এই অর্থমন্ত্রী দিয়ে কিছু হবে না : সংসদে ফজলুল আজিম



০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যর্থতার দায় স্বীকার করে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী একজন ভালো মানুষ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, সবাইকে দিয়ে সব কাজ হয় না। প্রধানমন্ত্রী যেখানে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, অর্থনীতিকে চাঙা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, সেখানে অর্থমন্ত্রী পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই অর্থমন্ত্রী দিয়ে কিছু হবে না।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে মাগরিবের নামাযের বিরতির পর পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি করেন। অবশ্য তার আজিমের এ বক্তব্যের সময় অর্থমন্ত্রী অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন না। পরে তিনি অধিবেশনকক্ষে আসেন। তিনি বলেছেন, ‘দেশ আজ কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে। কিন্তু অর্থমন্ত্রী নির্বিকার থেকেছেন, যথাযথ উদ্যোগ নিতে পারেননি। উল্টো তিনি উদোড় পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন।’ তিনি আরও বলেন, ‘একদিকে অর্থমন্ত্রী সংসদে বলেছেন দেশের অর্থনীতির উপর কালো ছায়া বিরাজ করছে। আবার বলছেন এই অর্থনীতির সংকটের জন্য বুদ্ধিজীবী এবং গণমাধ্যমই দায়ী। তার কথার কোন তাল নেই। তিনি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার দিকে মনযোগী হচ্ছেন না। অর্থনীতি সচল করতে পারেননি।’ তিনি বলেন, ‘অর্থনীতির সব সূচকেই দেশের অর্থনীতির ভরাডুবি ঘটেছে। শেয়ার বাজারের পতন সর্বশেষ পর্যায়ে চলে গেছে। গত এক সপ্তাহের শেয়ারবাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়,শেয়ারবাজার একেবারে ধ্বংস হয়ে গেছে। এটা এমন অবস্থায় চলে গেছে যে স্বাভাবিক অবস্থায় আর ফিরবে না। অথচ অর্থমন্ত্রী কিছুই করতে পারেননি।’ তিনি বলেন, ‘দেশের অর্থনীতিকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে অর্থমন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। আর অর্থনীতিকে চাঙা করতে এখনই ব্যবস্থা নেওয়া উচিত।’ তিনি বলেন, ‘আমি মনে করি, এই সংসদে যোগ্য ব্যক্তির অভাব নাই। তাকে (অর্থমন্ত্রী) সরিয়ে একজন যোগ্য ব্যক্তিকে ওই পদে বসানো উচিত।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন