আমার প্রিয় পোস্ট

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...

মাত্তামশাই, কুমীল!!!...=p~

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০২

শেয়ারঃ
0 3 0

এক মাস্টারমশাইয়ের এক ছাত্র ছিল। এটা কোনও গল্প নয়। অগন্য মাস্টারমশাইয়ের অগন্য ছাত্র থাকে। কিন্তু এই ছাত্রের বিশেষত্ব ছিল এই যে এ কোনও সাব্জেক্টেই পাঁচের বেশি নাম্বার পেতনা। মাস্টারমশাইয়ের লজ্জার শেষ নাই। ব্যাবসাদার বাবা। তিনিও ভাবেন, মাস্টারমশাইয়ের পেছন এত টাকা খরচ হচ্ছে আর রেজাল্টের বেলায় এই। অল ডেবিট, নো ক্রেডিট।

একদিন তিনি ডেকে পাঠালেন মাস্টারমশাইকে। ভিতর থেকে বড় ডিশে করে ভালমন্দ খাবার-দাবারও এল। ছেলের বাবা বললেন ব্যাপারটা কি? মাস্টারমশাই বললেন, ব্যাপার আর কিছুই নয়, কুমীর।
কুমীর?
সে কি কথা !
হ্যাঁ স্যার। কুমীর। আপনি স্বকর্নেই শুনুন। শেখাইতো আমি সবই কিন্তু আপনার ছেলের কুমীরের জন্য সাধ্য কি যে স্কুলের মাস্টারেরা আপনার ছেলেকে নম্বর দেন।
তা কি করে হয়? কুমীর নাহয় এক বিষয়ের নম্বর খেল। সব বিষয়ের নম্বর কিকরে খায় তা তো আমার সাধারন বুদ্ধির বাইরে।
শুধু আপনার না স্যার, ব্যাপারটা যা দাঁড়িয়েছে তা সব মাস্টারমশাইদের অসাধারন বুদ্ধিরও বাইরে।
শুনি, দেখি ছেলেকে কি পড়িয়েছেন? আপনি প্রশ্ন করুন আর ও আমার সামনেই জবাব দিক। ওর কুমীর মেরে তার চামড়া দিয়ে আমি গিন্নিকে একটা ব্যাগ বানিয়ে দিব।
বলতো খোকন। আচ্ছা প্রথমে কঠিন প্রশ্ন নয়। প্রথমেই গরুর উপরে মুখে মুখে একটা রচনা বল।
বাচ্চা ছেলেটি বললো, গলু? মাত্তারমশাই?
হ্যাঁ বাবা গলু।
ছাত্র গড়্গড় করে বলতে শুরু করলো, গলু একটি উপকালি জন্তু। গলুর দুধ আমলা থকলে কাই। গলুর দুধ দিয়ে থানা হয়, থন্দেত হয়, দই হয়। গলুর তামলা দিয়ে দুতো হয়, গলুর থিং দিয়ে কত্বো কিতু হয়। কিন্তু মাত্তামতাই।
কি? বলো বলো।
মাস্টারমশাই বললেন।
থামলে কেন?
বাবা বললেন, বলো খোকন, কি হল?
একদিন না গলুতা বিতেল বেলায় বেলাতে বেলাতে একতা নদীল ধালে যেই না গিয়ে পৌছেছে, আর মাত্তামথাই...।
চোখ ছানাবড়া করে বলল খোকন।
আঃ বলই না...
মাস্টারমশাই বিরক্ত হয়ে বললেন।
মাত্তামথাই একতা কুমীল এথে না গলুতার পা কামলে ধলে এক্কেলে দলের তলায়...ও মাত্তামথাই ! গলু থেথ !
মাস্টারমশাই বললেন দেখলেনতো স্যার। গরু আরম্ভ হতে না হতেই শেষ হয়ে গেল। যাকে নিয়ে নিবন্ধ তাকেই যদি কুমীর দিয়ে খাইয়ে দেয় গোড়াতেই তো মাস্টারমশাইরা কত নম্বর দিতে পারে বলুন?
এটা কোন কথা নয়। এ অবিশ্বাস্য ব্যাপার। সব বিষয়েই কুমীর আমার ছেলেকে খাচ্ছে...?

আসলে স্কুল্গুলো সব গোল্লায় গেছে মশাই...পড়াশোনাই হয়না। নইলে একি মামদোবাজী পেয়েছেন? কুমীরের দোহাই পাড়ছেন সব সাব্জেক্টে আমার ছেলে ফেইল করার জন্য?
আহা আমিতো প্রাইভেট। স্কুলেরতো নই। আমার উপর রাগ করেন কেন?
তাহলে রাগ করব কার উপরে?
কি বলেন স্যার আপনি? কুমীর আপনার ছেলেকে খাচ্ছে? না না, আপনার ছেলেকে কুমীর খাবে কেন, কুমীরতো...
ঐ হল ! নেট ইফেক্টতো তাইই...প্রতি সাব্জেক্টে যদি ৩ ৪ করে পায় তো ঐ কুমীরেইতো খেল নাকি ছেলেকে?
একটু থেমে মাস্টারমশাইকে বললেন, আচ্ছা রবীন্দ্রনাথ সম্পর্কে আমার ছেলে কিছু জানে? বাঙ্গালীর ছেলেকে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু শেখাননি?
আমার বিদ্যেবুদ্ধি অনুযায়ী যতটুকু জানি শিখিয়েছি স্যার। বলেই বললেন, বলতো বাবা রবি ঠাকুর সমন্ধে তুমি কি জান?
লবি থাকুল মাত্তামথাই? ও, লবি থাকুল বকুব বালো কবি ছিলেন। টিনি গীতাঞ্জলী বলে একতা বই লিকে নোবেল প্লাইজ পেয়েছিলেন। উনি অনেক গানও লিকেথিলেন। থে গানের নাম লবীন্দথংগিত। কিন্তু মাত্তামথাই।
একদিন না তিনি বেলাতে বেলাতে থিলাইদহর পদ্মার পাথে গেথেন, আল মাত্তামথাই!
কি?
আল কি! এত্তা কুমীল এথে তাঁর ঠ্যাং দলে তেনে নিয়ে তলে গেল - মাত্তামথাই।
আকি জ্বালারে বাবা!
ছেলের বাবা রীতিমত বিরক্ত হয়ে বললেন। সাহেব কবি-টবি সম্বন্ধে পড়িয়েছেন কিছু? এই কুমীরকে যদি সাহেব দিয়ে জব্দ করা যায়।
হ্যাঁ। আপনি নিজেই জিজ্ঞেস করুন না এইবার।
বল তো খোকন, উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন?
খোকন সঙ্গে সঙ্গে বলল : ' থেকথপিয়ার ইংল্যান্দের মহাকবি থিলেন। তিনি অনেক বই লিখেথিলেন, নাতোক, কবিতা আলো কত কি! তিনি জন্মেথিলেন ত্যাথফোর্ড অন আভোন এ। কিন্তু মাত্তামথাই !
কি?
ওকদিন না তিনি তাল বালি থেকে বেলিয়ে আভোনের পাথা বেলাতে বেলাতে যেই গেছেন, সেই নদীতে অনেক হাঁথ ও ভাসথিল কিন্তু মাত্তামথাই একতা কুমীল, কি পাজি কুমীল, এত্যো বলো বলো ল্যাজ, হাঁথগুলোকে না ধলে থেকথপিয়ারের পা কামলে দলে আভোন নদীল মদ্দে
এক্কেবালে মাত্তামথাই...
ছেলের বাবা এবার অত্যন্ত চিন্তান্বিত গলায় বললেন, আরে। সত্যইতো তো মাস্টারমশাই। একে একি কুমীরের ব্যামোয় পেল বলুনতো দেখি ! জ্যোতিবাবুর ভাষায় এযে দেখছি 'গভীর চক্রান্ত'।
কি আর বলব আমি ? শুধুই দেখি। মাস্টারমশাই অসহায় গলায় বললেন আচ্ছা, এবারে একটা ইতিহাসের প্রশ্ন করুনতো। দেখি কুমীর কিকরে ঢুকে হিস্ট্রীতে। প্রেজেন্ট টেন্সে ঠিক আছে পাস্ট টেন্সেতো ট্যাঁ-ফোঁ করবেনা।
মাস্টারমশাই একটিপ নস্যি নিয়ে বললেন, ঢুকবে তাও ঢুকবে দেখবেন। অসীম ক্ষমতা আপনার ছেলের। এর কুমীর বেহুলা লক্ষীন্দরের বাসরঘরে ঢোকা সাপেরই মত। বড় সূক্ষ শরীর সে সর্বনাশার। তাকে আটকায় সে সাধ্য কারোর নেই।
বাবাই বললেন এবারে, আচ্ছা বলতো খোকন তুমি শাজাহান সম্পর্কে কিছু জানো ?
হ্যাঁ। জানি বাবা।
কি জানো ? বল।
থাদাহান খুব বলো নবাব থিলেন। দিল্লির নবাব। তাঁল বউএর নাম থিল মমতাহমহল। তিনি তাজমহল বানিয়েছিলেন
একদিন...মাত্তামথাই...।
কি ? কি হল ?
একদিন থাদাহান দমুনা নদীল পাথে দালিয়ে দালিয়ে দমুনাল দলে তাল তলোয়াল পলিস্কাল কত্তিলেন আর অমনি...মাত্তামথাই ! ওমনি একতা কুমীল এথে থাদাহানের পা ধলে দলের নিচে...মাত্তামথাই।
ছেলের বাবা exasperated হয়ে এবারে মাথায় হাত দিয়ে মাস্টারমশাইকে বললেন, মাটির উপরে তুলে দেখেছেন কখনও ?...মানে শুন্যে ? সেখানেও কি কুমীর ?
হ্যাঁ স্যার তাও দেখেছি। সব জায়গায় কুমীর।
সেকি ? না না। এ আপনার বাড়াবাড়ি। দাঁড়ান। আমিই প্রশ্ন করি। আচ্ছা খোকন, এরোপ্লেন সম্পর্কে তুমি কি জান বল। এরোপ্লেন দেখেছতো ?
হ্যাঁ জানি।
বলব ?
হ্যাঁ খোকন বলতো।
এলোপ্লেন আকাশের দাহাদ। আকাথে তলে। উলে উলে তলে। তার দুতো দানা আতে। অনেক মাল আর মানুথ তাল পেতের মধ্যে বথে থাতে। এলোপ্লেন দিনে ও লাতেও উলতে পারে।
বাবা বললে, এইতো কেমন ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে, আপনারা না...
হ্যাঁ খোকন বলো, তারপর ?
একদিন এলোপ্লেনটা একতা নদীল উপল দিয়ে যেতে যেতে কালাপ হয়ে গিয়ে...মাত্তামথাই...
নদীর নাম কি ?
কঙ্গো নদী মাত্তামথাই। কুমীলে ভলা !
মাস্টারমশাই একটিপ নস্যি নিয়ে বললেন, ঐ দেখুন ! এরোপ্লেনও কি বাঁচবে ?
মাত্তামথাই। এলোপ্লেনতা দেই দলে এসে পললো একতা কুমীল দুতো কুমীল অনেক কুমীল এসে আগে পাইলটদের আগে তাপ্পর...মাত্তামথাই...!

