আমার প্রিয় পোস্ট
- ইশতিয়াক ভাই ও আমার ব্লগ লেখা - শামস্ বিশ্বাস
- একটি অতিশয় মানবিক ফেইসবুকিয় গল্প - আবুল হাসনাত সুজন
- "ওবামা" - রোমি খান
- ইশতিয়াকের জন্মদিনে শুভেচ্ছা। - বিলাল
- শুভ জন্মদিন - সুমন আহমাদ স্বাধীন
- শুভ জন্মদিন ইশতিয়াক ভাই- আহমেদ শিপন - আ. শিপন
- আজ ২২ নভেম্বর তরুণ মিডিয়া ব্যক্তিত্ব ইশতিয়াক আহমেদ-এর জন্মবার্ষিকী... - অন্যমাত্রা
- দুঃখীস্টাচু - রাকিবুল হক ইবন
- ~স্বপ্নজয়~, ভাই...... নাফিস ইফতেখার ভাই, সু-শান্ত ভাই, ইশতিয়াক ভাইসহ যারা পারবেন তাহারা... একটু দেখেন..... ! - আবদুর রহমান (রোমাস)
- ওয়ান টাইম পৃথিবীর লাইফ টাইম ভালোবাসা... (উৎসর্গ: ইশতিয়াক ভাই)Ñ রণক ইকরাম - রণক ইকরাম
- প্রিয় ইশতিয়াকের বড়ো চুল , একজন মঈন উ আহমদ এবং একটি আজানা অধ্যায় - আশীফ এন্তাজ রবি
- জাতি হিসেবে আমার অনেক অকৃতজ্ঞ। দুখু মিয়া, আমাদের ক্ষমা করবেন! - তায়েফ আহমাদ
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- দেবদূতদের জন্য আহ্বান ও ছোটদের সামহয়্যার ইন... - সন্দীপন বসু মুন্না
- সা.ইন-তে দেবদূত এবং একজন ইশতিয়াক আহমেদ... - পান্থ বিহোস
- দেবদূতগণের জন্য একটু... ... - নাজনীন১
- ইশতিয়াক আহমেদ এর সাম্প্রতিক একটি পোস্টের সূত্র ধরে... - মোজাম্মেল প্রধান
- প্রিয় ইশতিয়াক ভাই এবং ব্লগারদের কাছে খোলাচিঠি অথবা আমাদের ‘দেবদূত’ কিংবা ‘পথকলি’দের জন্য একটু ভালোবাসা প্রার্থনা - শাকিল ফারুক.
বইমেলায় আমার ভাই-ব্রাদারদের কিছু বই।
- সন্দীপন বসু মুন্না
- মেলায় কেনা দ্বিতীয় বইটির কথা... - পান্থ বিহোস
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ইশতিয়াক আহমেদ এর সাম্প্রতিক ছড়া বনাম প্রতিছড়া - মোজাম্মেল প্রধান
- ছড়ার দেশ - নুরুজ্জামান মানিক
- একটি বিনীত অনুরোধ ... - আশীফ এন্তাজ রবি
পোষ্টারে মিথ্যা লিখলে জরিমানার বিধান করা হোক ...
০৩ রা জুন, ২০০৯ রাত ১:২১
ঢাকা শহরের এমন কোনো দেয়াল বাদ নেই হয়তো যেখানে হাজি সেলিম আর মোফাজ্জল চৌধুরী চাঁদবদনখানা লেপ্টে নাই।
হাজি সাহেব মেয়র হতে চান।
মায়া সাহেব চান মুক্তি।
প্রত্যাশা যা-ই হোক দুজনেরই নতুন একটা পরিচয় পোষ্টারে জ্বলজ্বল করে। হাজি সাহেব নাকি তারুণ্যের অহংকার আর মায়া সাহেব দেশের গর্ব।
দেখে ভালো-ই লাগে।
নির্বাক 'পোষ্টার' সত্য-মিথ্যা বোঝেনা। কার কি গুন প্রচার করছে সে যদি জানতো নিশ্চিত স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজের মতো কিছু একটা করে বসতো।
পোষ্টার দেখে দুইজনকেই অচেনা লাগে। তাদের সম্পর্কে যা জেনে এসেছি তা নিয়ে দ্বিধায় পড়ে যাই।
আহারে! দেখে যেন মনে হয় চিনি উহাদের।
দেশের কোনায় কোনায় এইসব পোষ্টার চিরকাল-ই মিথ্যা লিখে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। এই পোষ্টারের বদৌলতে কত মানুষ চেহারা চেঞ্জ করতে চেষ্টা করে বছরের পর বছর ধরে।
এই পোষ্টারে ওঠে আসে কিছু বিশেষণ-
গরীবের বন্ধু...
