somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনারেল মঈন, আপনার শাসনামলে আমিও আতঙ্কে ছিলাম ...

১৭ ই জুন, ২০০৯ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব সম্ভবত সেদিন কোনো এক ক্লিনিকে রাতে বসে আছি। কাকে যেন রক্ত দিতে গিয়েছিলাম। হঠাৎ সেখানকার রিসিপশনে বসে দেখতে থাকা টিভি নীচের স্ক্রলে নিউজ হিসেবে ভেসে এলো দেশে আর্মি নামানোর খবর। আমার এক বন্ধু দেখালো। আমার ভেতরে তখন গাঢ় বিষন্নতা। এতোদিন ধরে ভেতরে লালন করা বাক্য, সামরিক শাসন গনতন্ত্রের জন্য হুমকী। আমি আরো জানি, এটা হুমকী ছেলেদের বড় চুলের জন্যও নাকি। আর্মী ছেলেদের বড় চুল পছন্দ করেনা।

সে সময় আমার চুল বেশ বড়। ছোটবেলায় বাবার যৌবণ সময়ের ছবি দেখে ঠিক করে ছিলাম আমার কোনো এক যৌবণে আমিও চুল বড় রাখবো।

আমার সেদিন সারারাত ঘুম হয়না। বারবার আয়নার সামনে দাঁড়িয়ে কষ্ট জাগিয়ে তুলি। এই চুলগুলো কাটিয়ে ফেলতে হবে!
পরদিন না দুদিন পর কি এক নিউজে জানলাম, না নামানো হচ্ছেনা।

আহ! কী প্রশান্তি যে পেলাম...

কিন্তু শেষ রক্ষা হয়নি কদিন পরেই, ১০ জানুয়ারী বুহস্পতিবার রাতেই আবার...
এবার সেনা নামানো না সরাসরি জরুরী অবস্থা।
এবার আমায় ঠেকায় কে?

তারপর কি আতঙ্কে যে কাটতো দিন আমার। সবুজ যান দেখলে সরে যাই। মনে হয় এই বুঝি ডাক দিল। এভাবে এড়িয়ে এড়িয়ে একদিন কালো যান থেকে ডাক পড়লোই। কেন আমার চুল বড়? কেটে ফেলতে বলা হলো। তারপর কদিন এই চুল বাঁচানোর জন্য সে কি দৌড়ঝাপ।
মানুষের দেখানো ভয়ে অস্থির আমি। কেটে ফেলো, কেটে ফেলো। ঝামেলা করে কী লাভ।
আমার চরম আতঙ্কের সময়। সেসময় শুধু মনে হতো মঈন-উ-কে দেখে ভাবতাম, ভাই কী দরকার আমাদের এই আতঙ্কে রেখে। তবে এটা ভালো লাগতো ভেবে এখন দেশের বড় বড় লেভেলের সবাই আতঙ্কে আছি।
যাক চুলের কারনে হলেও একটা যাতে ওঠতে পেরেছি।

শেষ পর্যন্ত অবশ্য না কেটেই ছিলাম। বড় চুল নিয়ে ঘুরেছি মঈন-উ-র পুরো শাসনকাল।

এখন আমার চুল তেমন বড় নাই। ক্ষমতা ছেড়েছেন মঈনও।
অনেক কারনে অনেকের কাছে মঈন স্মরণে থাকবেন। একটা তুচ্ছ কারণেও মঈন স্মুতিতে অমলিন থাকবেন আমারও।
এখনো আমার বড় চুল থাকা সময়কালীন সময়ে ছবি দেখে ভয় লাগে কারন সঙ্গে সঙ্গে মনের ভেতর কোথাও একজন মঈন-উ'র ছবিও ভেসে আসে আতঙ্ক হয়ে।


সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ রাত ১:০০
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×