ্বকাপের আগে ভালো হইছে। বিস্তারিত বলুন।

৪. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪
সুদীপ্ত বলেছেন: ঢাকায় থাকি এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি। আপনার কম্প্লেইনগুলা পড়ে হাসি পাইলো। তয় লেখাটা ভালো হইছে। +
২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: সুদীপ্ত আপনি যদি এখানে না থাকেন তবে আমাদের কষ্ট বুঝতে পারবেন না। এই শহরের যে কেঊ বুঝবে/

৫. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭
সব যদি আজ বদলে যেত বলেছেন: দেখি কি করা যায়?

আপাতত নিজের গাড়ি ব্যবহার করেন।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: ঠিকাছে। সব কিছু আপনার ঠিকানা যোগার হয়েছে?

৬. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭
নিঃসঙ্গ বলেছেন: উন্নত শহরে উন্নত উন্নত অসুবিধা :|
৭. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭
আতিকুল হক বলেছেন: @লেখক: আমি আছি ভার্জিনিয়াতে। ডিসির কাছাকাছি।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: আচ্ছা। পরিচিত হয়ে ভালো লাগল।

৮. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭
দুঃখবিলাস বলেছেন: দুই দিনের যোগী ভাতেরে বলো অন্ন।
ভালো :(

তয়, পোস্টে প্লাস :)
৯. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৯
সব যদি আজ বদলে যেত বলেছেন: নারে ভাই।

কিছুই জোগার হয় নাই।
১০. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৮
নাজিম উদদীন বলেছেন: ৪৩ ডিগ্রী শুনে এই শীতে কিছুটা গরম লাগল।
১১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
আহসান হাবিব শিমুল বলেছেন: "ঢাকায় থাকি এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি। আপনার কম্প্লেইনগুলা পড়ে হাসি পাইলো"।

"উন্নত শহরের উন্নত উন্নত অসুবিধা"।

দুজনেই সব কয়া ফালাইছে।আমি কিছু কমুনা।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: আমিও সারা জীবন চট্রগ্রাম ছিলাম এবং লোকাল বাসে চড়ে স্কুল কলেজে যেতাম। আমার কোন কম্প্লেইনগুলা পড়ে হাসি আসল সেটা যদি দয়া করে বলতেন তাহলে সুবিধা হত। ধন্যবাদ

১২. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩১
আট আনা বলেছেন: মেরেল্বোর্ন। ইটা কুতায় ? ঝাতি মেরেল্বোর্ন ঝাইবার ছায় যেখানে টেরেনের মদ্দে এচি না ছললে চাপোখেশন অয়। মিয়া বাই আমি আপ্নের ইয়াহু অ্যাড করবাম ছাই। ;)
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: হে হে হে... ট্রেনে এসি না চললে কি বিরাট সমস্যা সেটা আপনি অনুভব না করলে বুঝানো যাবে না। এখানের ট্রেন বাংলাদেশের বা ভারতের ট্রেনের মত নয় যে যখন খুশি জানালা খুলে দিলাম আর হুর হুর করে বাতাস ঢুকল। এখানে ট্রেন প্লেনের মত বড় বড় গ্লাস দিয়ে আটকানো। খোলার উপায় নেই। চলন্ত ট্রেনে ৪৩ ডিগ্রী গরমে এসি না চললে আপনি অল্প সময়ে ঘেমে উঠবেন। মানুষের চাপে নিশ্বাস নিতে পারবেন না।

১৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
ফারহান দাউদ বলেছেন: আপনে ঢাকা শহরের ট্রান্সপোর্ট দেখার পরেও যদি মেলবোর্নের ট্রান্সপোর্ট নিয়া অভিযোগ করেন তাইলে মজা পাই।:)
৪৩ ডিগ্রিতে তো আলুর দম হয়া যাওয়ার কথা।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: আর বোলো না ফারহান। গরমে পুরা সিদ্ধ হয়ে গেলাম। তুমি এখানে চলে আস। তারপর দেখবে তুমিও আমার সুরেই কথা বলবে।

১৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
হাসিব বলেছেন: Click This Link

