প্রসঙ্গত, জুবায়ের হত্যার প্রতিবাদে প্রক্টরের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘শিক্ষক সমাজ’।
গত ৮ জানুয়ারি জুবায়েরকে কুপিয়ে আহত করে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিত ছাত্রলীগের একদল কর্মী। পরদিন হাসপাতালে মারা যান জুবায়ের। এর প্রতিবাদে থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে শিক্ষার্থীরা এবং আট দফা দবিতে শিক্ষকরা আন্দোলন শুরু করেন। রসায়ন বিভাগের অধ্যাপক আরজু মিয়াসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ ছিল তাদের অন্যতম দাবি।
জুবায়ের হত্যায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তিন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
http://breakingnewsbd24.com/
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