----------------------------------------------------------------------------------
[বুদ্ধদেব গুহ আমার তেমন পছন্দের লেখক নন...উনার খুব বেশি বই আমি পড়িওনি...কিন্তু উনার বইয়ে সব প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কের দিকে চলে যাবেই...{এটা স্বতঃসিদ্ধ...}...তাই আমার পড়তে বেশি ভাল লাগত না...তবে এত খুতখুতানির ভিতরেও উনার একটা বই আমার ব্যাপক পছন্দ...নাম হল 'সবিনয় নিবেদন'...বইটা হল চিঠি ভরা...মানে পুরা বইটাই {শেষ কয়েক পাতা ছাড়া}...চিঠিতে প্রেম...সেই চিঠি আবার 'তুমি কেমন আছ, আমি ভাল আছি, আমি করল্লা দিয়ে ভাত খাচ্ছি...' এই ধরনের আবজাব কথাভরা চিঠি না...ব্যাপক জ্ঞ্যানের চিঠি...;) ...শেষে উনার ট্রেডমার্ক 'টিংকুর'{=p~} ব্যাপারটা অবশ্য আছেই...তবে খুব পরিশীলিত...
আমার খুব প্রিয় বই...তাই এর ভিতরের একটা মজার গল্প শেয়ার না করা পারলামনা...:)]