এইটা হৈলো জার্মান ট্রেইন ।
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: খাইছে রে...এইটা কি দেখলাম।

১৬. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:০২
ফারহান দাউদ বলেছেন: খিক খিক,ইরতেজা ভাই,আপনের লাইগা কালকে তাইলে একটা ছবি তুলে আনবো,কারণ মুখে বললে বুঝানো সম্ভব না। :)
১৭. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:১৮
প্রলয় হাসান বলেছেন: হে হে। লাস্ট ইউকে এন এস ডব্লিউতেও ৪৩ ছিলো। এখন দেখেন কেমন লাগে!! গতমাসে তিন্টা বুশ ফায়ার হয়েছিলো। প্রতিটা নিভাইতে ফায়ার বিগ্রেডের ৭/৮ টা হেলিকপ্টার লাগছে।

কানেক্স সার্ভিস আসলেই এখন যাচ্ছে তাই করছে। গেলো বছর চড়ছিলাম, পুরান ঢাকার মুড়ির টিনও এর চে ভাল।/:)

২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: তোমাদের ওখানে গরম মনে হয় কম। কানেক্স সার্ভিস আসলেই ভুয়া। আর ভালো লাগে না। সব সময় ট্রেন লেট করলে কেমন লাগে বল।

১৮. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২৮
প্রলয় হাসান বলেছেন: হাসিব ভাই,

http://au.youtube.com/watch?v=eH6Qup_Is_k

এইটা আমাদের সিডনীর ট্রেইন, নাম "মিলেনিয়াম"। এটাতে যতবারই চড়ি, ততবারই সিংগাপুর এয়ারলাইন্সের কথা মনে হয়। :)
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: দারুণ

১৯. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৩
শিবলী বলেছেন: নিঃসঙ্গ বলেছেন: উন্নত শহরে উন্নত উন্নত অসুবিধা :|

হ।
ঢাকায় থাকি , কেমনে থাকি নিজেও জানি না!!!
২০. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৮
ম. রহমান বলেছেন: সিংগাপুরের পাবলিক ট্রান্সপোর্টই আমার দেখা সেরা...
২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৬

লেখক বলেছেন: সিংগাপুরের পাবলিক ট্রান্সপোর্ট এর সুনাম অনেক শুনেছি।

২১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১১
হাসিব বলেছেন: আমি যেইটার ভিডিউ দিলাম সেইটার স্পেক হৈলো এইটা

http://en.wikipedia.org/wiki/InterCityExpress

তুমার্টা দ্যাও দেখি @ প্রলয় । দেখি অস্ট্রেলিয়ানরা কত তালেবর ইঞ্জিনিয়ার ।:)
২২. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৩০
টুশকি বলেছেন: ৪৩ ! সেলসিয়াসে? আর আমাদেরকে এখানে আজকে বরফ উড়ায় নিয়ে যাচ্ছে। সকাল থেকেই তুমুল তুষার, রাস্তাঘাটে হাঁটাচলাও ঝামেলা।
মেলবোর্নে যাইতে চাই.....ক্যাঙ্গারুর গলায় দড়ি বেঁধে নিয়ে আসতে চাই।
হু এখানকার ট্রেনগুলোতে ঠান্ডার সময় হিটার, আর গরমের সময় এসির ব্যবস্থা না থাকলে আসলেই করুন অবস্থা হয়।
২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০১

লেখক বলেছেন: আসলেই।

২৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৫
মার্ক জুবাবের বলেছেন: ইরতেজা, তোমাদের হিউমিডিটি কেমন জানি না, তবে ৪৩ তো সউদি আরবের গরম রে ভাই। তার উপর মোটা গ্লাসে ঢাকা ট্রেনের বগিতো নাজী গ্যাস চেম্বার হয়ে যাওয়ার কথা। তোমার কষ্ট বেশ উপলদ্ধি করতে পারছি।

