এই যে মশাই, কাকে খুজছেন?
আমাকে?
আহারে! যদি কাল আসতেন...
কেন?
ও হো জানেন নাতো আপনি...
আমি তো মশাই গতরাতেই মারা গেছি...
আরে আরে মুর্ছা যাবেন না।
আমি ক্ষীণ ছায়াশরীর মাত্র
ঘাড় মটকানোর ক্ষমতা এখনও পাইনি!
মাত্রতো মরলাম, শেখারতো সবে শুরু...
কি করে?
ওমা দ্যাখেন নি?...
আমার পাশের ঐ জমাট রক্তের পুল টা?...
ওটাতো আমারই তৈরী...
ধুরছাই, মনেই থাকেনা...আপনিতো মাত্রই এলেন...
কেন করেছি?
প্রেম?...আরে না না...আমি অভাগা, এই জীবনে ও স্বাদ পেলাম না
বিয়ে?...হ্যাট হ্যাট, আমার কি বয়েস হয়েছে নাকি?
... ... ... ... ... ...
[অসমাপ্ত...]
[ভাইরে আল্লাহর কসম লাগে...আমি এই জীবনে কোনওদিন কবিতা লেখিনাই...কবিতা লেখাতো দূরের কথা...আমি এর ধারে কাছ দিয়েও যাইনাই...এখন জিগাইবেন তো যে এইটা কি?...কইতাছি দাড়ান...এক্টু পানি খায়া লই...ব্যাপারটা হইল...দুইদিন আগে আমার মনডা বড়ই বিলা আছিল...আর হাতে আছিল পেন্সিল...হঠাত দেখি আমার টেবিলের উপ্রে এইডা লেখা...দেখলে মনে হয় কুনু কল্কাত্তাইয়া লেখছে...কেমন লাগে কন...একেতো কবিতা{যার আগাও নাই মাথাও নাই...}...তাও আধা...এইডা মনে হয় ভুত লেখছে...সিরিয়াস...]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

