আমার প্রিয় পোস্ট
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- খুজেঁ বের করুন যে কোন সফটওয়্যারের সিরিয়াল কী অথবা ক্র্যাক ফাইল
- না বি ল
- মুহম্মদ জাফর ইকবালের কিছু বইয়ের ডাউনলোড লিংক ২ - জাওয়াদ হাসান
- টিনটিন - বাংলা ডাউনলোড লিংকসহ - আরাফাত৫২৯
- নাফাখুম...... বাংলাদেশের নায়েগ্রা! - নীল ভোমরা
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- শাকিরার গান ... গোয়া আমার সত্যবাদী - ঠুকেমারি
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- প্রতিক্রিয়াশীলতার দীর্ঘতর ছায়ার নিচে - ছন্নছাড়ার পেন্সিল
- সেই ইত্যাদি! - রুবাইয়াত ইসলাম সাদাত
- ইংলিশ সাহিত্যের বিশাল পিডিএফ ভান্ডার - সোহেল চৌধুরী
- ৫০৪ টি ফ্রি বই - রেজা রহমান
- ই-বুক কালেকশনঃ পর্ব-৫ - বিডি আইডল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৪ - বিডি আইডল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৩ - বিডি আইডল
- ই-বুক কালেকশনঃ পর্ব-২ - বিডি আইডল
- ই-বুক কালেকশনঃ পর্ব-১ - বিডি আইডল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- এরকম আঁকতে পারলেতো হইতোই!
স্টিভ হ্যাঙ্কস এর আরও কিছু ছবি [প্রাপ্ত বয়স্কদের জন্য] - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- এরকম আঁকতে পারলেতো হইতোই!
- নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- সবার সেরা (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- casablanca: a kiss is not a kiss without your sigh - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ব্লগীয় রাজনীতি :: বংগদেশ ইশ্টাইল
- শূন্য আরণ্যক
- সকলের শোকেসে-ই প্রিয় পোষ্ট দেখেছেন; কিন্তু এমন দেখেছেন কী? - ইশতিয়াক অাহমেদ
- একটা “স্রেফ” ব্লগ লেখার জন্য - অন্যমনস্ক শরৎ
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- যৌবনবতী ক্ষেতের যৌন কেচ্ছা এবং কবি ও বালিকাদ্বয়... - পান্থ বিহোস
- আমার জানের টুকরাগুলো...আমি আমার সবচেয়ে ফেভারিট... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- কোথপোকথন !!!! তার সাথে (শেষ পর্ব) - শান্তির দেবদূত
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- *** ফটো রসিকতা ***



- শূন্য আরণ্যক
- ফটোগ্রাফি ওয়ার্ক (৪র্থ কিস্তি) - আমি ও আমরা
- আমার কিছু ফটোগ্রাফি ওয়ার্ক - আমি ও আমরা
- আমার কিছু ফটোগ্রাফিক ওয়ার্ক (২য় কিস্তি) - আমি ও আমরা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- ফটোগ্রাফি ওয়ার্ক-৫ম কিস্তি - আমি ও আমরা
- আপনার বুদ্ধি মাপেন, দেখেন কয়টা পারেন?
- মেঘলা মানুষ
- আমার বিয়ে পরবর্তী জীবনের জন্য বিয়ের আগেই ভেবে রাখা তিনটা নিয়ম - হাল্ক
- ভাষা দিবস ও শহীদ মিনার নিয়ে কিছু ঐতিহাসিক উপাত্ত - অমি রহমান পিয়াল
- Photoshop Tutorial - জেমিনি
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- পেন্সিলে আঁকা পরী - অচেনা সৈকত
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- শিরোনামহীন এর গান: বুলেট কিংবা কবিতা (ফাইনাল ভিডিও) - ছায়ার আলো
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- একটি ঐতিহাসিক রিপোস্ট দিয়ে লগআউট করলাম



- ইউনুস খান
.... আমার চকলেট বাড়ি
.... (নষ্ট মাথার দুষ্টু আপি কৈ ?
) - অনন্ত দিগন্ত
- "Resume Maker Pro v.11" চাকুরী প্রার্থীদের জন্য একটি আদর্শ সফটওয়ার। - লুলুপাগলা
- স্মরণ: ববি ফিশার---+ ৫০তম পোষ্টের উৎসব... - অ্যামাটার
- মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? - একজন ব্লগার
- প্রবাসী ব্যাচেলরদের জন্য অতি সরল রেসিপি - আতিকুল হক
- তিলোত্তমা নয়, দূর্গার তরে আকাঙ্খা হোক - অচেনা সৈকত
- ভালোবাসার অশ্রু - শতকত
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক - মনজুরুল হক
- চুমু (একটি ১৮+ জোকস পরিবেশনা) - সন্দীপন বসু মুন্না
- মামোর গল্পু ৬ : বিচি হারাইবার পর আরো করুন ইতিহাস - চিন্তা ভাবনা করে ইদুর
- দেবদূতের বিবাহ নামা ----- ১ - শান্তির দেবদূত
- মেহভুপ রেহমান কানের সওয়াল, কাগুর জভাভ - আলিফ দেওয়ান
- বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম
- নাফিস ইফতেখার
- চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই - চিটি (হামিদা রহমান)
- আমার বান্দরবেলা............২ - তামিম ইরফান
- কিছু পুংটা পোলাপাইনের আলাম ভাইয়ের রোদ চশমা ষড়যন্ত্র ও তদ্বিষয়ক আমার ভীতিকর অভিজ্ঞতা - সংস্থাপক
- কঠিন বাস্তব...
- নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- আসেন, এমনি এমনিই একটু মিষ্টি মুখ করি ...
