somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ১৩ নভেম্বর এক জাদুকরের জন্মদিন

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৮ সালের মাঝামাঝি কোন এক সময়। এক বইয়ের মাধ্যমে পরিচয় হয় এক জাদুকরের সঙ্গে। পাঠ্য বইয়ের বাইরে প্রথম কোন বই হাতে নিই তখন। এক দু পাতা করে পড়ে পড়ে দিনের পুরোটা সময় পার করে দিলাম। শেষ করতে পারলাম না। শুরু হলো অদ্ভুত এক যন্ত্রণা। অবাক ব্যাপার বইয়য়র চরিত্রগুলো আমাকে নানাবিধ সমস্যা করা শুরু করল। চরিত্রগুলো আরো কথা বলতে চায়। জানাতে চায়, নিজেদের আদ্যপান্ত। আমি সেই রাত করেই আবার বই হাতে নিলাম। পুরোটা পড়ে শেষ করলাম।
তারপর আবার নতুন সমস্যা শুরু হলো। বইয়ের চরিত্রগুলো আমাকে ছেড়ে দিলেও ওই জাদুকর আমাকে ছাড়েনী। জাদুকর তার জালে ফেলে আমাকে নিঃস্ব করে দিল। বই কিনতে কিনতে তখন আমার প্রায় দেউলিয়া হবার যোগাড়। আমি ছাত্র মানুষ। বই কিনে কুলিয়ে উঠতে পারছি না। কারন জাদুকরের বইয়ের সংখ্যা অনেক। বিকল্প পথ খুঁজে বের করলাম। একটা ভালো পরিমান টাকা দিয়ে একটা লাইব্রেরির সদস্য হলাম। পুরনো বইগুলো সেখান থেকে পড়া শুরু করলাম। আর নতুন বই বের হলে পাঠ্য বই কেনার কথা বলে বাসা থেকে টাকা নিয়ে কিনতাম।
অত্যন্ত অবাক বিষয় জাদুকরের সেই জাল থেকে এখনো বের হতে পারিনি। আজকেও তার একটা আত্মজীবনীমূলক লেখা পড়লাম,নাম বলপয়েন্ট। ধারাবাহিকভাবে পড়ছিও।
জাদুকরের নাম হুমায়ূন আহমেদ।
২.
জাদুকরের বই যখন আমাকে পুরোপুরিই আচ্ছন্ন করে ফেলেছে তখন আজগুবি একটা সাধ হলো। যে হতে তিনি এই সব বইগুলো লিখেন সে হাত ছুঁয়ে দেখতে হবে। আমি ওই হাত ধরতে চাই। শুরু হলো নতুন মিশন। বাড়ীর ঠিকানা যোগাড়,বাড়ীর সামনে ধরণা দেয়া সবই চলল। আমি আর আমার এক বন্ধু নারায়ণগঞ্জ থেকে মাসে দুবার সে বাড়ীর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম।
তাকে পাওয়া যেতনা। জানানো হতো,বাড়ী নেই। শ্যুটিংয়ে গেছেন। সেন্টমার্টিনে আছেন...।
এতে আমরা মোটেও বিরক্ত হতাম না। আবার কবে আসবো সে তারিখ ঠিক করে ফিরে আসতাম। বুঝতে পারলাম, এই না পাওয়াটাও ভালোবাসার অংশ হয়ে গিয়েছিল।
একদিন রূটিন অনুযায়ি দেখা হবে না ভেবে দাড়িয়ে আছি। হঠাত আমাদের অবাক করে দিয়ে নিয়ে যাওয়া হলো বাড়ীর ভেতর। জাদুকর আসলেন। জাদুকরি কোন পোশাকে না। সাধারণ লুঙ্গি পড়ে। লুঙ্গিটা বুক অবধি বাধা। আমি বিশ্বাস করতে পারলাম না। হাঁ করে তাকিয়ে রইলাম। তিনি হাত বাড়ালেন। আমি সেই কাঙ্খিত হাত ধরলাম। হাতটা ধরে আমার কি যে হলো বুঝতে পারলাম না।
আজ ১৩ নভেম্বর। প্রিয় হুমায়ূন আহমেদের জন্মদিন। এদেশের মানুষকে বইমুখী করার অসামান্য সেই জাদুকরের জন্মদিন আজ।
আজ প্রত্যাশা করি হুমায়ূন আহমেদ আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন। অনেক অনেক দিন বেঁচে থাকুন। বেঁচে থাকতে থাকতে অতিষ্ট হয়ে উঠুন।

পুনশ্চঃ সেদিন সেই হাত ধরে আমার কি হয়েছিল সেটা তখন না বুঝলেও এখন বুঝতে পারি। ভেবে অবাকও হই। আমি আসলে অল্প অল্প করে লিখতে শিখে গেছি।

১৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×