অবশেষে নিয়েই ফেললাম কিউবি। নেওয়ার আগে চলেছে মাস ব্যাপি ওয়ারলেস কানেকেশনের উপর গবেশনা।কিউবির রেট বেশী হলেও সার্ভিসের কারনে ২৫৬ এর ১০ গিগার সার্ভিসটা নিয়ে ফেললাম। সবমিলিয়ে খরচ পরেছে ২০৯৩ টাকা(সিমেন্সের গিগাসেট+এক মাসের কানেকশন ফি)। তো ভাবছি আমার এক্সপেরিয়েন্স টা শেয়ার করা উচিত। তাই আমার দশ দিনের ব্যাবহারের একটি রিভিউ দিলাম।
পজেটিভ-
১। ডাউনলোড স্পিড ভাল।
২। কাষ্টমার কেয়ার এক কথায় অসাধারন। যেকোন ধরনের সমস্যায় কাষ্টমার কেয়ারে ফোন করলে তারা সমাধান দেবার অন্তত চেষ্টা করবে। আর না পারলে ওদের লোক পাঠিয়ে দিবে। অন্তত এ ক্ষেত্রে ওদের প্রফেশনাল বলা যায়।
৩। রিফান্ড পলিশি। আমি কেনার সময় সন্দেহে ছিলাম আমাদের এলাকায় কানেকশন আছে কিনা। কিনার পর আবার টাকাটা
গচ্ছা যায় কিনা। কিন্তু ওরা জানাল যদি নেটওয়ার্ক না থাককে কিংবা কম থাকে তাহলে যে কোন সময় রিফান্ড নিতে পারব।
৪। সফটওয়ারের কোন ঝামেলা নাই।প্লাগ এন্ড প্লে। গ্রামীন কিংবা সিটিসেলের মত কোন সফটওয়ার ইন্সটল করতে হবেনা। সেভেন কিংবা ভিসতাতে আপনি সাথে সাথে লাগিয়েই ইন্টারনেট চালাতে পারবেন। এক্সপিতে আপনার মাদার বোর্ডের ল্যানের সফটওয়ার ইন্সটল করলেই হয়ে যাবে।
নেগেটিভ-
১। ডাউনলোড স্পিড কনস্টেন্ট না।
২। ইউটিউব এ ভিডিও দেখতে গেলে হঠাত ডাটা ট্রান্সফার বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে আবার রিলোড দিতে হয়।
৩। মডেম একটু নাড়ালেই স্পিডের ব্যাপক তারতম্য ঘটে। তাই মডেমের স্থান নির্নয়ে সচেতন থাকতে হয়।
৪। ৩০% সময় ব্রাউজিং চরম বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। কেননা তখন স্পিড ৪-৫ কেবিতে চলে আসে।
৫। এখন পর্যন্ত মাই কিউবি থেকে কত টুকো ব্যাবহার করলাম তা দেখা সম্ভব হয়নি। কেননা সেখানে সাইন ইন করা যাচ্ছেনা।যা কিনা চরম বিরক্তি কর।
সব মিলিয়ে দাড়াচ্ছে-
কাষ্টমার কেয়ার- ৯০
ইন্টারনেট সার্ভিস- ৬০
স্যাটিসফেকশন - ৭০
(বিঃ দ্রঃ এটি শুধু দশ দিন ব্যাবহারের পর্যবেক্ষন।পরবর্তীতে আপডেট জানাব।)
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