- আইরিন সুলতানা
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ছোটবেলার গান - অপ্সরা
- মনোগ্যামির ভুত - সুমন রহমান
- আরিল, ব্লগের আজকের অবস্থার জন্য আপনি, শুধুমাত্র আপনি দায়ী - তাসনিম নুসরাত
- অনুসরন করুন আপনার পছন্দের ব্লগারদের - আছহাবুল ইয়ামিন
- অলৌকিকভাবে বেঁচে থাকা - মো. আরাফাতুল ইসলাম
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- ওরে ওরে মজা পাই!!!........সূর্যগ্রহণ হয় তব আমারো ডেস্কটপে
- নাফিস ইফতেখার
- ব্লগার্টুনস্-২: "আমরা সবাই ব্লগার আমাদের এই ব্লগের রাজত্বে..." - এম্নিতেই
- একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল
- সঞ্জিব
- সত্যের মত একটি গল্প.... - লিপিকার
- আমার মাটি - তানজু রাহমান
- মুক্তিযুদ্ধে বাবা হারানো এক মেয়ের কথা................... - সুলতানা শিরীন সাজি
- Angel with Flower (Beautiful Paintings) - রানা
- অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার - হাসিব
- আজ ১৪ ডিসেম্বর,২০০৮। দেখুন আলবদর প্রধানের হম্বিতম্বি। লজ্জিত বাংলাদেশ। - জহির আহমেদ
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- আজ ইতিহাসের সেই কলঙ্কিত দিন! আজ জাতির সূর্যসন্তানদের শহীদ হওয়ার দিন! আজ জাতির কুলাঙ্গারদেরকে ঘৃণা প্রকাশের দিন ! আমাদের শপথ নেওয়ার দিন !! - মনজুরুল হক
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- আজ আপনার বয়স কত? সহজেই নির্ণয় করুন। - আদনান শামীম
- টেকি পোস্ট: কিভাবে কম্পিউটর বন্ধ করবেন ? - লাভলুদা
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- Yahoo! Messenger এ বাংলায় Chat করুন... - মৃত হাসানের প্রেতাত্মা
- দেঁতো হাসি, নোবেল পুরষ্কার, ৩০ হাজার টাকা এবং একটি আত্মহত্যা - মনজুরুল হক
- নারী: গন্তব্য যখন কেবল ফরসা ত্বক আর পুরুষ ধরা ! - শ্লেট: আমাদের অনুকাগজ
- ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ! - হমপগ্র
- মানবতাবোধ Installing... - নীল আলো
- ছেলে এবং মেয়েদের এটিএম মেশিনের ব্যাবহারগত পার্থক্য ঃ - লুলুপাগলা
- হাট! হাট! হাট! বিরাট গরু ছাগলের হাট (১) - নকীবুল বারী
- একটি মুরগীর অকাল মৃত্যু ও কিছু প্রতিক্রিয়া
- নাফিস ইফতেখার
- নাচের স্কুল - মুক্তি মণ্ডল
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ইভ টিসিং: চলুন সবাই উদ্যোগী হই - বিধান রিবেরু*
- ||| [ একটি সুন্দর নাম চাই] ||| - অরণ্য আনাম
- রেসিপি পোস্টঃ সবজি খিচুড়ি + গরুর গোশত ভূনা (সাথে সালাদ ফাউ)
- প্রলয় হাসান
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- মোবাইলের একটা কল মানে........... - দিনমজুর
- চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করবেন। - জরিণা
- মুহম্মদ জাফর ইকবালকে কেন আমি এত সম্মান করি - জ্বিনের বাদশা
- মুভি: সবার সেরা দশ ছবি দেখে নিন - শওকত হোসেন মাসুম
- সেরা ১০ চলচ্চিত্র: পরিচালকদের পছন্দ - শওকত হোসেন মাসুম
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- 'ভালো হইছে ক'টা ইহুদি মরব' - জয়দীপ দে শাপলু
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়...(২) - মাহবুবা আখতার
- টেলিভিশনে যা দেখি - আব্দুন নূর তুষার
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই) - জেমিনি
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- ফটো ব্লগ: ঢাকা আমার ঢাকা - শওকত হোসেন মাসুম
- স্মৃতি হাতড়ে যা পাই: এক বাফের এক হুত (১) - জ্বিনের বাদশা
- চাই বিয়ের আগে সচেতনতা.......... - শিবলী
- ছেলেবেলার বৃষ্টি মানে - একরামুল হক শামীম
- ১৪ মিলিয়ন ডলারের ছবি...ইশ কি সুন্দর! - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মামার বিয়ের শাড়ী, আমাদের পুতুল খেলা আর ছড়িয়ে যাওয়া জীবন | - |জনারন্যে নিসংঙগ পথিক|
- আলো আমার আলো ওগো, আলোয় ভুবন ভরা - অপ্সরা
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- কন বানেগা ক্রোড়পতি - সৌম্য
- বড়ই চিন্তায় আছি ....
- অনন্ত দিগন্ত
- সমান্তরাল - ধূসর মেঘমালা
- পরী এবং বিশটি বছর - ধূসর মেঘমালা
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- সামহোয়্যারের ব্লগার বন্ধুরা...এই কথাগুলো শুনুন...এই কলংক যেন আমাদের স্পর্শ না করে... - মুকুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- RapidShare, eSnips ও YouTube বিষয়ক কিছু দরকারী লিংক ও টিপস... - ত্রিভুজ
- টুইংকল টুইংকল লিটল স্টার। - মনযূর মান্নান
- মা, তোমাকে। - নরাধম
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- নবীনদের জন্য - নাদান
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- কবিগুরু পুরন্দর ভাট রচিত: চুতিয়া পৃথিবী - ফ্যাতাড়ুর বোম্বাচাক
- যাকে ভালুবাসি তাকে সব দিব - আলিফ দেওয়ান
- পিচ্চি-কথা... - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- আমার বইনরে "হ্যালো" বলেন...(সামাজিকতা পোস্ট
) - এম্নিতেই
- কোথপোকথন !!!! তার সাথে (৯ম পর্ব) - শান্তির দেবদূত
- ঘর পালানোর গল্প - ভাঙ্গা পেন্সিল
- অতঃপরের আগে - ভাঙ্গা পেন্সিল
- কোথপোকথন !!!! তার সাথে (৮ম পর্ব) - শান্তির দেবদূত
- কোথপোকথন !!!! তার সাথে (৫ম পর্ব) - শান্তির দেবদূত
- কোথপোকথন !!!! তার সাথে (৪র্থ পর্ব) - শান্তির দেবদূত
- জানোয়ারটার টুঁটি পাড়া দিয়া ধইরা, কলিজা ছিড়া ফালাইতে ইচ্ছা করতেছে (কোথপোকথন !!!! তার সাথে (৩য় পর্ব) ) - শান্তির দেবদূত
- কোথপোকথন !!!! তার সাথে (২য় পর্ব) - শান্তির দেবদূত
- কোথপোকথন !!!! তার সাথে। - শান্তির দেবদূত
- কোথপোকথন !!!! তার সাথে (৭ম পর্ব) - শান্তির দেবদূত
- দেবদূতের যতসব আজব স্বপ্ন - ৫ - শান্তির দেবদূত
- দেবদূতের যতসব আজব স্বপ্ন - ৪ - শান্তির দেবদূত
- দেবদূতের যতসব আজব স্বপ্ন - ১ - শান্তির দেবদূত
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- আমার সাইকেল - ভাঙ্গা পেন্সিল
- প্রেমের গল্প নয় - ভাঙ্গা পেন্সিল
- বন্ধু তোমায় মনে পড়ে.... - এম্নিতেই
আহা!!!
- এম্নিতেই
- ~~~~~জগাখিচুড়ি ~~~~~ - এম্নিতেই
- আলোর মৃত্যু দাবি করেছিল অন্ধকার... - এম্নিতেই
- মনটা খারাপ? চলেন লাফাই
- এম্নিতেই
এরকম আঁকতে পারলেতো হইতোই!
স্টিভ হ্যাঙ্কস এর আরও কিছু ছবি [প্রাপ্ত বয়স্কদের জন্য]
২০ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৮
স্টিভ হ্যাঙ্কস বর্তমান সময়ের সবচেয়ে সম্মানীত জলরং শিল্পীদের মাঝে একজন। তার কাজের আবেদন তার বাস্তবতা আর নিখুঁত ছবির জন্যই। যেটা জলরং শিল্পীদের জন্য ফুটিঁয়ে তোলা বেশ কঠিন। তার প্রতিটি কাজ অসাধাররকম নিখুঁত, একটা বাচ্চার মুখের ভাব, বা কাপড়ের ভাঁজ, অথবা বাতাসে চুলের উড়াউড়ি হ্যাঙ্ক যেভাবে ফুটিয়ে তুলেছেন তেমনটা আর কেউ পারেনি।
![]()
স্টিভ হ্যাঙ্কস এর জন্ম ১৯৪৯ সালে সান ডিয়েগোতে একটি মিলিটারী পরিবারে। তার বাবা ছিলেন একজন নেভী কর্মকর্তা। হ্যাঙ্কস বেড়ে উঠেন টেনিস আর সার্ফিং নিয়ে দক্ষিন ক্যালিফোর্ণিয়ার সমুদ্রসৈকতে। যে জন্য তার ছবির একটা বড় অংশ সাগর নিয়ে।
তা ব্যাপারে জানতে চাইলেই ইন্টারনেটে অনেক তথ্য পাবেন। আসুন আর সময় নষ্ট না করে তার কিছু ছবি দেখি।
আগেই বলে নিয়েছি আবারও বলছি, এখানে বেশ কিছু ন্যুড ছবি আছে, যাদের শিল্প বোঝার মন ও মানসিকতা নেই তারা দয়া করে এটুকু পড়ার পর বাকিটুকু না দেখলেও পারেন।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছবি ;
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কমেন্টবাজ বলেছেন:
মা আর বাবুর ছবিগুলা বেশি সুন্দর।
লেখক বলেছেন: হুমমম...সবচেয়ে...
অনন্ত দিগন্ত বলেছেন:
২ নং ছবিটার মাঝে যেন হারিয়ে গিয়েছি নিজেদের কৈশরে .... আর বাবুগুলো যেভাবে মায়ের সাথে মিশে আছে ... বিশেষ করে মায়ের পিঠের উপরে নিশ্চিন্তে শুয়ে থাকা বাবুটা , ওগুলো খুব ভাল লেগেছে ...
লেখক বলেছেন: হুমমম...মা আর বাচ্চার ছবি সবসময় সুন্দর...![]()
লেখক বলেছেন: ভাই এগুলো জলরং এ আঁকা...
লুলুপাগলা বলেছেন:
ডিএসএন হীরা তুমি কোতায়? দেইখ্যা যাও, দিনে-দুপুরে দুষ্টু বালিকায় মাথানষ্টের কাম করছে লেখক বলেছেন: ... ... ...
লুভর মিউজিয়ামে কিছু মূর্তি দেখেছিলাম, সেগুলোর কথা মনে পড়লো। এতো নিখুতভাবে কেমন করে তা তৈরী করা হয়েছে চিন্তাও করতে পারি না।
লেখক বলেছেন: দেখার জন্য আপনাকেও ধন্যবাদ...
হুমমম...কথা সত্য...
মৃদুভাষী বলেছেন:
ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আগের গুলোর চেয়ে এগুলো বেশী ভাল হয়েছে। আর্টফুল। ছবি গুলো কোথা থেকে নিয়েছেন ?
লেখক বলেছেন: ধন্যবাদ।
সব ছবি ইন্টারনেট থেকে নেয়া...চিত্রকরের নাম দিয়ে খুঁজে দেখুন, পেয়ে যাবেন...
লেখক বলেছেন: অসম্ভব বলে কিছু আছে এই বিষয়ে আমি ঠিক নিশ্চিত না...তবে জলরং এটা নিশ্চিত!
নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন:
সভ্য মানুষদের নিয়ে এই এক সমস্যা। নুড ছবিকে 'প্রাপ্ত বয়ষ্কদের জন্য' বা '১৮+' বলে দিলেই মনে করে একটা ওয়াজীব পালন করল। ন্যাংটা ছবিগুলি প্রদর্শন করানো হয়েছে অথচ প্রত্যেকে প্রশংসা করই যাচ্ছে। আহা, যেন নুড কিছু চোখেই দেখতে পারছেন না কেউ। শুধু আর্ট আর আর্টের ছড়াছড়ি। হায়রে মানুষ! অথচ এই ছবিগুলি যদি ইসলাম সংক্রান্ত কোন পোষ্টে দিয়ে বলা হতো। কেউ কি ভেবে দেখেছেন যে, এটা পাবলিকলি ভিউএবল? যে কোন বয়সের কেউ এটি দেখে ফেলতে পারে।
প্লীজ এই সব প্রদর্শন বন্ধ করুন।
লেখক বলেছেন: ভাই, ব্যাপারটা খুব হাস্যকর হয়ে গেলনা? ইসলাম এর কথাটা ঠিক কোন প্রেক্ষিতে এল বলতে পারেন?
যেকোন বয়েসের কেউ যদি ইন্টারনেট ব্যাবহার করার সুযোগ পায় তাহলে কতকি দেখে ফেলতে পারে তা কি আপনি জানেন না? এই ছবিগুলোয় নগ্নতা আছে তা ঠিক, কিন্তু কুরুচির চিহ্নটা আমাকে দয়া করে খুজে বের করে দেখান ...
ভাই, নিজের দৃষ্টিভঙ্গীটা একটু বদলান, নিজের চোখে পর্দা না থাকলে পাবলিকলি ভিউয়েবল অনেক কিছুও আপনার কাছে বিশ্রী লাগবে...
আপনাকে আঘাত করার জন্য কিছু বলিনি... যারা সারাক্ষন জাত গেল, মান গেল, ইজ্জত গেল এই সব নিয়ে মাতামাতি করে তাদের আসলে সেসব থাকারও দরকার নাই...
ফালতু মিয়া বলেছেন:
শিল্প কলা! আহা কলা!
লেখক বলেছেন: ... ... ... ... ...
কাঙাল মামা বলেছেন:
ছবি গুলো ভালো। আমি এরকম আরটিস্টিক ছবির ভক্ত। ছবিগুলা দেখে মায়ের আদর খুব মিস করতেছি। বড় হয়ে যাওয়াটাও দোষের!!!!** পারলে ৪ নামবার আর শেষেরটা সরিয়ে দেন। ক্যাচাল হইতে পারে। সব ছবি সব জায়গায় শেয়ার করা যায় না।
লেখক বলেছেন: ধন্যবাদ...সরিয়ে দিলাম...
মৃদুভাষী বলেছেন:
বালিকা, আপনি এখানে দিতে না চাইলে পাঠাতে পারেন, সংগ্রহে রেখে দেব।
লেখক বলেছেন: আপনি ইন্টারনেটেই সব ছবি পেয়ে যাবেন, খুজে দেখুন...
ধন্যবাদ...
এম এস জুলহাস বলেছেন:
ভেবে পাইনা এগুলো জল রঙের হয় কী করে ?শিল্পকর্মগুলো চিন্তার খোরাক যোগায় বৈকি !
লেখক বলেছেন: হুমমম...![]()
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
এগুলো আঁকা ছবি? কিভাবে সম্ভব!
লেখক বলেছেন: কিভাবে জানিনা, তবে হাতে আঁকাই...
জীবলু বলেছেন:
মায়ের কোলে শিশুর নিরাপদ আশ্রায়, অপৃর্ব শেয়ার করার জন্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: দেখার জন্য আপনাকেও ধন্যবাদ...
