জর্জ হ্যারিসন : তোমাকে অভিবাদন হে বন্ধু (রিপোষ্ট)

২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৩

শেয়ার করুন:                   Facebook

মানুষ হয়ে জন্মে মানুষ কত
হয়না সবাই পুরো মানুষ ঠিক,
হন্যে হয়ে আকাশ ঘুরে ফেরে
চিলের মতো পায়না সঠিক দিক।

যুগের পরে যুগটা পেরোয় স্রোতে
দিনের উপর ভর করে যায় দিন-ই,
হাজার মানুষ রয় পৃথিবী জুড়ে
মাত্র ক'জন যায় করে যায় ঋনী।

তেমনি ঋনে বন্ধু তোমায় খুঁজি
বিজয়ের আজ এতো বছর পরে,
তোমার মতো আর টানেনি কেউ
ভালোবাসায় এমন আপন করে।

তোমার গিটার কাঁপিয়েছিল আকাশ
‌‌'বিটলস'নামে ঝড় তুলেছ,গেয়ে,
বলেছিলে,তোমরা নাকি এমন!
জনপ্রিয় 'ঈশ্বরেরও চেয়ে'।

এমন দাবী, থামিয়ে দেয় বাতাস
হৃতপিন্ডের স্পন্দনও হায় চুপ,
তোমার মাঝে 'জর্জ হ্যারিসন'শোনো
তাই খুঁজে পাই দেবতাদের রূপ।

অদেখা এক দেশের প্রতি এমন
ভালোবাসা দেখালে অদ্ভুত,
তোমায় শুধু গায়ক বলে কারা?
তুমি মহান দেবতাদের দূত।

কনসার্ট ফর বাংলাদেশ-এ
একাত্তুরের দুঃসহ সেই দিনে,
দেখিয়েছিলে বাংলাদেশের ছবি
আজন্ম তাই বেধে গেছো ঋনে।

তোমার সে ঋণ শোধ হবেনা কভু
কৃতজ্ঞতা জানাবো কোন সুরে?
শুধু জেনো, ভালোবাসায় আছো
বাংলাদেশের হৃদয়খানি জুড়ে।

লাল সবুজের সালাম জানাই, তোমায়
ভালোবাসা, শ্রদ্ধাতে হই নত
তোমার মতো পাইনা মানুষ এমন
মানুষ হয়ে জন্মে মানুষ কত!

(আজ ২৯ নভেম্বর এক মহান হৃদয় রাজপুত্রের মৃত্যবার্ষিকী। রাজপুত্রের নাম জর্জ হ্যারিসন। তার মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা)

 

 

  • ২ টি মন্তব্য
  • ৫৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৬
comment by: নকীবুল বারী বলেছেন: জর্জ হ্যারিসনের জন্য শ্রদ্ধা..............
২. ৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩০
comment by: নুরুজ্জামান মানিক বলেছেন: ১.জর্জ হ্যারিসনের জন্য শ্রদ্ধা

২. ভাল লাগল ইশতিয়াক

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮৫৫৯