somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহামান্য অধ্যাপক গোলাম আজম বরাবর একখানা ছোট্ট সাওয়াল, হুজুর কী আরেক জন্মে গোলাম আজম-ই হতে চাইবেন?

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি প্রায়ই ভাবি, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমাকে এগিয়ে যেতে হবে। পিছিয়ে পড়া মোটেও চলবে না। আমার জন্য পিছিয়ে পড়া না। কিন্তু তা আর হয়ে ওঠে না। আমি এগিয়ে যেতে পারিনা। নানা আয়োজন নিয়ে শুরু করি, কিন্তু বারবার পিছিয়ে যাই। আবার চেষ্টা করি। অল্পদূর এগোই, লাভ হয় না।
আমার জন্য লাউ আর কদুর হিসাব চিরকাল সমানুপাতিকই হয়।
২.
জগৎ জুড়ে যখন, বুশের উপর জুতা নিক্ষেপ নিয়ে তোলপাড়। আমার তখন এ নিয়ে কোন চিন্তা নেই। আমার ভাবনায় আসে না, ইরাকের ঐ সাংবাদিক তার দেশের নিরীহ জনগনের পক্ষে এক যুদ্ধবাজের প্রতি ঘৃনা জানিয়েছে অথবা বুশের উপর এই জুতা নিক্ষেপ পরোক্ষভাবে আমেরিকান সাম্রাজ্যবাদের উপরই জুতা নিক্ষেপ- এমন কোন ভাবনার বিষয়। কিংবা ভাবনায় আসেনা বাংলাদেশ আওয়ামী লীগ অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারের ভালো মন্দের দিক।
আমি তখন পড়ে থাকি দেড় দু'শ বছর পিছনে। ভাবতে ভাবতে পেরেশান হই,আচ্ছা ডিম আগে না মুরগী আগে? আচ্ছা গাছ আগে না বীজ আগে?
এ জাতীয় নানা অমীমাংসিত টপিক।
হায়! মানুষ এগিয়ে যায়। আমার এগুনো হয়না।
৩.
সম্প্রতি আমার মাথায় আরেক ঝামেলা ঢুকেছে। নতুন ভাবনা। পৃথিবী যখন ভাবনায় ব্যস্ত অমরত্বের ঔষধ বানানো যায় কীভাবে? আমি তখন চিরায়ত পুরাণ কাহিণীর মতো ভাবি, আমার আরেক জন্মে আমি কি হতে চাই? আরেকবার জন্ম হলে কি হবো আমি?
নানান জনের নাম আসে। ভাবনায় আসে, কি হলে কি সুবিধা? ভাবতে ভাবতে মাথা গুলিয়ে যায়। শেষ পর্যন্ত আমার আর অন্য কিছু হওয়া হয়না। হিসাব করে বের করি, আমিতো মানুষটা খারাপ না। আমিতো মানুষের সাথে জানা মতে খারাপ কিছু করিনা। আমি তো দুনীর্তি করিনা। আমিতো মানুষ হত্যা করিনা। আমি তো এ দেশে থেকে এ দেশের বিরোধীতা করিনা। আমি ধর্মকে ভালোবাসি কিন্তু এর দোহাই দিয়েতো স্বার্থ উদ্ধারের চেষ্টা করিনা। মানুষ আমাকে সর্বোচ্চ অপছন্দ করতে পারে হয়তো, কিন্তু ঘৃণা করেনা। অথবা ধরে নিলাম কেউ ঘৃণা করে। সেটা করলেও, করতে পারে কেউ কেউ কিন্তু তা কোনভাবেই দুয়েকজনের বেশি হবেনা।
তাই সব মিলিয়ে যা দাঁড়ায়। সব মিলিয়ে যা মনে হয়, শুধু আরেক জন্মে কেন, আরও একশ জন্মে আমি 'আমি'ই হতেই চাই। ইশতিয়াক-ই হতে চাই।
৪.
গত দুদিন ধরে এই ভাবনার ‌'সিক্যুয়েল' একটা ভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা সর্বমহলে কোন ঘৃণিত ব্যক্তির অবস্থা কি? তার ভাবনা কেমন? আরেক জন্ম নিয়ে সে কি ভাবছে?
হঠাৎ মনে হয় আচ্ছা, গোলাম আজমের ভাবনা কি? গোলাম আজম কি আরেক জন্মে গোলাম আজম হতে চাইবেন?

আমি থমকে যাই। ভাবতে থাকি। বুঝতে পারি, বড়ই জটিল ভাবনা। অনেকদিন ভোগাবে। উত্তরটা জানা দরকার। কিন্তু কিভাবে জানবো, কে জানে?

পুনশ্চ: আমার ভাবনায় গোলাম আজমের মতো এ তালিকায় অজ্ঞাত কারনে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদী, দেলোয়ার হোসেন সাঈদীর নামও ঢুকে গেছে।


১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×