মানুষ বলেছেন:
সবগুলো ছবিই সুন্দর। কিছু কিছু ছবি এই ব্লগে প্রকাশ করার উপযোগী কিনা সেটা ভেবে দেখার জন্য অনুরোধ রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিবেচনা করা হল...এবার কি মনে হয়?
অপরিচিত_আবির বলেছেন:
৩,৭ আর শেষেরটা বেশি দারুণ।
লেখক বলেছেন: হুমমম, মা ও শিশুর সবগুলো ছবিই মারাত্মক...
জটিল বলেছেন:
কার্ভস গুলা দেখছস !! মারাত্মক হইসে রে , আমি স্কেচে দেখি কি করা যায় ...
লেখক বলেছেন: হ! দেইখাইতো আউলা হইয়া গেলাম, এত কনফিডেন্ট ব্রাশ ওয়ার্ক!... প্রতিটা ভাঁজ বাস্তব... আমার স্কেচবুকের পাতা শেষ, এ৪ এ আঁকতাম ছাইনা...![]()
'লেনিন' বলেছেন:
অনবদ্য +
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: আশা করছি আমি খাবনা...আর খেলেই বা কি?...কি আছে জীবনে?
অন্যরকম বলেছেন:
হুমম...!
লেখক বলেছেন: হুমমম...
কিছু কিছু ছবি এই ব্লগে প্রকাশ করার উপযোগী কিনা সেটা ভেবে দেখার জন্য অনুরোধ রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ...
অনুরোধ রক্ষা করা হল...
মারুফ ব্লগ বলেছেন:
ছবিগুলো জলরঙ নয়। জল রঙে এমন হোয়াইট ব্যবহার হয় না। তাতে জলরঙের পিওরিটি নষ্ট হয় বলে ধরা হয়। আর কালার ও শেডের থিকনেস দেখেই বোঝা যায় এগুলো অয়েল পেইন্টিং। চুলের লাইটিং আনার জন্য যে ওয়াশ ব্যবহার করা হয়েছে তা জলরঙে সম্ভব না।ধন্যবাদ।
লেখক বলেছেন: এ বিষয়ে আমি আসলেই তেমন কিছু জানিনা, আপনি চিত্রকরের সাইটে যান, সেখানে উনাকে জলরং শিল্পী বলেই পরিচিত করানো হয়েছে...
আপনাকেও ধন্যবাদ...
লেখক বলেছেন:
...হাহাহা
এন এইচ আর বলেছেন:
মাথাটা আউলায়া গেল...........।সব গুলো ছবিই অনেক সুন্দর তবে শেষের ছবিটা প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গেছে................।
অসাধারণ...............
লেখক বলেছেন: হুমমম...অনেক ধন্যবাদ...
লেখক বলেছেন: হুমমম, এজন্য গতকাল মেইল পাবার পরে আমি চেক করেছিলাম নেটে আর তখনই বাকি ৭৫টা ছবি পেলাম, ওখানে জলরং ই লেখা আছে...
ঝড়, তোমার এই ছবিগুলা আছে আমার কাছে, এরকম আরও অনেকগুলো, তোমারও নিশ্চই আছে সবগুলো...মায়াময় প্রতিটা ছবি...
কাঙাল মামা বলেছেন:
হুমম, এবারের গুলাও ভালো লাগলো। আরো দিতে থাকেন@ ঊশৃংখল ঝড়কন্যা : আসলেই অবাক হইলাম!!
লেখক বলেছেন: ধন্যবাদ, বাকিগুলোর মাঝে আর ১৫-২০টা বোধহয় দেয়া যাবে। সবগুলো অনেকের ভাষায় ঠিক পাবলিকলি ভিউয়েবল না...
তানহা তাবাসসুম বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ...
আকাশ_পাগলা বলেছেন:
বাহ।এরকম ছবি না এঁকে ক্যামেরা নিয়ে ঘুরলেও হয়।
ফটোগ্রাফি আর আর্টের পার্থক্য রইল কী?
এখনও বিশ্বাস হছে না এসব জল রঙ। মানে, অসাধারণ। মানে, আসলেই অসাধারণ।
লেখক বলেছেন: হুমমম...অসাধারনতো বটেই...
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন:
কি খবর হ্যাংকস য়ের ছবি দেখে মাথা আরো খারাপ হয়ে গেল নাকি?হিংসা করো না য়েকদিন তোমারো হবে (অটোরিক্সার পিছনে লেখা থাকে রিক্সাওয়ালার উদ্দেশ্য)
লেখক বলেছেন: ... ... ...
... ... ... [কি হবে?]
পান্থজন বলেছেন:
ছবিগুলো ভাল লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: ধন্যবাদ... ডিপার্চার নামাতে দিব আজ রাতেই...![]()
অন্যরকম বলেছেন:
+ দিলাম! চমৎকার!
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: এজন্যই ৩টি ছবি পালটে দিয়েছি...
ধন্যবাদ...
নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন:
তা ছবিগুলি পাল্টে ফেললেন কেন? ওগুলিতে নাকি আর্ট ছিলো। এতো প্রসংশা পাবার পরও এখন দেখছি অধিক ন্যাংটা ছবিগুলি সরিয়েছেন। আর এখন কিনা আমাকে বলছেন আমার দৃষ্টিভংগি পাল্টাতে। তো আপনার আর্ট আলা ছবিগুলি চেঞ্চ করলেন কেন বলবেন কি (মানে আপনার দৃষ্টিভংগি কেন পাল্টালন)?যখন পর্যন্ত আপনার এই পোষ্টে আরো অধিক ন্যাংটা ছবিগুলি ছিল তখনও একজন মন্তব্য করেছিল যে, এই ছবিগুলি দেখে নাকি তার মায়ের আদরের কথা মনে পড়ছে।
প্লীজ দয়া করে বলুন, কেন আপনি আরো ন্যাংটা ছবিগুলি সরালেন (প্রায় ৩-৪টা মতো) এবং তার পরিবর্তে পোষাক পরিহিত ছবিগুলি দিলেন?
লেখক বলেছেন: আমি ৩টা ছবি মুছে দিয়ে আরও বেশ কিছু ছবি দিয়েছি। সেটা আপনার মন্তব্যের জন্য নয়, কাঙ্গাল মামার কথায়। আপনাদের মত মানুষের কথায় আমি নাচিনা। আর নগ্নতার কথা বলছেন? ছবিগুলো নিশ্চয়ই আপনার পিসিতে সংরক্ষিত আছে, দেখে বলুনতো সেগুলোতে যা ছিল তার মাঝে কতখানি নগ্নতা আছে যা আপনাকে উত্তেজিত করতে পারে? আপনাকে এখনও বলছি, জ্বী জনাব, আপনার দৃষ্টিভঙ্গীটাই পাল্টান, শুধু মাংস হিসেবে না দেখে রুচিসম্মত দৃষ্টিতে বিচার করতে শিখুন। আমার দৃষ্টিভঙ্গী যা ছিল তাইই আছে, ফালতু কথা যেন বেশি বলতে না হয় তাই মামার অনুরোধ শুনেছি...
