ঈদ মানেই অনাবিল আনন্দ।
ঈদ মানেই অনেক খুশী।
ঈদ মানেই পারস্পারিক সৌহার্দ্য।
ঈদের চাঁদ দেখা যাবার পর, পরের দিনটির জন্য খুবই ব্যাস্ততা। ছোট, বড় সবাই মিলে হাতে মেহেদী লাগানো। নানান ধরনের নাস্তা বানানো। পরদিন সকালে ঘুম থেকে উঠেই সবার আগে নতুন জামা পরা। ইচ্ছেমতো নিজেকে সাজানো। ঘর-বাড়ি ঘুচানো। টপ ভর্তি তাজা ফুল রাখা। সত্যি,, ঈদের আনন্দ নিয়ে আসে মনের মধ্যে এক অন্যরকম ভালোলাগা।
আর এই ঈদতো কোরবানী ঈদ। গরু জবাই করা হয়। গরু জবাই করা অন্যরকম অনুভূতি এবং কষ্টেরও।
যাই হোক,চারদিকে আনন্দে,হইহুলোড়ে ভরপুর। কেউ বানাচ্ছে পায়েস,সেমাই,পিন্নি,পুডিন কেউবা বানাচ্ছে কোরমা-পোলাও সন্দেস,পিঠা,চটপটি। আমার মনটা পরে আছে ফেলে আসা রোজার ঈদে। রোজার ঈদে বাংলাদেশে ছিলাম। এত আনন্দে উল্লাসিত ছিলাম ভাবতেই পারিনি কোরবানী ঈদ যে আমার ইউকেতে করতে হবে। ঈদের আগের দিনের রাতে কত ধরনের ব্যস্ত ছিলাম। সবাইকে নিয়ে কে কোনটা বানাব নাকি সবাই মিলে একসাথে বানাব।
অনেক কিছু বানিয়েছি। অনেক দিনপর বাংলাদেশে ঈদ করেছি বলে ঈদের খুশিতে সারারাত দুচোখে এক ফোটাও ঘুম আসেনি। ফজরের আজানের সাথে সাথে গোসল করে নামাজ শেষ করে বাসার সামনের দিকে হাটতে বের হলাম। প্রায়দিন অবশ্য হাটার কাজটা করতাম। সূর্য্যদয় যখন চাঁদকে টেলে উদয় হতো তখন আকাশের লাল রঙের নীলিমা এত সুন্দর দেখাতো। তখন আকাশের প্রানে মনটা ছুটে যেত। নতুন কাপড় পড়ে মুরুব্বিদের সালাম করে নাস্তা দেবার পালায় চলে যাই। ঈদের নামাজ শেষ করে আত্নিয়-স্বজনরা এসে ঈদ মোবারাক জানালেন। অনেক দিন পর ওদের সাথে ঈদ করলাম। সবাই মিলে আনন্দে মেতে উঠলাম। বিকাল বেলা আমরা বেড়াতে বের হলাম।
সবাইকে নিয়ে একসাথে ঈদের আনন্দ উপভোগ করলাম।
পরিশেষে সবাইকে জানাই ঈদ মোবারাক!।
যে যেখানে বসে ঈদ করছেন আনন্দ উচ্ছাসে ভরে উঠুক সবার জীবন। ঈদের প্রতিটি মূহুর্ত ভাল কাটুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

