গত একমাস আগের থেকে শিরো আমারে কইসে যে ওর বাড্ডেতে ওরে নয়া বউএর মতন কইরা মেন্দী দিয়ে দেওয়া লাগবো...আমিও কইসি, 'হ দোস্ত!, তোরে খালি মেহেন্দী না যখন লাগবো কইস খালি গলাটাও টিপ্পা দিমু...'----'রে কাইল ফুনাইলাম, কইলাম, দোস্ত! আমারতো দুফুর পইর্যন্ত কেলাস, তুই কালকে কখন ফ্রী!...কি আজিব! মাইয়া আমারে কয়, ক্যান দোস্ত? কিসসে? কইলাম তোরে না আমার গলাটিপি দাওনের কতা?...কয় বড়ই দুষ্ক, দোস্ত, আমারতো অফিস্থন আইতে আইতে সন্ধ্যা হইয়া যাইব।
আর আইজকা ১২টার সময় ফুনাইসে, বদ বেটি কয় নেটওয়ার্ক বিজি!...পরে ফুনান!...একটু আগে ফুনাইলাম, দেখি হে ফুন ধরে না...১০রিঙ্গের পরে ফোন ধইরা ভাব নেয়!!!:-* কয়, সালামালেকুম, আপ্নে কেডা?...ঝাড়ি দিসি...[কসম খোদার, জন্মদিনে ঝাড়ি দিতে চাইনাই, বাইর হয়া গেসে, পুতলা, মুই চরি!
তয় মাইয়া ভালা, তাই দোয়া করেন য্যান সে এখনকার মত চিকঞ্চাকন থেইকা এট্টু মুটা হয়, আর তার নয়া লেপু [আঙ্কেল ওরে বাড্ডেতে ল্যাপ্টপ কিন্না দিসে,
ওরে দোয়া কইরেন, আর চিপা দিয়া আমার জন্যেও দোয়া কইরেন, এখন পর্যন্তটঠিক আছে যে শুক্কুর বার আমি ওর বাড়িত যামু, যুদি আমারে মাইরা ফেলায়!
পুনঃ ও পুতলা, তোরে কইতে ভুইলা গেসি, হেপী বাড্ডে! ষুব ঝণ্মধিন!
পুনঃ পুনঃ সত্যি!...বোকামীটা করেই ফেল্লাম!...ব্লগটাকে যা খুশি লেখার খাতা ভেবে নিজস্ব সম্বোধনটাকে অন্যের চোখে আর বিচার করা হয়নি...লেখাটা ড্রাফটই করে ফেলতাম, কিন্তু তাতে অনিচ্ছাকৃত অংশটাকে ইচ্ছাকৃত বলে মনে হতে পারে বলে করলাম্না...যদিও জানি কেউ এটা ভাববেন না যে কাউকে ছোট করার জন্য এ পোস্ট, অথবা নিজেকে নিপাট ভালোমানুষ প্রমানের কোনও ইচ্ছাও আমার নেই, আমি যাকে যে নামে ডাকি তাকে সবসময়ই সে নামেই যেখানে সেখানে ডেকে ফেলি, তবে এখন থেকে দিনে পাঁচবার করে 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না' এই প্রবাদ বাক্য আউড়াবো...তাতে যদি নিজের নষ্ট মাথায় কিছুটা শিষ্টতা ঢুকে আরকি!
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




