আমার প্রিয় পোস্ট

আমার প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট কলামিষ্ট জননেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

আমার মন যখন জাগলো নারে মনের মানুষ এলো দ্বারে- উতসর্গ বাতাসি

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৮

শেয়ারঃ
0 0 0

বিয়ের পরে আমরা মধু চন্দ্রিমায় যাইনি, বিয়ের আগে আমরা রাত জেগে জেগে গল্প করিনি। আমাদের খোলা রিক্সা করে ঘোরা হয়নি রাজপথ। সানাইয়ের সুরে রাজপথে বেজে উঠেছে, আমি তোমাকে নিয়ে ফিরেছি আমার ঘরে। বাসর রাত থেকে ভোরবেলা উঠে চলে গিয়েছি জরুরি কাজে বাইরে। ফিরেছি ভর দুপুরে, তারপর আর কথা হয়নি। রাতে গল্পের বইতে নাক ডুবিয়ে রেখেছি। বউভাতের দিন সামরিক আইনে তোমাকে সাজবার সময় দেইনি। তারপর সময় হলো যাবার, ১৪ দিনের নতুন বউকে একলা রেখে চলে এসেছি প্রবাসে। বল হয়নি ভালবাসার কথা, ভাল লাগার কথা। যা কিছু বলার সব কথা থেমে গেছে।

সময়ের কাটা থেমে যায়নি, আমাদের বয়সে বেড়েছে, আমাদের সেই মধু চন্দ্রিমায় আজও যাওয়া হয়নি। রাত জেগে গল্প করতে আমার ঘুম পায়। তোমাকে নিয়ে কোনদিন চাদ দেখতে যাওয়া হলোনা। আমাদের সংসার হয়েছে, বলা হয়নি সেই ভালবাসার কথা। আমরা সব কথা বলেছি, বলা হয়নি সেই কথা যা হারিয়ে গেছে কালের গহ্বরে। কালের অমোঘ নিয়মে আমি আর আজ সেই রং চটা জিনসের তরুন নেই।

যে তরুন যার মন জাগেনি, বোঝার চেষ্টা করেনি সতেরো বছরের বালিকা বধুর কথা। আজ সেই তরুনের সাথে আমি বড় কথা বলতে চাই, সে যদি পারে তার মনকে জাগাতে, যাতে বলতে পারে - ওগো কানে কানে বলো তুমি যে আমার। আমার বড় বলতে ইচ্ছা করে-

এসো কড়ি খেলি
এসো ঘন হয়ে বসি
ঘাসের মাদুরে

বলা হয়নি কিছুই বাতাসি। আজ বলা হউখ- আজ যা কিছু অতীত সব ধুয়ে মুছে যাক- শুধু পড়ে থাকুক সেই রাতের গল্প- আমাদের জীবনের গল্প-. এ গল্পের শেষ হবে আমাদের দু জনকে নিয়ে, আমরা বুড়ো হবো, সাগর পারে হাটব, রাতের গভীরে নাতি নাতনিকে শোনাবো গল্প।

তোমার আর আমার গল্প। এ গল্পে মন জাগবে, ভালবাসা জানবে। আর বলতে হবেনা আমার মন যখন জাগলোনারে, মনের মানুষ এলো দ্বারে।

 

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩
অন্যমনস্ক শরৎ বলেছেন: আই হায় ব্যাপক। দিলাম +।
২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৪
নির্বাক সুশীল বলেছেন:
ধুর মিয়া, আপনি মানুষ ভালো না। মিসইউজ অব ট্যালেন্টস।
মাইনাস।
৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮
ভোদাই বলেছেন: বাতাসি এখন কই ?
৫. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
বাবুয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন!
৬. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৪
আবু সালেহ বলেছেন:

বাতাসি কই গেলা????
৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৪
মিলটন বলেছেন: এইতো ভাল লিখেছেন। গুড।
৮. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৫
কাক ভুষুন্ডি বলেছেন: খুবই সুন্দর প্রকাশ।
১০. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২০
আহ্‌সান বলেছেন: সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ.।.।.।।
সময়ের কাম সময়ে না করলে কি চলে???
যাউক গা কাইন্দেন না.।।।
১১. ২৬ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:


গুরু এই পোস্ট কবে দিলেন !
এইখানে বাতাসি ভাবির মন্তব্য চাই ।

 

মোট সময় লেগেছে ০.৯২০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই