১। মানুষকে পুরুষ মশা কামড় দেয় না শুধু স্ত্রী মশায় কামড় দেয়।
০২। দ্রুত কলা খাওয়ার রেকর্ড ক্যালিফোর্নিয়া নিবাসী একজন ডাক্তারের। তিনি দু মিনিটে ১৭ টি কলা খেয়েছিলেন।
০৩। আজ পর্যন্ত আলো উৎপাদনের ক্ষেত্রে জোনাকির আলো সবচেয়ে সস্তা।
০৪। বিয়ের ব্যাপারে শ্যাম দেশের রাজা মোগলের রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাংতে পারে নাই। তিনি ৯০০০ বিয়ে করেছিলেন এবং সব স্ত্রীকে শেষ পর্যন্ত তার অন্তঃপুরে রেখেছিলেন।
০৫। কানাডা ও আমেরিকার ৩৯৮৭ মাইল লম্বা সীমায় কেউ পাহারা দেয়না।
০৬। একজন লোক সারা জীবনে প্রায় ১৬,০০০ গ্যালন পানি পান করে।
০৭। একজন মানুষের মাথায় গড়ে ১০০,০০০ চুল থাকে।
০৮। এক একর জমির ঘাস খেয়ে একবছরে একটি গাই একটন দুধ দেয়।
০৯। বিশ্বের প্রধান ভাষাগুলোর মধ্যে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি অর্থাৎ ৮ লাখ শব্দ আছে।
১০। যদি সোনামাছকে অনেক সময় পর্যন্ত একটা অন্ধকার কুঠরিতে রাখা হয় তবে তার রঙ সাদা হয়ে যাবে।
১১। একরাত্রের নিদ্রায় অধিকাংশ লোক ৪০ বার পাশ্ব বদর করে। যারা নিদ্রাহীন রোগে আক্রান্ত তারা ৭০ বার পাশ্ব বদল করে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