হায়রে মানুষ, আবার কষ্ট করে উপরে গিয়ে ছবিগুলো দেখে আসুন, মায়ের আদরের ছবি একটা নয়, তারপরে বলুন...
আগেও বলেছি, আপনাদের মত যারা ইন্টারনেটে জাত মান খোয়ানোর ভয়ে কাঁটা হয়ে থাকেন তাদের অতি ভঙ্গুর জাত মান বাঁচানোর জন্য আর অহেতুক ক্যাচালে না যেতে আমি কিছু অনুরোধে কান দিয়েছি...
চিলে কান নিল শুনেই দৌড়াবেন না যেন, আগে কানের জায়গায় তা আছে কিনা দেখে নিন...
আমিনুল ইসলাম বলেছেন:
প্রাপ্ত বয়স্কের তো কিছু দেখলাম না : - /
লেখক বলেছেন: ক্যাচাল এড়াতে তিনটি ছবি আমি বদলে দিয়েছিরে ভাইয়া...
লেখক বলেছেন: হুমমম...ভাইয়া আপনি বরং আপনার মত করেই আঁকুন...ছবিগুলো খুব সুন্দর হয়েছে... ধন্যবাদ মন্তব্যের জন্য...
নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন:
আমার রুচি সম্মত কথাগুলি আমারই হজম হচ্ছিল না। আমি হেরে গেলাম। আপনি জিতেছেন। পারলাম না রুচিসম্মত হতে।
লেখক বলেছেন: আপনার প্রথম প্যারায় যুক্তিটা ঠিক কোন লাইনে আমাকে আরেকবার স্ক্রীণশট নিয়ে আন্ডারলাইন করে দেখাবেন কি?...
আপনাকে আমি কসম কেটে কিছু বলতে বলিনি...ঐযে কথায় আছেনা চোরের মন পুলিশ পুলিশ...হয়তোবা তারই প্রভাবে...
আর থাক...না পারলে আর কি করা...তবে পরিণত হন...বয়েসের সাথে সাথে মন মানসিকতায়...তাহলেই বোধহয় চলবে...
উদাসী স্বপ্ন বলেছেন:
এ্যাডাল্ট দেইখা আইলাম।আমি বড়ই হতাশ হইলাম। এমুন হতাশ আমি থার্ড সেমিস্টারের সোশিওলজীর প্রশ্নপত্র দেইখাও হই নাই। মাত্র ৫ টা কুশ্চেন পড়ছিলাম। আল্লায় দিলে একখানও আসে নাই। তয় কেমনে জানি বি+ পাই গেছিলাম চাপাবাজীর বদৌলতে!
হতাশ হইয়া ডুইবা গেলাম!
লেখক বলেছেন: কই ডুবলেন?
নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন:
@আমিনুল ইসলাম বলেছেন: প্রাপ্ত বয়স্কের তো কিছু দেখলাম না : - /যেগুলি দেখতে পারছেন না সেগুলি মুছে ফেলা হয়েছে এখন। ভালই হয়েছে…
লেখক বলেছেন: ভালই হয়েছে?...তাহলে এখানে এখনও বসে আছেন কেন?
কাঙাল মামা বলেছেন:
@ লেখক : আপনার লেখাগুলা ভালো লাগে। এর আগে কে জানি এরকম ছবি দিছিলো, এরপর তাকে অনেক হ্যানেস্তা করা হইছে ব্লগে। ভাবলাম আপনার সাথেও কেউ এরকম করতে পারে। হ্যানেস্তার পর জেনারেল/ওয়াচ পর্যন্ত গড়াতে পারে। তাই আপনাকে "অনুরোধ" করেছিলাম ছবিগুলো সরিয়ে ভেজালমুক্ত থাকতে। বলাই বাহুল্য, এইসব হ্যানেস্তা যারা করে তারা দিনরাত মেয়েদের শরীরের ভাজ দেখে আর ব্লগে নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে গীত গেয়ে যায়। এরা সবই বুঝে তাই এদের এভয়েড করাই ভালো। লেখক বলেছেন: ধন্যবাদ, বাকিগুলোর মাঝে আর ১৫-২০টা বোধহয় দেয়া যাবে। সবগুলো অনেকের ভাষায় ঠিক পাবলিকলি ভিউয়েবল না...
>>> হাহাহাহা!!! ভালো বলছেন!!! পারলে আমাকে ওয়েব লিংকটা দেন। না হলে আমার জিমেইলে মেইল করতে পারেন। যেইটা সুবিধা মনে হয়।আপনি কি এগুলা চেইন মেইলের মাধ্যমে পান?
লেখক বলেছেন: মামা নিচে একজন যে লিঙ্কটা দিয়েছে আমি ছবিগুলো সেখান থেকেই পেয়েছি...
আর এগুলো চেইন মেইল থেকে না, ফেসবুকে এক বন্ধুর কাছে এর নাম শুনে নিজে বের করেছি নেট থেকে...
আর আপনাকে আবারও অনেক ধন্যবাদ ...
লেখক বলেছেন: ধন্যবাদ...সে আর বলতে...![]()
পান্থজন বলেছেন:
যারা শিল্পকর্মকে ন্যাংটা আর পোষাক পরিহিতা হিসাবে ভাগ করেন, খুব জানতে ইচ্ছা করে হিন্দুদের দেবী মা কালীকে দেখলে উনাদের কি অনুভুতি হবে!!!হায়রে, সব ন্যাংটাই যদি অশালীন হয়, তবে তো অশ্লীলতার সংজ্ঞা অনেক সহজ......
লেখক বলেছেন: কি আর বলব ভাইয়া, এদের মগজ দেহের কোন অঙ্গে বা প্রত্যংগে তা আল্লাহই জানেন...
অপ্রিয় সত্য বলেছেন:
আস্তাগফিরুল্লাহ-নাউজু বিল্লাহ-( উপরের দিকে তাকিয়ে)-"হেতারে হেদায়েত করো"-
ইতি-জৈনেক মৌলবাদী
"সাম-তাম-পাপাম" "সাম-তাম-পাপাম" (দুই গালে ৪ চড় খেতে খেতে)
ইতি-জৈনেক....
"আচ্ছাং সারানাং গাচ্ছা মি"
নষ্ট মাথার, অশ্লীল থুক্কু শ্রেষ্ট বালিকা,
আরে কি বলি?
আমিও তোমার মতো
মন্তব্য করবো না' তো,
উপরে বলেছি যত
ঐগুলো কি আমার "নামের মতো"?
কিছু মনে করলে না;তো?
বুঝিনা অত শত,
তবে- নাম'টা আমার পাল্টে করেছি
"ক্ষত হ্রদয়ের নষ্ট বালক"
খুশী হয়েছ কি?
হওনি!!!?
তবে এই নাও..........
"ইস্ লিবে ডিস"
যারা বুঝার বুঝে নিস্
না বুঝলে প্রশ্ন করিস্ ,
তবে আস্তে বলিস্
আর বুঝলে চুপ থাকিস্
"মামা ওটা আদুরে"
এইবার বুঝছিস্???