তোমাদের কানেক্স এর কাষ্টমার সার্ভিসের সেবার মান নিয়ে অভি্যোগ করার ওয়াচডগ জাতীয় কোন সংস্থা নাই? একবার অসুস্থ্য হলে--সোজা কোম্পানীর বিরুদ্ধে ক্ষতিপুরনের মামলা করে দাও। নিশ্চয়ই আইন অনু্যায়ী ঐ কানেক্স কোম্পানীর তোমাদের এসির সার্ভিস দেওয়ার কথা!! জাষ্ট একটা মামলা করে দাও।
২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: অবশ্যই। কঠিন বাশ দেওয়া হবে।

আজ রাত তিনটায় তাপমাত্রা ৩০ ডিগ্রী। ১৯০২ সালের পড় এত গরম পড়ে নি। ১০০ বছরের সব থেকে বেশি গরম পড়েছে আজ।

২৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৪
ইরতেজা বলেছেন: মেলবোর্থেকে কোন ব্লগার নাই ?:(
২৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৫
রন্টি চৌধুরী বলেছেন: ট্রান্সপোর্টেশন ব্যবস্থা কাকে বলে দেখতে চাইলে দলে দলে ডাবলিন এসে যান। এই শহরের চেয়ে বাজে ব্যবস্থা মনে হয় পৃথিবীর আর কোথাও নাই।
এত স্লো চলে সবকিছু যে ১৫ কিমি যেতে বাসে করে ৪০ মিনিট লাগবেই লাগবে। এমনকি রাস্তা ফাকা থাকলেও। এত্তটুকুন পিচ্চি এক শহর, তাও জ্যাম লেগে থাকবেই। ট্রেনের অবস্থা দেখলে মনে হয় আফ্রিকার কোন দেশে বসবাস করছি। ট্রাম নামের যে জিনিস আছে সেটি একটু ভাল তবে মানের দিক থেকে এত উন্নত তো বলতে পারছি না। নিজের গাড়ি না থাকলে এখানে ভয়াবহ সমস্যা। আবার গাড়ি থাকলেও সমস্যা। পার্কিং নাই ই নাই। আর পেলেও ঘন্টা প্রতি মিনিমাম ২ থেকে ৪ ইউরো ঘন্টা প্রতি।

আয়ারল্যান্ড হঠাত করে এত উন্নত হল অথচ ট্রান্সপোর্ট আর চিকিৎসায় এরা এখনও মধ্যযুগে পড়ে আছে।
২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২২

লেখক বলেছেন: তাই নাকি? ইউরোপের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা শুনেছি অনেক উন্নত। নাকি হাসিব ভাই চাপা মাইরা গেল। হে হে

অনেক আগের একটা কথা মনে পড়ল, তানভীর (অগাণিতিক) যখন প্রথম দিকে এখানে ব্লগ করত তার ধারণা ছিল রন্টি চৌধুরী মেয়েদের আইডি। ওর ধারণা ছিল তুমি আসলে মেয়ে কিন্তু ছেলে ভান কর যাতে কোন ছেলে তোমাকে বিরক্ত না করে। পরে আমি ওকে ধমক দিয়ে বুঝিয়েছি । হে হে হে

২৬. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭
রন্টি চৌধুরী বলেছেন: ৪৩ ডিগ্রী! :(
আমাদের এখানে এখন বেশ ভাল টেমপরেচর। ৪ ডিগ্রী। কদিন আগে মাইনাস ছিল। সামারে অবশ্য বেশ আরাম দায়ক ৮ থেকে ১৫/১৬ এর মধ্যে থাকে। সর্বোচ্চ ২০ উঠেছিল মনে হয় গতবছর সামারে।
২৭. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯
বিপ্র বলেছেন: আমার এইখানে গতকাল সকাল পর্যন্ত ফিলস লাইক মাইনাস -৪৩ ডিগ্রী ছিল :(
২৮. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৩
প্রলয় হাসান বলেছেন: আসেন আমরা জাগা পাল্টা পাল্টি করি। @টুশকি এন্ড বিপ্র। :)


http://en.wikipedia.org/wiki/Oscar_(train) @ হাসিব ভাই। এইটার নাম অস্কার। ইন্টার সিটি না, ইন্টার স্টেট রেইল। অস্ট্রেলিয়ার সবচেয়ে লেটেস্ট ট্রেইন। ভেতরে ক্যাফে, বুফে সবাছে!:D
২৯. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩০
রন্টি চৌধুরী বলেছেন: নানা...হাসিব ভাই ঠিকই বলছে। জার্মানী আসলেই দুর্দান্ত!
সবচেয়ে বেহাল দশা আমাদের এখানকার।