 

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৭
জটিল বলেছেন: হুমম , ফেসবুক দেখ ;)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: ওক্কি...দেখছি...[কিন্তু কি দেখবো?]

২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১১
নকীবুল বারী বলেছেন: হুম.আগে পড়িয়াছি বোধ হয়....কিন্তু বইটা পড়ি নাই
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: বইটা পারলে পড়বেন...বইটা ভালই...মানে আমার খুব ভাললাগে...

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: :)...হাসির জন্য ধইন্যাপাতা...

ভালা থাইকেন...

৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৫
আবু সালেহ বলেছেন:

হ পুলাটাই কুমীল এ ভলা....
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: থালে ভাইয়া...থেঙ্কু...;)

৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬
কালপুরুষ বলেছেন: থুব মদা পেলাম, নত্ত মাথাল দুত্তু বালিথা।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: কাল্পুলুষদা...আপনাতে থেঙ্কু...;)


ভালা থাইকেন...

৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪২
রেদওয়ান রহমান বলেছেন: ভালা লেকত...তালাইয়া তাও....এইলকম আলো পোত দিয়।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: ধইন্যাপাতা...আমি লেখিনাই কিন্তু...বুদ্দদেব বথু লিখেথেন...

এলোকম আলো পুস্ট দিব...;)

৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
একরামুল হক শামীম বলেছেন: গল্প শেয়ার করার জন্য ধইন্যাপাতা :)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: আর পড়ার জন্য আপনাকে ধইন্যাপাতা...

ভাল থাকবেন...

৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৪
অ্যামাটার বলেছেন: হা হা হা...এটা আগে শুনেছি মীরাক্কেলে, একটু অন্যভাবে:)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: এটা ১লা বৈশাখ ১৩৯৬ এ লেখা...মীরাক্কেলে কপি মারছে...

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: হি হি হি...

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: থেঙ্কু...;)

১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪১
শিবলী বলেছেন: 'সবিনয় নিবেদন'--- এর সিথি-র কাহিনী টা খুব মজার লেগেছিল!!
;)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫০

লেখক বলেছেন: ইয়ে মানে...হুম...[স্বীকার করতে লজ্জা কি?...ব্যাপারটা অভিনব ছিল...]

১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪১
মইন বলেছেন: পোষ্টটি আপত্তিকর। কারণ পোস্টটি পড়ার পর থেকে আমি হাসা বন্ধ করতে পারছিনা।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: মাত্তামথাই কুমীল...=p~

হাহাহাহাহা...বইটাই আপত্তিকর...ফানী কাহিনিতে ভরপুর...

ভাল থাকুন...