লেখক বলেছেন: জার্মান ভাষা কিছুটা জানা আছে আমারও...কিন্তু ব্যাবহার করলাম না...নাবোধক কিছু বুঝে নিয়েন...আর আপনার বানান ভুল হয়েছে...ইস কিংবা ডিস হবেনা হনে ইখ আর ডিশ...
আহাসান বলেছেন:
ছবিগুলো সত্যিই অসাধারণ, আঁকা বলেই মনে হয়না। মনে হচ্ছে ক্যামেরা দিয়ে তোলা...
লেখক বলেছেন: হুমমম...হঠাৎ দেখলে তাইই মনে হয়...
খোলা_আকাশ বলেছেন:
নগ্নতার মাঝে শিল্প খুঁজতে চাই না।
লেখক বলেছেন: ঠিকাছে...
ভাঙ্গন বলেছেন:
ভাল!
লেখক বলেছেন: ধন্যবাদ...
এন এইচ আর বলেছেন:
হায় এখানেও প্রাপ্ত বয়স্করা আইয়া পড়ছে........।
লেখক বলেছেন: কি আর করার আছে...
অন্য কেউ বলেছেন:
অসাধারণ কাজ। শেয়ার করায় ধন্যবাদ। +
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
স্টিভ হ্যাংকস এর আঁকা ছবি দেখেছিলাম আগেই। কে যেন চাইলেন লিংক। কমপ্লিট আর্টওয়ার্ক আছে এখানে।http://www.stevehanksartwork.com/
এগুলো হাতে আঁকা, কোনই সন্দেহ নেই। পেইন্টিং এই ধারাটি, মানে রিয়েলিস্টিক পেইন্টিং এখন খুব জনপ্রিয়। কিছু ছবি দেখেছিলাম হাওয়ার্ড জনসনের এ ধরনের রিয়েলিস্টিক পেইন্টিং। এতে জলরং মাধ্যম ব্যবহার করা যায়। তবে এক্রিলিক বা ওয়েল ও সাথে প্রয়োজন হয়।
আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে। আপনি ছবি আঁকেন বুঝতে পারছি। কোন মাধ্যমে বেশি আঁকেন? আমিও এক সময় আঁকাআঁকি করতাম। এখন তুলি-ব্রাশ তুলে রেখেছি।
লেখক বলেছেন: ধন্যবাদ...তার কমপ্লীট আর্টওয়ার্ক থেকেই ছবিগুলো নেয়া...
আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য...আমি পেন্সিল/পেন স্কেচ আর জলরং এ আঁকার চেষ্টা করি...সম্প্রতি কাপড়েও আঁকছি...![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
শিল্প সাহিত্য আমার মাথায় ঢুকে না। জীবনে দুইটা জিনিস শিখছি এই ব্যাপারে পিকাসোর কিউবিজম আর সুলতানের মাচোয়িজম (মানে মাসল)। এইসব দেইখাও বুঝি না এর মধ্যে কি মাহাত্ন্য লুকায় আছে তয় যারা আকছে মনে হয় তারা বড় ভাবের পাবলিক। ইদানিং আমার ভাব তেমন আসে না, তাই কবিতাগুলান উড়াল দিছে।রিসেন্টলি আমি জীবনের একটা বড় মানে বুঝছি, সেইটা বুঝনের পর থিকাই জীবন থিকা ছন্দ উধাও। আমার কাছে ফিজিক্স আর ম্যাথস আর লজিকস ছাড়া তেমন কিছু নাই।
তবে ছবি গুলান দেইখা মনে হইলো এমুন সুন্দরি আকুনি যদি আকলামই তাইলে বিমূর্ততার কি মানে?
কুশ্চেনটা অবশ্য আমার না, আমার এক বখাটে বন্ধুর। বলা হতো ছোটকালে তার ব্যাপারে সে নাকি অংকের ধাধায় ওস্তাদ হবে। টাকা পয়সার অভাবে ম্যাট্রিক পাস করে নাই মাঝখানে রিক্সা চালানোর পর এখন করে ফেন্সিডিলের ব্যাবসা। ঢাকায় এলে আমি ওকে কি কারনে যেনো চারুকলায় নিয়া গেছিলাম। তখন ও একটা ছবি দেইখা এই প্রশ্ন করে। আমি বুঝি নাই, ডাইল খোরের প্রশ্নের উত্তর আমরা থোড়াই কেয়ার করি!
লেখক বলেছেন: হুমমম... এতবড় প্রশ্নের উত্তর দেয়ার ক্ষমতা আমার আছে বলে আমি মনে করিনা [অতটা জ্ঞ্যান বুদ্ধি এখনও ঘটে ধারন করিনি...]
আমার কথা হল, ছবিগুলো পেয়ে ভাল লাগল তাই আপনাদের কে দেখালাম, আপনাদের ভাল লাগলে আমি খুশি, না লাগলে সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত...এই আর কি!
ভাল থাকুন...
সিনথিয়া জামান বলেছেন:
তার সবগুলো পেইর্ন্টিংসকেই কৃত্রিমভাবে সেট সাজিয়ে ক্যামেরায় তোলা সম্ভব। (এবং সেগুলোকে এডিট করে আর্টিস্টিক ইফেক্টও দেয়া যায়)। কষ্ট করে যখন সে ছবিই আকঁল, তাহলে এমন ছবিই কি আকাঁ বুদ্ধিসম্মত নয় যে ছবি চাইলেই যে কেউ যেমন ইচ্ছে সেট সাজিয়ে ধারন করতে পারবে না? যেমনঃ মৎসকন্যা, স্বর্গ-নরকের ছবি, ড্রাগন ইত্যাদি। বাস্তবে এগুলোর কোন অস্তিত্ব নেই। কেউ কোন দিন দেখেওনি। স্টিভেন যদি সেগুলো নিয়ে তার সুপার রিয়েলিস্টিক তুলি দিয়ে ছবি আকঁতেন, তাহলে সেটা কি আরও চমকপ্রদ হতো না?
লেখক বলেছেন: তাইই কি? আপনার কি মায়ের কোলে বাচ্চাটার ছবি চমকপ্রদ লাগছেনা?...চিন্তার অতীত কিছুই কেন আপনার কাছে চমকপ্রদ মনে হল এটা ভেবে পাচ্ছিনা...ফটোশপ এ কি কি করা যায় তা সম্পর্কে সম্যক ধারনা আমার আছে, আমি ভুল করে থাকলেও থাকতে পারি...দুনিয়া শুদ্ধু মানুষও কি আমার মতই বোকা?
আর সুপার রিয়েলিস্টিক তুলির ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন কি?
কাঙাল মামা বলেছেন:
সাদাতের লিংকের জন্য অনেক ধন্যবাদ ভুলে ২বার পোস্ট হয়েছে তাই উপরে আমার শেষ কমেন্টটা মুছে দিলেও পারেন
লেখক বলেছেন: হুমমম...
আচ্ছা মামা দিচ্ছি...![]()
লেখক বলেছেন: বালিকা আমার নিক, আদতে আমি কোন বয়েসের তা কি আপনি জানেন?...আমার এক মামীর নাম খুকি...উনার দুবছরের একটা নাতিও আছে, উনার কি উনার নামের জন্যে ঘুরতে যাবার জন্য ফ্যান্টাসী কিংডম বেছে নেয়া উচিৎ?
অ্যামাটার বলেছেন:
আসলেই দারুন!ওয়াটার কালারে আমার চিরদিনের অস্বস্তি (পেন্সিল স্কেচের পাবলিক কি-না), তাই স্টিভ হ্যাঙ্কস্ কে প্লাস দেওয়া যায় কি-না, ভাবছি
অফটপিক: নাউজুবিল্লাহ্
লেখক বলেছেন: ধন্যবাদ,...
অটঃ ভাই অ্যামা...![]()
লেখক বলেছেন: হুমমম...
অচেনা সৈকত বলেছেন:
সাইকা@ কিছু মন্তব্য পড়ে আমি হতভম্ব। সিম্পলি কিছুই বলার নাই। দেশটা কি এইভাবেই মধ্যযুগে ফিরে যাচ্ছে???
লেখক বলেছেন: না ভাইয়া, পুরো দেশ না...কিছু মানুষ...তাদের ঠেকায়, কার সাধ্য...
জইন বলেছেন:
অনেকদিন ছবি আঁকি না.......... আহারে আহারে আহারে ....... কি সুন্দর ছবি...... আহারে...... আপনাকে ধন্যবাদ শেয়ারের জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ দেখার জন্য...
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন:
আপনি পোস্ট করার সাথে সাথে ছবিগুলু দেখছিলাম..ভাল লেগেছিল বলে প্লাস দিয়ে গেছিলাম পরে কমেন্ট করছি আজকে য়েকজনের ব্লগে জানলাম যে আপনি নাকি য়েখান থেকে নগ্ন ছবি ডিলিট করেছেন?!!!য়েকজনের ভাল লাগলো না আর আপনি ডিলিট করে দিলেন?!!
লেখক বলেছেন: ৩টা ছবি বদলে দিয়েছি... একজনের ভাল লাগল কি না লাগল তা ব্যাপার না... সামুতে আমি অন্তত ক্যাচাল চাইনা, কিছু কমেন্টের উত্তরে আমার গালি দিতে ইচ্ছা করছিল...সেটা না করে কিছু ছবি সরিয়ে দিয়েছি... আজাইরা তর্কের কি দরকার বলেন?
শাওন৩৫০৪ বলেছেন:
সুন্দর ছবি....দ্যাখলেই ভ্যাবাচ্যাকা খাওয়া লাগে, মনে হয় ফটোগ্রাফী...মাইনষের প্রতিভার কোনো সীমা নাই...শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আসলেই মানুষ যে কত কিছু পারে... ভ্যাবাচ্যাকা খাওয়াটাই স্বাভাবিক...
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন:
আমিও সেটা বলছিলাম।আজাইরা তর্ক করার দরকার নাই...
কিন্তু তাই বলে আজাইরা পেচাল বাদ দিতে গিয়ে য়েই রখম তিনটা চিত্র বাদ দিয়া দিলেন সেটা কেমন জানি লাগল/লাগছে।
তারপরও আপনার ব্লগ আপনার রাইট আছে।
লেখক বলেছেন: বুঝতে পারছি... দুঃখিত ভাইয়া...
অলস ছেলে বলেছেন:
শিল্প খুব ভালা পাই। আরো বেশি বেশি দেন। ছবি মুছার তীব্র প্রতিবাদ। চার নাম্বার ছবির আপুর বিষয়টা নিয়ে খুব শিল্পিতভাবে চিন্তিত হলাম।
লেখক বলেছেন: হাহাহাহাহা...
স্পাইডার বলেছেন:
একটু চিত্রকলা পোষ্ট হইবো তাতেও এত ক্যাচাল!!
লেখক বলেছেন: হুমমম... কেউ কেউ থাকেই কেচালের চিন্তায়...
মাঝে মাঝে মনে হয় ব্লগ লেখার সময় পিঠে একটা ভার্চুয়াল ছালা বেঁধে নেয়া উচিত। কমেন্টগুলোর রিপ্লাইয়ে আপনি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন।
সবচেয়ে হাস্যকর ব্যাপার হল এখানে যারা লাফালাফি করল কেউই তাদের আসল নিকে আসে নি।
লেখক বলেছেন: ধন্যবাদ...
চেষ্টা করেছি... পেরেছি কিনা জানিনা...
সবার সাহস থাকেনা...
ভাল থাকুন...
খোলা_আকাশ বলেছেন:
আপনি আমার পোষ্টে মন্তব্য করেছেন, "ভাই, আপনার বোন যখন তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, ভুলেও বাড়িতেই থাকবেন না...কারন সেটা নগ্নতা, যা পবিত্র নয়, যাতে কোনও শিল্প নেই...দুঃখিত, আঘাত করার জন্য বলিনি...কিন্তু আপনার সমস্যাটা বুঝলাম না... সমস্যা কি আমি মেয়ে বলে?... নাকি ছবিতে নগ্নতা আছে বলে... আমার যতদূর মনে হয় পোস্টের নামে ও ভিতরে দু'বার বলা ছিল যে তা প্রাপ্ত বয়স্কদের জন্য...ভাল না লাগলে চলে যান...নিজের ইচ্ছায় দেখেছেন, সেখানে শিল্প পান নি তো তাতে আমার কি করার আছে? মাইনাস দিয়েছেন ঠিকাছে, এত কেচালের দরকার কি?"
আমার উত্তর...
ন্যুড ছবিগুলোতে যে শিল্প নেই তা বলিনি। প্যারিস, রোমে নর-নারীর ন্যুড মুর্তি দেখা যায়। সেটা শিল্পই বটে। কিন্তু বাংলাদেশে পাবলিক প্লেসে এরকম মুর্তি দেখিনি।
আর বোন, আমার বোন যখন তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে তখন আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে কেন? সে কি তার কাপড় চোপড় খুলে বাচ্চাকে দুধ খাওয়াবে নাকি?
আর আপনি যদি এতই শৈল্পিক মনের অধিকারী হয়ে থাকেন তবে ষ্টিভ হ্যান্কস যদি আপনাকে আপনার ন্যুড ছবি একে দেওয়ার অফার করে তবে কি আপনি রাজী হবেন? অথবা কোনো নামকরা ফটোগ্রাফার যদি আপনার ন্যুড ছবি তুলতে চায় তবে কি আপনি রাজী হবেন? আপনার খুব কাছের মানুষের ক্ষেত্রে যদি এমনটা ঘটে তবে কি আপনি রাজী থাকবেন?
আশা করি উত্তর পাব।
লেখক বলেছেন: বাংলাদেশে এইরকম ন্যুড আছে কিনা আমার জানা নেই তবে যতদূর আমি জানি এই উপমহাদেশে বিভিন্ন সময়ের বিভিন্ন সভ্যতার মৈথুনরত বেশ কিছু মূর্তি কিন্তু আছে... বাংলাদেশের প্রত্নতত্ব সম্বন্ধে তেমন জ্ঞ্যান আমার নেই...তবে কোনারকের নাম নিশ্ছই শুনেছেন...সেখানকার সূর্যমন্দিরের ছবি দেখেছেন কি?...ভারত কিন্তু আমাদের উপমহাদেশেই পড়ে, এখন কি ধর্ম নিয়ে কথা বল্বেন?...কে জানে...বলতেও পারেন...