হাহ হা...তানভীর এইটা ভাবত যে ক্যান...
এই যে ছেলেরা...আমায় বিরক্ত করো না কিন্তু!!
২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: রন্টি তুমি সব সময় এত সুন্দর করে শালীন ভাবে মন্তব্য কর, কথা বল তাই তার ধারণা হয়েছে। ছেলেরা যেমন মাঝে মাঝে মাথা গরম করে, উত্তেজিত হয়, আক্রমনাত্বক কথাবার্তা বলে সেই সব তোমার মধ্যে অনুপস্থিত।

তাই তানভীরের কাছে হয়ত তোমার মন্তব্যগুলা নাকি মেয়েলি মেয়েলি লাগছে। আমি ওরে বুঝেছি তুমি ছেলে, তবে অতিমাত্রায় ভদ্র। পড়ে সে বুঝছে। আর কিছু দিন হলে সে তোমার প্রায় প্লেমে পড়ে গিয়ে ছিল। তোমার আসল ছবি দেখার জন্য ফেসবুকে খোঁজাখুঁজি করছে। আমি পড়ে ট্যাকেল দিয়েছি।

৩০. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৭
প্রলয় হাসান বলেছেন: হ। রন্টি মিয়া আমারেই তো ঝুমীর নিক বলছিলো একদিন।!! ব্যাপক মজা পাইছিলাম সেইদিন তেজা ভাই:)
৩১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪০
রন্টি চৌধুরী বলেছেন: কেন জানি সেটা এখনও আমার মনে হয়@প্রলয়।
এছাড়াও কাকন নিকটাও প্রলয়ের মনে হয়।
৩২. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫০
প্রলয় হাসান বলেছেন: আপনার মত পাবলিকের মনে হওয়া দিয়া কি যায় আসে আমার? তানভীর যদি আপনারে মেয়ে মনে করে ব্লগে বলে বেড়ায়, আপনার তাতেই বা কি যায় আসে?:)

নিজের মুড়ি মাখায় খাইবেন না ভাইজা খাইবেন, কার তাতে কি? আপনার বেইল আগে ছিল আমার কাছে। এখন যে নাই্ সেইটা আর বইলা দেবার অপেক্ষা রাখে না্।@রন্টি চৌ
২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৪

লেখক বলেছেন: প্রলয় ভাই শান্ত হন। গরমের দিনে মাথা গরম করলে কেমনে হইব। আপনি নিঊজিল্যান্ড ভ্রমণ করলেন। সেই নিয়া কিছুত লিখলেন না। আপনার কাছ থেকে একটা ফাটাফাটি ভ্রমণ কাহিনী আশা করছিলাম যে!

৩৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫১
প্রলয় হাসান বলেছেন: হ কাকঁন নিকটাও আমার। এখন হইছেটা কি তাতে?
৩৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৬
রন্টি চৌধুরী বলেছেন: প্রলয়। কামডাউন ভাই।
আমার দাম কেন তোমার কাছে ছিল আর এখন কেনই বা নাই বুঝতে পারছি না। তবে কি, প্রলয়, আমাকে দাম না দিলেই সেটা আমাকে বলাটা কি খুবই জরুরী দরকার। তাতে করে কি লাভ বল? আমি একটু মন খারাপ করতে পারি বা তোমাকে উল্টো কটা কথা শোনাতে পারি। ভাল কোন আউটপুট তো আসবে না।
এনিওয়ে, কি আর করা।
যা খুশি নিক নিয়া ব্লগিং কর, তাতে আমার আর কি।
২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: রন্টি মন খারাপ কর না। সিডনীতে ১০০ বছরের সবচেয়ে বেশি গরম পড়ছে।