১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৩
হাসান বিপুল বলেছেন: বুদ্ধদেবেরেও কুমিরে খাইছে। শারীরিক সম্পর্কের কুমির। সবিনয় নিবেদনে অনেক ঠ্যাকায়া রাখছিল, কিন্তু শেষ কয়েক পাতায় আবার কুমির। তবে এই উপন্যাসের চিঠি প্লাস শেসের কুমির, দুটা বিষয়ই ভালো লেগেছে।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: হুম...বিরাট সত্যি কথা...এইজন্যে বুদ্ধুকে তেমন ভাল লাগত না...তবে তার কিছু গল্পের প্লট অসাধারন...আর অন্যান্য বইয়ের তুলনায় এই বইয়ের 'কুমীর'টার বর্ননা পরিশীলিত...তাই বইটা ভাল লাগে...তাইনা?

ভাল থাকুন...

১৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫৬
আশরাফ মাহমুদ বলেছেন: বইটা অনেক আগে পড়েছিলাম। অসাধারণ বই।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: হুম...অন্যরকম গল্প...একটু ন্যাকা ন্যাকা কিছু কিছু সময় মনে হয়...কিন্তু ভাল লাগে ন্যাকামীটাও...


ভাল থাকুন...

১৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৩
মুকুট বলেছেন: হাসতে হাসতে মরে গেলাম! ধন্যবাদ, বাদাম খাচ্ছিলাম, সেই সময় গল্পটা চোখে পড়ল ;) গল্প বাদাম ২টাই শেষ :|
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: হিহিহি...বইটা খুজে পাচ্ছিলামনা...সুধু এই গল্পটা সবাইকে পড়াতে চাই দেখে অনেক খুজে বের করলাম...যাক পরিশ্রম তাহলে সার্থক হয়েছে...:)

১৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩
এম্নিতেই বলেছেন: "টিংকু" শব্দটা দেখি প্রচলিত হইতেসে... আহ আমার আবিষ্কার!! :)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: ভাইয়ার প্রচারনা বোনতো করবেই তাইনা...;)...[তবে শব্দটা হইসে মারাত্মক...;)]

১৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮
শিবলী বলেছেন: লজ্জা পেলেও স্বীকার করতে হবে, সমরেশের উপস্থাপনার মুন্সিয়ানার কথা।
এজন্যই বলে (কি বলে মনে পড়ছে না :()
মানে.....আমরা হাজার লিখেও পারি না, আর লেখকরা এক লাইনেও বুঝিয়ে দেন ...
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: কথা সত্য...কিন্তু ভাইয়া সমরেশ আসলো কোত্থেকে?

একটা কথা আসলেই আছে যে, উপস্থাপনার জোরে অশ্লীল গল্পকেও পবিত্রভাবে পেশ করা যায়...এ হইল সেই ব্যাপার...


ভাল থাকুন ভাইসাব...

১৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৩
আলিফ দেওয়ান বলেছেন: বাথিজি কুব সাবদান। লুল্কাগু ছলি আসিছেন তুমার পুশ্ঠে। আর রক্কা নাই। তিনিও কুমিলেল মথই। কছি মাইয়া দেকিলেই দলের তল হইথে উঠি আসিয়া তাহাদের কামুড় মারি বসেন।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: কাগু...আপনি আমার বাড়িতে...!...যতই কুমীল আসুক...আমার কাগু আছেননা?...কাগু থাকতে আমার ভয় কি?...


কাগু জিন্দাবাদ...:)

১৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
শিবলী বলেছেন: কাগু-র কথা না শুনলে খবর আছে
;)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: হুম্‌...

[রাখে কাগু মারে কে...?...;)]

২০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
আলিফ দেওয়ান বলেছেন: কাগুর বাথিজিদের হেপাজথ কাগু না কড়িলে কে কড়িভেক?
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: ঠিক কথা...ঠিক কথা...:)

২১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
কাক ভুষুন্ডি বলেছেন: কাগু আমারে দোরা কাউয়া ছিনাইবেন্না?
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: হাহাহাহাহা...

