আমার বাবা সেই শ্রেনীর লোক প্রমথ চৌধুরী ভাষায় যারা, লাখ লাখ টাকার আইন বই কিনলেও একটি গল্প বা কবিতার বই কেনেন না। প্রমথ চৌধুরী তার এই বাক্যে, সেই শ্রেনীর মানসিকতা কিভাবে দেখিয়েছেন তা আমার কাছে স্পষ্ট নয়। যদি তিনি নেগেটিভভাবে দেখিয়ে থাকেন তা হলে আমি তার সাথে একমত নই। তিনি যদি বোঝাতে চেয়ে থাকেন তাদের মানসিকতা অন্যরকম তবে আমি সরাসরি তার বিরোধীতা করি।
হোক, আমার বাবা আইনজীবী।
হোক, আমি আমার বাবাকে কখনো গল্প বা কবিতার বই পড়তে দেখিনি। হোক, তিনি তার নির্ঘুম রাত কাটিয়েছেন আইনের ভারী ভারী আর কঠিন কঠিন বই পড়ে।
হোক, তিনি আদালতের বারান্দা, এজলাশ চষে বেরিয়েছেন অপরাধী আর অপরাধের আবহাওয়াতে।
কিন্তু তারপরও তিনি যখন তার ঘরে...তিনি যখন বাবা হিসেবে আমাদের সামনে...কোট, গাউন খোলার সাথে সাথেই মুহুর্তেই জেড়ে ফেলে দেন যাবতীয় কঠিন খোলস। তিনি যখন কথা বলেন, তখন সন্তান হিসেবে আর অন্য কবিতা পড়তে হয়না।
তার কথাগুলোই আমার কাছে কবিতা।
তখন আইন বই আর কবিতার বইয়ের পার্থক্যের ভেতর তাকে ফেলা যায়না।
আমার বাবার সাথে আমার সম্পর্কটা এতোটাই আত্মীক যে, খুব ছোটবেলা থেকে আমি বাবা ছাড়া কিছুই বুঝিনা। বাবা-ই বিশাল আকাশ। বাবা বাইরে চলে গেলে কিছুই ভালো লাগতো না। বাবা রাতে বাড়ী না আসা পর্যন্ত ঘুমাতে পারিনি। বাবা ছাড়া অচল থাকতো সময়। যে অচলতা এখনো কাটেনী।
বাবা আমাকে কখনোই সামান্য কঠিন কাজও করতে দেননা। এই সাতাশ আটাশ বছরের ছেলেকে এখনো বাজারে যেতে বলেননা। ছেলের ঘুম ভাঙ্গার আগে সেরে ফেলেন যাবতীয় বাজার।
আমার নিজেকে অপরাধী মনে হয়।
লেখাপড়ার শেষদিকে আমি। এখনো হাত খরচ দেন। এখনো সকল অভাব অভিযোগ শোনার আগেই পুরণ করে দেন। বলেননা, নিজের আয়ে চেষ্টা কর।
আমার নিজেকে অপরাধী মনে হয়।
এখনো হয়তো বাবা আমাকে ছোটই ভাবেন। নিজের কষ্ট হলেও কাজ করতে দেননা দিনের পর দিন।
আমার নিজেকে অপরাধী মনে হয়।
বাবাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, বাবা আমি আর কত বড় হবো?
বাবার এই প্রশ্রয়, বাবার এই উদারতার মূল্য আমি কখনোই দিতে পারিনি। হয়তো পারবোওনা। এমন কোনো চমক দেখাতে পারিনি যা বাবাকে সামান্য আনন্দ দিতে পারে।
তারপরও বাবা আমাকে ছাড় দেন। প্রশ্রয় দেন।
বাবা আমাকে দায়িত্ব দেয়া থেকে সচেতনভাবে এড়িয়ে যান।
বাবার এই সব ভালোবসার ফল কি জবে আমি জানিনা। কীভাবে দেবো এই ভালোবাসার মূল্য, আমি জানিনা।
শুধু জানি সৃষ্টিকর্তার আর্শীবাদে আমি সেই সব ভাগ্যবাণদের দলে যাদের এই ধরণের দেবতা তূল্য বাবা আছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