৩৫. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৭
ভাইরাস! বলেছেন: জামার্নীর ট্রেইন সিস্টেমের কাছে অজি টেইন শিশু।

জার্মানীর ট্রেইনে উঠার পর অস্ট্রেলিয়ার সিটিরেইল ট্রেইনে উইঠা মনে হইছিলো গরুগাড়িত উঠছি
২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৯

লেখক বলেছেন: আসলেই প্রতি বছর ৮০০০ টাকার মত ট্যাক্স দেই। সেই টাকা দিয়ে কি করা হয় জানতে চাই।

৩৬. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৭
রন্টি চৌধুরী বলেছেন: আমার তো হাসতে হাসতে জান শেষ ইরতেজা ভাই।
দেশে যাচ্ছি কদিন পরই। তানভীরকে নিয়ে একটা ছোটখাট পার্টি দিতে হবে মনে হচ্ছে।
আপনি দেশে টেশে যাচ্ছেন নাকি?
৩৭. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৮
ভাইরাস! বলেছেন: তয় মেলবোর্ন এর ট্রান্সপোর্ট সিস্টেম সিডনীর চায়া অনেক ভালো
৩৮. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৭
ভাইরাস! বলেছেন: রন্টি চৌধুরীরে আমিও মেয়ে মনে করতাম
২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২১

লেখক বলেছেন: হা হা হা... হায়রে কপাল। রন্টি ছেলে হবার পরো কত ছেলের হৃদয় ভঙ্গ করেছে। একজন পারলে তার প্রেমে পড়ে আয়ারল্যান্ডে উচ্চ শিক্ষার জন্য কি কি সুবিধা জানতে গুগলে সার্চ করে , আরেকজন রন্টি সাথে অন্তরঙ্গ প্রেমালাপ করার জন্য ইয়াহু আইডি খুঁজাখুঁজি করে। ইয়া আল্লাহ! রন্টি চৌধুরী এর নাম রুনা চৌধুরী হইলে কি ক্ষতি হইত? রণ্টির বিচার চাই!!!

৩৯. ২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৯
রন্টি চৌধুরী বলেছেন: কোন ব্যাপার না ইরতেজা ভাই।
প্রলয়কে এই জন্যেই কেউ বিশ্বাস করতে পারে না। কখন যে ও কি রে বা বলে, কোন ভরসা নাই।
৪০. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০৬
সহেলী বলেছেন: এ কারনেই আমাদের দেশের এত দুর্নামেও কেউ কিছু বললে তেড়ে যাই । আমাদের দেশের অনেক অব্যবস্তার মধ্যেও , স্বল্পতার মধ্যেও আমি স্বান্তনা খুঁজে পাই । এ আমার একান্ত ব্যক্তিগত মত ।
৪১. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৫
জেমসবন্ড বলেছেন:
ভাই অষ্ট্রেলিয়াতে এখন চাকরির বাজার কেমন ? আই.টি. তে ? শুনেছি মন্দা যাচ্ছে ?

মেলবোর্ন না সিডনি কোন এলাকা ভালো হবে ?

আমার ১৩৬ সাব-ক্লাস এ মেডিকেল-পিসিসি..শেষ নভেঃ এ--কিন্তু এখনও ভিসা দিচ্ছে না । বুঝতেছিনা দিব কিনা । হুজুর হইলে কি ভিসা ক্যানসেল করে জানেন কিনা ?

