somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিকারুননিসার ছাত্রী ধর্ষণ : কোচিং নয় ছাত্রীদের যৌন নির্যাতনের সেল খুলেছিল পরিমল

১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুগান্তর রিপোর্ট-----১১/০৭/২০১১---
সেটি কোচিং সেন্টার ছিল না। ছিল ছাত্রীদের দিয়ে বিকৃত আনন্দ পেতে যৌন নিপীড়নের সেল। লেখাপড়ার পরিবর্তে সেখানে ছাত্রীদের মনোরঞ্জনে বাধ্য করা হতো। কোচিং সেন্টারের আড়ালে ভিকারুননিসার বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর দীর্ঘদিন ধরে ওখানে এমন কাজ করছিল বলে আশপাশের বাসিন্দারা বুঝতে পেরেছিল। কিন্তু সবাই অপেক্ষায় ছিল একদিন হাতেনাতে ধরবে বলে। কিন্তু লজ্জা ও ভয়ে হয়তো কোন ছাত্রী অভিযোগ করতে সাহস পায়নি। দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে এ অনৈতিক কাজ করেও সে পার পেয়ে যাচ্ছিল। সর্বশেষ ১০ম শ্রেণীর সেই ছাত্রীকে বিবস্ত্র করে সেই দৃৃশ্য ভিডিও ও ধর্ষণ করায় অবশেষে ফেঁসে যায় লম্পট শিক্ষক পরিমল। ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া ভিকারুননিসার বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর বাড্ডার বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ৬ নম্বর রোডের ৩৫৯ নম্বর বাড়ির নিচতলার কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে বন্ধুদের সঙ্গে কোচিং সেন্টার খুলে ছাত্রী পড়াত। রোববার সকালে সরেজমিন গিয়ে ওই বাড়িতে ও আশপাশের ভবনের লোকজনের সঙ্গে পরিমলের বিষয়ে জানতে চাইলে তারা এসব চাঞ্চল্যকর তথ্য দেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তারা বলেন, অভিভাবকরা মেয়েদের প্রাইভেট পড়াতে পাঠাতেন। আর লম্পট পরিমল সে সুযোগ নিয়ে ওই বাড়িতে অনেক মেয়ের সর্বস্ব কেড়ে নিয়েছে। এ ঘৃণিত কাজে তার সহযোগী শিক্ষক বাবুল কুমার কর্মকার, বিষ্ণুপদ বারই, বরুণচন্দ্র বর্মণ ও বিশ্বজিৎ চন্দ্র মজুমদারও জড়িত থাকতে পারে। তাদেরও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক অজানা তথ্য বেড়িয়ে আসতে পারে বলে স্থানীয়রা জানান।
এদিকে গ্রেফতারকৃত পরিমল ধর্ষণ মামলায় বাড্ডা থানায় ৫ দিনের রিমান্ডে রয়েছে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্র জানায়, রিমান্ডের তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদে ধর্ষক পরিমল স্বীকার করেছে, ওই ছাত্রীকে ১৭ মে নিষ্ঠুরভাবে হাত-পা বেঁধে নগ্ন ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করে তাকে ধর্ষণ করে। পরে ওই ছবি দেখিয়ে আরও কয়েক দফা ধর্ষণ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে পরিমল আরও জানায়, ওই ছাত্রীটির আগে সে একই স্কুলের আরও কয়েক ছাত্রীকে ও বাইরে থেকে অন্য মেয়েদের এনে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করেছে। বাড্ডা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে পরিমল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এতে মামলার তদন্তে অনেক অগ্রগতি হবে। পরিমল চতুর হলেও পুলিশের কৌঁসলি প্রশ্নে তার মুখ দিয়ে একের পর এক নতুন তথ্য বেড়িয়ে আসছে। তবে তদন্তের স্বার্থে সেসব কথা বলা সমীচীন হবে না। ওসি জানান, লম্পট পরিমলের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেভাবেই পুলিশ এ স্পর্শকাতর মামলার চার্জশিট দেবে। ওদিকে ধর্ষণের শিকার ছাত্রীটির পারিবারিক সূত্র জানায়, ওই ছাত্রীটি ও তার অসুস্থ বাবা-মায়ের উন্নত চিকিৎসা চলছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে আগামী সপ্তাহে তারা দেশে ফিরবেন। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য তারা সিঙ্গাপুর যান।






















১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×