বাচ্চা বলে মা আমায় ঘুম পাড়িয়ে দাও ..
বীজ বলে চাষী আমার ঘুম ভাঙিয়ে দাও।
ফসল উৎপাদনে বীজের ভূমিকা মায়ের সাথে তুলনীয় , বীজ কিনে প্রতারিত হন নাই এমন কৃষক নেই বললেই চলে, বীজের ঘুম ভাঙানো কতযে কঠিন তা কেবল ভুক্তভোগী চাষী জানে ।
বীজ দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকে একটি নির্দিষ্ট তাপ মাত্রা ও প্রক্রিয়ার মাধ্যমে বীজকে অংকুরিত করা হয়। কোন বীজ কতক্ষন ভিজিয়ে রাখতে হবে কতটুকু মাটির নিচে বপন করতে হবে তা সম্পুর্ন বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ পদ্ধতির উপর নির্ভর করে , হাইব্রীড বীজের দাম শুনলে অনেকে বিশ্বাস করতেও চাইবে না যেমন এক গ্রাম হাইব্রীড মরিচের দাম ২৫০টাকা একগ্রাম টমেটোর দাম ৫০০ টাকা
নিডী নামক একটি হাইব্রীড টমেটো যার জীবন কাল ৮মাস সারা বৎসর চাষযোগ্য কোন কোন টমেটো ১৫০গ্রাম ওজন পর্যন্ত হয় গাছ ৮ফুট উচু প্রতিটি গাছে ২৫ থেকে ৩০ কেজি ফলন হয়। মরিচ প্রতিটিগাছে ১৫ কেজি পর্যন্ত ফলন ।এই ধরনের দামী বীজ কিনে সঠিক সার পানি পরিচর্যা করে আশায় বুক বেধে ফলনের সময় দেখা যায় উল্টো ফল হয়েছে একমাত্র নকল উৎপাদন কারী অসাধু বীজ ব্যবসায়ীর দ্বারা চাষীর সব আসা ভরসা নিমেষে শেষ হয়েছে চাষী পথে বসার উপক্রম, নিরুৎসাহী হয়ে চাষাবাদ ছেড়ে দিয়েছেন এমন নজির হাজারো পাওয়া যাবে ,
ঠিক এই বিষয়টি নজড়ে এনেছেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তিনি এবার জাতীয় বীজ মেলায় বক্তব্য দিতে গিয়ে ধমকের সুরে বলেছেন ( বীজ কিনে কোন চাষী যদি প্রতারিত হয় তাহলে চাষী সমস্ত লোকসান ক্ষতিপূরণ ঐ বীজ কম্পানীকে বহন করতে হবে) ।
এই এক ধমকে কৃষিতে বাম্পার ফলন হয়েছে। ধন্যবাদ কৃষিমন্ত্রীকে তার দায়ীত্ব পালনের জন্য । নিজের অভিজ্ঞতা থেকে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