মহা টেনশনে আছি । রিজেক্ট করলে মান-ইজ্জত ধুলায় মিশে যাবে । আল্লাহ সহায় হউক ।

দয়া করে উত্তর দিলে খুশী হব । লেখার জন্য ধন্যবাদ ।
৪২. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫
নোক্সেনডার বলেছেন: মেলবোর্ণের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম পুরাটাই একটা বুলশীট। কানেক্স বছরে প্রফিট করে ৭০ মিলিয়ন ডলারের বেশী। ফ্লীট বাতিল আর লেট লতিফ হওয়ার জন্য ফাইন দেয় এভারেজ ৮ থেকে ১০ মিলিয়ন ডলার। অভিযোগ করলে বলে আমরা দেখতেছি আর গুরুতর কিছু হইলে একটা উইকলি মেটকার্ড ধরায়া দেয়। এর জন্য এইসব এদের গায়ে লাগেনা। একই ঘটনা বাস আর ইয়ারা ট্রাম্‌সে। ফুটবল আর অলিম্পিকের হোস্ট হওয়ার কথা শুনে হাসি লাগলো। আপনে মনে হয় হিটাচি তে উঠছিলেন :P ঐগুলাতে এসি নাই। পিক আওয়ারে ট্রেনে সাইকেল, কুকুর কিছুই তোলা যায় না এমনকি বড় লাগেজ। আর গতকাল অনেক যায়গায় লাইন বেঁকে গেছিলো এর জন্য লেট হইছেন ;)। এর জন্যে বেস্ট সমাধান হইল নিজের গাড়ি। এখন তেলের দাম কম, গাড়ি চালান না কেন? আপনেতো আমার মত প্রথিতযশা ড্রাইভার না :P। ভিকরোডস আমারে ৮ মাসের জন্য রোড থেকে ব্যান করে দিছে। এর জন্য আমি ট্রেন/ট্রামে কোন টিকেট করি না :D। বাসে করি কনসেশন অফপিক B-)। MyKi ও Census এর মত ফেল্টুস হবে :D
৪৩. ২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২০
মার্ক জুবাবের বলেছেন: হাঃ হাঃ আসলেই রন্টিমিয়ার বিচার চাই। শত শত মন ভাঙার দায়ে ...
ভালাই কইছ তেজা ভাই। রন্টি চৌধুরীকে আমিও ভালা পাই।

তবে প্রলয়ের উচিত একটু মাথা ঠান্ডা রাখা। তার বুঝা উচিত কাঁকনের নিক নিয়ে যা মন্তব্য করা হয় তা অবশ্যই একটা ফান। এটা সিরিয়াসলি কেউই মনে করে না।
৪৪. ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩২
মাহবুব সুমন বলেছেন: আমাদের এখানে ট্রেনও নাই, ট্রামও নাই। সন্ধ্যার পর বাসও যায় কমে, রাত ১১ টার পর বাসও থাকে না। এই হলো ক্যানবেরার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। ব্যক্তিগত গাড়ির উপর নির্ভর করা একটি শহর ( আসলে শহরের সুগন্ধি মাঁখা বড় গ্রাম )।
৪৫. ৩০ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৫
আশরাফ মাহমুদ বলেছেন: পড়লাম। কিছু বুঝলাম, কিছু বুঝলাম না। +
৪৬. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০২
সাইফুর বলেছেন: ইরতি বদ্দার খবর কি?
৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: সাইফুর ভালো আছি। তোমার খবর কি? :)

৪৭. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৫
অক্ষর বলেছেন: সিডনীর অবস্থা তো আরো খারাপ
৪৮. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৯
সহেলী বলেছেন: @ নোক্সেনডার , আপনার লেখারা কোথায় ?
৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: হে হে হে... নোক্সেনডার মিয়া সহেলী এর প্রশ্নের জবাব দাও?

৫০. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৮
মুকুল বলেছেন: আমাদের দেশ কবে এরকম হবে! :( :( :(
৫১. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৮
(অ)গাণিতিক বলেছেন: খাইসে!! এই তানভীর বেক্কলটা কে?
৫২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৭
মেহবুবা বলেছেন: পড়ে জানতে পারলাম , শুধু আমাদের দেশের সবকিছু খারাপ শুনতে ভাল লাগে না ।
৫৩. ১০ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
মুরুববী বলেছেন: দুঃখবিলাস বলেছেন: দুই দিনের যোগী ভাতেরে বলো অন্ন।
ভালো

 

মোট সময় লেগেছে ১.০৮৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছেঁড়া ছেঁড়া ভালবাসা, দুই চোখ ভরা সীমাহিন স্বপ্ন, অদ্ভুত সব স্মতি, একরাশ বেদনা, কঠিন বাস্তবতা, নিদারুণ অলসতা, আড্ডাবাজি, সত থাকার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