আজ থেকে শুরু হতে যাচ্ছে, মহান একুশে বই মেলা।
এটা সবারই জানা। তবে আরেকটা বিষয় জানেন কিনা, বাংলা একাডেমী চত্বরে একটি আবাসিক হোটেলও উদ্বোধন হতে যাচ্ছে।
হোটেল বনলতা নামে একটি আবাসিক হোটেল খোলা হবে সম্ভবত মেলার ছয় সাত তারিখে।
হোটেলটি কেমন সুবিধা সম্পন্ন? এটা কি ফাইভ স্টার না থ্রি স্টার? তা এখনো পরিষ্কার না ...
দেখা যাক কি হয়?
উল্লেখ্য, আপনার অথবা যে কারো জন্য এই হোটেলের বুকিং দিতে পারবেন মেলায় বাংলা প্রকাশের স্টলে এসে...
যাই হোক, ঘটনা আর না পেঁচিয়ে খোলাসা করে বলি...
লেখালেখির দশ বছর শেষে এবার প্রথম একটা একক বই করছি ...১৫ টি গল্পের এই বইয়ের নাম...
হোটেল বনলতা (আবাসিক)
পুনশ্চ: এই সহজ কথাটা এতো ঘুরিয়ে পেঁচিয়ে বলার জন্য আমার উপর প্লিজ বিরক্ত হবেননা। এর সম্পূর্ণ দায়ভার প্রিয় লেখক হুমায়ূন আহমেদের। তার একটা ব্যাপক প্রচলিত কথা আছে। সব কিছুতেই 'ভং' করতে হয়। 'ভং' না করলে মানুষ কথা শোনেনা।
হোটেল বনলতা আবাসিক
- ইশতিয়াক আহমেদ
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: বাংলা প্রকাশ
বই মেলায় একটি আবাসিক হোটেল আপনাদের আমন্ত্রণ জানায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর
আলোচিত ব্লগ
ঈদের দিন লেখা একটি বিষন্ন কবিতা

বিষন্ন বিকেলে একা বসে থাকি রোজ,
ঈদের হুলস্থুল পাশ দিয়ে চলে যায়।
সুখের কাছে যেতে চাওয়া মন
কোনো রাস্তা খোলা নেই।
মুখে বলিনি প্রতিদিন কত কথা,
কিন্তু চোখে তাকালেতো কেউ বুঝতে,
এই ছোট্ট... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন
প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন ।
ভেবেছিলাম বিষয়টা নিয়ে আর কিছু লিখবো না; কিন্তু, সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত কন্টেন্ট দেখে কিছু কথা না বলে স্বস্তি পাচ্ছিনা।... ...বাকিটুকু পড়ুন
পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।
সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন
ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন
সামুর ঈদ কবে?

সবাইকে ঈদ মুরাবক!
ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।