http://breakingnewsbd24.com/
অনলাইন ডেস্ক:
রাজধানীর প্রধান চারটি বাস টার্মিনালে আজ সোমবার সন্ধ্যা থেকে হঠাৎ পরিবহন ধর্মঘটের কবলে পড়েছে হাজার হাজার যাত্রীরা। একজন শ্রমিকনেতাকে আটক করা হয়েছে দাবি তুলে
টার্মিনাল এলাকাগুলোয় রাস্তা আটকে বিক্ষোভ করেছেন পরিবহন-শ্রমিকেরা।
শ্রমিকদের দাবি, গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে ফুলবাড়িয়া বাস-টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরীকে র্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সন্ধ্যা ছয়টা থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, ফুলবাড়িয়া থেকে সব গাড়ি ছাড়া বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। আজ রাতের মধ্যে সেলিমকে ফিরিয়ে না দেওয়া হলে সারা দেশের গাড়ি বন্ধ করে দেওয়া হবে। কাল মঙ্গলবার তাঁরা রাস্তাও বন্ধ করে দেবেন।
এ বিষয়ে রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান এম সোহায়েল বলেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপত্র ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, ডিবি বা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। কারা তাঁকে ধরেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গাবতলী বাস টার্মিনাল থেকে সকালের খবরের প্রতিনিধি জানিয়েছেন, হঠাত করে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে শত শত যাত্রী। সন্ধ্যার পর থেকে কোন বাসই টার্মিনাল ছেড়ে যায়নি।
রাজধানীর বাস-টার্মিনালে হঠাৎ পরিবহন ধর্মঘট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।