সিলেটের সীমান্ত জুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হয়রানি বাড়ছে। সীমান্তে তাদের নানামুখী উস্কানি বসবাসরতদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। গত ক মাসে সিলেটের বিভিন্ন সীমান্তের বিডিআর কয়েক দফা রেড এলার্ট জারি করেছে। সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের বিদ্যুৎ সংযোগসহ কাটাতারের বেড়া নির্মাণ, নিরীহ গ্রামবাসীকে ধরে নিয়ে যাওয়া, গবাদিপশু আটক, বাড়িতে হামলাসহ নানাবিধ উসকানিমূলক কর্মকাণ্ডে বিএসএফ এর উপর অতিষ্ঠ সীমান্তবর্তী কয়েক সহস্রাধিক মানুষ। জকিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীতে ভারত জলসীমা লঙ্ঘন করে জেটিঘাট নির্মাণ করে বাংলাদেশের ভূখণ্ড দখল করে নিয়েছে। ভারতের নেয়া একের পর এক পদক্ষেপে সিলেট জেলার জকিগঞ্জের প্রায় ৩২ কি.মি. এলাকা ভারতীয় ভূখণ্ডের অংশে পরিণত হয়েছে। সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর গ্রামের আলাল (২৮) ও বদরুল (২৫) কে সীমান্ত থেকে ধরে নিয়ে অমানষিক নির্যাতনের পর সম্প্রতি ফেরত দেয় বিএসএফ। তাদেরকে তিন দিন বিএসএফের হেফাজতে রাখা হয়। বড়লেখার বোবারতল সীমান্তের ফুরকান (২৬) ও নানু মিয়া (২৮) কে তিন মাস পূর্বে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর কারাগারে প্রেরণ করে। এ নিয়ে বিডিআর-বিএসএফ একাধিক পতাকা বৈঠক হলেও বিএসএফ তাতে ফলপ্রসূ কোন সিদ্ধান্ত জানায়নি।
একই সীমান্তের মধ্য গান্ধাই গ্রামে প্রায় তিন মাস পূর্বে স্থানীয় আসদ আলীর বাড়িতে বিএসএফ রাতের আঁধারে আচমকা গুলিবর্ষণ করে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। জকিগঞ্জের আমলসীদ সীমান্ত এলাকায় আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় একটি হেলিকপ্টার বাংলাদেশে অনধিকার প্রবেশ করার ঘটনারও প্রতিবাদ জানায় বিডিআর। সম্প্রতি ভারত তাদের সীমান্ত এলাকায় বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও বৈদ্যুতিক সংযোগসহ কাটা তারের বেড়া নির্মাণের কারণে এলাকার ২৫টি গ্রামের মানুষের মধ্যে দুর্ভোগ নেমে আসার আশংকা করছেন সীমান্ত সংশ্লিষ্টরা। জকিগঞ্জে বরাক নদীর অদূরে ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত করে সুরমা ও কুশিয়ারা নদীর মারা�ক ক্ষতি করছে। এদিকে ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় বরাক নদীর মুখে হরিটিকর নামক স্থান থেকে গজুকাটা পর্যন্ত ৩২ কি.মি. এলাকা কুশিয়ারা নদীর মধ্যেস্রোত বরাবর আন্তর্জাতিক সীমারেখা চিহ্নিত করা হয়। ভারতের বিভিন্ন পদক্ষেপের কারণে কুশিয়ারা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে আন্তর্জাতিক সীমারেখা পাল্টে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সিলেট সীমান্ত জুড়ে এমন চক্ষু রাঙানির ঘটনায় সীমান্ত এলাকার মানুষ আতঙ্কিত। এসকল নানা বিষয় নিয়ে বিডিআর এর একাধিক কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা কোন মন্তব্য করতে অপারগতা
বিএসএফের হয়রানি বাড়ছেই : আতঙ্কে সিলেট সীমান্তবাসী

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।