মেহনতি মানুষের কণ্ঠস্বর...
জনদরদী
নিঃস্বার্থ সমাজকর্মী
আরো কত কী????
এগুলো দেখে একটা গল্প প্রায়ই মনে পড়ে যায়। এই ব্যাক্তি মারা যাওয়ার পর তার শেষ কৃত্যানুষ্ঠানে পাদ্রি বলছেন, উনি একজন সৎ, নিরঙ্কারী, নির্লোভ, চরিত্রবান...
পেছনে বসা তার স্ত্রী এসব শুনে আর সহ্য করতে না পেরে তার ছেলেকে বলল, যা তো বাবা কফিন খুলে দেখে আয়তো এটা তোর বাবার লাশ কি না?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অমি রহমান পিয়াল বলেছেন:
হাহাহা। মোফাজ্জল হোসেন মায়া বীরবিক্রম দেশের গর্ব হইতে পারেন নাই এইটা তার ব্যর্থতা। কিংবা সময়েই হয়তো মানুষের বদল হয়। তার নামে পুরা ঢাকা শহরে ১৯৭১ সালে গেরিলাদের নাম হইছিলো মায়া ক্র্যাক প্লাটুন। বিশাল সব অপারেশন। সেই মায়া, এই মায়া- সবই মায়া
লেখক বলেছেন: সেই মায়া, এই মায়া- সবই মায়া ...
- তাদের জন্য মায়া হয়...
সোনার বাংলা বলেছেন:
বিধানে কি আসে যায়.... বিধাতা( ম খা আলগির) সয়ং সচিব থেকে রাস্তায় নেমে রাজনীতি করেছে। রাষ্ট্রীয় আইন লংঘন করে অথচ সে বিধানের বর্তমান বিধায়ক ম খা আলগিরের হাতে আইনের ঝান্ডা তুলে দিয়েছে!!!!!!
এ দেশের কিছুই হবে না... বিধান দিয়ে কি হবে? যদি কিছু হয় তবে যে কোন এক পক্ষ কে চির দিনের জন্য এই বাংলা থেকে বিদায় নিতে হবে। তার জন্য অনেক রক্তের নদী বানাইতে হৈবে
আবার নতুন করে ইতিহাস লেখতে হবে.... সলিম উদ্দিন আর কলিম রহমান কে বাদ দিতে হবে। না হলে শান্তি নাই। আসবে না কোন দিন....
না হলে এই সব মিথ্যা শুনে যেতে হবে......
গরীবের বন্ধু...
মেহনতি মানুষের কণ্ঠস্বর...
জনদরদী
নিঃস্বার্থ সমাজকর্মী
লেখক বলেছেন: এইতো হবে...
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
অমি.....ভাই বলেছেন..তার নামে পুরা ঢাকা শহরে ১৯৭১ সালে গেরিলাদের নাম হইছিলো মায়া ক্র্যাক প্লাটুন। বিশাল সব অপারেশন। সেই মায়া, এই মায়া- সবই মায়া।হঃ হঃ হঃ
লেখক বলেছেন: মায়ার জন্য মায়া...
সেলিমের জন্য...???
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
ভালো বলছেন
লেখক বলেছেন: ধন্যবাদ...
ধীবর বলেছেন:
অর্থের অভাবে ক্লাস ফাইভের পর থেকেই পিতার পানের দোকানে বসতে বাধ্য হয়েছিল হাজি সেলিম। এর পর পড়াশুনা আর হয়ে উঠেনি। এর পর ষন্ডামি আর গুন্ডামিতে বিশেষ পারদর্শি হওয়ায় রাজনীতিবিদদের নয়নের মনি হয়ে উঠার ফলে, তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মদিনা ট্রেডার্স নামের ব্যাবসা প্রতিষ্ঠানের আড়ালে চলেছে অনেক খেলা। মুদি দোকানদান সন্ত্রাসি হয়েছে প্রতিষ্ঠিত ব্যাবসায়ি এবং বিশিষ্ট সমাজসেবক। পোস্টার যদি সত্য কথা বলতে পারতো, তাহলে এভাবেই হাজি সেলিমের ইতিহাস বর্ণনা করতো। পুত্রের কর্মকান্ডের জন্য বিশিস্ট মুক্তিযোদ্ধা মায়া ভাইয়ের এই অবস্থা দেখে সত্যি খারাপ লাগে। এই কুপুত্রটি কি জানে না, তার পিতার অবদানের কথা? তাহলে কোন দুর্বুদ্ধিতে সে পিতার মান সম্মানকে এভাবে ধুলায় লুটালো?
লেখক বলেছেন: ইতিহাস দিয়ে ভালো করলেন...
জাতি পোষ্টারের পেছনের কিছূ জানুক...
লেখাজোকা শামীম বলেছেন:
আর পোস্টারের নিচে লেখা থাকে সবচেয়ে বড় মিথ্যা কথাটা। প্রচারে : অত্র এলাকার সর্বস্তরের জনগণ
জনগণের কি খায়া দায়া কাম নাই ?
লেখক বলেছেন: তাইতো মনে করে শামীম ভাই...
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
হায় হায় সব বন্দনা মায়া আর হাজী সাবের..???ঐ দিকে ভিলেন শামীম ওসমান, নায়িকা কবরীরে দৌড়ের উপর রাখছে, পাইলে খবর আছে...!! যতই ছেড়ে দে শয়তান, তোর কি মা-বোন নাই করুক না কেন, লাভ হবে না| কোন নায়কের ক্ষমতা নাই সামনে যায়|
( মহিলা পরিচালক যমুনা সিনেমা হলে বসে পান চিবাইতেই থাকবো...)
লেখক বলেছেন: না বস...মেয়েরাও মানুষ..মূল প্রতিপাদ্য ধরে কবরী আপাও টেক্কা দিয়ে যাচ্ছে...
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
লেখক বলেছেন:
না বস...মেয়েরাও মানুষ..মূল প্রতিপাদ্য ধরে কবরী আপাও টেক্কা দিয়ে যাচ্ছে...
========
খাইছে, মিষ্টি মেয়ে ফুলনদেবী....!!!!
লেখক বলেছেন: অনেকটা সেরকমই ...
এজন্যই ইশতিয়াকীয় প্রবাদ বলে,
যে যায় লঙ্কায় সে হয় এলটিইটি ...
লেখক বলেছেন: অবশ্যই...আর কতদিন...
এই ফুলের মতো চরিত্রের বয়ান!!!
রোবোট বলেছেন:
পোস্টারে তো নাম ছাড়া সবই মিথ্যা। পোস্টারের দাম বেশী পড়ে যাবে।
লেখক বলেছেন: এইটা একটা সত্য কথা কইছেন...
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
দুইদিন আগে অন্য একটা ব্লগে আমাদের ব্লগার "অচেনা বাঙালী" একটা ফটুক পোস্ট কর্ছে... তাতে লেখা..."এক জিয়া ঘরে ঘরে লক্ষ জিয়া লোকান্তরে"
লেখক বলেছেন: ভাই,
লক্ষ্ জিয়া বা লক্ষ বঙ্গবন্ধু শুধুই কাগুজে ডায়ালগ...
বেশি কোনো জিনিসই ভালো না...
এতো জিয়া বা বঙ্গবন্ধু হওয়ায়-ই দেশে এতো সমস্যা...
লেখক বলেছেন: সব মিলিয়ে আপনার কৌতুকটা খারাপ না...
লেখক বলেছেন: আসলেই ...
আর আবারো শুভ জন্মদিন...
জন্মদিনে চেহারাখানা দেখতে পেয়ে ভালো লাগলো...
লেখক বলেছেন: ঠিক...
লেখক বলেছেন: হুমমম...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















