somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন এভাবে ফুরিয়ে যাচ্ছে! কেউ মনে করিয়েও দিচ্ছেনা...জানতে হলো শানুরপোলার কাছে...

৩১ শে মে, ২০০৯ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টার ফার্ষ্ট ইয়ার! কলেজ জীবনের শুরু। সব কিছুতেই রোমাঞ্চ।
বড় ভাই দেখলে সালাম দেয়া, সিগারেট চেক দেয়া, এক রিকশায় তিন চার জন বসে শহরময় টহল, বাসায় ভাত না খেয়ে হোটেলে খেয়ে নিজেকে বড়ত্ব প্রমাণ , নতুন নতুন থ্রেট দেয়া প্র্যাকটিস চলছে রিকশাওয়ালার উপর। সব কিছু মিলিয়ে জীবনের রঙ্গিন অধ্যায়ের শুরু।
সবার সব কাজেই ঝামেলা করি, মজা এখানেই। এই ঝামেলার কাজে একটাকে ডেইলি যন্ত্রণা করতাম। চা দোকানের পিচ্ছি কর্মচারী। নাম কী যেন?
ওহ! তার নাম জানা হয়নি। জানার প্রয়োজনও মনে করিনাই। কারন তাকে আরেক নামে ডাকতাম। সে যে দোকানে কাজ করতো সেটার মালিক ছিল শানু নামের এক ধুর্ত টাইপের লোক। তাই ওইটাকে ডাকতাম শানুরপোলা।
সে এই নামে বিরক্ত হতো, এ্যাহ...
শানুকে দেখতে না পারর ঝাল মেটাতাম তার উপর। সেও আমাদের সাথে সমান তালে নানা ঝামেলা করতো। চায়ে চিনি কম দিতো। দুধ না দিয়ে পানসে করে দিতো। আরো কতো হাবিজাবি...
আমরা বিরক্ত হয়ে বলতাম, ওই শানুরপোলা...
তার জবাব, এ্যাহ...

প্রায়-ই থ্রেট দিতাম তোরে আর শানুরে একসাথে বাইন্ধা...
তখন সে বিনয়ী হয়ে যেতো...আমার কী দোষ....

দিনের পর দিন চলে গেছে...বছরের পর বছর....
সময়ে পরিক্রমায় শানু নেতার সেক্রেটারি হয়ে ব্যাস্ত হয়ে গেল। রাস্তাঘাটে কাগজপত্র নিয়ে তার অযথা দৌড়াদৌড়ি মাঝে মাঝে চোখে পড়ে...দোকান ছেড়ে দিয়েছে...হারিয়ে গেছে তার দোকান, আমাদের বসার টুল...আর তার ছেলে উপাধিপ্রাপ্ত সেই বালকও...

আজ অনেকদিন পর একটা রিকশায় ওঠার পর রিকশাওয়ালাকে চেনা চেনা
লাগছিল। জিজ্ঞাসা করলাম, তোরে কই যেন দেখেছি...
সে জবাব দিল, আফনেরে আমি ছিনি...
আমি মুহুর্তেই স্মৃতির যাবতীয় নথিপত্র ঘেটে জিজ্ঞাসা করলাম, তুই শানুর পোলা না?
সে জবাব দিল, এ্যাহ...
ভালো আছস?

আপনে?
আছি।
তরে দেখিনা।
তারপর শুনলাম। সেদিনের সেই বালক তার গ্রামের বাড়ী শেরপুর থেকে স্ত্রীর সাথে ঝগড়া করে এসেছে। অবাক হলাম।
তুই বিয়ে করেছিস?
করছিনা। দুই বছরের একটা মাইয়াও আছে।
কস কী? তুইতো শানুর পোলা বহুত আগাইয়া গেছস...

কথায় কথায় বাড়ীর গেটে এসে একটা মাঝারী মানের নোট দিলাম..যা বাড়ীতে যা...
সে অনিচ্ছা সত্বেও টাকা নিয়ে বলল আমার জন্য দোয়া কইরেন।
আচ্ছা, বলে বিদায় নিয়ে বাড়ীর গেটে ঢুকলাম।

জীবন কতো দ্রুত শেষ হয়ে যাচ্ছে...মনেই থাকেনা। শানুর পোলা-ও কতো বড় হয়ে গেলো।
হয়তো আরো একবার শানুর পোলার সাথে জীবনে দেখা হতে পারে।
যদি হয় তখন...কত বয়স হবে আমার? এই নয় মাসের ব্লগিংয়ের-ই-বা বয়স তখন কতোতে দাঁড়াবে?

আহ! জীবন...
বড় অদ্ভুত....বড় রহস্যময়...
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৯ রাত ১:০১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×