২২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪
জহির আহমেদ বলেছেন: নষ্ট মাথার দুষ্ট বালিকা, এই গান্টা তুমি অবশ্যঅই শুনতে হবে ;)



Click This Link
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: ওক্কি ডক্কি...শুনে দেখি...:)

ধন্যবাদ...

২৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১
এলোমেলো বলেছেন: সবিনয় নিবেদন দারুন একটা বই .....আর বুদ্ধদেব এর বই মানেই তো...........আর জঙ্গল, বন নিয়ে লেখা
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: হুম...কিন্তু উনার একটা জিনিস খুব বিরক্তিকর...এটা এই বইয়েও আছে, জানিনা কেন উনি উনার সব বইয়ে নিজের অন্যান্য বইয়ের এডভার্টাইজ করেন যে বুদ্ধদেব এর এই বইএ এটা আছে ওটা আছে...এইসব...কিন্তু এই বইটা জোস...


ভাল থাকুন...

২৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৭
কিংশুক০০৭ বলেছেন:
"সবিনয় নিবেদন" বইটা আমারও খুব পছন্দের ।
উনাকেও কি কুমিলে.............................
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: হাহাহাহাহা...কাকে?...;)

০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপু...

ভাল থাকুন...

২৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২
ভালো-মানুষ বলেছেন: জহির বাথিজার গান শুনি দিল খুশ হই গেলু।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: হাহাহা...বড় মজা পেয়েছি...কথা সত্য...

ভাল থাকুন...

২৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১
শিবলী বলেছেন: স্যরি...
বুদ্ধদেব!!
:(
oi boitar pase-i ase somoreser boi!!! tai ei vul!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: হাহাহাহাহা...সমস্যা নেই...মানুষ মাত্রই ভুল করে- man is mortal...oops...;)

২৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৯
কিংশুক০০৭ বলেছেন:
"সবিনয় নিবেদন" এর লেখক বুদ্ধদেব গুহ ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: :)...

২৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৩
অনন্ত দিগন্ত বলেছেন: আমার তককেট কুমিল দেকাল দন্ন্য নিথিলো ...... এলপল দেকি আমাল তককেট থেত ....... :((
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: খেব্বনা কিন্তু...আমালে আবার থককেত কিনে দিতে হবে...থেত বললে হবেনা...:((

৩০. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
এলোমেলো বলেছেন: হ্যা উনি নিজের বই এর বিঙ্গাপন করেন বই এ কিন্তু অন্যান্য লেখক ও করেন .

ভাল থাকবেন
০৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: হুম...হতে পারে উনাকে তেমন লাইকাইনা দেখে উনারটা বেশি চোখে লেগেছে...


যাইহোক...ভাল থাকুন...

৩১. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৭
সুমাইয়া মুনিরা বলেছেন: আপু আপু আমি পোস্টা পলছিলাম না, কুমিলটা না পোস্টা খেতে এতে গেতে.......আমি ভব পাই....:(:(
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: হায় হায়...এতন কি হবে...:( কুমীলতা যদি আমাদেল কামল দেয়...:((

৩২. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
ব্রাইট বলেছেন: আপু.......কুমীল....
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: চল পালাই...:(

৩৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৫
দূর্ভাষী বলেছেন: ওলে নত্ত মাতার দুত্তু বালিখা, গল্পের বালক তা যে তুমি এইতা আমার একন বুছলাম।
০৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: দূর্ভাষী্মথাই কুমীল...;)

৩৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৬
দূর্ভাষী বলেছেন: ধূল আমি আবাল মথাই অলাম ক্যামনে, নত্ত মাতার দুত্তু বালিখা, তুমি এত্তা গদ্দব।
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: আমি গদ্দব?...দালাও আমি কুমীলকে দেকে আনতেসি...দূবার্সীর পচা কতা বলে বেল কল্বে...

 

মোট সময় লেগেছে ১.১২৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার সম্পর্কে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কথা হলো আমি ঠিক সময়ে ঠিক কথা বলতে পারিনা। এই কারণে কী লেখা যায় এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই