সেজদার তৃপ্তি যখন ভোরের হিমেল হাওয়া ক্রন্দন ধ্বনিতে মোর ধ্যান ভেঙ্গে যায়।
মনে হল কোন নারীর কন্ঠ ।
ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ,
কোন মায়ের চোঁখের পানি আমার ধ্যানের বিছানায় রেখাপাত করবে কিনা জানিনা।
কিন্তু ডুঁকরে ডুঁকরে কান্নার আওয়াজ আমার বিবেকের দেয়ালে যেন কুঠার আঘাত করল।
মহাপ্লাবনের, মহাশান্তির, মহানপ্রভুর ,মহানবাণী কি করে এক পাশ করব ভাবছি......
কান্নার আওয়াজের বুকভরা বেদনার করুণ সুর বেজে উঠল .......
(ভাইয়া কি আপনি আছেন ?)
ওকি চকোরীর ডাক। উকি মেরে ”কে তুমিবোন” আমি নতুন বাড়ীর সুফিয়া। আপনি আমায় চেনেন না ?
অনেক ক্ষন তাকিয়ে থেকে (চেনা মানুষ যখন অচেনা )
ওর শরীর থর থর করে কাপছে , দেখতে পাটখড়ীর শলাকা,
দীর্ঘশ্বাসে , আমি তোফাজ্জলের মেয়ে পলাশ আমার বড় ভাই ,আপনার বন্ধু, ভাইয়া বর্তমানে সৌদী আরবে ।
এতক্ষনে সম্বিত ফিরে পেয়ে (একটু বোস তোর চোঁখ মোছ) কি হয়েছে ?
আজ সাত দিন গ্রামের মাতবরদের দুয়ারে দুয়ারে আমি ক্লান্ত , আমি ঘর ছাড়া , ভিটে মাটি হারা ।
পাটোয়ারীর ছেলে হোটেল বয় এর চাকুরী দিবে বলে তিন লক্ষ বিশ হাজার টাকা নিয়েছে , বলেছে পনের হাজার টাকা বেতন, থাকা খাওয়া ফ্রী , এখন ইট ভাংগার কাজ দিয়েছে বেতন দেয় না , আমার স্বামীর হাত ভাংআ (প্রকাশ ইটের ওজন ত্রিশ কেজি)
শশুর সাফ জানিয়ে দিয়েছে আমার ছেলের কিছু হলে তোমার আর এ বাড়ী থাকা চলবে না সমস্ত ক্ষতিপূরণ দিয়ে আমার বাড়ী ত্যাগ করতে হবে।
বলেছিলাম দেশে কিছু একটা করতে কিন্তু তোর পরামর্শে তোর বাপের বাড়ীর লোকদের পাল্লায় দুবাই পাঠিয়েছিস আমার শেষ সম্বল এক টুকরো জমি ছিল তা নাম মাত্র মূল্যে বিক্রি করে দিয়েছি।
ছেলে এখন দেশে চলে আসবে আমার পরিবারের কি হবে,
আমি কোথায় গিয়ে দাড়াবো ।
গ্রামের লোকজন কি বলেছে মেম্বারের কাছে গিয়েছিস ?
গিয়েছি ..
কি বলে? উনি কিছু করতে পারবেন না পাটোয়ারী নাকি তার বোনের জামাই (এত টাকার রিক্স উনি নিতে পারবেন না)
অন্য ব্যবস্থা করতে , কি ব্যবস্থা তা বলেন না..
তোর জামাইতো ভাল রোজগার করত দেশে, বিদেশ পাঠালি কেন ? নীরুত্তর ।
আমি ভাবছি (বড় লোক হওয়ার বড় খায়েস কার না থাকে) বাংলাদেশে ফাকি ঝুকি দিয়ে তিন ঘন্টা কাজ করে দুশত টাকা নেয়,
মধ্যপ্রাচ্যের মত নয় ঘন্টা কাজ করলে ছয় শত টাকা প্রতি মাসে আঠার হাজার টাকা, (পুঁজি শুধু নিজের শ্রম।)
এ প্রশ্নের উত্তর কি ?
যেহেতু গল্প নয় তাই উত্তরও নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