আপনার বোনের কথা জানিনা তবের বাচ্চাকে বুকের দুঢ খাওয়াতে কাপড় খোলার প্রয়োজন আছে কিনা সেটা মেয়ে হয়ে আমার জানা আছে, আমার প্রশ্ন হল তখন কি আপনার তার সামনে থাকতে অন্যরকম কোনও উত্তেজনার স্বীকার হতে হবে কিনা...
এখন আসি আমার প্রসঙ্গে...স্টিভ হ্যাঙ্কস যদি আমার ছবি একে দিতে চায় তাহলে আমার কি উত্তর হবে সেটা আমি আপনাকে কেন বলব?...আপনি কি স্টিভ হ্যাঙ্কস?... আমার স্বাধীনতা আছে নিজের সিদ্ধান্ত নেবার, আর আমি পলায়ন্মুখ নই যে যে সিদ্ধান্ত নেব তাকে ডিফেন্ডও করতে পারব।
ভাল থাকবেন।
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন:
@খোলা আকাশ ও লেখক: য়েত কথারতো দরকার নাই ভাই...
পোস্টে বলা হইছে প্রাপ্ত বয়স্কদের জন্যে....
য়েখন প্রাপ্ত বয়স্ক কেউ যদি চিত্র গুলু পছন্দ না করে সেটা তার বিষয়।
তা নিয়া চিল্লা-পাল্লা করার তো কিছু নাই...
ভাই-বোন-বোনের বাচ্ছার কথা টানারও দরকার নাই...
সিম্পলি শিল্পির ছবি মানুষ হিসেবে দেখলেই হয়....
সেই ছবি যডি বিচারের দরকার পড়ে তাইলে অবশ্যই শিল্পের মাপকাঠি দিয়ে বিচার করতে হবে....য়েখানে ধর্ম,অন্ছল য়েসবইবা কেন আসবে??
লেখক বলেছেন: সব কথা সবাই ন বুঝলে আমি আপনি কিইবা করতে পারি...?
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন:
কেউ না বুঝে চিল্লালে আপনিও চিল্লাবেন নাকি??আপনি য়েকবার য়েন্সার দিছেন ব্যাস....চুপমাইরা যান।
লেখক বলেছেন: ... ... ... হুমমম... বিরক্তিরও সীমা আছে...
খোলা_আকাশ বলেছেন:
উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। যদিও সুনির্দিষ্ট উত্তর পাইনি। আর প্রত্যেকের স্বাধীনতা আছে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার, এটা আমিও মানি।
লেখক বলেছেন: ... !
লেখক বলেছেন: ধইন্যাপাতা...
এইযে লিঙ্কঃ http://www.stevehanksartwork.com/
লেখক বলেছেন: হাহাহাহাহাহা...
ইচ্ছে বলেছেন:
মাঝে মাঝে নিজের ওপর এত রাগ লাগে কেন আমি এই রকম আকতে পারবনা।এই লিংকে রেজুলেশন আরেকটু ভালো।
Click This Link
ভাল লাগলো।+++
লেখক বলেছেন: আরে! ধন্যবাদ...
সোনালীডানা বলেছেন:
"মা" "শিশু" +
লেখক বলেছেন: হুমমম...
লেখক বলেছেন: হুমমম...
বাঙ্গাল বলেছেন:
হুম
লেখক বলেছেন: হাম!
লড়াকু বলেছেন:
ডাইরেক্ট প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ!
শফিক আসাদ বলেছেন:
হাঃ হাঃ হাঃভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে আজকাল এতো কনফিউশান কেন আল্লাই জানে।
থ্যাংকস বালিকা, এক শিল্পীর সাথে পরিচয় করিয়ে দেবার জন্যে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ব্লগটা দেখার জন্যে।
মুরুববী বলেছেন:
ছবি গুলা জটিল লাগসে। তবে এইখানেও দেখি মেলা কেচাল। যাই কই? যাগ ভালা লাগে নাই হেরা না দেখলেই ত হয়...একখান কথা...
লেখক বলেছেন: আপনার বোনের কথা জানিনা তবের বাচ্চাকে বুকের দুঢ খাওয়াতে কাপড় খোলার প্রয়োজন আছে কিনা সেটা মেয়ে হয়ে আমার জানা আছে, আমার প্রশ্ন হল তখন কি আপনার তার সামনে থাকতে অন্যরকম কোনও উত্তেজনার স্বীকার হতে হবে কিনা...
এই বক্তব্ব আমার কাছে কিলিয়ার হইল না।
১। যদি নিজের বোন হয় তাইলে উত্তেজনা হইব না সত্য, কিন্তু বিব্রত লাগব, নিজের ও বোনের ও। তাই কোন বোন মনে হয় না ভাই এর সামনে বসে বসে দুধ খাওয়ায়।
২। যদি নিজের বোন না হয় তাইলে উত্তেজনা না হউনের কোন কারণ দেখি না। এইজন্নই ত পাব্লিক প্লেস এ মেয়ে রা দুধ খাওয়ায় না।
ভুল কইলাম নাকি? মাইন্ড খাইইয়েন না আবা. . .
লেখক বলেছেন: নাহ! মাইন্ড খাইনাই, তবে এই বিষয়ে আর কথা না বলি ভাইয়া?... লেবু তিতা হয়ে গিয়েছে... আর ইচ্ছা করছেনা ওটা নিয়ে কিছু লিখতে।
ভূতুম প্যাঁচা বলেছেন:
ঝাককাস,তবে মনেহয় না ওগুলো জলরং।তাও বলতে দোষ নেই, জলই হোক আর তেলই হোক ভালোতো ভালই । নিঃসন্দেহে বলা যায় যিনি একেছেন তিনি মনের মাধুরি মিশিয়েই একেছেন।
লেখক বলেছেন: উনার নাম দিয়ে গুগল করুন। তথ্য পাবেন!
অন্যমনস্ক শরৎ বলেছেন:
চমৎকার।
লেখক বলেছেন: ধন্যবাদ, শরৎ!
তাহমিদ হাসান চৌধুরী বলেছেন:
apu nice collection
যীশুমন বলেছেন:
নি:সন্দেহে একটা ভালো পোষ্ট । আমিও ছবি আকি । ছবি গুলি আগে দেখেছি অনেকবার ।
ছবির গুনাগুন দেখেই বোঝা যায় শিল্পী কত দক্ষ ।
শিল্প সব সময়ই শিল্প , এখানে যারা যৌনতা দেখেন তাদের তাদের মন শিল্পী সুলভ নয়। সব জিনিষ সবার জন্য নয়। এটা যে যেমন লোক তাদের নিজেদের তেমনই বোঝা উচিত।
ধন্যবাদ আপনাকে বুদ্ধির দিয়ে বিতর্ক লড়ে গেছেন ।
ধন্যবাদ আপনাকে আবার নেটে ছবিগুলি দেখানোর জন্য ।
খুব ভালো থাকুন সবাই আপনারা ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














.jpg)





