somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি [অ-সাধারন!] তেলেগু সিনেমা দেখি চলেন!

২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা অবশ্যই পুরো সিনেমার কাহিনী না, অল্প একটু অংশমাত্র!

পরিস্তিতিটা আগে ব্যাখ্যা করি...

আমাদের হিরু বাল[!]কৃষ্ণ [নামটা এটাই, আমি কিন্তু কিছু করিনাই!] এবং তার ভাইকে ব্যাড বয়েরা ধইরা বেদম মাইর পিটের পর হিরু আর তার ভাইকে দুইটা চেয়ারে বাইন্ধা গেসেগা ...

[গাধাগুলা জীবনে সিনেমা দেখেনাই, দেখলে জানত যে তেলেগু ছবির নায়কদের অন্তত চেয়ারে বাইন্ধা ফায়দা নাই, {মাঝখান থেকে একটা চেয়ার নষ্ট!}]



এই নিচের জন হইল হিরুর ভাই, বদ গুলা এরে খালি বাইন্ধা ছাড়েনাই, পেটের মইদ্যে একটা টাইম বোমা বাইন্ধা দিসে! [ শালার ব্যাটা! এইটাও জানেনা যে তেলেগু নায়কদের পেট হইল দেহের সবচে' কাজের অংশ! কত্তবড় বদমাইশ পেটে বোমা বানছে, কি অপমান!] [ বোমাটা দেখেন, কি সোন্দর! দেইখা মনে হয় কয়েকটা সসেজ দিয়া বানাইছে!]



কি করবে, কি করবে ভাবতে ভাবতে আমাগো হিরু হঠাত দেখে যে মেঝেতে কয়েকটা গুলির খোসা পড়ে আছে [তার মানে ব্যাড বয় গুলার কাছে বন্দুকও আছিল, তাও সুজাভাবে গুলি কইরা না মাইরা এরা বোম বাইন্ধা গেসে...{হালারা কি বেকুব?!!!}]



গুলির খোসা দেইখা হিরুর[বাল!কৃষ্ণ কইতে মঞ্চায় না!] মাথার চিপায় যে বেরেনটা আছে[!যদি থাকে আরকি!] সেইখানে হঠাত চিলিক দিয়া উঠল! জামাকাপড় না খুইলাই হিরু কইয়া উঠল 'ইউরেকা'...তারপর চেয়ারটারে ডাইন কাত কইরা ফেলায়া ঘেষ্টাইতে ঘেষ্টাইতে সে আগায়া গেল ঐ গুলির খোসাগুলার দিকে...



চলেন এইবার আমরা বোমাটার দিকে একটু চাইয়া দেখি...[বাহ! কি সোন্দর বোম!] টাইমারডা টিক্টিকাইতেসে বুঝা যাইতেসে, আরে! কোনার দিকে এইটা কি? লাল বুতামটা দেখি অন/অফ বুতাম!!! [জ়ীবনে কত্ত ছিঃনেমা দেখছি, অন অফ বুতাম ও্যালা বুমা এই পরথম! এরেই কয় 'ইউজার ফেরেন্ডলী বুমা'!!!]



চলেন আমরা আবার হিরুর কাছে ওয়াপাস যাই, আরেরেরে! হিরুরে দেখেন কত্ত কষ্ট কইরা আগাইবার চাইতেসে [আমারতো ডর লাগতেসে, যেম্নে চাপ্তেসে, আবার কাপড় না নষ্ট কইরা ফেলায়!!!]



পারসে! হিরু আমাদের গুলির খোসা পর্যন্ত পৌছাইতে পারসে! কিন্তু একি! হিরু দেখি খোসা মুখে তুইলা নিসে! খায়া ফেলাইবো নাকি? হিরুর কি মাথামুথা আউলায়া গেল? [সমগ্র ঝাতি আজ টেন্সিত!]



এইবার! আমাদের হিরু মুখের মাঝে গুলির খোসা চাইপা ধইরা খুব ভাবতাসে, কি তার মনোঃসংযোগ!...কপালে ঘামও বাইরায় গেসেগা...অনেকখন ধইরা শক্তি সঞ্চয় কইরা গায়ের সমস্ত জোর একসাথে কইরা আমাদের মহান হিরু বাল[!]কৃষ্ণ বোমাটার দিকে গুলি টা [মুখ দিয়া!] ছুইড়া দেয়!...



ও আমার আল্লাহ! চাইয়া দেখেন! গুলির খোসা হিরুর মুখ থেকে গুলির মত কইরায় উইড়া যায়! [একমাত্র দক্ষিন ভারতের হিরুরাই পারে বন্দুক ছাড়া গুলি মারতে! এরা ইন্ডিয়ান আর্মিরে কি বানাইতে পারে ভাইবা দেখসেন?]

যাইহউক খোসাখান উইড়া গিয়া কই লাগসিল কন তো দেখি?...আরে শাব্বাশ! পারছেন দেখি! [আপনাদের দিয়াই হইব!] ঠিক ধরসেন! খোসামিয়া সোজা উইড়া গিয়া হিট করসে লাল বুতামে, আর ব্যস! বোমার কেল্লা ফতে!



And the day is saved! Thanx to the Powerpuff girls! থুড়ি thanx to BAALkrishna!

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৭
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×